| ৪০০০ | মগের মুলুক |
| ৪০০১ | মগজ ধোলাই |
| ৪০০২ | মঙ্গলে উষা বুধে পা/ যথা ইচ্ছা তথা যা। |
| ৪০০৩ | মা আইবড় থাকতে বেটী শ্বশুরবাড়ী যায় |
| ৪০০৪ | মা খায় ধান ভেনে ভেনে, বেটা খায় এলাচ কিনে |
| ৪০০৫ | মা গঙ্গাই জানেন |
| ৪০০৬ | মা গুণে ঝি, গাই গুণে ঘি, বাপ গুণে বেটা, গাছ গুণে গোটা |
| ৪০০৭ | মা ডাকলে খেলাম না, বাপ ডাকলে খেলাম না, সাতপুরুষের ধেঁকি বলে, পান্তা খা, পান্তা খা |
| ৪০০৮ | মা দেয় না চেয়ে পেট ভরে না খেয়ে |
| ৪০০৯ | মা নাই যার, ঘাটে লা নাই তার |
| ৪০১০ | মা নয় যে তাড়িয়ে দেব, বাপ নয় যে ভাত দেব, পরের মেয়ে রাখি কোথায়? |
| ৪০১১ | মা পায় না কাঁথা সেলাইয়ের সুতো, ব্যাটার পায়ে চৌদ্দ সিকের জুতো |
| ৪০১২ | মা বিয়োলো না বিয়োলো মাসি, ঝাল খেয়ে মরল পাড়া পড়শী |
| ৪০১৩ | মা বেচে খায় কলমি শাক, বেটার মাথায় ফরমেশে পাগ |
| ৪০১৪ | মা বলেছে মাথা ধরেছে |
| ৪০১৫ | মা মরুক, মাসি জীউক |
| ৪০১৬ | মা ম'লে বাবা তালুই, ছেলে হয় বনের বাউই |
| ৪০১৭ | মা লক্ষ্মী ঘরে এস, অলক্ষ্মী দূর হও |
| ৪০১৮ | মা লক্ষ্মী ভিখ মাগে |
| ৪০১৯ | মাও গুণে ছাও হয়। |
| ৪০২০ | মাও নাই যার, ভাও নাই তার। |
| ৪০২১ | মাও মেরেছে, ঘরেও ভাত নাই |
| ৪০২২ | মাও ম্যলে মাওরা, বাপ ম্যলে বাউর্যা , বউ ম্যলে গাওরা। |
| ৪০২৩ | মাকাল ফল |
| ৪০২৪ | মাকড় মারলে ধোকড় হয় |
| ৪০২৫ | মাঘ মাসে বর্ষে দেবা/ রাজ্য ছেড়ে প্রজার সেবা। |
| ৪০২৬ | মাঘে মুখী, ফাল্গুনে চুখি, চৈতে লতা, বৈশাখে পাতা। |
| ৪০২৭ | মাঘে মেঘে দেখা হয় |
| ৪০২৮ | মাঙনার উপর টাকনা |
| ৪০২৯ | মাছ আর অতিথি তিন দিন পরেই গন্ধ ছড়াতে শুরু করে |
| ৪০৩০ | মাছ খাই না, মাছের ঝোল খাই । |
| ৪০৩১ | মাছ ধরতে গেলে গায়ে কাদা লাগে |
| ৪০৩২ | মাছ ধুলে মিঠে, মাংস ধুলে শিঠে |
| ৪০৩৩ | মাছ না পেয়ে ছিপে কামড় |
| ৪০৩৪ | মাছ মরেছে বিড়াল কাঁদে, শান্ত করলে বকে; ব্যাঙের শোকে সাঁতার পানি দেখি সাপের চোখে |
| ৪০৩৫ | মাছি মারা কেরানী |
| ৪০৩৬ | মাছে ভাতে বাঙ্গালী |
| ৪০৩৭ | মাছের কাঁটা গলায় বাঁধলে বিড়ালের পায়ে গড় |
| ৪০৩৮ | মাছের টোপ গেলা |
| ৪০৩৯ | মাছের তেলে ভাছ ভাজা । |
| ৪০৪০ | মাছের মা, শাগের ছা। |
| ৪০৪১ | মাছের মায়ের পুত্রশোক |
| ৪০৪২ | মাছের মধ্যে দাঁড়া, জাতের মধ্যে ধাড়া |
| ৪০৪৩ | মাছের শোকে বিড়াল কাঁদে |
| ৪০৪৪ | মাজা ঘষা করা |
| ৪০৪৫ | মাজো-ঘষো কর ক্ষয়, কালো কি কখনও গৌর হয়? |
| ৪০৪৬ | মাটি কামড়ে পড়ে থাকা |
| ৪০৪৭ | মাটি করা |
| ৪০৪৮ | মাটি খাওয়া |
| ৪০৪৯ | মাটি মাড়ানো |
| ৪০৫০ | মাটির দর |
| ৪০৫১ | মাটির মানুষ |
| ৪০৫২ | মাঠে ধান চড়াও |
| ৪০৫৩ | মাঠে নামা |
| ৪০৫৪ | মাঠে মারা যাওয়া |
