| ৪০০০ |
মগের মুলুক |
| ৪০০১ |
মগজ ধোলাই |
| ৪০০২ |
মঙ্গলে উষা বুধে পা/ যথা ইচ্ছা তথা যা। |
| ৪০০৩ |
মা আইবড় থাকতে বেটী শ্বশুরবাড়ী যায় |
| ৪০০৪ |
মা খায় ধান ভেনে ভেনে, বেটা খায় এলাচ কিনে |
| ৪০০৫ |
মা গঙ্গাই জানেন |
| ৪০০৬ |
মা গুণে ঝি, গাই গুণে ঘি, বাপ গুণে বেটা, গাছ গুণে
গোটা |
| ৪০০৭ |
মা ডাকলে খেলাম না, বাপ ডাকলে খেলাম না, সাতপুরুষের
ধেঁকি বলে, পান্তা খা, পান্তা খা |
| ৪০০৮ |
মা দেয় না চেয়ে পেট ভরে না খেয়ে |
| ৪০০৯ |
মা নাই যার, ঘাটে লা নাই তার |
| ৪০১০ |
মা নয় যে তাড়িয়ে দেব, বাপ নয় যে ভাত দেব, পরের মেয়ে
রাখি কোথায়? |
| ৪০১১ |
মা পায় না কাঁথা সেলাইয়ের সুতো, ব্যাটার পায়ে চৌদ্দ
সিকের জুতো |
| ৪০১২ |
মা বিয়োলো না বিয়োলো মাসি, ঝাল খেয়ে মরল পাড়া পড়শী |
| ৪০১৩ |
মা বেচে খায় কলমি শাক, বেটার মাথায় ফরমেশে পাগ |
| ৪০১৪ |
মা বলেছে মাথা ধরেছে |
| ৪০১৫ |
মা মরুক, মাসি জীউক |
| ৪০১৬ |
মা ম'লে বাবা তালুই, ছেলে হয় বনের বাউই |
| ৪০১৭ |
মা লক্ষ্মী ঘরে এস,
অলক্ষ্মী দূর হও |
| ৪০১৮ |
মা লক্ষ্মী ভিখ মাগে |
| ৪০১৯ |
মাও গুণে ছাও হয়। |
| ৪০২০ |
মাও নাই যার, ভাও নাই তার। |
| ৪০২১ |
মাও মেরেছে, ঘরেও ভাত নাই |
| ৪০২২ |
মাও ম্যলে মাওরা, বাপ ম্যলে বাউর্যা , বউ ম্যলে
গাওরা। |
| ৪০২৩ |
মাকাল ফল |
| ৪০২৪ |
মাকড় মারলে ধোকড় হয় |
| ৪০২৫ |
মাঘ মাসে বর্ষে দেবা/ রাজ্য ছেড়ে প্রজার সেবা। |
| ৪০২৬ |
মাঘে মুখী, ফাল্গুনে চুখি, চৈতে লতা, বৈশাখে পাতা। |
| ৪০২৭ |
মাঘে মেঘে দেখা হয় |
| ৪০২৮ |
মাঙনার উপর টাকনা |
| ৪০২৯ |
মাছ আর অতিথি তিন দিন পরেই গন্ধ ছড়াতে শুরু করে |
| ৪০৩০ |
মাছ খাই না, মাছের ঝোল খাই । |
| ৪০৩১ |
মাছ ধরতে গেলে গায়ে কাদা লাগে |
| ৪০৩২ |
মাছ ধুলে মিঠে, মাংস ধুলে শিঠে |
| ৪০৩৩ |
মাছ না পেয়ে ছিপে কামড় |
| ৪০৩৪ |
মাছ মরেছে বিড়াল কাঁদে, শান্ত করলে বকে; ব্যাঙের শোকে সাঁতার পানি
দেখি সাপের চোখে |
| ৪০৩৫ |
মাছি মারা কেরানী |
| ৪০৩৬ |
মাছে ভাতে বাঙ্গালী |
| ৪০৩৭ |
মাছের কাঁটা গলায় বাঁধলে বিড়ালের পায়ে গড় |
| ৪০৩৮ |
মাছের টোপ গেলা |
| ৪০৩৯ |
মাছের তেলে ভাছ ভাজা । |
| ৪০৪০ |
মাছের মা, শাগের ছা। |
| ৪০৪১ |
মাছের মায়ের পুত্রশোক |
| ৪০৪২ |
মাছের মধ্যে দাঁড়া, জাতের মধ্যে ধাড়া |
| ৪০৪৩ |
মাছের শোকে বিড়াল কাঁদে |
| ৪০৪৪ |
মাজা ঘষা করা |
| ৪০৪৫ |
মাজো-ঘষো কর ক্ষয়, কালো কি কখনও গৌর হয়? |
| ৪০৪৬ |
মাটি কামড়ে পড়ে থাকা |
| ৪০৪৭ |
মাটি করা |
| ৪০৪৮ |
মাটি খাওয়া |
| ৪০৪৯ |
মাটি মাড়ানো |
| ৪০৫০ |
মাটির দর |
| ৪০৫১ |
মাটির মানুষ |
| ৪০৫২ |
মাঠে ধান চড়াও |
| ৪০৫৩ |
মাঠে নামা |
| ৪০৫৪ |
মাঠে মারা যাওয়া |
| ৪০৫৫ |
মাতঙ্গ পড়লে দয়ে, পতঙ্গে প্রহার করে |
| ৪০৫৬ |
মাতার সমান নাই শরীরপোষিকা |
| ৪০৫৭ |
মাতাল দাঁতাল শিঙে
বিশ্বাস নেই এই তিনে । |
| ৪০৫৮ |
মাতৃদোষে শিশু নষ্ট |
| ৪০৫৯ |
মাত্রাধিক নম্রতার অর্থ হল কর্কশতা |
| ৪০৬০ |
মাথা উঁচু করা |
| ৪০৬১ |
মাথা কাটা যাওয়া |
| ৪০৬২ |
মাথা কাপুড়ে লোক |
| ৪০৬৩ |
মাথা কেনা |
| ৪০৬৪ |
মাথা খাওয়া |
| ৪০৬৫ |
মাথা খাটানো |
| ৪০৬৬ |
মাথা খারাপ করা |
| ৪০৬৭ |
মাথা খেলানো |
| ৪০৬৮ |
মাথা খোঁড়া |
| ৪০৬৯ |
মাথা গোঁজা |
| ৪০৭০ |
মাথা গরম করা |
| ৪০৭১ |
মাথা গুলিয়ে দেওয়া |
| ৪০৭২ |
মাথা ঘামানো |
| ৪০৭৩ |
মাথা চাড়া দেওয়া |
| ৪০৭৪ |
মাথা চুলকানো |
| ৪০৭৫ |
মাথা ঠাণ্ডা করা |
| ৪০৭৬ |
মাথা ঠিক রাখা |
| ৪০৭৭ |
মাথা ঠোকাঠুকি হওয়া |
| ৪০৭৮ |
মাথা তোলা |
| ৪০৭৯ |
মাথা দেওয়া |
| ৪০৮০ |
মাথা নাই তার মাথা ব্যথা |
| ৪০৮১ |
মাথা নিচু হওয়া |
| ৪০৮২ |
মাথা নত করা |
| ৪০৮৩ |
মাথা পেতে দেওয়া |
| ৪০৮৪ |
মাথা মুড়িয়ে ঘোল ঢালা |
| ৪০৮৫ |
মাথা হেঁট করা |
| ৪০৮৬ |
মাথার উপর কেউ না থাকা |
| ৪০৮৭ |
মাথার উপর ছাদ না থাকা |
| ৪০৮৮ |
মাথার উপর ছড়ি ঘোরানো |
| ৪০৮৯ |
মাথার উপরে শকুন উড়া |
| ৪০৯০ |
মাথার ঘাম পায়ে ফেলা |
| ৪০৯১ |
মাথার ঘায়ে কুকুর পাগল |
| ৪০৯২ |
মাথার ঠাকুর |
| ৪০৯৩ |
মাথার দিব্যি দেওয়া |
| ৪০৯৪ |
মাথায় আকাশ ভেঙ্গে পড়া |
| ৪০৯৫ |
মাথায় ওঠা |
| ৪০৯৬ |
মাথায় ক'রে এনে পা দিয়ে ছানা |
| ৪০৯৭ |
মাথায় খুন চাপা |
| ৪০৯৮ |
মাথায় ঘোল ঢালা |
| ৪০৯৯ |
মাথায় চড়া |
| ৪১০০ |
মাথায় ঢোকা |
| ৪১০১ |
মাথায় পা দেওয়া |
| ৪১০২ |
মাথায় বসানো |
| ৪১০৩ |
মাথায় মাথায় |
| ৪১০৪ |
মাথায় মুত মুখ বেয়ে পড়ে |
| ৪১০৫ |
মাথায় রাখা |
| ৪১০৬ |
মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিপড়েয় খাবে |
| ৪১০৭ |
মাথায় লাথি মেরে পায়ে গড় |
| ৪১০৮ |
মাথায় হাত পড়া |
| ৪১০৯ |
মাথায় হাত বোলানো |
| ৪১১০ |
মানিক জোড় |
| ৪১১১ |
মানে মানে থাকলে ভাল |
| ৪১১২ |
মানে মানে বেঁচে আছি |
| ৪১১৩ |
মান্ধাতার আমল |
| ৪১১৪ |
মানবো ঠাকুর দেব না,
আমার পিত্যেশ করো না |
| ৪১১৫ |
মানবলীলা সংবরণ করা |
| ৪১১৬ |
মানুষ গড়ে, বিধাতা ভাঙ্গে |
| ৪১১৭ |
মানুষ মাত্রেরই ভুল হয় |
| ৪১১৮ |
মানুষ মানুষের কাছে অচেনা ভাবে আসে, চরিত্রের গুণে
মানুষ সবার চোখে বাসে |
| ৪১১৯ |
মানুষ মরে বুলে, খটাশ মরে তেলে |
| ৪১২০ |
মানুষে মানুষ চেনে শুকরে চেনে ঘেঁচু |
| ৪১২১ |
মানুষের কুটুম এলে গেলে, গরুর কুটুম চাটলে-চুটলে |
| ৪১২২ |
মানুষের দেওয়া কুলোয় না, ভগবানের দেওয়া ফুরোয় না |
| ৪১২৩ |
মানুষের বাছা ছ'মাস পচা (বাঁচা), গরুর বাছা তুলে নাচা |
| ৪১২৪ |
মানুষের বড় মান, তার ছেঁড়া দুটো কান |
| ৪১২৫ |
মামা আপন মামি পর, মামির বেটিকে বিয়ে কর |
| ৪১২৬ |
মামা রাতকানা, আমি চোখে দেখিনে |
| ৪১২৭ |
মামার ক্ষেতে বিয়োলো গাই, সেই সম্পর্কে মামাতো ভাই |
| ৪১২৮ |
মামার জয় |
| ৪১২৯ |
মামার বড় রস, মামীর বড় রস, আমানি পাথর পাথর ভাত
গণ্ডাদশ |
| ৪১৩০ |
মামার শালা, পিসের ভাই, তার সঙ্গে কোন সম্পর্ক নাই |
| ৪১৩১ |
মার আর ধর আমি পিঠ করেছি কুলো; বকো আর ঝকো আমি কানে
দিয়েছি তুলো |
| ৪১৩২ |
