| ২০০১ | যা রটে, তা কতকটা বটে |
| ২০০২ | যা হবার হবে, ভাবনা কেন তবে |
| ২০০৩ | যাও যদি বঙ্গে, কপাল যাবে সঙ্গে |
| ২০০৪ | যাও পাখি বলো তারে/ সে যেন ভুলেনা মোরে। |
| ২০০৫ | টাক প্রকৃতি গোদ, মরণে হয় শোধ |
| ২০০৬ | যাক প্রাণ, থাক মান |
| ২০০৭ | টাকা ওড়ানো |
| ২০০৮ | টাকা যার, মামলা তার |
| ২০০৯ | টাকা তুমি যাচ্ছ কোথা? পিরীত যথা। আসবে কবে? বিচ্ছেদ যবে। |
| ২০১০ | টাকা থাকলে ভুতের বাপেরও শ্রাদ্ধ হয়, না থাকলে নিজের বাপেরও হয় না । |
| ২০১১ | টাকা দিলে বাঘের দুধ মেলে |
| ২০১২ | টাকা দিয়ে চিনি নারী, নারী দিয়ে নর |
| ২০১৩ | টাকা দেখলে কাঠের পুতুলও হা করে |
| ২০১৪ | টাকা বাড়লে দেমাগ বাড়ে। |
| ২০১৫ | টাকার কুমীর |
| ২০১৬ | টাকার চেয়ে বন্ধুর প্রয়োজন অনেক বেশি । |
| ২০১৭ | টাকার মুখ দেখা; টাকা করা |
| ২০১৮ | টাকার শ্রাদ্ধ |
| ২০১৯ | টাকায় করে কাম, মিছা মরদের নাম। |
| ২০২০ | টাকায় টাকা আনে; টাকায় টাকা হয় |
| ২০২১ | যাকে বললে ছি, তার রইল কি? |
| ২০২২ | যাকে রাখো সেই রাখে |
| ২০২৩ | টাঙন ঘোড়ার বাচ্চা |
| ২০২৪ | যাচা ঘোলে ছেঁদা মালা |
| ২০২৫ | যাচা ভাত, কাচা কাপড় |
| ২০২৬ | যাচলে জামাই কাঁঠাল খান না, শেষে জামাই ভোঁতাও পান না |
| ২০২৭ | যাচলে জামাই খান না পিঠে, না যাচলে মরেন ঢেঁকিশাল চেটে |
| ২০২৮ | যাচলে মানিক বিকায় না |
| ২০২৯ | যাচলে সোনা রাঙ হয় |
| ২০৩০ | টান দিয়ে বাঁধলে সট করে ছেঁড়ে |
| ২০৩১ | যাবৎ জীবন, যাবৎ চেষ্টা |
| ২০৩২ | যাবৎ সীতা তাবৎ দুঃখ, মরলে সীতা ঘুচবে দুঃখ |
| ২০৩৩ | যার আছে মাটি, তারে নাহি আঁটি |
| ২০৩৪ | যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে |
| ২০৩৫ | যার কেউ নেই তার একজন আছে / যার কেউ নেই তার ভগবান আছে |
| ২০৩৬ | যার কর্ম তাকে সাজে |
| ২০৩৭ | যার খাই তার গাই |
| ২০৩৮ | যার গোলায় ধান, তার কথায় টান। |
| ২০৩৯ | যার গোয়ালে গরু, তার কথা সরু |
| ২০৪০ | যার গরু ষে বলে বাঁজা, পাড়া পড়শী বলে সাতবিয়েন |
| ২০৪১ | যার গলা ধরে কাঁদি, তার চক্ষে নাহি পানি |
| ২০৪২ | যার গলায় ঘা সে বলে বাঁচবো, যার পায়ে ঘা সে বলে মরবো |
| ২০৪৩ | যার ঘরে ভাত, তার ডোবায় মাছ |
| ২০৪৪ | যার ছেলে কুমীরে খায়, সে ঢেঁকি দেখলে ভয় পায় |
| ২০৪৫ | যার ছেলে যত পায়, তার ছেলে তত চায় |
| ২০৪৬ | যার জন্য করি চুরি, সেই বলে চোর |
| ২০৪৭ | যার জন্য বুক ফাটে, সে আমারে এঁকে কাটে |
| ২০৪৮ | যার জন্য বনবাসী, সেই দেয় গলায় ফাঁসি |
| ২০৪৯ | যার জ্বালা সেই জানে/ বোঝে |
| ২০৫০ | যার ঝি তার জামাই, পাড়া পড়শীর কাটনা কামাই |
| ২০৫১ | যার যখন কপাল ফেরে, শুকনো ডাঙ্গায় ডিঙ্গি চলে |
| ২০৫২ | যার যা কথা নহে, সে কেন কথা কহে |
| ২০৫৩ | যার যা রীত, ছাড়ে না কদাচিৎ |
| ২০৫৪ | যার যেমন মতি, তার তেমন গতি |
| ২০৫৫ | যার যেমন মন, তার তেমন ধন |
| ২০৫৬ | যার ট্যাঁকে টাকা, তার কথা বাঁকা |
| ২০৫৭ | যার যত খাই, তার তত নাই |
| ২০৫৮ | যার দিল এ কালি, তার কপালে ছালি। |
| ২০৫৯ | যার দৌলতে চুয়া চন্দন, তারি পাতে খোলার ব্যঞ্জন |
| ২০৬০ | যার ধারে, তার মরণ কামনা করে |
| ২০৬১ | যার নাই পুঁজিপাটা, সে যাক বেলেঘাটা |
| ২০৬২ | যার নাম চালভাজা, তার নাম মুড়ি; যার মাথায় পাকা চুল, তার নাম বুড়ি |
| ২০৬৩ | যার নামে উপবাস, তার সঙ্গে প্রবাস |
| ২০৬৪ | যার নারী স্বতন্ত্রা, সে জীয়ন্তে মরা |
| ২০৬৫ | যার নিয়তি যেখানে, কে খন্ডাবে সেখানে |
| ২০৬৬ | যার নুন খাই, তার গুণ গাই |
| ২০৬৭ | যার ফাটে তার ফাটে, ধোপার তাতে কী ? |
| ২০৬৮ | যার বংশ না বাড়ে তার নাতি আগে মরে |
| ২০৬৯ | যার বিয়ে তার দেখতে মানা |
| ২০৭০ | যার বিয়ে তার হুস নেই, পাড়া পড়শির ঘুম নেই |
| ২০৭১ | যার বেটার বিয়ে, তার পাতে ডাল নাই |
| ২০৭২ | যার বোঝা, তার ঘাড়ে |
| ২০৭৩ | যার ভাত নাই, তার জাত নাই |
| ২০৭৪ | যার মাটি, তারে না আঁটি |
| ২০৭৫ | যার মনে যা, ফালদা ওঠে তা |
| ২০৭৬ | যার মনে যেবা লয়, দুধ বেচে মদ খায় |
| ২০৭৭ | যার মরণ যেখানে, নাও তাড়া করে যায় সেখানে |
| ২০৭৮ | যার লাগি যার মজছে মন / বিষ্টা হইলেও তা চন্দন। |
| ২০৭৯ | যার লাঠি তার মাটি |
| ২০৮০ | যার সঙ্গে যার মজে মন, কিবা হাড়ি কিবা ডোম |
| ২০৮১ | যার হাতে খাই নাই, সে বড় রাঁধুনী, যার সাথে ঘর করিনে, সে বড় ঘরণী |
| ২০৮২ | যারে দেখতে নারি তার চলন বাঁকা |
| ২০৮৩ | যারে না বামুন বলি, তার গায়ে নামাবলী |
| ২০৮৪ | যারে নাহি মারি হাতে, তারে কিন্তু মারি ভাতে |
| ২০৮৫ | যাহা বাহান্ন, তাহাই তিপ্পান্ন |
| ২০৮৬ | যাহারে ডরাও তুমি, সেই দেবী আমি |
| ২০৮৭ | টায় টায় মিলিয়ে দেওয়া |
| ২০৮৮ | যায় দিন ভালো, আসে দিন খারাপ |
| ২০৮৯ | যায় শত্রু পরে পরে |
| ২০৯০ | টিকির দেখা না থাকা |
| ২০৯১ | টিকে ধরাবার জামিন চাই |
| ২০৯২ | টিটা মুরগীর দানাঘোড়া বড়। |
| ২০৯৩ | টিপ্পনী কাটা |
| ২০৯৪ | টিমটিম করা |
| ২০৯৫ | যে আছে বাড়ির শত্রু, সেই যাক বরযাত্রী |
| ২০৯৬ | যে আল্লায দেয়, হউ আল্লায় নেয়। |
| ২০৯৭ | যে এল চষে, সে রইল বসে; যে (বসে ) কোঁত পেড়ে, তারে দাও ভাত বেড়ে |
| ২০৯৮ | যে কুকুর ঘেউ ঘেউ করে, সে কুকুর কামড়ায় না |
| ২০৯৯ | যে কখেয়েছে, তার জন্য ভাত বাড় |
| ২১০০ | যে কাঁটায় মাপ, সেই কাঁটায় শোধ |
| ২১০১ | যে কাল যায়, সে কাল ভাল |
| ২১০২ | যে কে সেই |
| ২১০৩ | যে কেবল বন্ধুর ত্রুটি খুঁজে বেড়ায়, তাকে সব সময় বন্ধুহীন হয়ে থাকতে হয় |
| ২১০৪ | যে কথা রটে, তার কটক বটে |
| ২১০৫ | যে কথা সেই কাজ |
| ২১০৬ | যে কথা সেই কিরে |
| ২১০৭ | যে করে আমার আশ, তার কড়ি সর্বনাশ; তাতেও যে না ছাড়ে আশ, আমি হই তার দাস |
| ২১০৮ | যে করে আমার ভালা তারে ডাকি আমি শালা। |
| ২১০৯ | যে কহে বিস্তর সে কহে বিস্তর |
| ২১১০ | যে খায় চিনি, তার তা জোগায় চিন্তামণি |
| ২১১১ | যে খেয়ে হাগে শুয়ে জাগে, সে কোন কামে না লাগে |
| ২১১২ | যে গরু দুধ দেয়, তার লাথিও খাওয়া যায় |
| ২১১৩ | যে গরুর শিং সরু, লেজটা মোটা তেমন গরু কেনাই বৃথা |
| ২১১৪ | যে চাষা খায় পেট ভরে /গরুর পানে চায় না ফিরে/গরু না পায় ঘাস পানি /ফলন নাই তার হয়রানি |
| ২১১৫ | যে ছা উড়ে, সে বাসায় ধড়ফড় করে |