| ৪০৫৫ | মাতঙ্গ পড়লে দয়ে, পতঙ্গে প্রহার করে |
| ৪০৫৬ | মাতার সমান নাই শরীরপোষিকা |
| ৪০৫৭ | মাতাল দাঁতাল শিঙে বিশ্বাস নেই এই তিনে । |
| ৪০৫৮ | মাতৃদোষে শিশু নষ্ট |
| ৪০৫৯ | মাত্রাধিক নম্রতার অর্থ হল কর্কশতা |
| ৪০৬০ | মাথা উঁচু করা |
| ৪০৬১ | মাথা কাটা যাওয়া |
| ৪০৬২ | মাথা কাপুড়ে লোক |
| ৪০৬৩ | মাথা কেনা |
| ৪০৬৪ | মাথা খাওয়া |
| ৪০৬৫ | মাথা খাটানো |
| ৪০৬৬ | মাথা খারাপ করা |
| ৪০৬৭ | মাথা খেলানো |
| ৪০৬৮ | মাথা খোঁড়া |
| ৪০৬৯ | মাথা গোঁজা |
| ৪০৭০ | মাথা গরম করা |
| ৪০৭১ | মাথা গুলিয়ে দেওয়া |
| ৪০৭২ | মাথা ঘামানো |
| ৪০৭৩ | মাথা চাড়া দেওয়া |
| ৪০৭৪ | মাথা চুলকানো |
| ৪০৭৫ | মাথা ঠাণ্ডা করা |
| ৪০৭৬ | মাথা ঠিক রাখা |
| ৪০৭৭ | মাথা ঠোকাঠুকি হওয়া |
| ৪০৭৮ | মাথা তোলা |
| ৪০৭৯ | মাথা দেওয়া |
| ৪০৮০ | মাথা নাই তার মাথা ব্যথা |
| ৪০৮১ | মাথা নিচু হওয়া |
| ৪০৮২ | মাথা নত করা |
| ৪০৮৩ | মাথা পেতে দেওয়া |
| ৪০৮৪ | মাথা মুড়িয়ে ঘোল ঢালা |
| ৪০৮৫ | মাথা হেঁট করা |
| ৪০৮৬ | মাথার উপর কেউ না থাকা |
| ৪০৮৭ | মাথার উপর ছাদ না থাকা |
| ৪০৮৮ | মাথার উপর ছড়ি ঘোরানো |
| ৪০৮৯ | মাথার উপরে শকুন উড়া |
| ৪০৯০ | মাথার ঘাম পায়ে ফেলা |
| ৪০৯১ | মাথার ঘায়ে কুকুর পাগল |
| ৪০৯২ | মাথার ঠাকুর |
| ৪০৯৩ | মাথার দিব্যি দেওয়া |
| ৪০৯৪ | মাথায় আকাশ ভেঙ্গে পড়া |
| ৪০৯৫ | মাথায় ওঠা |
| ৪০৯৬ | মাথায় ক'রে এনে পা দিয়ে ছানা |
| ৪০৯৭ | মাথায় খুন চাপা |
| ৪০৯৮ | মাথায় ঘোল ঢালা |
| ৪০৯৯ | মাথায় চড়া |
| ৪১০০ | মাথায় ঢোকা |
| ৪১০১ | মাথায় পা দেওয়া |
| ৪১০২ | মাথায় বসানো |
| ৪১০৩ | মাথায় মাথায় |
| ৪১০৪ | মাথায় মুত মুখ বেয়ে পড়ে |
| ৪১০৫ | মাথায় রাখা |
| ৪১০৬ | মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিপড়েয় খাবে |
| ৪১০৭ | মাথায় লাথি মেরে পায়ে গড় |
| ৪১০৮ | মাথায় হাত পড়া |
| ৪১০৯ | মাথায় হাত বোলানো |
| ৪১১০ | মানিক জোড় |
| ৪১১১ | মানে মানে থাকলে ভাল |
| ৪১১২ | মানে মানে বেঁচে আছি |
| ৪১১৩ | মান্ধাতার আমল |
| ৪১১৪ | মানবো ঠাকুর দেব না, আমার পিত্যেশ করো না |
| ৪১১৫ | মানবলীলা সংবরণ করা |
| ৪১১৬ | মানুষ গড়ে, বিধাতা ভাঙ্গে |
| ৪১১৭ | মানুষ মাত্রেরই ভুল হয় |
| ৪১১৮ | মানুষ মানুষের কাছে অচেনা ভাবে আসে, চরিত্রের গুণে মানুষ সবার চোখে বাসে |
| ৪১১৯ | মানুষ মরে বুলে, খটাশ মরে তেলে |
| ৪১২০ | মানুষে মানুষ চেনে শুকরে চেনে ঘেঁচু |
| ৪১২১ | মানুষের কুটুম এলে গেলে, গরুর কুটুম চাটলে-চুটলে |
| ৪১২২ | মানুষের দেওয়া কুলোয় না, ভগবানের দেওয়া ফুরোয় না |
| ৪১২৩ | মানুষের বাছা ছ'মাস পচা (বাঁচা), গরুর বাছা তুলে নাচা |