মা-র কাছে মামাবাড়ির গল্প |
| ৪১৩৩ |
মার গলায় দিয়ে দড়ি বউকে পরাই ঢাকাই শাড়ি |
| ৪১৩৪ |
মার চেয়ে যে ভালবাসে, তারে বলি ডান |
| ৪১৩৫ |
মা-র চেয়ে মাসির দরদ বেশি |
| ৪১৩৬ |
মা-র জ্বলে না,
জ্বলে মাসির |
| ৪১৩৭ |
মার পেটের ভাই, কোথা গেলে পাই |
| ৪১৩৮ |
মার পুত নয় শাশুড়ির জামাই |
| ৪১৩৯ |
মার মার পগার পার |
| ৪১৪০ |
মা'র মায়াই মায়া, আর বটছায়াই ছায়া |
| ৪১৪১ |
মার সোহাগে বাপের আদর |
| ৪১৪২ |
মারা তীর ফেরে না |
| ৪১৪৩ |
মারি তো গণ্ডার, লুটি তো ভান্ডার |
| ৪১৪৪ |
মারীচের দশা |
| ৪১৪৫ |
মারের উপর ওষুধ নাই |
| ৪১৪৬ |
মারের চোটে ভূত পালায় |
| ৪১৪৭ |
মারমার কাটকাট |
| ৪১৪৮ |
মাশুল গোনা |
| ৪১৪৯ |
মাসামাসি গিয়াছে, সাঁজাসাঁজি আছে |
| ৪১৫০ |
মাসিমার কুটুম |
| ৪১৫১ |
মাসির গোঁফ থাকলে মাসি মামা হত । |
| ৪১৫২ |
মাসীর মায়ের বকুলফুলের, বোনপো-বোয়ের বোনঝি-জামাই |
| ৪১৫৩ |
মায়া কান্না |
| ৪১৫৪ |
মায়ে ঝিয়ে কোন্দল কোন্দল নয়, সকালের বাদল বাদল নয় |
| ৪১৫৫ |
মায়ে মারে, মা বলেই কাঁদে |
| ৪১৫৬ |
মায়ের গলায় দিয়ে দড়ি, বউকে পরাই ঢাকাই শাড়ি |
| ৪১৫৭ |
মায়ের চেয়ে ব্যথিত বড়, তারে বলি ডাইনী |
| ৪১৫৮ |
মায়ের চেয়ে মাসীর দরদ বেশি। |
| ৪১৫৯ |
মায়ের ছা রায় বর্তায় |
| ৪১৬০ |
মায়ের জাত |
| ৪১৬১ |
মায়ের দয়া |
| ৪১৬২ |
মায়ের নাম পোঁটাচুরি, ছেলের নাম চন্দনবিলাশ |
| ৪১৬৩ |
মায়ের পেটে ভাত নাইকো, বউয়ের চন্দ্রহার |
| ৪১৬৪ |
মায়ের পোড়ে না মাসির পোড়ে, পাড়া পড়শীর ধবলা উড়ে |
| ৪১৬৫ |
মিছা কাজে কাটনা কামাই |
| ৪১৬৬ |
মিছে কথা সেঁচা জল কতক্ষণ রয় |
| ৪১৬৭ |
মিছে কর আম্বা, যা করেন জগদম্বা |
| ৪১৬৮ |
মিছে ডুমুর গুমর করে, পাকলে ডুমুর খসে পড়ে |
| ৪১৬৯ |
মিছরির ছুরি |
| ৪১৭০ |
মিছরির টুকরাও ভাল, মুড়ির আড়িও কিছু নয় |
| ৪১৭১ |
মিটমিটে ডাইন, ছেলে খাবার যম ( রাক্ষস) |
| ৪১৭২ |
মিটমিটে শয়তান |
| ৪১৭৩ |
মিঠে কথায় পেট ভরে না |
| ৪১৭৪ |
মিঠে কুল পেলে, আঁটি সুদ্ধ গেলে |
| ৪১৭৫ |
মিথ্যে কথার কিবা কেতা, আজব শহর কোলকাতা |
| ৪১৭৬ |
মিনসের কোলে ছেলে দিয়ে, মাগী যায় লড়ায়ে ধেয়ে |
| ৪১৭৭ |
মিললে মেলা না মিললে একলা একলা ভালা! |
| ৪১৭৮ |
মিশ খাওয়া |
| ৪১৭৯ |
মিষ্ট আমেই পোকা ধরে |
| ৪১৮০ |
মিষ্ট কথায় মন ভেজে |
| ৪১৮১ |
মিষ্ট হাসিতে সৃষ্টি নাশ |
| ৪১৮২ |
মিষ্টি কথায় চিঁড়ে ভেজে না |
| ৪১৮৩ |
মিষ্টি মুখ |
| ৪১৮৪ |
মিড়মিড়ে প্রদীপ আর লিড়বিড়ে বউ |
| ৪১৮৫ |
মিয়া-বিবি রাজী তো কি করবে কাজী |
| ৪১৮৬ |
মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি
হরি ত্যাজে |
| ৪১৮৭ |
মুচির নাই নাক (চামড়ার গন্ধ), শুঁড়ির নাই কান
(মাতালের কদর্য উক্তি) |
| ৪১৮৮ |
মেও ধরে কে? |
| ৪১৮৯ |
মেকি টাকার ঘন নিশান |
| ৪১৯০ |
মেগে এনে বিলিয়ে খায়, হাতে হাতে স্বর্গ পায় |
| ৪১৯১ |
মেঘ করে রাত্রে হয় জল। তবে মাঠে যাওয়াই বিফল।। |
| ৪১৯২ |
মেঘ থাকিলেই বর্ষাকাল বলা চলে না। |
| ৪১৯৩ |
মেঘ না চাইতে জল |
| ৪১৯৪ |
মেঘ হয়েছে কোদালে কাটা, বাতাস দিচ্ছে লাটাপাটা; কি কর
শ্বশুর বাঁধগে আল, বৃষ্টি হবে আজকাল |
| ৪১৯৫ |
মেঘে মেঘে বেলা যায়, কোণের বউ সাতবার খায় |
| ৪১৯৬ |
মেঘে মেঘে বেলা হওয়া |
| ৪১৯৭ |
মেঘে শীত না মাঘে শীত, যত্র বায়ু তত্র শীত |
| ৪১৯৮ |
মেঘের কোলে সৌদামিনী |
| ৪১৯৯ |
মেঘের ছায়া |
| ৪২০০ |
মেজে ঘসে কর ক্ষয়, কালো তবু কালো রয় |
| ৪২০১ |
মেয়ে নষ্ট ঘাটে,/ ছেলে নষ্ট হাটে। |
| ৪২০২ |
মেনিমুখো |
| ৪২০৩ |
মেরে কেটে |
| ৪২০৪ |
মেরে যায় ফিরে চায়, চিরকাল থাকে প্রণয় |
| ৪২০৫ |
মেরে তুলোধোনা করা |
| ৪২০৬ |
মেড়ার শিঙ্গে হীরা ভাঙ্গে মানীর অপমান |
| ৪২০৭ |
মেয়ে যেন আমের ডাল ধরেছে |
| ৪২০৮ |
মেয়ে থাকলে/ বাচলে জামাইয়ের আদর |
| ৪২০৯ |
মেয়ে মানুষ পরের ভাগ্যে খায় |
| ৪২১০ |
মেয়েমানুষের বাড়, কলাগাছের বাড় |
| ৪২১১ |
মেয়ের মায়ের পাঁচটা প্রাণ |
| ৪২১২ |
মোক্ষম চাল দেওয়া |
| ৪২১৩ |
মোগল পাঠান হদ্দ হ'ল, ফারসী পড়েন তাঁতী; বাঘ পালাল
বিড়াল এল শিকার করতে হাতী |
| ৪২১৪ |
মোচ কামিয়ে মড়া হালকা করা |
| ৪২১৫ |
মোচে মরদ, গোচে ধান। |
| ৪২১৬ |
মোটা ভাত মোটা কাপড় |
| ৪২১৭ |
মোটে মা রাঁধে না, তার তপ্ত আর পান্তা |
| ৪২১৮ |
মোমের পুতুল |
| ৪২১৯ |
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত |
| ৪২২০ |
মৌচাকে ঢিল ছোঁড়া |
| ৪২২১ |
মৌভাত |
| ৪২২২ |
মজা দেখা |
| ৪২২৩ |
মজা দেখানো, মজা টের পাওয়া |
| ৪২২৪ |
মজুরের কপালে খেজুরের চাটাই |
| ৪২২৫ |
ম্যাদা মেরে যাওয়া |
| ৪২২৬ |
মটরের চাপে মুসুরি চ্যাপ্টা |
| ৪২২৭ |
মৃণালে কন্টক আছে |
| ৪২২৮ |
মণিহারা ফনী |
| ৪২২৯ |
মুণ্ডু ঘুরে যাওয়া |
| ৪২৩০ |
মৎস্য চিনে গভীর গম্য, পক্ষী চিনে ডাল, মা জানে পুতের
দরদ, ছাতি বিদরে যার |
| ৪২৩১ |
মদ খায় না, মদে খায় |
| ৪২৩২ |
মদা গুয়োর রসে/ গাল ভিরছে কষে/ ছোট থাকতি পিরিত করিছে/ তা কোন
দিন খসে।। |
| ৪২৩৩ |
মদ্দ বড় তেজী, ধরবেন বনের বেজী |
| ৪২৩৪ |
মদ্দ বড় তেজী, বাঁশ বনে হাগতে গেল তেড়ে এল কুঁজী |
| ৪২৩৫ |
মধু থাকলে মৌমাছি যাবে |
| ৪২৩৬ |
মধ্যযুগীয় আচরণ |
| ৪২৩৭ |
মধুপান করতে পারি, মাছির কামড় সইতে নারি |
| ৪২৩৮ |
মন ওঠা |
| ৪২৩৯ |
মন কাড়া |
| ৪২৪০ |
মন কেমন করা |
| ৪২৪১ |
মন করা |
| ৪২৪২ |
মন খারাপ করা |
| ৪২৪৩ |
মন খোলা |
| ৪২৪৪ |
মন গড়া |
| ৪২৪৫ |
মন চাঙ্গা ত কেঠোর গঙ্গা |
| ৪২৪৬ |
মন চায় ধন দেয় কোন জন |
| ৪২৪৭ |
মন চায় বাদশা হতে, খোদার দোয়া মেগে খেতে |
| ৪২৪৮ |
মন চোরারে দেখা যায়, ধন চোরারে দেখা দায়। |
| ৪২৪৯ |
মন চলে ত চলে যা |
| ৪২৫০ |
মন ছাড়া পাপ নাই, মা ছাড়া বাপ নাই |
| ৪২৫১ |
মন জানা |
| ৪২৫২ |
মন জোগানো |
| ৪২৫৩ |
মন টানা |
| ৪২৫৪ |
মন যেন জিলিপির পাক |
| ৪২৫৫ |
মন টলা |
| ৪২৫৬ |
মন দেওয়া |
| ৪২৫৭ |
মন না মুড়ালে মুড়ালে কেশ, গুরু না চিনিলে ভ্রমিলে দেশ |
| ৪২৫৮ |
মন না রাঙায়ে বসন রাঙালি যোগী |
| ৪২৫৯ |