| ২১১৬ | যে জানে না উত্তর পূব, তার মনে সদাই সুখ |
| ২১১৭ | যে জেতে, সেই হাসে |
| ২১১৮ | যে যা খায়, তাই তার ঢেকুর উঠে |
| ২১১৯ | যে যা চায়, সে তা পায় |
| ২১২০ | যে যাতে রত, কহে তার মত |
| ২১২১ | যে যার সে তার |
| ২১২২ | যে যারে ধ্যায়, সে তারে পায় |
| ২১২৩ | যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ |
| ২১২৪ | যে টিপ, সেই ফোড় |
| ২১২৫ | যে যেমন তার কুটুম তেমন |
| ২১২৬ | যে যতটুকু জলে নামে, তার ততটুকু কাপড় ভেজে |
| ২১২৭ | যে ডাল ধরে, সে ডাল ভাঙ্গে |
| ২১২৮ | যে ডালে বসে, সেই ডাল কাটে |
| ২১২৯ | যে দাম দেয়, সে কৈ খায় |
| ২১৩০ | যে দিন যায়, সে দিন আসে না |
| ২১৩১ | যে দেখালে যো, তারেই দেখায় ভো |
| ২১৩২ | যে দেশে কাক নাই, সে দেশে কি রাত পোহায় না? |
| ২১৩৩ | যে দেশের যে ভাউ, উক্তা কইরা নাও বাও। |
| ২১৩৪ | যে না পায়খানা, তার আবার ঝুল বারান্দা |
| ২১৩৫ | যে না ভাবে আগে পিছে, সে আবাগের বাঁচা মিছে |
| ২১৩৬ | যে নারী সতীনে পড়ে, তারে বিধি ভিন্ন গড়ে |
| ২১৩৭ | যে পাতে খায়, সেই পাত ছিঁড়ে // যে পাতে খায়, সেই পাতে হাগে |
| ২১৩৮ | যে পাত্রে খাওয়া সেই পাত্রে থুথু ফেলা । |
| ২১৩৯ | যে প্রশ্ন করে সে উত্তরও এড়াতে পারেনা। |
| ২১৪০ | যে বাতাসে দাবানল বাড়ে, সে বাতাসেই প্রদীপ নেভে |
| ২১৪১ | যে বিয়ের যে মন্ত্র |
| ২১৪২ | যে বেশি কথা কয়, সে বেশি মিছে কয় |
| ২১৪৩ | যে বনে যাই, সেই ফল খাই |
| ২১৪৪ | যে মাছটা পালায়, সেই মাছটাই বড় |
| ২১৪৫ | যে মেয়েটা সতীনে পড়ে, বিধি তারে ভিন্ন গড়ে |
| ২১৪৬ | যে মরবে আপন দোষে, কি করবে হরিহর দাসে |
| ২১৪৭ | যে রক্ষকে ভক্ষণ করে, কে তারে রাখতে পারে? |
| ২১৪৮ | যে রাঁধে, ষে চুলও বাঁধে |
| ২১৪৯ | যে রাঁধুনি তার পাত্রের সাজেও বাঁধুনি । |
| ২১৫০ | যে শোলটা পালায়, সেই শোলটা বড় |
| ২১৫১ | যে সহে, ষে রহে |
| ২১৫২ | যে সয় তার পিঠে সবই চাপে |
| ২১৫৩ | টেক্কা দেওয়া |
| ২১৫৪ | যেখানে উৎপত্তি, সেখানেই নিবৃত্তি ( বা নিস্পত্তি) |
| ২১৫৫ | যেখানে গৃহস্থের বাসা, সেখানে অতিথির আশা |
| ২১৫৬ | যেখানে গুড়, সেখানে পিঁপড়ে |
| ২১৫৭ | যেখানে জল, সেখানে মাছ, যেখানে পাখী, সেখানে গাছ |
| ২১৫৮ | যেখানে ধন, সেখানে মন |
| ২১৫৯ | যেখানে না চলে সূঁচ, সেখানে চালাই বেটে (দড়ি) |
| ২১৬০ | যেখানে নাই আসল মায়া, সেখানেই বেশি আহা |
| ২১৬১ | যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যে হয় |
| ২১৬২ | যেখানে বাসনা-রথ, সেখানে সিদ্ধির পথ |
| ২১৬৩ | যেখানে বসে, সেখানে কি চষে? |
| ২১৬৪ | যেখানে মধু, সেখানেই মৌমাছি |
| ২১৬৫ | যেচে মান,। কেঁদে সোহাগ |
| ২১৬৬ | যেতে ছাগল, আসতে পাগল |
| ২১৬৭ | যেন সতা সতীনের ঘর |
| ২১৬৮ | টেনে বুনতে কুলায় না |
| ২১৬৯ | যেমন উনুনমুখো দেবতা, তেমন ঘুঁটের পাঁশের নৈবেদ্য |
| ২১৭০ | যেমন কুকুর তেমনি মুগুর |
| ২১৭১ | যেমন কন্যা রেবতী, তেমন পাত্র গদাহাতী |
| ২১৭২ | যেমন কন্যা রেবতী, তেমন পাত্র জোলাতাঁতী |
| ২১৭৩ | যেমন কর্ম, তেমনি ফল, মশা মারতে গালেই চড় |
| ২১৭৪ | যেমন ক্ষেপা, তেমনি ক্ষেপী |
| ২১৭৫ | যেমন গাওনা, তেমন পাওনা |
| ২১৭৬ | যেমন গাদন, তেমনি নাদন |
| ২১৭৭ | যেমন গুরু, তেমনি চেলা |
| ২১৭৮ | যেমন গুড় তেমনি মিষ্টি |
| ২১৭৯ | যেমন তেমন গড়, চুনে বালি দিয়ে মোড় |
| ২১৮০ | যেমন তেমন চাকরি ঘি ভাত |
| ২১৮১ | যেমন তেমন বিয়ে, তিরিশ টাকা খিয়ে |
| ২১৮২ | যেমন দগ্ধানন দেবতা, তেমন ভস্মরাশি নৈবেদ্য |
| ২১৮৩ | যেমন দেব, তেমনি বাহন |
| ২১৮৪ | যেমন দেবা, তেমনি দেবী |
| ২১৮৫ | যেমন পাপ, তেমনি প্রায়শ্চিত্ত |
| ২১৮৬ | যেমন বাঁদী, তেমন চরকা |
| ২১৮৭ | যেমন বাপ, তেমনি বেটা |
| ২১৮৮ | যেমন বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল |
| ২১৮৯ | যেমন মা, তেমনি ছা |
| ২১৯০ | যেমন মতি, তেমন গতি |
| ২১৯১ | যেমন মনিব, তেমন চাকর |
| ২১৯২ | যেমন সরা, তেমনি হাঁড়ি গড়ে রেখেছে কুমোর বাড়ি |
| ২১৯৩ | যেমন হাঁড়ি তেমনি শরা, যেমন নদী তেমনি চড়া |
| ২১৯৪ | যেমনটি যায়, তেমনটি হয় না |
| ২১৯৫ | যোগী চিনি যোগে , ভোগী চিনি ভোগে/ পিরিত মরা চিনি যারে, ধরেছে পিরিত রোগে |
| ২১৯৬ | টোপ গেলা |
| ২১৯৭ | টোপ দেওয়া; টোপ ফেলা |
| ২১৯৮ | যজ্ঞের ঘোড়া |
| ২১৯৯ | যজমানী বামুনের অন্নাভাব নেই |
| ২২০০ | যজমানে বামুনের হাজাশুকা নাই |
| ২২০১ | যজমেনে বামুনের রীত, দিলে থুলেই বড় পিরিত । |
| ২২০২ | ট্যাকার এ্যাডা কামড় আছে। |
| ২২০৩ | ট্যাকার ঘাও কলজ্যার গোড়ত। |
| ২২০৪ | ট্যাঁকে গোঁজা |
| ২২০৫ | টুঁটি টিপে মারার চেষ্টা করা |
| ২২০৬ | যত আয়, তত ব্যয়। |
| ২২০৭ | যত ইচ্ছা তত যাও, ক্রোশ অন্তর পা ধোও |
| ২২০৮ | যত কর তাড়াতাড়ি খেয়া ঘাটে গড়াগড়ি |
| ২২০৯ | যত কর পুতুপুতু, তত হয় ছলার ছাতু |
| ২২১০ | যত কয়, তত নয় |
| ২২১১ | যত গর্জে, তত বর্ষে না |
| ২২১২ | যত ঘর, তত দ্বার |
| ২২১৩ | যত চাষ, তত ফল |
| ২২১৪ | যত চিল উড়ে গেল, বেঁড়ে চিল ধরা পড়ল |
| ২২১৫ | যত চতুর, তত ফতুর |
| ২২১৬ | যত ছিল নাড়াবুনে সবাই হল কীর্তুনে; কাস্তে ভেঙ্গে গড়ায় করতাল |
| ২২১৭ | যত জ্বালে ব্যঞ্জন মিষ্ট / তত জ্বালে ভাত নষ্ট |
| ২২১৮ | যত তক্ক, তখন নরক্ক |
| ২২১৯ | যত দুঃখের নীলমণি, জানে তা দিদি রোহিণী |
| ২২২০ | যত দিন যায় তত কাজ বাড়ে |
| ২২২১ | যত দোষ নন্দ ঘোষ |
| ২২২২ | যত বড় মুখ নয় তত বড় কথা |
| ২২২৩ | যত মত, তত পথ |
| ২২২৪ | যত শেষ, তত বেশ |
| ২২২৫ | যত সয়, তত রয় |
| ২২২৬ | যত হাসি তত কান্না, কয়ে গেছে রাম শর্মা |
| ২২২৭ | যতই কর শিব সাধনা, কলঙ্কিনী নাম যাবে না |
| ২২২৮ | যতক্ষণ যোগ, ততক্ষণ ভোগ |
| ২২২৯ | যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ |
| ২২৩০ | যতদূর পা ছড়াও, ততদূর ঝাঁতলা |
| ২২৩১ | যতন নহিলে নাহি মিলয়ে রতন |
| ২২৩২ | যত্নে তৃণ কাষ্ঠ খান, রহে যুগ পরিমাণ |
| ২২৩৩ | যতনে রতন মেলে |
| ২২৩৪ | যতনের মধু পিঁপড়ায় খায়, অযতনের মধু গড়াগড়ি যায় |
| ২২৩৫ | যত্র আয়, তত্র ব্যয় |
| ২২৩৬ | যত্র যত্র ধূম, তত্র তত্র বহ্নি |
| ২২৩৭ | যথা দৃস্টং তথা লিখিতং |
| ২২৩৮ | যথা ধর্ম, তথা জয়, পাপ করলে ভুগতে হয় |