মন পাওয়া |
| ৪২৬০ |
মন ভাল নয় তীর্থ কর, মিছে কাজে ঘুরে মর |
| ৪২৬১ |
মন ভোলানো |
| ৪২৬২ |
মন মাতানো |
| ৪২৬৩ |
মন মানা |
| ৪২৬৪ |
মন মজা |
| ৪২৬৫ |
মন রাখা |
| ৪২৬৬ |
মন লাগা |
| ৪২৬৭ |
মন সরা |
| ৪২৬৮ |
মনকে চোখ ঠারা |
| ৪২৬৯ |
মনিকাঞ্চন যোগ |
| ৪২৭০ |
মনিব গেলে ঘোল পায় না, বেঁশোকে পাঠায় দুধের তরে |
| ৪২৭১ |
মুনির মন টলে |
| ৪২৭২ |
মুনিরও মতিভ্রম হয় |
| ৪২৭৩ |
মনে করি কড়ি করী, হয় বই হয় না। |
| ৪২৭৪ |
মনে করি খাব চিঁড়ে-দই, বিধাতা লিখেছেন ধানসুদ্ধ খৈ |
| ৪২৭৫ |
মনে থাকা |
| ৪২৭৬ |
মনে দাগ কাটা |
| ৪২৭৭ |
মনে পুষে রাখা |
| ৪২৭৮ |
মনে বড় সাধ, চড়ব বাঘের কাঁধ । |
| ৪২৭৯ |
মনে মনে মিল, লেগে গেল খিল |
| ৪২৮০ |
মনে মনে লঙ্কা ভাগ |
| ৪২৮১ |
মনের অগোচর পাপ নাই, মায়ের অগোচর বাপ নাই |
| ৪২৮২ |
মনের আগুন |
| ৪২৮৩ |
মনের কথা ফুটিলে লোকে বলে পাগল |
| ৪২৮৪ |
মনের জোর |
| ৪২৮৫ |
মনের ঝাল মেটানো |
| ৪২৮৬ |
মনের বিষ |
| ৪২৮৭ |
মনের মিল |
| ৪২৮৮ |
মনের ময়লা |
| ৪২৮৯ |
মনের সুখই সুখ |
| ৪২৯০ |
মনটি শখের বটে, হাতে কিন্তু পয়সা নেই; জোনাকি পোকার
আলো দেখে, গ্যাস বাতির শখ মিটাই |
| ৪২৯১ |
মুন্ডমালার দাঁত কপাটি সার |
| ৪২৯২ |
মুন্ডমালার দাঁতখামাটি |
| ৪২৯৩ |
মন্ত্রীদোষে রাজ্য নষ্ট |
| ৪২৯৪ |
মন্ত্রের সাধন কিম্বা শরীর পাতন |
| ৪২৯৫ |
মন্দ খবর মিথ্যা হ্য় না |
| ৪২৯৬ |
মন্দ চিন্তিলে মন্দ হয় |
| ৪২৯৭ |
মন্দ চোখ |
| ৪২৯৮ |
মন্দের ভাল |
| ৪২৯৯ |
মনুষ্যের চিন্তাই জ্বর |
| ৪৩০০ |
মূর্খ পুত্র বিধবা কন্যা |
| ৪৩০১ |
মূর্খ বৈদ্য যমের সমান |
| ৪৩০২ |
মূর্খ লোকে কেনে বই, জ্ঞানবানে পড়ে, ধনবানে কেনে
ঘোড়া, বুদ্ধিমানে চড়ে |
| ৪৩০৩ |
মূর্খের দোষ পদে পদে |
| ৪৩০৪ |
মূর্খেরও অভিমান, আমি বড় বুদ্ধিমান |
| ৪৩০৫ |
মুরগি কড়কড়াইলেই আণ্ডা পাড়ে না। |
| ৪৩০৬ |
মূরগীর পোঁদে তেল হলে মোল্লার দোর দে' রাস্তা |
| ৪৩০৭ |
মরা কাকের আবার মড়কের ভয় |
| ৪৩০৮ |
মরা গাঙ কুমীরে ভরা |
| ৪৩০৯ |
মরা গরুতে ঘাস খায় না |
| ৪৩১০ |
মরা গরুর ঘাস কাটা |
| ৪৩১১ |
মরা বাঘকে কিলিয়ে মারা |
| ৪৩১২ |
মরা বিড়ালের দাঁতখামটি |
| ৪৩১৩ |
মরা মালঞ্চে ফুটল ফুল, টাকে আবার উঠল চুল |
| ৪৩১৪ |
মরা হাইও বালা যদি রাইখ্যা যায় লক্ষীর চিন / জিতা
ভাইও বালা নায় যদি বোনরে দেখে ভিন। |
| ৪৩১৫ |
মরা হাতী লাখ টাকা |
| ৪৩১৬ |
মরার (মরণের) বাড়া গাল নাই, সর্বস্বান্তের বাড়া দন্ড
নাই |
| ৪৩১৭ |
মরি তাহে খেদ নাই, কাঁটা বন দিয়ে না টানে |
| ৪৩১৮ |
মরণ কামড় দেওয়া |
| ৪৩১৯ |
মরণ নাই কোন কালে, গোঁফ রেখেছে তোবড়া গালে |
| ৪৩২০ |
মরণ নাই মরবি কিসে, আমার কাছে ঔষধ নিসে |
| ৪৩২১ |
মরণকালে গঙ্গাপানে পা |
| ৪৩২২ |
মরণকালে জ্বর বিচ্ছেদ |
| ৪৩২৩ |
মরণকালে হরিনাম |
| ৪৩২৪ |
মরণবাড় বাড়া |
| ৪৩২৫ |
মরতে অবকাশ নাই |
| ৪৩২৬ |
মরদ কা বাত, হাতী কা দাঁত |
| ৪৩২৭ |
মরদ বড় তেজী, গাঙের কূলে খেলতে গেলে তাড়িয়ে আসে বেজি |
| ৪৩২৮ |
মরদের জিদে বাদশা, মাইয়ার জিদে বেশ্যা। |
| ৪৩২৯ |
মুরদের নাই সীমে, পচা মাছে গিমে |
| ৪৩৩০ |
মুরদের নাই সীমে, রথ দিয়েছে নিমে |
| ৪৩৩১ |
মরদের বাচ্চা |
| ৪৩৩২ |
মরবার ওষুধ গলায় বাঁধা |
| ৪৩৩৩ |
মরবে মেয়ে উড়বে ছাই, তবে মেয়ের গুণ গাই |
| ৪৩৩৪ |
মূল স্রোতে মেশা |
| ৪৩৩৫ |
মূলা চেয়ে ধেড়ে মোটা |
| ৪৩৩৬ |
মূলা চোরের ফাঁসি |
| ৪৩৩৭ |
মূলে অশুদ্ধ, তিবড়িই গোবর |
| ৪৩৩৮ |
মূলে নাই ঘর আর পূবে তিন দুয়ার |
| ৪৩৩৯ |
মূলে নেই লক্ষ্মী পূজা, একেবারে দশভূজা |
| ৪৩৪০ |
মূলে মা রাঁধে না, তপ্ত আর পান্তা |
| ৪৩৪১ |
মূলে মাগ নাই উত্তরে শিয়র |
| ৪৩৪২ |
মূলে স্ত্রী নাই ফুলশয্যা |
| ৪৩৪৩ |
মূলে হাভাত |
| ৪৩৪৪ |
মুলো খেলে মুলোর ঢেঁকুর ওঠে |
| ৪৩৪৫ |
মূল্যবান তাস লুকিয়ে রাখা |
| ৪৩৪৬ |
মুশকিল আসান |
| ৪৩৪৭ |
মশা মারতে কামান দাগা । |
| ৪৩৪৮ |
মশা মেরে হাত কালো |
| ৪৩৪৯ |
মশার উপর রাগ করে মশারিতে আগুন |
| ৪৩৫০ |
মশালের কাছে চেরাগের আলো |
| ৪৩৫১ |
মহাভারত অশুদ্ধ হওয়া |
| ৪৩৫২ |
মহামারী কান্ড |
| ৪৩৫৩ |
মহিষের শিং বাঁকা, যুঝবার সময় একা |
| ৪৩৫৪ |
মহৎ লোকেরা একরকম চিন্তা করেন |
| ৪৩৫৫ |
মহতের বাত, হাতীর দাঁত, পড়ে তবু নড়ে না |
| ৪৩৫৬ |
মুড়া কোদালে দিঘি কাটা |
| ৪৩৫৭ |
মড়া মেরে খুনের দায় |
| ৪৩৫৮ |
মড়ার উপর খাড়ার ঘা |
| ৪৩৫৯ |
মুড়ি (মাথা) আর ভুঁড়ি, সকল রোগের গুঁড়ি |
| ৪৩৬০ |
মুড়ি মিছরির এক দর |
| ৪৩৬১ |
মুড়ি রেখে কোপ |
| ৪৩৬২ |
ময়না দিয়ে উড়িয়ে দিয়ে খাঁচায় পোষে কাক |
| ৪৩৬৩ |
ময়ুর ছাড়া কার্ত্তিক |
| ৪৩৬৪ |
ময়রার ছেলে গুড় খায় না |
| ৪৩৬৫ |
ময়রারা সন্দেশ খায় না |
| ৪৩৬৬ |
ময়ূরের নৃত্য দেখি লেজ নাড়া দেয় ছাতার পাখি |
| ৪৩৬৭ |
ময়ূরের নৃত্য দেখে ছাতা পেখম ধরতে চায় |
| ৪৩৬৮ |
ময়লা কাপড়ে ধোপার ভয় |
| ৪৩৬৯ |
রইল ঝোলা চলল ভোলা |
| ৪৩৭০ |
রক্ত বীজ |
| ৪৩৭১ |
রক্ত মাংসের শরীর |
| ৪৩৭২ |
রক্তচক্ষুকে উপেক্ষা করা |
| ৪৩৭৩ |
রক্তের অক্ষরে লেখা |
| ৪৩৭৪ |
রক্তের টান বড় টান |
| ৪৩৭৫ |
রক্তের স্বাদ পাওয়া |
| ৪৩৭৬ |
রুক্ষ মাথায় তেল দেয় না, তেলা মাথায় তেল |
| ৪৩৭৭ |
রক্ষকই ভক্ষক |
| ৪৩৭৮ |
রক্ষকে ভক্ষণ করে, কে রাখিতে পারে তারে |
| ৪৩৭৯ |
রঘু চৈতা বলা, তিন কলির চেলা |
| ৪৩৮০ |
রঙ থাকলে রঙে কড়ি, রঙ না থাকলে গড়াগড়ি |
| ৪৩৮১ |
রঙ থাকলে রাঙা কড়ি, রঙ ফুরালে গড়াগড়ি |
| ৪৩৮২ |
রঙ্গ রসিকতায় একজন শত্রুকে বন্ধু করা যায় না ,কিন্তু
একজন বন্ধু এক নিমিষেই শত্রু হয়ে যায় |
| ৪৩৮৩ |
রাই কুড়িয়ে বেল |
| ৪৩৮৪ |
রাক্ষসী বেলা |
| ৪৩৮৫ |
রাক্ষসের উপর খোক্কস |
| ৪৩৮৬ |
রাখ ঢাক না রাখা |
| ৪৩৮৭ |
রাখালের হাতে শালগ্রামের বিনাস |
| ৪৩৮৮ |
রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে |
| ৪৩৮৯ |
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? |
| ৪৩৯০ |
রাগ করে নিজের ঘরে বেশী করে খাবে |
| ৪৩৯১ |
রাগ না চন্ডাল |
| ৪৩৯২ |
রাগটিও আছে, সুখটিও আছে। |
| ৪৩৯৩ |
রাঙ্গা মূলা |
| ৪৩৯৪ |
রাঙা শুক্রবার |
| ৪৩৯৫ |
রাজা আসে, রাজা যায়, দিন বদলায় না |
| ৪৩৯৬ |
রাজা উজির মারা |
| ৪৩৯৭ |
রাজা গেল পাটনে শূন্য হল দেশ, মাঝখানে বসে আছে নেড়া
দরবেশ |
| ৪৩৯৮ |
রাজা তেজচন্দ্র |
| ৪৩৯৯ |
রাজা থাকতে কোটালের দোহাই |
| ৪৪০০ |
রাজা মারে, দোহাই দেব কার? |
| ৪৪০১ |
রাজাদের ঘুড়ী, এক বিয়ানে বুড়ী |
| ৪৪০২ |
রাজার দোষে রাজ্য নষ্ট, স্ত্রীর দোষে স্বামীর কষ্ট |
| ৪৪০৩ |
রাজার পুকুরে দুধ ঢালা |
| ৪৪০৪ |
রাজার পাপে রাজ্য নষ্ট, স্ত্রীর পাপে স্বামীর কষ্ট |
| ৪৪০৫ |
রাজার ভালবাসা, গৃহস্থের খাসী পোষা |
| ৪৪০৬ |
রাজার রাজপাট, গরীবের শাকভাত |
| ৪৪০৭ |
রাজার রাজপাট, যোগী মুনির কাঁথা |
| ৪৪০৮ |
রাজার রানী, কানার কানী |
| ৪৪০৯ |
রাজার সুখে অরণ্য বাস |
| ৪৪১০ |
রাজার সুখে রাজ্যে বাস /তার সাক্ষী ঘোড়ানাশ |
| ৪৪১১ |
রাজার হাল স্বর্গে বয় |
| ৪৪১২ |
রাজারও রেয়ত নহে, সাধুরও খাতক নহে |
| ৪৪১৩ |
রাজায় করে পাপ, প্রজা পায় তাপ |
| ৪৪১৪ |
রাজায় রাজায় যুদ্ধ হয় নলখাগড়ার প্রাণ যায় |
| ৪৪১৫ |
রাজ্যে নাই যা, ছেলে চায় তা' । |
| ৪৪১৬ |
রাত উপোষে হাতী পড়ে |
| ৪৪১৭ |
রাত দিন পালাক্রমে আসে। |
| ৪৪১৮ |
রাতারাতি |
| ৪৪১৯ |
রাতারাতি বামনা হল মহারাজ |
| ৪৪২০ |
রাতের ঘুম ছোটা |
| ৪৪২১ |
রাতের বেলা ভূতের ভয় |
| ৪৪২২ |
রাতদিন এক করে কাজ করা |
| ৪৪২৩ |
রাঁধতে দেরি সয়, বাড়তে দেরি সয় না |
| ৪৪২৪ |
রাঁধুনীর সঙ্গে ভাব থাকলে ভোজনেতে সুখ |
| ৪৪২৫ |
রান্না খেয়ে কান্না পায় |
| ৪৪২৬ |
রাবের টোফা, পিতলের কাড়া |
| ৪৪২৭ |
রাবণের দোষে সমুদ্রের বন্ধন |
| ৪৪২৮ |
রাবণের পুরী ছারখার |
| ৪৪২৯ |
রাবণের সিঁড়ি |
| ৪৪৩০ |
রাবণের হাতে যথা মারীচ কুরঙ্গ |
| ৪৪৩১ |
রাবনের গুস্টি |
| ৪৪৩২ |
রাবনের চিতা |
| ৪৪৩৩ |
রাম না হতে রামায়ন |
| ৪৪৩৪ |
রাম নামে ভূত পালায় |
| ৪৪৩৫ |
রাম বলা ধুতি তোলা দু'দিক কি সাজে? |
| ৪৪৩৬ |
রাম বলেন লক্ষণ, লক্ষণ বলেন এইক্ষণ |
| ৪৪৩৭ |
রাম ভজি কি রহিম ভজি |
| ৪৪৩৮ |
রাম রাম |
| ৪৪৩৯ |
রাম রহিম কালী, ভেদ করেই ম'লি । |
| ৪৪৪০ |
রাম লক্ষণ দু'টি ভাই, রথে চড়ে স্বর্গে যাই |
| ৪৪৪১ |
রামে মারলেও মরব, রাবণ মারলেও মরব |
| ৪৪৪২ |
রামের বাণে মরি সেও ভাল, তবু বানরের দাঁতখিঁচুনি সহ্য
হয় না |
| ৪৪৪৩ |
রামের ভাই লক্ষণ আর কি। |
| ৪৪৪৪ |
রামের হনুমান |
| ৪৪৪৫ |
রামে-সুগ্রীবে রক্ষা নেই, লক্ষণ দোসর |
| ৪৪৪৬ |
রামধনু দেখলে পরে, কামধেনু আসে ঘরে |
| ৪৪৪৭ |
রামরাজ্য |
| ৪৪৪৮ |
রাশ আলগা করা |
| ৪৪৪৯ |
রাশ টানা |
| ৪৪৫০ |
রাস তাস জোরের লাঠি তিন নিয়ে পানিহাটি |
| ৪৪৫১ |
রাস্তা খোলা রাখা |
| ৪৪৫২ |
রাস্তা দেখা |
| ৪৪৫৩ |
রাস্তা পাওয়া |
| ৪৪৫৪ |
রাস্তা বানানো |
| ৪৪৫৫ |
রাহুর দশা |
| ৪৪৫৬ |
রাঁড়ের পূঁজি |
| ৪৪৫৭ |
রায় বাড়ুজ্জে মোল্লা -- তিন নিয়ে খাললা |
| ৪৪৫৮ |
রায় লস্কর খাঁ -- তিনে পাতেন্ডা গাঁ |
| ৪৪৫৯ |
রুচে পুচে খা, মন চলে ত যা |
| ৪৪৬০ |
রে রে করে তেড়ে আসা |
| ৪৪৬১ |
রেওর স্বর্গে চিঁড়া দই |
| ৪৪৬২ |
রেখে ঢেকে বলা |
| ৪৪৬৩ |
রেধে বেড়ে ম'ল দুয়ো, হাত নেড়ে পর্শালো সুয়ো |
| ৪৪৬৪ |
রোকা কড়ি, চোকা (চোখা) মাল |
| ৪৪৬৫ |
রোগ কেবল মুড়িতে আর ভূঁড়িতে |
| ৪৪৬৬ |
রোগা চড়ুইয়ের মুলুকজুড়ে বাসা |
| ৪৪৬৭ |
রোগী এখন তখন, ওষুধ ছয় মাসের পথ |
| ৪৪৬৮ |
রোগী তুষ্ট অম্বলে, সন্ন্যাসী তুষ্ট কম্বলে |
| ৪৪৬৯ |
রোগের শেষ, আগুনের শেষ, শত্রুর শেষ আর ঋণের শেষ রাখতে
নেই |
| ৪৪৭০ |
রোজার ঘাড়ে বোঝা |
| ৪৪৭১ |
রোজার ঘাড়ে ভূত |
| ৪৪৭২ |
রোদ হয় বৃষ্টি হয়, শেয়াল কুকুরের বিয়ে হয় । |
| ৪৪৭৩ |
রোদে ধান, ছায়ায় পান। |
| ৪৪৭৪ |
রোদের বেলা হেলায় যায়, বৃষ্টি নামলে ঘর ছায় |
| ৪৪৭৫ |
রৌদ্রের তাপ সয়, বালির তাপ সয় না |
| ৪৪৭৬ |
রজত জয়ন্তী |
| ৪৪৭৭ |
রণে ভঙ্গ দেওয়া |
| ৪৪৭৮ |
রতন গর্ভের পেতন সন্তান |
| ৪৪৭৯ |
রত্নগর্ভা |
| ৪৪৮০ |
রতনে রতন চেনে |
| ৪৪৮১ |
রথ দেখা কলা বেচা |
| ৪৪৮২ |
রথে এক পা, পথে এক পা |
| ৪৪৮৩ |
রন্ধনের চাল চর্বণে যায় |
| ৪৪৮৪ |
রূপ যৌবন আড়াই দিন / চামের চোখে মানুষ চিন |
| ৪৪৮৫ |
রূপ নিয়ে ধুয়ে খা |
| ৪৪৮৬ |
রূপে ঢল ঢল গুণে পশরা, কেঁদে ম'ল যত ভূঁইছুঁচোরা |
| ৪৪৮৭ |
রূপে মারি লাথি, গুনে ধরি ছাতি |
| ৪৪৮৮ |
রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী |
| ৪৪৮৯ |
রূপের বালাই নিয়ে মরি |
| ৪৪৯০ |
রসাতলে যাওয়া |
| ৪৪৯১ |
রসের ঘরেই গৌর নাচে |
| ৪৪৯২ |
রসের নাগর রূপের সাগর যদি ধন পাই, আদর করে কড়ি তারে
বাপের জামাই |
| ৪৪৯৩ |
রসুন বলে কাঁচকলা ভাই, তোমার বড় খোসা |
| ৪৪৯৪ |
রসুন-কোয়ার গোঁড়াগুলো এক জায়গায় থাকে |
| ৪৪৯৫ |
রুয়ের মুড়ো কাষ্ঠ মুড়ো, দাও আমার পাতে; আড়ের মুড়ো ঘৃত
মুড়ো, দাও জামায়ের পাতে |
| ৪৪৯৬ |
লুকিয়ে খেলে শুকিয়ে যায় |
| ৪৪৯৭ |
লক্ষ বাঁটুল পক্ষ তীর তবেই হয় হাত থির (স্থির) |
| ৪৪৯৮ |
লক্ষণের ফল ধরা |
| ৪৪৯৯ |
লক্ষণের মত দেবর হোক |
| ৪৫০০ |
লক্ষ্মী আসতে দুয়ারে আগড় |
| ৪৫০১ |
লক্ষ্মী চঞ্চলা |
| ৪৫০২ |
লক্ষ্মী হলেন লক্ষ্মীছাড়া, শঙ্কর ভিখারী |
| ৪৫০৩ |
লক্ষ্মী হয়ে ভিখ মাগে |
| ৪৫০৪ |
লক্ষ্মীছাড়ার ঝক্কি বড় |
| ৪৫০৫ |
লক্ষ্মীছাড়ার দাঁতে বিষ |
| ৪৫০৬ |
লক্ষ্মীছাড়ার ভক্ষি বাড়া |
| ৪৫০৭ |
লক্ষ্মীর ঘরে কালপেঁচা |
| ৪৫০৮ |
লক্ষ্মীর পো ভিখ মাগে গো |
| ৪৫০৯ |
লক্ষ্মীর বেটী ফক্কি |
| ৪৫১০ |
লক্ষ্মীর বরযাত্রী |
| ৪৫১১ |
লক্ষ্মীর ভান্ডার |
| ৪৫১২ |
লঘু পাপে গুরু দন্ড |
| ৪৫১৩ |
লঙ্কা কান্ড |
| ৪৫১৪ |
লঙ্কা পোঁত গুঁড়ো, বেগুন পোঁত বুড়ো |
| ৪৫১৫ |
লঙ্কায় গেলেন দরিদ্রা, লয়ে এলেন হরিদ্রা |
| ৪৫১৬ |
লঙ্কায় বাণিজ্য ক্ষেতের কোণা |
| ৪৫১৭ |
লঙ্কায় রাবণ ম'ল, বেহুলা কেঁদে রাঁড়ী হল |
| ৪৫১৮ |
লঙ্কায় সোনা সস্তা |
| ৪৫১৯ |
লাউ থাকি বারইয়া হুরোইন |
| ৪৫২০ |
লাউশাকের বালি আর অন্তরের কালি |
| ৪৫২১ |