| ২২৩৯ | যদু ধোপা, মধু ধোপা, সব ধোপারই এক চোপা |
| ২২৪০ | যদি আছে কাজ, তবে সকাল সকাল সাজ |
| ২২৪১ | যদি কাটে কাল সাপে, কি করবে ওঝার বাপে |
| ২২৪২ | যদি ঝরে কাত্তি।সোনা রাত্তি রাত্তি।। |
| ২২৪৩ | যদি থাকে আগে পিছে, কি করে শাকে মাছে |
| ২২৪৪ | যদি থাকে টাকা করবার গোঁ। চৈত্র মাসে ভুট্টা দিয়ে রো।। |
| ২২৪৫ | যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে |
| ২২৪৬ | যদি থাকে বন্ধুরে মন/ গাং সাঁতরাইতে কতক্ষণ। |
| ২২৪৭ | যদি দেখে আঁটাআঁটি, কাঁদিয়া ভিজায় মাটি |
| ২২৪৮ | যদি দেখে চাপাচাপি, বলে বসে ধর্মবাপ |
| ২২৪৯ | যদি দেখো মাকন্দ ধোপা, বাড়াও না এক পা বাপা |
| ২২৫০ | যদি দ্রুত যেতে চাও তবে একলা যাও। আর যদি চাও অনেক দূরে যেতে, তবে সাথে সঙ্গী নাও। |
| ২২৫১ | যদি পাও ঢাকের সাড়া, তবে জানবে কুমোরপাড়া |
| ২২৫২ | যদি পায় রাজ্য দেশ, তবু না যায় বৃহস্পতির শেষ |
| ২২৫৩ | যদি পড়ে পাশা, তবে জিতে চাষা |
| ২২৫৪ | যদি বিপদ গেল, তবে সম্পদ এল |
| ২২৫৫ | যদি বরে পৌষে, কড়ি বিকায় তুষে |
| ২২৫৬ | যদি বরে মাঘে, সোনা ফলে বাগে |
| ২২৫৭ | যদি বর্ষে আগনে/ রাজা যায় মাগনে/ যদি বর্ষে মাঘের শেষ/ ধন্যি রাজার পুণ্যি দেশ/ যদি বর্ষে ফাগুনে/ কাউন তিশি দ্বিগুণে |
| ২২৫৮ | যদি শেওড়াতলায় আম পাই তবে কেন আমতলায় যাই |
| ২২৫৯ | যদি হই সুজন, তেঁতুল পাতায় ন'জন । |
| ২২৬০ | যদি হয় চৈতে বৃষ্টি/ তবে হবে ধানের সৃষ্টি। |
| ২২৬১ | যদি হয় সুজন/এক পিড়িতে নয় জন।/যদি হয় কুজন/ নয় পিড়িতে নয় জন |
| ২২৬২ | যদি হবে খাঁটি, তবে হও মাটি |
| ২২৬৩ | যদি হয় সোনার ভাগারি, তবু ধরে লোহার কাটারি |
| ২২৬৪ | যুদ্ধের পর সেপাই হাজির |
| ২২৬৫ | যদুবংশ |
| ২২৬৬ | টনক নড়া |
| ২২৬৭ | টুপি পরানো |
| ২২৬৮ | যবনিকা পতন |
| ২২৬৯ | যম জামাই ভাগনা, ডিঙাতে দিওনা আঙিনা |
| ২২৭০ | যম জামাই ভাগনা, এ তিন নয় আপনা |
| ২২৭১ | যমকে ভাতার দিতে পারি / সতীন কে তবু দিতে নারি । |
| ২২৭২ | যমে ধরা |
| ২২৭৩ | যমের অরুচি |
| ২২৭৪ | যমের খাতায় তলব পড়া |
| ২২৭৫ | যমের দোসর |
| ২২৭৬ | যমের বাড়ি যাওয়া |
| ২২৭৭ | যমের বাড়ির পথ সকলেই চিনে |
| ২২৭৮ | যমের শত্রু বন্ধু হয়। |
| ২২৭৯ | টুলো পণ্ডিত |
| ২২৮০ | যশোদা কি ভাগ্যবতী, পরের পুতে পুত্রবতী |
| ২২৮১ | ঠগ বাছতে গাঁ উজাড় |
| ২২৮২ | ঠাকুর কে দেখিয়ে কলা, নৈবিদ্যি নিয়ে ছুটে পালা |
| ২২৮৩ | ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি |
| ২২৮৪ | ঠাকুরে করিলে হেলা, রাখালে মারে ঢেলা |
| ২২৮৫ | ঠাট ঠমকে বিকোয় ঘোড়া |
| ২২৮৬ | ঠান্ডা মাথায় খুন |
| ২২৮৭ | ঠান্ডা লড়াই |
| ২২৮৮ | ঠারে ঠারে বুজতে পারে, বাঙ্গাল আর বলবো কারে (কিশোরগঞ্জ) |
| ২২৮৯ | ঠারে ঠোরে বোঝানো |
| ২২৯০ | ঠেকে শেখা |
| ২২৯১ | ঠেকবি যখন শিখবি তখন |
| ২২৯২ | ঠেঁটা লোকের মুখে আঁট, বাহিরে থেকে কাটে গাঁট |
| ২২৯৩ | ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর। |
| ২২৯৪ | ঠেলার নাম বাবাজী |
| ২২৯৫ | ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না |
| ২২৯৬ | ঠেলায় পড়ে ঢেলায় সেলাম |
| ২২৯৭ | ঠোঁক কাটা কাক |
| ২২৯৮ | ঠোট কাটা |
| ২২৯৯ | ঠোঁটের ডগায় থাকা |
| ২৩০০ | ঠুঁটো জগন্নাথ |
| ২৩০১ | ডাইনে আনতে বাঁয়ে কুলায় না |
| ২৩০২ | ডাইনের মায়া বুঝা ভার |
| ২৩০৩ | ডাইনের হাতে (বা কোলে) পো (পুত বা পুত্র) সমর্পণ |
| ২৩০৪ | ডাইলের মইদ্দে মসুরি, আত্মীয়ের মইদ্দে শাশুড়ি |
| ২৩০৫ | ডাক ছেড়ে বলে রাবণ/ কলা রোবে আষাঢ় শ্রাবণ। |
| ২৩০৬ | ডাক দিয়ে বলে মিহিরের স্ত্রী, শোন পতির পিতা, ভাদ্র মাসে জলের মধ্যে নড়েন বসুমাতা। রাজ্য নাশে, গো নাশে, হয় অগাধ বান, হাতে কাটা গৃহী ফেরে কিনতে না পান ধান। |
| ২৩০৭ | ডাকলে ডাক, বসলে ক্রোশ, পথ বলে মোর কিসের দোষ |
| ২৩০৮ | ডাকসাইটে |
| ২৩০৯ | ডাঙ্গাতে বাঘের ভয়, জলেতে কুমীর |
| ২৩১০ | ডান হাতখান দিলে বাম হাতখান পাওয়া যায় |
| ২৩১১ | ডান হাতের ব্যাপার |
| ২৩১২ | ডানা কাটা পরী |
| ২৩১৩ | ডানা গজানো |
| ২৩১৪ | ডানা ছাটা |
| ২৩১৫ | ডানা ছেঁটে দেওয়া |
| ২৩১৬ | ডান্ডা মেরে ঠান্ডা |
| ২৩১৭ | ডানপিটের মরণ গাছের আগায়। |
| ২৩১৮ | ডাল ছাড়া বাঁদর |
| ২৩১৯ | ডালের মধ্যে মুসুরি, সাগাইর (আত্মীয়) মধ্যে শাশুড়ি |
| ২৩২০ | ডিগবাজি খাওয়া |
| ২৩২১ | ডেকে শাল নেওয়া |
| ২৩২২ | ডোবা দেখলেই ব্যাঙ লাফায় |
| ২৩২৩ | ডোল ভরা আশা, কুলো ভরা ছাই |
| ২৩২৪ | ড্যাল দিয়া ভাত খামো, বিলিক কাঁচকলা দ্যাকামো। |
| ২৩২৫ | ডুব দিয়ে খাই পানি/ আল্লা জানে আর আমি জানি |
| ২৩২৬ | ডুব দিয়ে জল খেলে শিবের বাপও টের পায় না |
| ২৩২৭ | ডুব মারা |
| ২৩২৮ | ডুবে ডুবে জল খাওয়া |
| ২৩২৯ | ডুবেছি না ডুবতে আছি, পাতাল কত দূর |
| ২৩৩০ | ডবল দাঁড়ি পড়া |
| ২৩৩১ | ডুমুরের ফুল, সাপের পা |
| ২৩৩২ | ঢঙ্গুনি মাসি ঢঙ করে, কচু পাতায় রঙ করে |
| ২৩৩৩ | ঢাক ঢাক গুড় গুড়। |
| ২৩৩৪ | ঢাক ঢোল পিটানো |
| ২৩৩৫ | ঢাক থুয়ে চন্ডীপাঠ |
| ২৩৩৬ | ঢাক পেটানো |
| ২৩৩৭ | ঢাক বাজিয়ে ইঁদুর ধরা |
| ২৩৩৮ | ঢাকী শুদ্ধ বিসর্জন |
| ২৩৩৯ | ঢাকের কাছে ট্যামটেমি |
| ২৩৪০ | ঢাকের কড়িতে মনসা বিকানো |
| ২৩৪১ | ঢাকের দায়ে মনসা বিক্রি |
| ২৩৪২ | ঢাকের বাজনা থামলে মিষ্টি |
| ২৩৪৩ | ঢাকের বাঁয়া |
| ২৩৪৪ | ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম ( আন্দিরাম) সর্দার |
| ২৩৪৫ | ঢিল ছোঁড়া দূরত্ব |
| ২৩৪৬ | ঢিল দিয়ে টেনে আনা |
| ২৩৪৭ | ঢিল দিয়ে ঢিল ভাঙ্গা |
| ২৩৪৮ | ঢিল বিক্রি পুঁজি নাশ। |
| ২৩৪৯ | ঢিল মারলে পাটকেল খেতে হয় |
| ২৩৫০ | ঢিলের বদলে পাটকেল |
| ২৩৫১ | ঢেউ দেখে লা (লা=নাও= নৌকা) ডুবিও না |
| ২৩৫২ | ঢেঁকি কেন গাঁ বেড়াক না গড়ে পড়লেই হল |
| ২৩৫৩ | ঢেঁকি ভজে স্বর্গে যাওয়া |
| ২৩৫৪ | ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে |
| ২৩৫৫ | ঢেঁকির অবতার |
| ২৩৫৬ | ঢেঁকির কচকচি আর ঢাকের বাদ্যি চুপ করলেই ভাল |
| ২৩৫৭ | ঢেঁকির তসুলি |
| ২৩৫৮ | ঢেঁকির শব্দ বড় |
| ২৩৫৯ | ঢেঁকিশালে যদি মানিক পাই, তবে কেন পর্বতে যাই ? |
| ২৩৬০ | ঢের দেখেছি চুরি করতে, এমন দেখিনি ধুকড়ী পরতে |