লাওত চরা বড়ই সুখ, যদি ঠ্যালে পরের পুত। |
| ৪৫২২ |
লাখ কথার এক কথা |
| ৪৫২৩ |
লাখ টাকায় বামুন ভিখারি |
| ৪৫২৪ |
লাগানি ভাগানি |
| ৪৫২৫ |
লাগে টাকা দেবে গৌরী সেন |
| ৪৫২৬ |
লাগে তুক, না লাগে তাক |
| ৪৫২৭ |
লাঙ্গলে না খুঁড়লে মাটি, মই না দিলে পরিপাটি/ ফসল হয় না কান্নাকাটি। |
| ৪৫২৮ |
লাজে বউ ভাত খান না, চালতা হেন গ্রাস |
| ৪৫২৯ |
লাজের মাথায় পড়ুক বাজ, সার গিয়ে আপন কাজ |
| ৪৫৩০ |
লাটে উঠা |
| ৪৫৩১ |
লাথি চড়ে নাহি লাজ, আমি হলাম কবিরাজ |
| ৪৫৩২ |
লাথি মেরে পায়ে ধরা, গোঁড়া কেটে জল ঢালা |
| ৪৫৩৩ |
লাথির ঢেঁকি মাথায় চড়ে |
| ৪৫৩৪ |
লাফিয়ে চাঁদ ধরা |
| ৪৫৩৫ |
লাভ লোকসান জেনে চাষ করে না বেনে |
| ৪৫৩৬ |
লাভে লোভ বাড়ে |
| ৪৫৩৭ |
লাভে লোহা বয় |
| ৪৫৩৮ |
লাভের গুড় পিঁপড়ে খায় । |
| ৪৫৩৯ |
লাভের ধান টিয়ায় খায় |
| ৪৫৪০ |
লাল চোখ দেখানো |
| ৪৫৪১ |
লাল ফিতের ফাঁস |
| ৪৫৪২ |
লিখতে লিখতে সরে, হাগতে হাগতে মরে |
| ৪৫৪৩ |
লিখব পড়ব মরব
দুঃখে, মৎস্য ধরব খাব সুখে |
| ৪৫৪৪ |
লেগে যাওয়া |
| ৪৫৪৫ |
লেগে থাকলে মেগে খেতে হয় না |
| ৪৫৪৬ |
লেজ গুটানো |
| ৪৫৪৭ |
লেজ মোটা |
| ৪৫৪৮ |
লেজে খেলানো |
| ৪৫৪৯ |
লেজে গোবরে |
| ৪৫৫০ |
লেফাফা দুরস্ত |
| ৪৫৫১ |
লেবু টেবু সব আছে |
| ৪৫৫২ |
লোকে বলে আছে ভাল, শালুক খেয়ে দাঁত কালো |
| ৪৫৫৩ |
লোকলজ্জায় রাঁধি বাড়ি পেটের জ্বালায় খাই, লজ্জাশরম আছে বলে কাপড়
পরে যাই । |
| ৪৫৫৪ |
লোটোরে না বল লোটো, উলটে ধরবে চুলের মুঠো |
| ৪৫৫৫ |
লোভে পাপ পাপে মৃত্যু |
| ৪৫৫৬ |
লোহা গরম, মার হাতুড়ি |
| ৪৫৫৭ |
লোহা জব্দ কামারবাড়ী, মেয়ে জব্দ শ্বশুরবাড়ী |
| ৪৫৫৮ |
লোহা দিয়ে লোহা কাটা |
| ৪৫৫৯ |
লোহা পাথরে যুদ্ধ করে, শোলা দিদি পুড়ে মরে |
| ৪৫৬০ |
লোহার কার্তিক |
| ৪৫৬১ |
লোহার ঘর থাকলে ছিদ্র থাকবে |
| ৪৫৬২ |
লজ্জা নাই যার, রাজা হারে তায় |
| ৪৫৬৩ |
লজ্জার মাথা খাওয়া |
| ৪৫৬৪ |
ল্যাংটার নেই বাটপাড়ের ভয় |
| ৪৫৬৫ |
ল্যাজে গোবরে হওয়া |
| ৪৫৬৬ |
লম্বা কোঁচা ফতো জারি |
| ৪৫৬৭ |
লম্বা কোঁচা, কাছায় টান/ তবে জানবে বর্ধমান |
| ৪৫৬৮ |
লম্বা কোঁচায় নমস্কার |
| ৪৫৬৯ |
লম্বা চাল |
| ৪৫৭০ |
লম্বা দেওয়া |
| ৪৫৭১ |
শ ষ স হয়েছে, হ ক্ষ দেখব |
| ৪৫৭২ |
শক্ত মাটিতে বিড়াল আঁচড়ায় না |
| ৪৫৭৩ |
শক্তের কুকুর, নরমের বাঘ |
| ৪৫৭৪ |
শক্তের তিন কূল মুক্ত |
| ৪৫৭৫ |
শক্তের ভক্ত, নরমের যম |
| ৪৫৭৬ |
শকুন যতই উপরে উঠুক, তার নজর নিচে থাকে |
| ৪৫৭৭ |
শকুনি মামা |
| ৪৫৭৮ |
শকুনের দোয়ায় গরু মরে না |
| ৪৫৭৯ |
শুকনো কাঠ ভাঙলেও নোয় না |
| ৪৫৮০ |
শুকনো কথায় চিঁড়ে ভেজে না |
| ৪৫৮১ |
শুকনো গাছে জল সেঁচা |
| ৪৫৮২ |
শুকনো ঘায় আকন্দের আঁঠা |
| ৪৫৮৩ |
শুকনো ডাঙায় আছাড় খাওয়া |
| ৪৫৮৪ |
শুকনো ডাঙায় ভরা ডুবি |
| ৪৫৮৫ |
শুকনো পাছায় (পোঁদে) আকন্দের আঠা |
| ৪৫৮৬ |
শুকরের পাল ধোয়ানো |
| ৪৫৮৭ |
শখের থিয়েটার |
| ৪৫৮৮ |
শঙ্কর চক্রবর্তীকে খেলে বাঘে, অন্য লোক কোথায় লাগে। |
| ৪৫৮৯ |
শাক অম্বল পান্তা তিন ওষুধের হন্তা |
| ৪৫৯০ |
শাক চোরকে শূল |
| ৪৫৯১ |
শাক দিয়ে মাছ ঢাকা |
| ৪৫৯২ |
শাককে শাক, উপরি (পোঁদে) মুলো |
| ৪৫৯৩ |
শাঁকের করাত যেতেও কাটে আসতেও কাটে |
| ৪৫৯৪ |
শাঁখা
শাড়ী কেশ, তিনে নারীর বেশ । |
| ৪৫৯৫ |
শাঁখাহাতী শাখা নাড়ে, বেড়াল ভাবে ভাত বাড়ে |
| ৪৫৯৬ |
শাঁখের করাত |
| ৪৫৯৭ |
শান দেওয়া |
| ৪৫৯৮ |
শানকির উপর বজ্রাঘাত |
| ৪৫৯৯ |
শানাইয়ের পোঁ |
| ৪৬০০ |
শাপ লুডো খেলা |
| ৪৬০১ |
শাপে বর হওয়া |
| ৪৬০২ |
শামুক (ঝিনুক) দিয়ে সাগর সেঁচা |
| ৪৬০৩ |
শাল সত্তর, আসন আশি/ জাম বলে পাছেই আছি।/ তাল বলে যদি
পাই কাত/ বার বছরে ফলে একরাত। |
| ৪৬০৪ |
শালগ্রাম পুড়িয়ে খেয়ে নুড়ি দেখে ভয় |
| ৪৬০৫ |
শালগ্রামের ধান ভানা |
| ৪৬০৬ |
শালগ্রামের শোয়া-বসা সমান |
| ৪৬০৭ |
শাস্তি না দিলে ছেলে শাসন হয় না |
| ৪৬০৮ |
শিং ভেঙ্গে বাছুরের দলে মেশা |
| ৪৬০৯ |
শিং সিমলা কর -- তিনে জাজিনগর |
| ৪৬১০ |
শিকার সময় কুট্টি আগায় না |
| ৪৬১১ |
শিকারী বিড়াল গোঁফ দেখলেই চেনা যায় |
| ৪৬১২ |
শিকেয় তোলা |
| ৪৬১৩ |
শিকল কাঁটা টিয়া পোষ মানে না |
| ৪৬১৪ |
শিকড় অনেক গভীরে থাকা |
| ৪৬১৫ |
শিকড় গাড়া |
| ৪৬১৬ |
শিখণ্ডী খাড়া করা |
| ৪৬১৭ |
শিখলি কোথায়, ঠেকেছি যেথায় |
| ৪৬১৮ |
শিঙ্গা ফোঁকা |
| ৪৬১৯ |
শিঙ্গে হারিয়ে কাঁকুড়ে ফুঁ |
| ৪৬২০ |
শিব গড়তে বাঁদর হল |
| ৪৬২১ |
শিব নাচে রঙ্গে, পার্বতী নাচে সঙ্গে |
| ৪৬২২ |
শিবকে যোগ শেখানো |
| ৪৬২৩ |
শিবের অসাধ্য |
| ৪৬২৪ |
শিবের কন্যা শিবকে দান |
| ৪৬২৫ |
শিবের সঙ্গে খোঁজ নেইকো, গাজনের ঘটা ভারী। |
| ৪৬২৬ |
শিবরাত্রীর সলতে |
| ৪৬২৭ |
শিবহীন যজ্ঞ |
| ৪৬২৮ |
শিমূল ফুল |
| ৪৬২৯ |
শিরে করলে সর্পাঘাত তাগা বাধবে কোথায় ? |
| ৪৬৩০ |
শিরে সংক্রান্তি |
| ৪৬৩১ |
শিরদাঁড়া ভেঙ্গে দেওয়া |
| ৪৬৩২ |
শিরনি দেখে এগোয়, কোঁৎকা টিপুনি দেখে পেছোয় |
| ৪৬৩৩ |
শিলমোহর লাগানো |
| ৪৬৩৪ |
শিয়ালের কাছে মুরগী বর্গা |
| ৪৬৩৫ |
শিয়ালের ডাক |
| ৪৬৩৬ |
শিয়রে রাজা, কোটালের দোহাই |
| ৪৬৩৭ |
শিয়রে শমন |
| ৪৬৩৮ |
শীষ দেখে বিশ দিন, কাটতে কাটতে দশদিন। ওরে বেটা চাষার
পো, ক্ষেতে ক্ষেতে শালী রো। |
| ৪৬৩৯ |
শেওড়া গাছের পেত্নী |
| ৪৬৪০ |
শেখানো কথা নিয়ে দরবারে যায়, তা' ফুরালে কি কয়? |
| ৪৬৪১ |
শেখানো কথায় ক'দিন চলে? |
| ৪৬৪২ |
শেঠের বাছা ষষ্টির দাস |
| ৪৬৪৩ |
শেষ কামড় |
| ৪৬৪৪ |
শেষ দেখা |
| ৪৬৪৫ |
শেষ ভাল যার সব ভাল । |
| ৪৬৪৬ |
শেষ রক্ষাই রক্ষা |
| ৪৬৪৭ |
শেষ হাসি হাসা |
| ৪৬৪৮ |
শেয়াকুল কাঁটা |
| ৪৬৪৯ |
শেয়ানা ঘুঘুর ছা, ফাঁদে দেয় না পা |
| ৪৬৫০ |
শেয়ানা পাগল |
| ৪৬৫১ |
শেয়ানে ঠকলে বাপকেও বলে না |
| ৪৬৫২ |
শেয়ানে শেয়ানে কোলাকুলি |
| ৪৬৫৩ |
শেয়ালের যুক্তি |
| ৪৬৫৪ |
শেয়ালের বাড়ি নিমন্ত্রণ, না আঁচালে বিশ্বাস নেই |
| ৪৬৫৫ |
শোকে পাথর |
| ৪৬৫৬ |
শোকে সাগর উথলে |
| ৪৬৫৭ |
শোন শোন চাষি ভাই/সার না দিলে ফসল নাই। |
| ৪৬৫৮ |
শোনা কথায় কান না দেওয়া |
| ৪৬৫৯ |
শোনা থেকে জ্ঞান বৃদ্ধি পায়, আর কথা বলা থেকে
অনুতাপের সৃষ্টি হয় । |
| ৪৬৬০ |
শোনরে বাপু চাষার পো / সুপারী বাগে মান্দার রো৷/
মান্দার পাতা পচলে গোড়ায়/ ফড়ফড়াইয়া ফল বাড়ায়৷ |
| ৪৬৬১ |
শোবার ঘর ভারতে, রান্নাঘর বাংলাদেশে |
| ৪৬৬২ |
শোল বোয়ালের পোনা/ যার যারটা তার তার কাছে সোনা। |
| ৪৬৬৩ |
শ্যাম রাখি না কুল রাখি |
| ৪৬৬৪ |
শঠে শাঠ্যং |
| ৪৬৬৫ |
শঠের মায়া, তালের ছায়া |
| ৪৬৬৬ |
শত গুণ না থাকলে কেউ কানাখোঁড়া হয় না |
| ৪৬৬৭ |
শত্রুর মুখে ছাই দেওয়া |
| ৪৬৬৮ |
শত্রুর শেষ রাখতে নেই |
| ৪৬৬৯ |
শুধু কানাই নয়, দাদা বলাই |
| ৪৬৭০ |
শুধু গৌর নয়, গৌরহরি |
| ৪৬৭১ |
শুধু পেটে কুল, ভর পেটে মূল। |
| ৪৬৭২ |
শুধু পলতা পায় না, ধনে পলতা চায় |
| ৪৬৭৩ |
শুধু মেঘে মাটি ভেজে না |
| ৪৬৭৪ |
শুধু হাত মুখে উঠে না |
| ৪৬৭৫ |
শুধু হাঁড়িতে পাত বাঁধা |
| ৪৬৭৬ |
শনিবারের মড়া দোসর চায় |
| ৪৬৭৭ |
শনির দশা |
| ৪৬৭৮ |
শনির দৃষ্টি |
| ৪৬৭৯ |
শনির দৃষ্টি হলে পোড়া শোল পালায় |
| ৪৬৮০ |
শনির সাত, মঙ্গলের তিন, আর সব দিন দিন |
| ৪৬৮১ |
শুনরে বাপু চাষার বেটা/ মাটির মধ্যে বেলে যেটা/ তাতে
যদি বুনিস পটল/ তাতে তোর আশার সফল। |
| ৪৬৮২ |
শুনরে বেটা চাষার পো, বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো। আষাঢ়
শাওনে নিড়িয়ে মাটি, ভাদরে নিড়িয়ে করবে খাঁটি। হলুদ রোলে অপর কালে, সব চেষ্টা
যায় বিফলে। |
| ৪৬৮৩ |
শুনলে সাড়া তো ভাঙ্গলে ( নিলে) পাড়া |
| ৪৬৮৪ |
শব থাকতে কুশপুতুল |
| ৪৬৮৫ |
শ্বেত চামর আর কোস্টা পাট এক নয় |
| ৪৬৮৬ |
শ্বেত হস্তী পোষা |
| ৪৬৮৭ |
শ্বেতপত্র প্রকাশ |
| ৪৬৮৮ |
শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তিন দিন পরে ঝাঁটার বাড়ি |
| ৪৬৮৯ |
শ্বশুরবাড়ি |
| ৪৬৯০ |
শ্বশুরবাড়ি মথুরাপুরী, তিনদিন পরে ঝাঁটারবাড়ি |
| ৪৬৯১ |
শমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম |
| ৪৬৯২ |
শ্রাদ্ধ গড়ায় |
| ৪৬৯৩ |
শ্রীঘর |
| ৪৬৯৪ |
শরীর পাত করা |
| ৪৬৯৫ |
শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তা-ই সয় |
| ৪৬৯৬ |
শ্রদ্ধার ছাই, হাত পেতে খাই |
| ৪৬৯৭ |
শ্রদ্ধায় যা পাই হাত পেতে খাই |
| ৪৬৯৮ |
শশা খেয়ে যেমন জলকে টান, তেমনি ভায়ের বোনকে টান, চিনি
খেয়ে যেমন জলকে টান, তেমনি বোনের ভাইকে টান |
| ৪৬৯৯ |
শশা বেচুনি বেঁচে শশা, তার হয়েছে সুখের দশা |
| ৪৭০০ |
শুঁড়ির কান নাই, মুচির নাক নাই |
| ৪৭০১ |
শুঁড়ির সাক্ষী মাতাল |
| ৪৭০২ |
শুঁড়িরা মদ খায় না |
| ৪৭০৩ |
শুয়ে শুয়ে লেজ নাড়ে, সেই বাঘে মানুষ মারে |
| ৪৭০৪ |
শুয়োরের কপালে গঙ্গা মাটির ফোঁটা |
| ৪৭০৫ |
শুয়োরের কপালে সিন্দুর লাগে না |
| ৪৭০৬ |
শুয়োরের গোঁ |
| ৪৭০৭ |
শুয়োরের পাল বিয়ানো |
| ৪৭০৮ |
শয়তান |
| ৪৭০৯ |
শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও। |
| ৪৭১০ |
শয়তানের কাজ |
| ৪৭১১ |
শয়তানের মায়া বোঝা ভার |
| ৪৭১২ |
ষাটের বাছা ষষ্টির দাস। |
| ৪৭১৩ |
ষাঁড় রাঁড় সন্ন্যাসী তিন নিয়ে বারাণসী-কাশী |
| ৪৭১৪ |
ষাঁড়ে ষাঁড়ে যুদ্ধ |
| ৪৭১৫ |
ষাঁড়ে সর্বনাশ |
| ৪৭১৬ |
ষাঁড়ের গোবর |
| ৪৭১৭ |
ষাঁড়ের শত্রু বাঘে মারে |
| ৪৭১৮ |
ষোল আনা বাজিয়ে নেওয়া |
| ৪৭১৯ |
ষোল আনাই ভুয়ো |
| ৪৭২০ |
ষোল আনাই লাভ |
| ৪৭২১ |
ষোল আনার উপরে আঠারো আনা |
| ৪৭২২ |
ষোল কড়াই কানা |
| ৪৭২৩ |
ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা/ তার অর্ধেক ধান, তার
অর্ধেক পান,/ খনার বচন, মিথ্যা হয় না কদাচন। |
| ৪৭২৪ |
ষটকর্ণে মন্ত্রভেদ |
| ৪৭২৫ |
ষণ্ডামার্কা গুরু |
| ৪৭২৬ |
ষষ্টি রাগ করে তো ছেলে ধরে খাবেন |
| ৪৭২৭ |
ষড়রিপু জয়ী বিশ্বজয়ী |
| ৪৭২৮ |
সংসার আনন্দময়, যার মনে যা লয় |
| ৪৭২৯ |
সংসার সুখের হয় রমনীর গুণে |
| ৪৭৩০ |
সকাল দেখে আঁচ পাওয়া যায়, দিনটা কেমন যাবে |
| ৪৭৩১ |
সকাল শোয় সকাল ওঠে /তার কড়ি না বৈদ্য লুটে |
| ৪৭৩২ |
সকাল সকাল |
| ৪৭৩৩ |
সকালে পেঁয়াজ খেলেও বিকালে ঢেঁকুর আসে |
| ৪৭৩৪ |
সকালে সোনা, বিকালে লোনা। |
| ৪৭৩৫ |
সকালের পোরা খোকসা ভাত. দুপহরের খোরা মুডি. বিকালের
খোরা চা আর চুড়া. সনঝার খোরা ভারী |
| ৪৭৩৬ |
সকল গাছ কাটিকুটি কাঁঠাল গাছে দেই মাটি। |
| ৪৭৩৭ |
সকল চিল পালালো, বেঁড়ে চিল ধরা পড়ল |
| ৪৭৩৮ |
সকল চুলে চামর হয় না |
| ৪৭৩৯ |
সকল দিন যায় হেসে খেলে, সন্ধ্যাবেলা বৌ কাপাস ডলে |
| ৪৭৪০ |
সকল নৈবেদ্যে ঠোকর মারে |
| ৪৭৪১ |
সকল নোড়াই যদি শালগ্রাম হয়, তবে হলুদ বাটি কিসে? |
| ৪৭৪২ |
সকল পাখিতে মাছ খায়, মাছরাঙার দোষ হয় |
| ৪৭৪৩ |
সকল পথ দৌড়াদৌড়ি, খেয়া ঘাটে গড়াগড়ি |
| ৪৭৪৪ |
সকল পথ মাড়িয়ে চলা |
| ৪৭৪৫ |
সকল ফল ডালে, আম খাবে পালে । |
| ৪৭৪৬ |
সকল বাঁশে বংশলোচন হয় না |
| ৪৭৪৭ |
সকল ব্রত করলে যশী, বাকী আছে ভীম-একাদশী |
| ৪৭৪৮ |
সকল রোগীর একই পথ্য নয় |
| ৪৭৪৯ |
সকলেই তো মেয়ে, কেউ যায় পালকি চড়ে, কেউ থাকে চেয়ে |
| ৪৭৫০ |
সুখ চেয়ে স্বস্তি ভাল |
| ৪৭৫১ |
সখা যার সুদর্শন, তার সঙ্গে কি সাজে রণ ? |
| ৪৭৫২ |
সখি লো সখি, আপনার মান আপনি রাখি |
| ৪৭৫৩ |
সুখে থাকতে ভুতে কিলোয় |
| ৪৭৫৪ |
সুখের ঘরে রূপের বাসা |
| ৪৭৫৫ |
সুখের পায়রা |
| ৪৭৫৬ |
সখের প্রাণ গড়ের মাঠ |
| ৪৭৫৭ |
সঙ্গ দেখে লোক চেনা যায় |
| ৪৭৫৮ |
সঙ্গ দোষে কিনা হয়, ছুঁচো ছুলে গন্ধ হয় |
| ৪৭৫৯ |
সঙ্গ দোষে গ্রাম নষ্ট |
| ৪৭৬০ |
সঙ্গ দোষে চোর হয়, সাধু সঙ্গ গুণে |
| ৪৭৬১ |
সঙ্গ দোষে লোহা ভাসে |
| ৪৭৬২ |
সঙ্গী দেখে লোকের স্বভাব জানা যায় |
| ৪৭৬৩ |
সাক্ষী গোপাল |
| ৪৭৬৪ |
সাগর সেঁচা মানিক |
| ৪৭৬৫ |
সাগরও শুকায়
না, পাপও লুকায় না |
| ৪৭৬৬ |
সাজানো নাটক |
| ৪৭৬৭ |
সা'জার কাজ কেউ করে না |
| ৪৭৬৮ |
সা'জার মা গঙ্গা পায় না |
| ৪৭৬৯ |
সাজতে গুজতে দোল ফুরাল |
| ৪৭৭০ |
সাজতে গুজতে ফিঙে রাজা |
| ৪৭৭১ |
সাত কান্ড রামায়ণ পড়ে -- সীতা কার বাপ ? |
| ৪৭৭২ |