| ২৩৬১ | ঢেঁশকেল দিয়ে কটক যাওয়া |
| ২৩৬২ | ঢোক গেলা |
| ২৩৬৩ | ঢোল পেটানো |
| ২৩৬৪ | ঢোলের পাছে কাঁসি |
| ২৩৬৫ | ঢ্যাকার আগে চলা |
| ২৩৬৬ | তুক তাক ছয় মাস, কপালে যা বারো মাস |
| ২৩৬৭ | তুকতাক ছয় মাস, কপালে যা তা বারো মাস |
| ২৩৬৮ | তখনই বলেছিলুম মিন্সে, বেড়াল পোষ, ইঁদুরেতে ছেলে খেলে আমার কই দোষ ? |
| ২৩৬৯ | তুঘলকি আচরণ |
| ২৩৭০ | তাত সয় তবু বাত সয় না |
| ২৩৭১ | তাঁতি গোঁসাই পচাভুর -- তিন নিয়ে শান্তিপুর |
| ২৩৭২ | তাঁতি রাজপুত ভাট- - তিন নিয়ে কালীঘাট |
| ২৩৭৩ | তাঁতিকে মাকু চেনানো |
| ২৩৭৪ | তাঁতিকুলও গেল, বৈষ্ণবকুলও গেল |
| ২৩৭৫ | তাঁতী রাগে কাপড় ছেঁড়ে, আপনার ক্ষতি আপনিই করে |
| ২৩৭৬ | তাবিজে কি করে, মুদোয় প্রাণ কেড়ে নেয় |
| ২৩৭৭ | তাঁর খোলা কামাই নেই |
| ২৩৭৮ | তাল গাছের আড়াই হাত |
| ২৩৭৯ | তাল প্রমাণ বাড়ে, তিল প্রমান কমে |
| ২৩৮০ | তাল বাড়ে ঝোপে, খেজুর বাড়ে কোপে |
| ২৩৮১ | তাল, তেঁতুল, কুল তিনে বাস্তু নির্মূল। |
| ২৩৮২ | তাল, তেঁতুল, মাদার তিনে দেখায় আঁধার |
| ২৩৮৩ | তালপাতার ছায়া |
| ২৩৮৪ | তালপাতার সেপাই |
| ২৩৮৫ | তাস, তামাক, পাশা তিন সর্বনাশা |
| ২৩৮৬ | তাসের ঘর |
| ২৩৮৭ | তাড়াতাড়িতে জিনিস নষ্ট হয় |
| ২৩৮৮ | তিন কাটা একুশ টিপ, তবে গাঁজা ঠিক ঠিক। |
| ২৩৮৯ | তিন জন জানে তো ত্রিশ জন জানে |
| ২৩৯০ | তিন নকলে আসল খাস্তা |
| ২৩৯১ | তিন নাড়ায় সুপারী সোনা, তিন নাড়ায় নারকেল টেনা, তিন নাড়ায় শ্রীফল বেল, তিন নাড়ায় গেরস্থ গেল। |
| ২৩৯২ | তিন বামুন এক শুদ্র, কোথা যাও নির্বংশের পুত্র |
| ২৩৯৩ | তিন মাথা যার, বুদ্ধি নেবে তার |
| ২৩৯৪ | তিন শাওনে পান/ এক আশ্বিনে ধান। |
| ২৩৯৫ | তিনকাল গিয়ে এককালে ঠেকা |
| ২৩৯৬ | তিনশ ষাট ঝাড় কলা রুয়ে/ থাকগা চাষি মাচায় শুয়ে,/ তিন হাত অন্তর এক হাত খাই/ কলা পুতগে চাষা ভাই। |
| ২৩৯৭ | তিল কুড়িয়ে তাল |
| ২৩৯৮ | তিল তিল করে |
| ২৩৯৯ | তিল পড়লে তাল পড়ে |
| ২৪০০ | তিলক কাটলেই বৈষ্ণব হয় না |
| ২৪০১ | তিলকে তাল করা |
| ২৪০২ | তিলধারণের জায়গা না থাকা |
| ২৪০৩ | তীরে এসে তরী ডোবা |
| ২৪০৪ | তীর্থের কাক |
| ২৪০৫ | তেল তামাক ময়দা, যত রগড়াও তত ফায়দা |
| ২৪০৬ | তেল থাক, থালি পেলেই বাঁচি |
| ২৪০৭ | তেল দাও, সিঁদুর দাও, ভবি ভোলবার নয় |
| ২৪০৮ | তেল দেওয়া |
| ২৪০৯ | তেলা মাথায় ঢালো তেল, শুকনো (রুখু) মাথায় ভাঙ্গ বেল। |
| ২৪১০ | তেলা মাথায় তেল দেওয়া |
| ২৪১১ | তেলাপোকা আবার পাখি, ভেরেন্ডা আবার গাছ । |
| ২৪১২ | তেলে জলে মিশ খায় না |
| ২৪১৩ | তেলে জলেই মানুষের শরীর |
| ২৪১৪ | তেলে তামাকে পিত্তনাশ, যদি খাও বারমাস |
| ২৪১৫ | তেলে বেগুনে জ্বলে ওঠা |
| ২৪১৬ | তৈয়ারি খানা ছোড় মৎ |
| ২৪১৭ | তোপ দাগা |
| ২৪১৮ | তোমার যেমন ভালবাসা। মুসলমানের মুরগি পোষা |
| ২৪১৯ | তোমার পীর সিন্নি খেয়েছে |
| ২৪২০ | তোমারে দেখিয়া দুঃখে মোর বুক ফাটে, তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘাটে |
| ২৪২১ | তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে |
| ২৪২২ | তোর গোয়ালে মোর বিয়াইছে গাই, সে সুত্রে তালতো ভাই |
| ২৪২৩ | তোর ঢেকে রাখ, মোর বিকিয়ে যাক |
| ২৪২৪ | তোর পায়ে গড়, না তোর কাজের পায়ে গড় |
| ২৪২৫ | তোর লেগে মরি না, তোর গুণের লেগে মরি |
| ২৪২৬ | তোর শিল, তোর নোড়া, তোরই ভাঙ্গি দাঁতের গোঁড়া |
| ২৪২৭ | তোরে মেনে কুমীরে খাক, আমায় শালুক তুলে দে |
| ২৪২৮ | তপ্ত অম্ল ঠাণ্ডা দুধ যে খায় সে নির্বোধ। |
| ২৪২৯ | তপ্ত জলে ঘর পোড়ে না |
| ২৪৩০ | তপ্ত ভাতে ঘি ঢালা |
| ২৪৩১ | তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি |
| ২৪৩২ | তুফান তোলা |
| ২৪৩৩ | তুফানে ছেড় না হাল, নৌকা হবে বানচাল |
| ২৪৩৪ | তুফানে যে হাল ধরে না, সেই বা কেমন নেয়ে, কথা পাড়লে বুঝতে পারে না, সেই বা কেমন মেয়ে |
| ২৪৩৫ | তুমি খাও ভাড়ে জল, আমি খাই ঘাটে |
| ২৪৩৬ | তুমি চল (ফের) ডালে ডালে, আমি চলি (ফিরি) পাতায় পাতায় । |
| ২৪৩৭ | তুরকী নাচন |
| ২৪৩৮ | তুরুপের তাস |
| ২৪৩৯ | তুলির শেষ টান |
| ২৪৪০ | তলিয়ে দেখা |
| ২৪৪১ | তলে তলে |
| ২৪৪২ | তুলে রেখে খা |
| ২৪৪৩ | তুলো যেমন শুনতে নরম, বুনতে তেমন নয় |
| ২৪৪৪ | তুলোধোনা করা |
| ২৪৪৫ | তুলসীবনের বাঘ |
| ২৪৪৬ | তুষের আগুন |
| ২৪৪৭ | তৃষ্ণা এগোয়, না জল এগোয়। |
| ২৪৪৮ | তুড়ি মারা |
| ২৪৪৯ | তুড়ি মেরে ওড়ানো |
| ২৪৫০ | থুক দেওরা মিলে, ভিখ দেওরা মিলেনা। |
| ২৪৫১ | থাক দুখ পিতে,(পিত্তে)/ ঢালমু দুখ মাঘ মাসের শীতে। |
| ২৪৫২ | থাক মান, যাক প্রাণ |
| ২৪৫৩ | থাকে যদি চুড়ো বাঁশি, মিলবে রাধা হেন কত দাসী |
| ২৪৫৪ | থাকতে দিল না ভাত-কাপড়, মরলে দেবেন থান-কাপড় |
| ২৪৫৫ | থাকরে কুকুর আমার (আশে) পাশে, ভাত দেব সেই পৌষ মাসে |
| ২৪৫৬ | থাকলে তালুয়ের বাপের শ্রাদ্ধ হয়, না থাকলে নিজের বাপেরও হয় না |
| ২৪৫৭ | থাকলে সোনার মান হয় না, হারালে সোনার মান |
| ২৪৫৮ | থাবা বসানো |
| ২৪৫৯ | থিয়ে তল যাবে, তবু নুয়ে ডব দিবে না |
| ২৪৬০ | থোঁতা মুখ ভোঁতা হওয়া |
| ২৪৬১ | থোড়বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় |
| ২৪৬২ | থুতু দিয়ে ছাতু গেলা |
| ২৪৬৩ | থলির মধ্যে হাতি পোরা |
| ২৪৬৪ | দু নৌকায় পা দিলে পড়বে শেষে অগাধ জলে |
| ২৪৬৫ | দুঃখী যায় সুখীর কাছে, দুঃখ যায় পাছে পাছে |
| ২৪৬৬ | দুঃখে শ্যাল কুকুর কাঁদে |
| ২৪৬৭ | দুঃখের উপর টনকের ঘা |
| ২৪৬৮ | দুঃখের পরিণতি সুখে |
| ২৪৬৯ | দই খাইলে বুক জুড়ে, চূন খাইলে মুখ পোড়ে। |
| ২৪৭০ | দই খাবে মেধো, কড়ি দেবে সেধো |
| ২৪৭১ | দুই নৌকায় পা দেওয়া |
| ২৪৭২ | দুই সতীনে ঘরকন্না, ঘরের গিন্নী (শাশুড়ি) ভাত পান না । |
| ২৪৭৩ | দুই স্ত্রী যার, বড় দুঃখ তার |
| ২৪৭৪ | দুই হাঁড়ি একত্র থাকলে ঠোকাঠুকি লাগে |
| ২৪৭৫ | দুই-এক |
| ২৪৭৬ | দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূর্ব দুয়ারি তাহার প্রজা। পশ্চিম দুয়ারির খাজনা নাই উত্তর দুয়ারির মুখে ছাই। |
| ২৪৭৭ | দক্ষযজ্ঞ ব্যাপার |
| ২৪৭৮ | দক্ষযজ্ঞের চেয়েও অধিক |
| ২৪৭৯ | দাইয়ের কাছে কোঁক ছাপা |
| ২৪৮০ | দাও মারা |
| ২৪৮১ | দাওয়া মাড়া যতদিন, বাপখুড়া ততদিন |
| ২৪৮২ | দা-কুমড়ো সম্পর্ক |
| ২৪৮৩ | দাগ রেখে যাওয়া |
| ২৪৮৪ | দাঁত আর ভাই, বিকল হলে মন্দ |
| ২৪৮৫ | দাঁত গেলে আঁত লাগে |
| ২৪৮৬ | দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না |
| ২৪৮৭ | দাঁত দেখি তোর বয়স কত! |
| ২৪৮৮ | দাঁত নখ বার করা |
| ২৪৮৯ | দাতা কর্ণ |
| ২৪৯০ | দাতা দান করে, বখিলের মুখ শুকায় ( বুক ফাটে) |
| ২৪৯১ | দাতার নারিকেল, বখিলের বাঁশ/ কমে না বাড়ে বারো মাস। |
| ২৪৯২ | দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকা |
| ২৪৯৩ | দাঁতে নুন, আঁতে চুণ |
| ২৪৯৪ | দাদ ভাল করতে শেষে কুষ্ঠকুঁড়ি হল |
| ২৪৯৫ | দাদা বলেছে চষতে, তাই চষতেই আছি |
| ২৪৯৬ | দাদা হজম |
| ২৪৯৭ | দাদার চিঁড়ের ফলার |
| ২৪৯৮ | দান যেমন দক্ষিণাও তেমন |
| ২৪৯৯ | দানে নারিকেল, কৃপণে বাঁশ, অলক্ষ্মী পালে কইতর, গিদরে পালে হাঁস। |
| ২৫০০ | দামাল, সদাই সামাল |
| ২৫০১ | দারিদ্র কোন নিয়ম মানে না |
| ২৫০২ | দাঁড়ালে পোয়া, বসলে ক্রোশ, পথ বলে মোর কিসের দোষ |
| ২৫০৩ | দাড়িকে মাঝি করা, মরা (মাঝ) গাঙে ডুবে মরা |
| ২৫০৪ | দায় ঠেকিলে, শালগ্রামের পৈতা বেচে খায় |
| ২৫০৫ | দায় পড়লে বাবা বলে |
| ২৫০৬ | দায় মোদ্দায় রাজি, কি করবেন কাজি ? |
| ২৫০৭ | দায় সারা |
| ২৫০৮ | দায়ে কাটা কুমড়ো যেন |
| ২৫০৯ | দায়ে ঠেকা, দায়ে পড়া |
| ২৫১০ | দায়ে বালি, কুড়ুলে শিল, ভালো মানুষকে কথা আর বজ্জাতকে কিল । |
| ২৫১১ | দিও কিঞ্চিৎ না কর বঞ্চিত |
| ২৫১২ | দিন আসা |
| ২৫১৩ | দিন কাটে তো রাত কাটে না |
| ২৫১৪ | দিন গেল আলে ডালে, রাত হলে চেরাগ জ্বালে |
| ২৫১৫ | দিন গোনা |
| ২৫১৬ | দিন যাবে, রবে না |
| ২৫১৭ | দিন যায় তো ক্ষণ যায় না |
| ২৫১৮ | দিন যায়, কথা থাকে |
| ২৫১৯ | দিন থাকতে বাঁধে আল, তবে খায় নানা শাল |
| ২৫২০ | দিন থাকতে বাঁধে আল। তবে খায় তিন শাল।। বারো পুত তেরো নাতি। তবে করো বোরো খেতি।। |
| ২৫২১ | দিনগত পাপক্ষয় |
| ২৫২২ | দিনে কেন সিঁধ? গরজ বড় বালাই |
| ২৫২৩ | দিনে ডাকাতি |
| ২৫২৪ | দিনে তারা দেখা |
| ২৫২৫ | দিনে বাতি যার ঘরে, তার ভিটেয় ঘুঘু চরে |
| ২৫২৬ | দিনে মুন্সী, রাতে চোর/ নামায পড়ে জোড়-বেজোর (কিশোরগঞ্জ) |
| ২৫২৭ | দিনে-দুপুরে ডাকাতি |
| ২৫২৮ | দিনের মেঘে ধান,/ রাতের মেঘে পান। |
| ২৫২৯ | দিন-দুপুরে |
| ২৫৩০ | দিলে থুলে রাঙাদিদি, না দিলে ঢ্যাঙাদিদি |
| ২৫৩১ | দিল্লি কা লাড্ডু |
| ২৫৩২ | দুচোখের বিষ |
| ২৫৩৩ | দেওয়া নেওয়ার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে |
| ২৫৩৪ | দেওয়াল লিখন |
| ২৫৩৫ | দেওয়ালে পিঠ ঠেকা |
| ২৫৩৬ | দেওয়ালেরও কান আছে |
| ২৫৩৭ | দেখাদেখি চাষ, লাগালাগি বাস |
| ২৫৩৮ | দেখে দেখে কর্ম, শিখে শিখে ধর্ম |
| ২৫৩৯ | দেখে নেওয়া |
| ২৫৪০ | দেখে শেখে আর ঠেকে শেখে |
| ২৫৪১ | দেখে শুনে আক্কেল গুড়ুম |
| ২৫৪২ | দেখে শুনে পেটের পিলে চমকায় |
| ২৫৪৩ | দেখছি কত দেখবো আর, ছুঁচোর গলায় চন্দ্রহার |
| ২৫৪৪ | দেখতে কাল, খেতে ভাল |
| ২৫৪৫ | দেখতে খেঁকশিয়ালি, যুদ্ধের সময় বাঘ |
| ২৫৪৬ | দেখতে পেলে শুনতে কে চায়? |
| ২৫৪৭ | দেখবো কত কালে কালে, গোঁফ রেখেছে তোবড়া গালে |
| ২৫৪৮ | দেদোর মর্ম দেদোয় জানে |
| ২৫৪৯ | দেনার চেয়ে পাপ নাই |
| ২৫৫০ | দেনার দায়ে মাথা বিক্রি |
| ২৫৫১ | দেব ধন, বুঝব মন, কেড়ে নিতে কতক্ষণ |
| ২৫৫২ | দেবতার বেলায় লীলাখেলা, মানুষের বেলায় পাপের খেলা |
| ২৫৫৩ | দেবর লক্ষ্মণ |
| ২৫৫৪ | দেরি হলেও সংশোধনের সময় থাকে |
| ২৫৫৫ | দেশ গুণে বেশ |
| ২৫৫৬ | দেশে দেশে যার গোলা, না খেয়ে মরে তার পোলা |
| ২৫৫৭ | দেশে নাই যা, ছেলে চায় তা |
| ২৫৫৮ | দেহ রাখা |
| ২৫৫৯ | দেহের গুমর কর না ভাই, এই আছে এই নাই |
| ২৫৬০ | দেয় থোয় রেখে মান, তারে বলি যজমান |
| ২৫৬১ | দৈত্যকুলে প্রহ্লাদ |
| ২৫৬২ | দৈবজ্ঞ যদি বলে ঠিক, তবে কেন মাগে ভিখ |
| ২৫৬৩ | দোদেল বান্দা কলমা চোর, না পায় বেহেস্ত, না পায় গোর |
| ২৫৬৪ | দোলদুর্গোৎসব |
| ২৫৬৫ | দোয়া গাইয়ের চাটি সই |
| ২৫৬৬ | দোয়াত আছে, কালি নাই |
| ২৫৬৭ | দুজনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয় |
| ২৫৬৮ | দ্যাখ তোর, না দ্যাখ মোর |
| ২৫৬৯ | দু'দিনের আলাপ |
| ২৫৭০ | দু'দে আমলা |
| ২৫৭১ | দুধ কলা দাও য্ত, সাপের বিষ বাড়ে তত |
| ২৫৭২ | দুধ কলা দিয়ে কাল সাপ পোষা |
| ২৫৭৩ | দুধ ম'রে ক্ষীরটুকু |
| ২৫৭৪ | দুধ রাখলেই পঞ্চামৃত |
| ২৫৭৫ | দুধকে দুধ, জলকে জল |
| ২৫৭৬ | দধির অগ্র ঘোলের শেষ |
| ২৫৭৭ | দুধে আঁচায় ঘোলে ছোঁচায় |
| ২৫৭৮ | দুধে ভাতে থাকা |
| ২৫৭৯ | দুধে ভাতে থাকা |
| ২৫৮০ | দুধের ছেলে |
| ২৫৮১ | দুধের তনে দুধের বল, মদে নেয় রসাতল। |
| ২৫৮২ | দুধের মাছি |
| ২৫৮৩ | দুধের স্বাদ ঘোলে মেটানো |
| ২৫৮৪ | দুনিয়াদারি মুসাফিরি, স্রেফ আনাগোনা |
| ২৫৮৫ | দুনিয়ার বার |
| ২৫৮৬ | দন্ডমুন্ডের কর্তা |
| ২৫৮৭ | দ্বিজ বলে দেওয়ান ও বাত কহ কাকে |
| ২৫৮৮ | দুমুখো সাপ |
| ২৫৮৯ | দুর জামাইয়ের কাধে ছাতি, ঘর জামাইয়ের মুখে লাথি |
| ২৫৯০ | দরকার পড়লে খোঁড়ায়ও লাফায় |
| ২৫৯১ | দুর্গা বলে ঝুলে পড়া |
| ২৫৯২ | দরিদ্র দোষে গুণরাশি নাশে |
| ২৫৯৩ | দরিদ্রে আহার খোঁজে, ধনীতে খোঁজে ক্ষুধা |
| ২৫৯৪ | দূরের কেশ ঘন দেখায় |
| ২৫৯৫ | দূরের জিনিস ভাল মনে হয় |
| ২৫৯৬ | দূরের শব্দ মধুর হয় |
| ২৫৯৭ | দরজা খুলে যাওয়া |
| ২৫৯৮ | দুর্জনেরে পরিহরি, দূর থেকে নমস্কার করি |
| ২৫৯৯ | দূরত্ব বজায় রাখা |
| ২৬০০ | দর্পণে মুখ দেখা |
| ২৬০১ | দর্পহারী ভগবান (মধুসূদন) |
| ২৬০২ | দরবারে ঠাঁই নাই, বাড়ি আইয়া মাগ কিলাই |
| ২৬০৩ | দুর্ভিক্ষ অল্পকাল স্মরণ থাকে চিরকাল |
| ২৬০৪ | দুরমুশ করা |
| ২৬০৫ | দুলে কপালি মুচুরমান-- তিন নিয়ে বাগনান |
| ২৬০৬ | দলে ভারী হওয়া |
| ২৬০৭ | দশ যেখানে ধর্ম সেখানে |
| ২৬০৮ | দশ দিন চোরের এক দিন সাধের |
| ২৬০৯ | দশ পুত্র সম কন্যা যদি সুপাত্রে পড়ে |
| ২৬১০ | দশ মুখে ধর্ম |
| ২৬১১ | দশচক্রে ভগবান ভুত |
| ২৬১২ | দশে যারে বলে ছি, তার প্রাণে কাজ কি? |
| ২৬১৩ | দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ |
| ২৬১৪ | দশে লাগে, ভুত ভাগে |
| ২৬১৫ | দশের মুখে জয়, দশের মুখে ক্ষয় |