সাত কথার উপর এক কথা |
| ৪৭৭৩ |
সাত কুঁড়ের ঘর গোঁসাই রক্ষা কর |
| ৪৭৭৪ |
সাত খুন মাফ |
| ৪৭৭৫ |
সাত ঘাটের জল এক ঘাটে করা |
| ৪৭৭৬ |
সাত ঘাটের জল খাওয়া |
| ৪৭৭৭ |
সাত চোঙ্গার বুদ্ধি এক চোঙ্গায় ঢুকবে |
| ৪৭৭৮ |
সাত চড়ে মশা মারা |
| ৪৭৭৯ |
সাত চড়ে রা কাড়ে না |
| ৪৭৮০ |
সাত নকলে আসল খাস্তা |
| ৪৭৮১ |
সাত পাকে ঘোরানো |
| ৪৭৮২ |
সাত পাঁচ খতিয়ে মনে, চাষ করে না সোনার বেনে |
| ৪৭৮৩ |
সাত পাঁচ তিন কুশল বাত, নয়ে একে হাতে হাত। কি করবে
ছটে চটে, কার্য নাশ দুয়ে আটে।। |
| ৪৭৮৪ |
সাত পাঁচ ভেবে কাজ করা |
| ৪৭৮৫ |
সাত পুরুষে কুমাড়ের ঝি,/সরা দেইখা কয়, এইটা কি? |
| ৪৭৮৬ |
সাত পুরুষে বিয়ে নাই, শ্বশুরবাড়ী যায় |
| ৪৭৮৭ |
সাত ভাই তাঁত বোনে, আপন কোটে সবাই টানে |
| ৪৭৮৮ |
সাত মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না |
| ৪৭৮৯ |
সাত রাজার ধন এক মানিক |
| ৪৭৯০ |
সাত সতীনে ঘরকন্না, বাড়ির গিন্নি ভাত পান না |
| ৪৭৯১ |
সাত সতীনে নড়ি চড়ি, বেড়া আগুনে পুড়ে মরি |
| ৪৭৯২ |
সাত সমুদ্র তের নদী পার |
| ৪৭৯৩ |
সাত হাতে, তিন বিঘাতে/ কলা লাগাবে মায়ে পুতে।/ কলা
লাগিয়ে না কাটবে পাত,/ তাতেই কাপড় তাতেই ভাত। |
| ৪৭৯৪ |
সাতগেঁয়ের কাছে মামদোবাজি |
| ৪৭৯৫ |
সাঁতার দিয়ে সিন্ধু পার |
| ৪৭৯৬ |
সাঁতার না জানলে বাপের পুকুরেও ডুবে মরে |
| ৪৭৯৭ |
সাঁতার না শিখে জলে ঝাঁপানো |
| ৪৭৯৮ |
সাতেও না পাঁচেও না |
| ৪৭৯৯ |
সাতেও হুঁ, পাঁচেও হুঁ |
| ৪৮০০ |
সাতবার খেয়ে একাদশী |
| ৪৮০১ |
সাদা চোখ |
| ৪৮০২ |
সাদা মনে কালি দেওয়া |
| ৪৮০৩ |
সাদা মুলুকজাদা |
| ৪৮০৪ |
সাদাকে কালো আর কালোকে সাদা করা |
| ৪৮০৫ |
সাদার উপর কালির দাগ |
| ৪৮০৬ |
সাধ কত ছিল রে চিতে, মলের আগে চুটকি দিতে |
| ৪৮০৭ |
সাধ করে বৈষ্ণব হ'তে, প্রাণ যায় মচ্ছব দিতে |
| ৪৮০৮ |
সাধ করে সেকেন্দর হ'তে, খোদা দেয় না মেগে খেতে |
| ৪৮০৯ |
সাধু যার সংকল্প, ঈশ্বর তার সহায় |
| ৪৮১০ |
সাধ হয় বৈষ্ণব হ'তে, মুশকিল বড় মচ্ছব দিতে |
| ৪৮১১ |
সাধিলে মান বাড়ে |
| ৪৮১২ |
সাধিলেই সিদ্ধি, অর্জিলেই নিধি |
| ৪৮১৩ |
সাধে কি বাবা বলি, গুঁতোর চোটে বাবা বলায় |
| ৪৮১৪ |
সাধে বিঁধালাম কান, কাঠি দিতে যায় প্রাণ |
| ৪৮১৫ |
সাধের কাজল পরতে গিয়ে চক্ষু হ'লো কানা |
| ৪৮১৬ |
সাধুবাদ জানানো |
| ৪৮১৭ |
সাধলে জামাই কাঁঠাল খায় না, শেষে জামাই ভুতিও পায় না |
| ৪৮১৮ |
সাধলে জামাই খান না, না সাধলে পান না |
| ৪৮১৯ |
সানকির উপর বজ্রাঘাত |
| ৪৮২০ |
সানাইয়ের পোঁ ধরা |
| ৪৮২১ |
সাপ যেখানে নেউল সেখানে |
| ৪৮২২ |
সাপ ডরায় ব্যাঙকে, ব্যাঙ ডরায় সাপকে |
| ৪৮২৩ |
সাপ মরলেই সোজা |
| ৪৮২৪ |
সাপ হয়ে দংশে, ওঝা হয়ে ঝাড়ে |
| ৪৮২৫ |
সাপও মরে, লাঠিও ভাঙ্গে না |
| ৪৮২৬ |
সাপকে দুধ খাওয়ালে বিষ কমে না |
| ৪৮২৭ |
সাপকে মারলে শিবের লাগে |
| ৪৮২৮ |
সাপের গালে চুমু, ব্যাঙের গালে চুমু |
| ৪৮২৯ |
সাপের ছুঁচো গেলা |
| ৪৮৩০ |
সাপের পাঁচ পা দেখা |
| ৪৮৩১ |
সাপের মুখে ঈষার মূল |
| ৪৮৩২ |
সাপের লেখা, বাঘের দেখা |
| ৪৮৩৩ |
সাপের লেজে পা দেওয়া |
| ৪৮৩৪ |
সাপের হাঁচি বেদেয় চেনে |
| ৪৮৩৫ |
সাফাই গাওয়া |
| ৪৮৩৬ |
সাবধানের মার নেই |
| ৪৮৩৭ |
সামনে দিয়ে ছুঁচ গলে না, পেছন দিয়ে হাতী গলে যায় |
| ৪৮৩৮ |
সারা দিন যায় হেসে খেলে, সন্ধ্যে বেলা বউ কাপাস ডলে |
| ৪৮৩৯ |
সারা দিন থাকব নায়, কখন দিব খড়ম পায় |
| ৪৮৪০ |
সারা রাত মারলাম সাপ, ভোরে দেখি দড়ি |
| ৪৮৪১ |
সারাদিন বড়শি হাতে, সন্ধ্যে বেলা আমড়া ভাতে |
| ৪৮৪২ |
সারাদিন হাটে বাটে, রাত হলে ঘোমটা আঁটে । |
| ৪৮৪৩ |
সাহসে লক্ষ্মী |
| ৪৮৪৪ |
সাহসের ভরা ডুবে না |
| ৪৮৪৫ |
সাড়া পাওয়া |
| ৪৮৪৬ |
সাঁড়াশি আক্রমণ |
| ৪৮৪৭ |
সাঁড়াশি শক্ত হওয়া |
| ৪৮৪৮ |
সাড়ে বত্রিশ ভাজা |
| ৪৮৪৯ |
সিংহের বেটা শেয়াল হয় না |
| ৪৮৫০ |
সিংহের ভাগ শৃগালে খায় |
| ৪৮৫১ |
সিংহের মামা ভোম্বল দাস, বাঘ খেয়েছি গণ্ডা দশ |
| ৪৮৫২ |
সিকি পয়সার মা-বাপ |
| ৪৮৫৩ |
সিকেয় তোলা |
| ৪৮৫৪ |
সিদ্ধ হস্ত |
| ৪৮৫৫ |
সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, গাঁজা খেলে লক্ষ্মী ছাড়ে |
| ৪৮৫৬ |
সিদ্ধির ঝুলি |
| ৪৮৫৭ |
সিঁদুরে মেঘ দেখা |
| ৪৮৫৮ |
সিধা আঙ্গুলে ঘি ওঠে না |
| ৪৮৫৯ |
সিন্দুকের কাছে ধার করা |
| ৪৮৬০ |
সিন্নি দেখে এগোয়, কোঁতকা দেখে পিছোয় |
| ৪৮৬১ |
সিয়ানের কাম বিয়ানে নাদানের কাম মাদানে |
| ৪৮৬২ |
সূচ গলে না কোদাল চালায় |
| ৪৮৬৩ |
সূচ গড়তে জানে না, বন্দুকের বায়না নেওয়া |
| ৪৮৬৪ |
সূচ সোহাগা সুজন, ভাঙ্গে গড়ে তিনজন |
| ৪৮৬৫ |
সূচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয় |
| ৪৮৬৬ |
সীতা সতী |
| ৪৮৬৭ |
সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর |
| ৪৮৬৮ |
সে গুড়ে বালি |
| ৪৮৬৯ |
সে বড় কঠিন ঠাঁই, গুরুশিষ্যে দেখা নাই |
| ৪৮৭০ |
সে রামও নাই, সে অয্যোধ্যাও নাই |
| ৪৮৭১ |
সেই এক দিন আর এই এক দিন |
| ৪৮৭২ |
সেই কড়ি ক্ষয়, তবু বউ সুন্দর নয় |
| ৪৮৭৩ |
সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি ? |
| ৪৮৭৪ |
সেই ধানে সেই চাল, গিন্নি বিনে আলথাল |
| ৪৮৭৫ |
সেই বুড়ি নাচে, কত কাচা কাঁচে |
| ৪৮৭৬ |
সেই রামও নেই, আর সেই অযোধ্যাও নেই । |
| ৪৮৭৭ |
সেকরা বাড়ির বিড়াল ঠুকঠুকুনিতে ভয় পায় না |
| ৪৮৭৮ |
সেকরা মায়ের কানের সোনাও চুরি করে |
| ৪৮৭৯ |
সেকরার ঠুকঠাক কামারের এক ঘা |
| ৪৮৮০ |
সেচ দিয়ে করে চাষ,/ তার সবজি বার মাস। |
| ৪৮৮১ |
সেয়ানে ঠকলে বাপকেও বলে না |
| ৪৮৮২ |
সোজা আঙুলে ঘি ওঠে না । |
| ৪৮৮৩ |
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতে হয় |
| ৪৮৮৪ |
সোদর বনে বাঁদর রাজা |
| ৪৮৮৫ |
সোনা ফেলে আঁচলে গেরো |
| ৪৮৮৬ |
সোনা বলে জ্ঞান ছিল, কষিতে পিতল হল |
| ৪৮৮৭ |
সোনাদানা দুধের বাটি, দুয়ো মেগের ওঁচলা মাটি |
| ৪৮৮৮ |
সোনার অঙ্গ কালি হল |
| ৪৮৮৯ |
সোনার আংটি আবার বাঁকা |
| ৪৮৯০ |
সোনার উপর মিনের কাজ |