| ২৬১৬ | দশের লাঠি (লড়ি) একের বোঝা |
| ২৬১৭ | দুষ্টু খিদে |
| ২৬১৮ | দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল ভাল |
| ২৬১৯ | দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে পাশে, কথা দিয়ে কথা লয়, প্রাণে বধে শেষে |
| ২৬২০ | দুষ্টের আঠারগাছি পথ |
| ২৬২১ | দহরম মহরম |
| ২৬২২ | দয়া আছে মায়া আছে গলা ধরে কাঁদি/ আধ পয়সায় আটটি কলা পরাণ গেলে না দি |
| ২৬২৩ | দয়া করে দেয় নুন, ভাত মারে তিন ( দশ) গুণ |
| ২৬২৪ | দয়ার পর ধর্ম নাই, হিংসার পর পাপ নাই |
| ২৬২৫ | দুয়ারে হাতি বাঁধা |
| ২৬২৬ | ধুগড়ির (ধুকড়ির) ভিতর খাসা চাল |
| ২৬২৭ | ধাইয়ের কাছে কোঁক ছাপা |
| ২৬২৮ | ধাউনগা ব্যাচে ধান, পাইনগা ব্যাচে পান, বা্দী দাসীতে কতা কয় /কার ছাতায় দ্যায় কান।। |
| ২৬২৯ | ধান একগুন, ঘাস শতগুণ |
| ২৬৩০ | ধান খায় কাকে, ব্যাঙের পায়ে দড়ি |
| ২৬৩১ | ধান গাছে তক্তা হয় না |
| ২৬৩২ | ধান গাছের কড়ি |
| ২৬৩৩ | ধান দিয়ে লেখাপড়া শেখা |
| ২৬৩৪ | ধান দূর্বা দিয়ে পূজা করা |
| ২৬৩৫ | ধান ধন পুত্র ধন আর ধন গাই/ সোনা রূপা কিছু কিছু বাকি সব ছাই (নবাবগঞ্জ) |
| ২৬৩৬ | ধান নাই তার মান তো বড় |
| ২৬৩৭ | ধান নাই, চাল নাই আন্দিরাম মহাজন |
| ২৬৩৮ | ধান নদী খাল, এই তিনে বরিশাল |
| ২৬৩৯ | ধান ভানতে শিবের (মহীপালের) গীত |
| ২৬৪০ | ধান সুপারি গোলা - এই তিনে ভোলা |
| ২৬৪১ | ধানী লঙ্কার ঝাঁজ বেশি |
| ২৬৪২ | ধানের আগে উড়ি ফুলে |
| ২৬৪৩ | ধান্য বৃক্ষ চেনেন না। |
| ২৬৪৪ | ধামা চাপা দেওয়া |
| ২৬৪৫ | ধামা ধরা মানুষ |
| ২৬৪৬ | ধার করে কানে সোনা |
| ২৬৪৭ | ধার করে হাতী কেনা |
| ২৬৪৮ | ধার করব তার বেলা কেন? |
| ২৬৪৯ | ধারে কাটে না, ভারে কাটে |
| ২৬৫০ | ধীর জ্বাল ঘন কাটি, তার নাম দুধ-আওটি |
| ২৬৫১ | ধীর পানি পাথর কাটে |
| ২৬৫২ | ধীরে চলার নীতি |
| ২৬৫৩ | ধীরে ধীরে বোনে, তাঁতী সকল জিনে |
| ২৬৫৪ | ধীরে রাঁধে, ধীরে খায়, তবে খাওয়ার মজা পায় |
| ২৬৫৫ | ধেয়ে ধেপে বারো, বসে মারে তেরো |
| ২৬৫৬ | ধোঁকার টাটি |
| ২৬৫৭ | ধোঁকায় পড়া |
| ২৬৫৮ | ধোপা ভাঁড়ারী |
| ২৬৫৯ | ধোপার গাধা ভাতের কাটি বয় না |
| ২৬৬০ | ধোপার বাসি, নাপিতের আসি |
| ২৬৬১ | ধোবার কুকুর-না ঘরের না ঘাটের. |
| ২৬৬২ | ধোঁয়া আর প্রেম চেপে রাখা যায় না |
| ২৬৬৩ | ধোয়া তুলসীপাতা |
| ২৬৬৪ | ধোঁয়ার হাত এড়াতে গিয়ে আগুণে পুড়ে মরলুম |
| ২৬৬৫ | ধোঁয়ায় উড়িয়ে দেওয়া |
| ২৬৬৬ | ধন জন যৌবন জোয়ারের জল। |
| ২৬৬৭ | ধন জন পরিবার কেহ নয় আপনার |
| ২৬৬৮ | ধন থাকলেই সিঁধের ভয় |
| ২৬৬৯ | ধন দিয়ে মন বুঝে, যৌবন দিয়ে আক্কেল বুঝে |
| ২৬৭০ | ধন নাই, কড়ি নাই নিধিরাম পোদ্দার |
| ২৬৭১ | ধন পরিবাদও ভাল |
| ২৬৭২ | ধন বড় না ধর্ম বড় ? |
| ২৬৭৩ | ধন সোহাগী মরেন কুড়োর জাউ খেয়ে |
| ২৬৭৪ | ধনুক ভাঙা পণ |
| ২৬৭৫ | ধনীর চিন্তা ধন ধন, নিরানব্বইয়ের ধাক্কা, যোগীর চিন্তা জগ্ননাথ, ফকিরের চিন্তা মক্কা |
| ২৬৭৬ | ধনীর মাথায় ধরে ছাতি গরীবের মাথায় মারে লাত্থি। |
| ২৬৭৭ | ধনে অহংকার নয় অহংকার মনে |
| ২৬৭৮ | ধনে ধন দেখে, পুতে পুত দেখে |
| ২৬৭৯ | ধনে সুখ নয়, মনে সুখ |
| ২৬৮০ | ধন্য রাজার পূণ্য দেশ, যদি বর্ষে মাঘের শেষ |
| ২৬৮১ | ধনর বড়াই থাকেনা গুনর বড়াই যায়না। |
| ২৬৮২ | ধর কাছি তো ধরেই আছি |
| ২৬৮৩ | ধর মাছ ভাগ আছে |
| ২৬৮৪ | ধরাকে সরা জ্ঞান করা |
| ২৬৮৫ | ধরি মাছ না ছুঁই পানি। |
| ২৬৮৬ | ধরি মাছ না ভরে কাঁদা তার নাম হলো শাহজাদা। |
| ২৬৮৭ | ধরে আনতে বললে বেঁধে আনে |
| ২৬৮৮ | ধরে বেঁধে পিরীত, মেজে ঘষে রূপ |
| ২৬৮৯ | ধরে ভদ্র ঘটানো |
| ২৬৯০ | ধরেছ তো ছেড় না |
| ২৬৯১ | ধরেছে তরকারি আপনার গুণ |
| ২৬৯২ | ধরতে ছুঁতে কিছুই নেই |
| ২৬৯৩ | ধর্ম যার যার, উৎসব সবার |
| ২৬৯৪ | ধর্মের কল বাতাসে নড়ে, পাপ করলে ধরা পড়ে |
| ২৬৯৫ | ধর্মের ঘরে কুটের (কুড়ের) অভাব নেই |
| ২৬৯৬ | ধর্মের ঘরে পাপ সয় না |
| ২৬৯৭ | ধর্মের জয়, অধর্মের ক্ষয় |
| ২৬৯৮ | ধর্মের ঢাক (ভেরী) আপনি বাজে |
| ২৬৯৯ | ধর্মের ভরা ভেসে ওঠে, অধর্মের ভরা তল যায় |
| ২৭০০ | ধর্মের ষাঁড় |
| ২৭০১ | ধর্মের সংসার |
| ২৭০২ | ধর্মের সূক্ষ্ম গতি |
| ২৭০৩ | ধর্মপুত্র যুধিষ্ঠির |
| ২৭০৪ | ধরলে কঁ কঁ করে, ছেঁড়ে দিলে পাকসাট (পাখার ঝাপট) মারে |
| ২৭০৫ | ধরলে চিঁ চিঁ, ছেড়ে দিলে সিংহী |
| ২৭০৬ | ধুলো মুঠা ধরতে কড়ি (সোনা) মুঠা হয় |
| ২৭০৭ | ন গাঁ মাগিলে যা, সাত গাঁ মাগিলেও তা |
| ২৭০৮ | নখে কাটে কচি কালে, ঝুনো হলে দাঁত না চলে |
| ২৭০৯ | নখের ছিদ্রে কুড়ুল লাগানো |
| ২৭১০ | নখের যুগ্যি নয় |
| ২৭১১ | নখদর্পণে রাখা |
| ২৭১২ | নগদ নারায়ন |
| ২৭১৩ | নগদ বিদায় |
| ২৭১৪ | নগরে না উঠতেই বাজারে আগুন লাগা |
| ২৭১৫ | না আঁচালে বিশ্বাস নেই |
| ২৭১৬ | না আছে আয়োজন, পাড়া ধরে নিমন্ত্রণ |
| ২৭১৭ | না কথার বালাই নাই |
| ২৭১৮ | না খেলে যাবে দিন, ধার নিলে হবে ঋণ |
| ২৭১৯ | না গজাতে ঘুণ ধরে, না উঠতে আছাড় । বাসরেতে পতি মরে, বাসি বে'তে রাঁড় |
| ২৭২০ | না ঘর, না ঘাট |
| ২৭২১ | না চাইতে ছাতাটা পাই, চাইলে বুঝি ঘোড়াটা পাবো |
| ২৭২২ | না যাইলে রাজা বধে, যাইলে ভুজঙ্গ, রাবণের হাতে যথা মারীচ কুরঙ্গ |
| ২৭২৩ | না ডুবুস নে; না ভাল মনে করেছিস |
| ২৭২৪ | না দেওয়া কাঠালের শাওনে পাক ( না দিতে চাইলে কাঁঠাল শ্রাবণে পাঁকে) |
| ২৭২৫ | না দেওয়ার চাল, আজ না কাল |
| ২৭২৬ | না দেখে চলে যায়, পায়ে পায়ে হোঁচট খায় |
| ২৭২৭ | না পারে ছাড়তে, না পারে ধরতে |
| ২৭২৮ | না পড়াবি পো, ত' নহবতে নিয়ে থো |
| ২৭২৯ | না পড়েই পণ্ডিত |
| ২৭৩০ | না বিইয়ে কানাইয়ের মা |
| ২৭৩১ | না বিয়েলেক মা, বিয়েলেক ঝি, ঝাল খেয়ে ম'লো পাড়াপড়শী |
| ২৭৩২ | না বুঝে ছিলাম ভাল, অর্ধেক বুঝে প্রান গেল |
| ২৭৩৩ | না মরতেই ভুত |
| ২৭৩৪ | না রাম না গঙ্গা |
| ২৭৩৫ | নাই এর ঘরে খাই খাই |
| ২৭৩৬ | নাই কাজ তো খৈ ( ধান) ভাজ |
| ২৭৩৭ | নাই ঘরে খাই বড় |
| ২৭৩৮ | নাই দিলে কুকুর মাথায় ওঠে |
| ২৭৩৯ | নাই ধন তো যাও বন |
| ২৭৪০ | নাই বললে সাপের বিষও থাকে না |
| ২৭৪১ | নাই ভাত নুন দিয়ে খাব |
| ২৭৪২ | নাই মাগ, নাই পুত, বেড়ায় যেন যমের দূত |
| ২৭৪৩ | নাইকো পাঁজি, নাইকো পুঁথি, সাতুই আষাঢ় অম্বুবাচি |
| ২৭৪৪ | নাও পর গাড়ি, গাড়ি পর নাও |
| ২৭৪৫ | নাক ঘষাঘষি করা |
| ২৭৪৬ | নাক না থাকলে গু খেত |
| ২৭৪৭ | নাক নেড়ে কসনি কথা, ভাঙবে নথের সুষনি পাতা |
| ২৭৪৮ | নাক-কাটি নাক-কাটি, কর নাক রোষ / সব নাক-কাটির আছে কিছু কিছু দোষ |
| ২৭৪৯ | নাকে কাজ না নিঃশ্বাসে কাজ |
| ২৭৫০ | নাকে কান্না |
| ২৭৫১ | নাকে দড়ি দিয়ে ঘোরানো |
| ২৭৫২ | নাকে মুখে গোঁজা |
| ২৭৫৩ | নাকে সরষের তেল দিয়ে ঘুমানো |
| ২৭৫৪ | নাকের চেয়ে নাকের ডাক বেশি |
| ২৭৫৫ | নাকের জলে চোখের জলে হওয়া |
| ২৭৫৬ | নাকের ডগায় থাকা |
| ২৭৫৭ | নাকের বদলে নরুন |
| ২৭৫৮ | নাকফোঁড়া বলদ |
| ২৭৫৯ | নাচে ভাল, পাক দেয় উল্টো |
| ২৭৬০ | নাচের পা থামে না |
| ২৭৬১ | নাচতে জানিনি আমায় ধরে এনেছে, যদি বা নাচি, আমার ছেলে নেবে কে? |
| ২৭৬২ | নাচতে না জানলে উঠোন বাঁকা । |
| ২৭৬৩ | নাচতে নেমে ঘোমটা টানা |
| ২৭৬৪ | নাচুন্তির লাজ নাই, দেখুন্তির লাজ |
| ২৭৬৫ | নাতি নাতি ব্যালা গ্যালো/ খাতি পারলাম না/ র্যাল গাড়ীটা চললে গ্যালো/ ধরতি পারলাম না।। |
| ২৭৬৬ | নাতির নাতি স্বর্গের বাতি |
| ২৭৬৭ | নাতোয়ানের দুনা মালগুজারি |
| ২৭৬৮ | নাদা পেটা হাঁদা রাম |
| ২৭৬৯ | নানা মুনির নানা মত |
| ২৭৭০ | নানীর রান্না, জায়গায় জায়গায় ঝাল |
| ২৭৭১ | নাপিত দেখলে নখ বাড়ে |
| ২৭৭২ | নাপিতের আসি ধোপার বাসি |
| ২৭৭৩ | নাপিতের ষোল চোঙা বুদ্ধি |
| ২৭৭৪ | নাম করা, নাম নেওয়া |
| ২৭৭৫ | নাম ডোবানো |
| ২৭৭৬ | নাম পাল্টে রাখা |
| ২৭৭৭ | নাম বাজানো |
| ২৭৭৮ | নাম লেখানো |
| ২৭৭৯ | নামে কুকুর পোষা |
| ২৭৮০ | নামে গোয়ালা কাঁজি ভক্ষণ |
| ২৭৮১ | নামে ডাকে গগন ফাটে |
| ২৭৮২ | নামে ডাকে গুরুমশাই, লেজা মুড়োর জ্ঞান নাই |
| ২৭৮৩ | নামে তালপুকুর, ঘটি ডোবে না |
| ২৭৮৪ | না'র উপর গাড়ি, গাড়ির উপর না |
| ২৭৮৫ | নারকেলের গোঁড়ায় মাটি/ সুপারির গোঁড়া কাটি |
| ২৭৮৬ | নারীর বল, চোখের জল |
| ২৭৮৭ | নালা কেটে কুমীর আনা |
| ২৭৮৮ | নালা কেটে লোনা জল আনা |
| ২৭৮৯ | নাসে মাসে উপবাসে এই তিন সর্দিনাশে । |
| ২৭৯০ | নাস্তিকের মুখে ধর্ম কথা |
| ২৭৯১ | নাড়া বনে কেত্তন |
| ২৭৯২ | নাড়ি ছেঁড়া ধন |
| ২৭৯৩ | নাড়িনক্ষত্র জানা |
| ২৭৯৪ | নাড়ির টান |
| ২৭৯৫ | নাড়ী নক্ষত্র জানা |
| ২৭৯৬ | নায়কের ইচ্ছা উলুবনে গোড় |
| ২৭৯৭ | নিকামায়ে দরজী, ছেলের মুখ সেলাই করা |
| ২৭৯৮ | নিকুলে চুকুলে ঘর, কামালে জমালে বর |
| ২৭৯৯ | নিগোঁসাইয়ের খদাই রক্ষক, |
| ২৮০০ | নিচু তলার লোক |
| ২৮০১ | নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। |
| ২৮০২ | নিজে পায় না, শঙ্করাকে ডাকে |
| ২৮০৩ | নিজে বুঝেনা আমড়ার গুড়ি অন্যরে বুঝায় ভাল করি। |
| ২৮০৪ | নিজে ভাল তো জগত ভাল । |
| ২৮০৫ | নিজেকে কখনও বেড়া দিয়ে ঘিরে রেখো না, বরং বন্ধু দিয়ে ঘিরে রেখো |
| ২৮০৬ | নিজেদের গোলে বল মারা |
| ২৮০৭ | নিজের (আপন) ভাল পাগলেও বোঝে |
| ২৮০৮ | নিজের কুচ্ছ নিজে গাওয়া |
| ২৮০৯ | নিজের কোলে ঝোল টানা |
| ২৮১০ | নিজের ঘোল কেউ টক বলে না |
| ২৮১১ | নিজের চরকায় তেল দাও |
| ২৮১২ | নিজের ছেলে সোনাধন, প্রেরে ছেলে দুশমন |
| ২৮১৩ | নিজের জিনিসকে সকলেই ভাল দেখে |
| ২৮১৪ | নিজের ঢোল নিজে পেটানো |
| ২৮১৫ | নিজের দই কেউ টক বলে না |
| ২৮১৬ | নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ |
| ২৮১৭ | নিজের পাঁটা ল্যাজে কাটি |
| ২৮১৮ | নিজের পায়ে কুড়ুল মারা |
| ২৮১৯ | নিজের পায়ে দাঁড়ানো |
| ২৮২০ | নিজের পছন্দে খাও, পরের পছন্দে পরো । |
| ২৮২১ | নিজের পুটকিত নয় মন গু/ পরেরে কয় পুটকি ধু (ত্রিশাল) |
| ২৮২২ | নিজের বেলা আটিসাটি, পরের বেলায় দাঁতকপাটি । |
| ২৮২৩ | নিজের বেলা চাপন চোপন, পরের বেলা ঝুরঝুরে মাপন । |
| ২৮২৪ | নিজের বেলায় আটিঁগাটি, পরের বেলায় চিমটি কাটি। |
| ২৮২৫ | নিজের বোন ভাত পায় না, শালীর তরে মণ্ডা |
| ২৮২৬ | নিতে পারি, খেতে পারি, দিতে পারি না, বলতে পারি, কইতে পারি, সইতে পারি না |
| ২৮২৭ | নিত্য চাষার ঝি, বেগুন ক্ষেত দেখে বলে এ আবার কি? |
| ২৮২৮ | নিত্য ভিক্ষা তনু রক্ষা |
| ২৮২৯ | নিত্য রোগীকে দেখে কে ? নিত্য নাই তায় দেয় কে ? |
| ২৮৩০ | নিত্যি নিত্যি ফল খাও,/ বদ্যি বাড়ি নাহি যাও। |
| ২৮৩১ | নিদান কালে হরিনাম |
| ২৮৩২ | নিদানের বিধান নেই |
| ২৮৩৩ | নিদ্রা নাই নির্ধনীর, নিদ্রা নাই শোকীর |
| ২৮৩৪ | নিবার আগুন আর জ্বেলো না |
| ২৮৩৫ | নিবি শোল নে কুচে, না নিবি শোল নে কুচে । |
| ২৮৩৬ | নিম তিত, নিসিন্দে তিত, তিত মাকালের ফল, তার চেয়ে অধিক তিত, বোন সতীনের ঘর |
| ২৮৩৭ | নিম নিসিন্দে যেথা, মানুষ মরে না সেথা |
| ২৮৩৮ | নিমক খেয়ে নিমক হারামি |
| ২৮৩৯ | নিমিত্তের ভাগী |
| ২৮৪০ | নিমতলা দিয়ে যাও নাই, নিমফল কি খাও নাই |
| ২৮৪১ | নির্গুণ পুরুষের তিনগুন ঝাল |
| ২৮৪২ | নির্গুণ পুরুষের ভোজন সার, করে সদাই মার মার। |
| ২৮৪৩ | নিরাখালের খোদা রাখাল |
| ২৮৪৪ | নিরানব্বুয়ের ধাক্কা |
| ২৮৪৫ | নির্ধনের ধন হলে দিনে দেখে তারা |
| ২৮৪৬ | নির্ধনের ধন, অথর্বের যৌবন |
| ২৮৪৭ | নির্বিষ সাপের কুলোপানা চক্র |
| ২৮৪৮ | নীচ যদি উচ্চ ভাষে, সুবুদ্ধি উড়ায় হেসে |
| ২৮৪৯ | নীরোগ শরীর যার বৈদ্য করবে কি, পরের ভাতে বেগুণ পোড়া, পান্তা ভাতে ঘি |
| ২৮৫০ | নীল নকশা তৈরি করা |
| ২৮৫১ | নেংটে ইঁদুর পাহাড় কাটে |
| ২৮৫২ | নেই কাজ তো খই ভাজ |
| ২৮৫৩ | নেই নাক তার গোঁফের বাহার |
| ২৮৫৪ | নেই মামার চেয়ে কানা মামা ভাল |
| ২৮৫৫ | নেকা আদুরে চালশে কানা, জল বলে খায় চিনির পানা |
| ২৮৫৬ | নেকা বোকা ঢিলে কাছা, তিনে প্রত্যয় করো না বাছা |
| ২৮৫৭ | নেকা বোকা ঢলঢলে কাছা, তিনে প্রত্যয় করো না বাছা |
| ২৮৫৮ | নেকড়ার আগুন |
| ২৮৫৯ | নেঙটার গলায় মোতির মালা |
| ২৮৬০ | নেটীপেটী সো, অভিমানে দো |
| ২৮৬১ | নেবু চটকাতে চটকাতে তিতা হয়ে যায় । |
| ২৮৬২ | নেবার কুটুম দেবার নয় |
| ২৮৬৩ | নেববার আগে ক্ষণেক তরে দীপ জ্বলে দপ করে |
| ২৮৬৪ | নেশাতে বুক ফাটে, কুকুরে মুখ চাটে |
| ২৮৬৫ | নেড়া একবারই বেলতলায় যায় |
| ২৮৬৬ | নেড়া মাথায় খোঁচার ভয় |