| ৪৮৯১ |
সোনার ওজন কুঁচের সহিত |
| ৪৮৯২ |
সোনার কাঠি রুপোর কাঠি |
| ৪৮৯৩ |
সোনার থালে ক্ষুদের জাউ |
| ৪৮৯৪ |
সোনার দাড়ে কাক বসানো |
| ৪৮৯৫ |
সোনার পাথরবাটি |
| ৪৮৯৬ |
সোনার লঙ্কা ছারখার |
| ৪৮৯৭ |
সোনার সংসার |
| ৪৮৯৮ |
সোনায় সোহাগা |
| ৪৮৯৯ |
সোমে বুধে ধানের গোলায় দিও না হাত, ধার করে খেও ভাত |
| ৪৯০০ |
সৌরভে ভ্রমর মজে |
| ৪৯০১ |
সজনে শাক বলে আমি সকল শাকের হেলা, আমার খোঁজ কেবল
টানাটানির বেলা |
| ৪৯০২ |
সজনে শাক বলে আমি সকল শাকের হেলা, আমায় খোঁজ করে কেবল
টানাটানির বেলা |
| ৪৯০৩ |
সজনে শাকে নুন জোটে না, মসুর ডালে ঘি |
| ৪৯০৪ |
সজনে শাকে নুন জোটে না, মসূর ডালে ঘি |
| ৪৯০৫ |
সুজন-পিরিতি সোনা ভেঙ্গে গড়া যায়/ কুজন-পিরিতি, কাঁচ ভাঙলে ফুরায় |
| ৪৯০৬ |
স্টেজে মেরে দেওয়া |
| ৪৯০৭ |
সতিনের ছেলে মোটাই হয়। |
| ৪৯০৮ |
সতী নারীর পতি যেন পর্বতের (মজিদের) চূড়া, অসতীর পতি
যেন ভাঙ্গা নৌকার গুঁড়া |
| ৪৯০৯ |
সতী পায় না ধুতি। |
| ৪৯১০ |
সতী সাবিত্রী |
| ৪৯১১ |
সতী হল কবে, ষে মরেছে যবে |
| ৪৯১২ |
সতীনে সতীনে বাদ, প্রতি কথায় প্রতিবাদ |
| ৪৯১৩ |
সতীনের বাটিতে গু গুলে খাওয়া |
| ৪৯১৪ |
সতীনের হাত সাপের ছোঁ, চিনি দিলেও তুলে থো/ সতীনের
ডাক নিশির ডাক, তিন ডাকে চুপ করে থাক |
| ৪৯১৫ |
সতীবাক্য রক্ষা হেতু বিধিবাক্য নড়ে |
| ৪৯১৬ |
সতীর গুরু পতি, অসতীর গুরু লাঙ/ শূদ্রর গুরু বঅন,
মদদীর গুরু ভাঙ (কক্সবাজার) |
| ৪৯১৭ |
সতীর জন্য কোল, অসতীর জন্য কিল |
| ৪৯১৮ |
সতীর পূণ্যে পতির পূণ্য |
| ৪৯১৯ |
সুতোর ডগায় ঝুলে থাকা |
| ৪৯২০ |
সত্য কখনো চাপা থাকে না। |
| ৪৯২১ |
সত্য কথার ডালপালা নাই |
| ৪৯২২ |
সত্যের জয় সর্বত্র |
| ৪৯২৩ |
সত্যের দ্বারে আগড় নাই |
| ৪৯২৪ |
সত্যের বাড়া ধর্ম নাই, মিথ্যার বাড়া পাপ নাই |
| ৪৯২৫ |
সত্যবাদী দুইজন, মূর্খ ও বালকগণ |
| ৪৯২৬ |
সৎপুত্র কুলপ্রদীপ |
| ৪৯২৭ |
সৎমার শ্রদ্ধা পান্তা ভাতে ঘি, মাথাটি মুড়ায়ে এস তেল
জলে দি |
| ৪৯২৮ |
স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্কারী |
| ৪৯২৯ |
স্ত্রীভাগ্যে ধন, পুরুষ ভাগ্যে জন |
| ৪৯৩০ |
সৎসঙ্গে কাশীবাস ( স্বর্গবাস), অসৎসঙ্গে সর্বনাশ |
| ৪৯৩১ |
স্থির মস্তিষ্ক না হলে উন্নতি হয় না |
| ৪৯৩২ |
স্থির সমুদ্রে সকলেই কর্ণধার |
| ৪৯৩৩ |
সদাশিব |
| ৪৯৩৪ |
সুদিনের বারো ভাই, কুদিনের কেউ নাই |
| ৪৯৩৫ |
সদরেতে সূচ চলে না, মফস্বলে হাতী চলে |
| ৪৯৩৬ |
স্নেহ নীচগামী |
| ৪৯৩৭ |
সন্দেশওয়ালা মুড়ি খায় |
| ৪৯৩৮ |
সন্দেশের খোসা ফেলে খাওয়া |
| ৪৯৩৯ |
সন্দেহ জ্ঞানের উৎস |
| ৪৯৪০ |
সুন্দরবনে বাঁদর রাজা |
| ৪৯৪১ |
সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে দুপুরে সলতে পাকানো |
| ৪৯৪২ |
সন্নিপাতে তৃষ্ণা |
| ৪৯৪৩ |
সন্ন্যাসী চোর না বোচকায় ঘটায় |
| ৪৯৪৪ |
সন্ন্যাসীর অল্প ছিদ্র গায় সর্বজন, শুভ্রবস্ত্রে
মসীবিন্দু দেখায় যেমন |
| ৪৯৪৫ |
সন্ন্যাসীর তুম্ব নাড়া |
| ৪৯৪৬ |
সন্ন্যাসীর রাগটুকুও আছে, সুখটুকুও আছে |
| ৪৯৪৭ |
সুপারীতে গোবর, বাঁশে মাটি/ অফলা নারিকেল শিকর কাটি |
| ৪৯৪৮ |
স্পস্ট কথার কষ্ট নাই |
| ৪৯৪৯ |
সব কাজে যার হুস, তারে কয় মানুষ |
| ৪৯৫০ |
সব করলে যশী, বাকী কেবল ভীম-একাদশী |
| ৪৯৫১ |
সব চেয়ে চুপ ভাল |
| ৪৯৫২ |
সব জন্তু মোট বয়, ধরা পড়ে গাধায় |
| ৪৯৫৩ |
সব ঝিনুকে মুক্তো নেই |
| ৪৯৫৪ |
সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার |
| ৪৯৫৫ |
সব পায়ের জন্য একই মাপের জুতো |
| ৪৯৫৬ |
সব ভালো যার, শেষ ভালো তার |
| ৪৯৫৭ |
সব রসুনকোয়ার গোঁড়া একজায়গায় |
| ৪৯৫৮ |
সব শিয়ালের এক রা |
| ৪৯৫৯ |
সব শেয়ালে কাঁঠাল খেল, বকের মুখে আঁঠা |
| ৪৯৬০ |
সব শরীরে ঘা, ওষুধ দিব কোথা? |
| ৪৯৬১ |
সবই তাঁর ইচ্ছা । |
| ৪৯৬২ |
সবাই কৃষ্ণের নাম করে, আমি বললেই ধরে মারে |
| ৪৯৬৩ |
সবাই যদি বিদেশ চলে যায়, কে মা-কে মাছ মেরে খাওয়ায় ? |
| ৪৯৬৪ |
সবাইকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না |
| ৪৯৬৫ |
স্বাবলম্বন শ্রেষ্ট অবলম্বন |
| ৪৯৬৬ |
স্বামী নাই, পুত্র নাই, কপাল ভরা সিন্দুর/ ধান নাই,
চাল নাই, গোলা ভরা ইন্দুর |
| ৪৯৬৭ |
স্বামীর কিবা সুখ, পৌষমাসে ভাতের দুঃখ |
| ৪৯৬৮ |
স্বামীর মা শাশুড়ি, তারে বড় মানি, কোথা হতে এলেন আমার
খুড়শেষ ঠাকুরানি |
| ৪৯৬৯ |
স্বামীর হাতে ধন থাকলে স্ত্রীর নাম লক্ষ্মী |
| ৪৯৭০ |
সবার গাল নড়েচড়ে, একজনের গালে মাছি পড়ে |
| ৪৯৭১ |
সবে তো কলির সন্ধ্যে |
| ৪৯৭২ |
সবে ধন নীলমণি |
| ৪৯৭৩ |
সবুজ সংকেত দেওয়া |
| ৪৯৭৪ |
স্বদেশের ঠাকুর, বিদেশের কুকুর |
| ৪৯৭৫ |
স্বপ্নকে খুন করা |
| ৪৯৭৬ |
স্বপ্নেও না ভাবা |
| ৪৯৭৭ |
স্বপ্নের পথে চলা শুরু |
| ৪৯৭৮ |
স্বভাব না যায় ম'লে, ইল্লত যায় না ধুলে |
| ৪৯৭৯ |
স্বভাবে করে না, অভাবে করে |
| ৪৯৮০ |
স্বর্গ হাতে পাওয়া |
| ৪৯৮১ |
স্বর্গে দাসত্ব অপেক্ষা নরকে রাজত্ব ভালো |
| ৪৯৮২ |
স্বর্গের অপ্সরী |
| ৪৯৮৩ |
সবুরে মেওয়া ফলে |
| ৪৯৮৪ |
সুবর্ণ জয়ন্তী |
| ৪৯৮৫ |
স্বর্ণকারের খুটখাট, কামারের এক ঘা |
| ৪৯৮৬ |
সবল গরু, গভীর চাষ/ তাতে পুরে চাষার আশ।। সবলা গরু সুজন পুত/ রাখতে পারে
খেতের জুত। |
| ৪৯৮৭ |
স্বল্প লাভে পুঁজি বাড়ে |
| ৪৯৮৮ |
স্বস্তির মুখ দেখা |
| ৪৯৮৯ |
সমানে সমানে দোস্তি/ সমানে সমানে কুস্তি। |
| ৪৯৯০ |
সমুদ্রে পাদ্য অর্ঘ |
| ৪৯৯১ |
সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে ভয় কি ? |
| ৪৯৯২ |
সমুদ্রে বাস শিশিরে ভয় |
| ৪৯৯৩ |
সমুদ্রের জল বাড়েও না, কমেও না |
| ৪৯৯৪ |
সম্পদে বন্ধু লাভ, বিপদে পরীক্ষা |
| ৪৯৯৫ |
সময় কারও নয় |
| ৪৯৯৬ |
সময় কারো জন্য অপেক্ষা করে না ।। সময় বহিয়া যায় নদীর
স্রোতের প্রায় । |
| ৪৯৯৭ |
সময়গুণে আপন পর, খোঁড়া গাধার ঘোড়ার দর |
| ৪৯৯৮ |
সময়ে যে না দেয় চাষ, তার দুঃখ বারোমাস |
| ৪৯৯৯ |
সময়ে সব বন্ধু হয়, অসময়ে কেহ নয় |
| ৫০০০ |
সময়ের এক কথা, অসময়ের শত ।। সময়ের এক ফোঁড়, অসময়ের দশ
ফোঁড় । |