| ২৮৬৭ | নেয়ের এক নাও, নিনেয়ের ( যার নৌকা নেই) শতেক নাও |
| ২৮৬৮ | নজর কাড়া |
| ২৮৬৯ | ন্যাংটার নেই বাটপাড়ের ভয় |
| ২৮৭০ | নটে খেটে আড়াই মাস, সজনে ফলে বারমাস |
| ২৮৭১ | নটে খেটে আড়ায়ে, সজনে বারমেসে |
| ২৮৭২ | নূতন যোগীর ভিক্ষা নাই |
| ২৮৭৩ | নতুন নেতা, নতুন নীতি। |
| ২৮৭৪ | নূতন নূতন তেঁতুলের বীচি, পুরানো হলে আতায় বাতায় গুঁজি |
| ২৮৭৫ | নূতন নূতন ন'কড়া, পুরানো হলে ছ'কড়া |
| ২৮৭৬ | নদী এক কূল ভাঙ্গে, আর এক কূল গড়ে |
| ২৮৭৭ | নদী চর খাল বিল গজারীর বন, টাংগাইলের শাড়ী তার গরবের ধন |
| ২৮৭৮ | নদী শুকালেও রেখা থাকে |
| ২৮৭৯ | নদী, নারী, শৃঙ্গধারী, এ তিনে না বিশ্বাস করি |
| ২৮৮০ | নদীকূলে বাস, ভাবনা বারমাস |
| ২৮৮১ | নদীতে নদীতে দেখা হয় কিন্তু বোনে বোনে দেখা হয় না |
| ২৮৮২ | নদী-নালা, খাল-বিল গজারির বন টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন |
| ২৮৮৩ | নদীর জল ঘোলা ভাল/ কালো গাইয়ের দুধ ভাল/ জাতের মেয়ে কালো ভাল।। |
| ২৮৮৪ | নদীর মুখে বালির বাঁধ |
| ২৮৮৫ | নদের গোরাচাঁদ |
| ২৮৮৬ | নুন আনতে পান্তা ফুরায় |
| ২৮৮৭ | নুন খাই যার গুণ গাই তার |
| ২৮৮৮ | নুন খেলে গুণ মানে |
| ২৮৮৯ | নুন খেয়ে নিমক হারামি |
| ২৮৯০ | নুন ছাড়া ঘি মাটি |
| ২৮৯১ | ননির পুতুল |
| ২৮৯২ | ননির পুতুল নয় যে রোদে গলে যাবে |
| ২৮৯৩ | ননদেরও ননদ আছে |
| ২৮৯৪ | নব কার্ত্তিক |
| ২৮৯৫ | নবাব আর কি? |
| ২৮৯৬ | নবাব পুত্র |
| ২৮৯৭ | নবাব সিরাজদৌলা |
| ২৮৯৮ | নবাবী চাল |
| ২৮৯৯ | নমো নমো করে কাজ সারা |
| ২৯০০ | নরক গুলজার |
| ২৯০১ | নরের মন নারায়ণ জানেন |
| ২৯০২ | নরুন দিয়ে তালগাছ কাটা |
| ২৯০৩ | নরম কাঠে ছুতোরের বল |
| ২৯০৪ | নরম মাটিতে বেড়াল আঁচড়ায় |
| ২৯০৫ | নরমের যম |
| ২৯০৬ | নরমের বাঘ, গরমের শিয়াল |
| ২৯০৭ | নড়া দাঁত পড়া ভাল |
| ২৯০৮ | নড়তে পারে না কামান ঘাড়ে |
| ২৯০৯ | নড়ল পোঙা ত ডুবল ডোঙা |
| ২৯১০ | নয় বছরে যার আক্কেল না হয় তার নব্বইতেও হয় না। |
| ২৯১১ | নয় মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না |
| ২৯১২ | নয়ে না হলে নব্বইতেও হয় না |
| ২৯১৩ | পকেট ভারি হওয়া |
| ২৯১৪ | পুকুর কাত |
| ২৯১৫ | পুকুর কেটে নাওয়া ( স্নান করা) |
| ২৯১৬ | পুকুর চুরি |
| ২৯১৭ | পুকুরে তে পানি নাই, পাতা কেনো ভাসে /যার কথা মনে করি সেই কেনো হাসে ? |
| ২৯১৮ | পক্ষীর মধ্যে ওঁচা, নাম কাদাখোঁচা |
| ২৯১৯ | পা চাটা |
| ২৯২০ | পা চালানো |
| ২৯২১ | পা জটে |
| ২৯২২ | পা টিপে চলা |
| ২৯২৩ | পা ধুতেও না আসা |
| ২৯২৪ | পা না ভিজলো যার, বড় কৈ তার |
| ২৯২৫ | পা বাড়ানো |
| ২৯২৬ | পা ভারী হওয়া |
| ২৯২৭ | পা মাটিতে না পড়া |
| ২৯২৮ | পাকা আম দাঁড়কাকে খায় |
| ২৯২৯ | পাকা আম দেখলে কাকে ঠোকরায় |
| ২৯৩০ | পাকা কাজ |
| ২৯৩১ | পাকা কথা |
| ২৯৩২ | পাঁকা ঘুটি কাঁচানো |
| ২৯৩৩ | পাকা ধানে মই দেওয়া |
| ২৯৩৪ | পাকা বুড়ি |
| ২৯৩৫ | পাকা মাথা |
| ২৯৩৬ | পাকা মাথায় সিঁদুর পরা |
| ২৯৩৭ | পাকা লোককে ফাঁকা কথায় ভোলানো যায় না |
| ২৯৩৮ | পাকা হাত |
| ২৯৩৯ | পাঁকাল মাছের গায়ে পাঁক লাগে না |
| ২৯৪০ | পাঁকের গোঁজ |
| ২৯৪১ | পাখি পড়ানোর মত পড়ানো |
| ২৯৪২ | পাখি মারার ঘরে চড়ুইয়ের বাসা |
| ২৯৪৩ | পাখির চোখ করা |
| ২৯৪৪ | পাখির চোখে দেখা |
| ২৯৪৫ | পাখির প্রাণ |
| ২৯৪৬ | পাখী উড়ে যায় তার পালক গুণে |
| ২৯৪৭ | পাগল কি গাছে ফলে, আক্কেলেতে পাগল বলে |
| ২৯৪৮ | পাগল ছাড়া সবারই ভুল হয়। |
| ২৯৪৯ | পাগল না ছাগল |
| ২৯৫০ | পাগলা ভাত খাবি, না হাত ধোব কোথায়? |
| ২৯৫১ | পাগলা সাকো নাড়িস নে, মনে ছিল না ভাল মনে করে দিলি। |
| ২৯৫২ | পাগলে আর মজা নাই, পিরীতে আর সুখ নাই |
| ২৯৫৩ | পাগলে কি না বলে, ছাগলে কি না খায় । |
| ২৯৫৪ | পাগলের ছাট, তেলের কাট |
| ২৯৫৫ | পাগলের প্রলাপ |
| ২৯৫৬ | পাঁচ আঙ্গুল সমান নয় |
| ২৯৫৭ | পাঁচ পাগলের ঘর |
| ২৯৫৮ | পাঁচ পাগলের ঘর, খোদায় রক্ষা কর |
| ২৯৫৯ | পাঁচ ফুলে সাজি ভরা |
| ২৯৬০ | পাঁচ রবি মাসে পায়, ঝরা কিংবা খরায় যায়। |
| ২৯৬১ | পাঁচে ধরে, বত্রিশে খায়, আর সকলে রস পায় |
| ২৯৬২ | পাঁচশ জুতো গুণে খায়, ফুলের ঘায়ে মূর্ছা যায় |
| ২৯৬৩ | পাছার গু চড়বড় করে; আলোচালের হবিষ্য মারে |
| ২৯৬৪ | পাজির পা-ঝাড়া |
| ২৯৬৫ | পাঁজরের হাড় দিয়ে শতকিয়া লেখা |
| ২৯৬৬ | পাঞ্জা লড়া |
| ২৯৬৭ | পাঁঠার ইচ্ছেয় ঘাড়ে কোপ |
| ২৯৬৮ | পাত কাটিতে দেরি সহে না |
| ২৯৬৯ | পাতা চাটা বা পাত চাটা |
| ২৯৭০ | পাতা-চাপা কপাল, আর পাথর-চাপা কপাল |
| ২৯৭১ | পাতালে প্রবেশ |
| ২৯৭২ | পাতে দিলে চিলে ছোঁ দেয় |
| ২৯৭৩ | পাতে দেওয়া |
| ২৯৭৪ | পাতে পড়লেই খাওয়া হয় না, রাজায় পড়লেও রানী হয় না |
| ২৯৭৫ | পাতের কুকুর নাই পেলে মাথায় ওঠে |
| ২৯৭৬ | পাতের ভাত কেড়ে নেওয়া |
| ২৯৭৭ | পাতের ভাত দে পুষলো যোগী, উলটে বলে পরবাস কি ? |
| ২৯৭৮ | পাতের ভাতে পুষলাম কুকুর, কুকুর ওঠে মাথার উপুর |
| ২৯৭৯ | পাততাড়ি গুটানো |
| ২৯৮০ | পাথরে ঘুণ ধরে না |
| ২৯৮১ | পাথরে পাঁচ কিল |
| ২৯৮২ | পাথরে লিখলেও যায় না |
| ২৯৮৩ | পাদ প্রদীপের আলোয় আসা/ আনা |
| ২৯৮৪ | পান তামাক দেওয়া |
| ২৯৮৫ | পান থেকে চুন খসা |
| ২৯৮৬ | পান না তাই খান না |
| ২৯৮৭ | পান পান্তা ভক্ষণ, ঐ তো পুরুষের লক্ষণ/ আমি অভাগী তপ্ত খাই, কোনদিন বা মরে যাই |
| ২৯৮৮ | পান লাগালে শ্রাবণে, খেয়ে না কুলায় রাবণে। |
| ২৯৮৯ | পান সাজতে জানে না, দু পায়ে আলতা |
| ২৯৯০ | পানা পুকুরের ঠান্ডা জল বড় মন্দাকারী |
| ২৯৯১ | পানি নায় হাটুঁইমা ঢেউ উঠে গলা ইমা। |
| ২৯৯২ | পানের খিলি, রসের ঠিলি |
| ২৯৯৩ | পান্তা ভাতে ঘি |
| ২৯৯৪ | পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ী ঝি নষ্ট |
| ২৯৯৫ | পান্তা ভাতে নুন জোটে না, বেগুন পোড়ায় ঘি |
| ২৯৯৬ | পাপ করেছ রাশি রাশি, ভুগবে কি আর মাসি পিসি ? |
| ২৯৯৭ | পাপ কর্ম ছাপা থাকে না |
| ২৯৯৮ | পাপ করলে ভুগতে হয়, ইহা যেন মনে রয় |
| ২৯৯৯ | পাপ করলেই যমের ভয় |
| ৩০০০ | পাপ ছাড়ে না বাপকে । |
Saturday, 13 February 2016
বাংলা প্রবাদ, প্রবচন ও বাগধারা - ৩
Subscribe to:
Comments (Atom)