| ৪১২৪ | মানুষের বড় মান, তার ছেঁড়া দুটো কান |
| ৪১২৫ | মামা আপন মামি পর, মামির বেটিকে বিয়ে কর |
| ৪১২৬ | মামা রাতকানা, আমি চোখে দেখিনে |
| ৪১২৭ | মামার ক্ষেতে বিয়োলো গাই, সেই সম্পর্কে মামাতো ভাই |
| ৪১২৮ | মামার জয় |
| ৪১২৯ | মামার বড় রস, মামীর বড় রস, আমানি পাথর পাথর ভাত গণ্ডাদশ |
| ৪১৩০ | মামার শালা, পিসের ভাই, তার সঙ্গে কোন সম্পর্ক নাই |
| ৪১৩১ | মার আর ধর আমি পিঠ করেছি কুলো; বকো আর ঝকো আমি কানে দিয়েছি তুলো |
| ৪১৩২ | মা-র কাছে মামাবাড়ির গল্প |
| ৪১৩৩ | মার গলায় দিয়ে দড়ি বউকে পরাই ঢাকাই শাড়ি |
| ৪১৩৪ | মার চেয়ে যে ভালবাসে, তারে বলি ডান |
| ৪১৩৫ | মা-র চেয়ে মাসির দরদ বেশি |
| ৪১৩৬ | মা-র জ্বলে না, জ্বলে মাসির |
| ৪১৩৭ | মার পেটের ভাই, কোথা গেলে পাই |
| ৪১৩৮ | মার পুত নয় শাশুড়ির জামাই |
| ৪১৩৯ | মার মার পগার পার |
| ৪১৪০ | মা'র মায়াই মায়া, আর বটছায়াই ছায়া |
| ৪১৪১ | মার সোহাগে বাপের আদর |
| ৪১৪২ | মারা তীর ফেরে না |
| ৪১৪৩ | মারি তো গণ্ডার, লুটি তো ভান্ডার |
| ৪১৪৪ | মারীচের দশা |
| ৪১৪৫ | মারের উপর ওষুধ নাই |
| ৪১৪৬ | মারের চোটে ভূত পালায় |
| ৪১৪৭ | মারমার কাটকাট |
| ৪১৪৮ | মাশুল গোনা |
| ৪১৪৯ | মাসামাসি গিয়াছে, সাঁজাসাঁজি আছে |
| ৪১৫০ | মাসিমার কুটুম |
| ৪১৫১ | মাসির গোঁফ থাকলে মাসি মামা হত । |
| ৪১৫২ | মাসীর মায়ের বকুলফুলের, বোনপো-বোয়ের বোনঝি-জামাই |
| ৪১৫৩ | মায়া কান্না |
| ৪১৫৪ | মায়ে ঝিয়ে কোন্দল কোন্দল নয়, সকালের বাদল বাদল নয় |
| ৪১৫৫ | মায়ে মারে, মা বলেই কাঁদে |
| ৪১৫৬ | মায়ের গলায় দিয়ে দড়ি, বউকে পরাই ঢাকাই শাড়ি |
| ৪১৫৭ | মায়ের চেয়ে ব্যথিত বড়, তারে বলি ডাইনী |
| ৪১৫৮ | মায়ের চেয়ে মাসীর দরদ বেশি। |
| ৪১৫৯ | মায়ের ছা রায় বর্তায় |
| ৪১৬০ | মায়ের জাত |
| ৪১৬১ | মায়ের দয়া |
| ৪১৬২ | মায়ের নাম পোঁটাচুরি, ছেলের নাম চন্দনবিলাশ |
| ৪১৬৩ | মায়ের পেটে ভাত নাইকো, বউয়ের চন্দ্রহার |
| ৪১৬৪ | মায়ের পোড়ে না মাসির পোড়ে, পাড়া পড়শীর ধবলা উড়ে |
| ৪১৬৫ | মিছা কাজে কাটনা কামাই |
| ৪১৬৬ | মিছে কথা সেঁচা জল কতক্ষণ রয় |
| ৪১৬৭ | মিছে কর আম্বা, যা করেন জগদম্বা |
| ৪১৬৮ | মিছে ডুমুর গুমর করে, পাকলে ডুমুর খসে পড়ে |
| ৪১৬৯ | মিছরির ছুরি |
| ৪১৭০ | মিছরির টুকরাও ভাল, মুড়ির আড়িও কিছু নয় |
| ৪১৭১ | মিটমিটে ডাইন, ছেলে খাবার যম ( রাক্ষস) |
| ৪১৭২ | মিটমিটে শয়তান |
| ৪১৭৩ | মিঠে কথায় পেট ভরে না |
| ৪১৭৪ | মিঠে কুল পেলে, আঁটি সুদ্ধ গেলে |
| ৪১৭৫ | মিথ্যে কথার কিবা কেতা, আজব শহর কোলকাতা |
| ৪১৭৬ | মিনসের কোলে ছেলে দিয়ে, মাগী যায় লড়ায়ে ধেয়ে |
| ৪১৭৭ | মিললে মেলা না মিললে একলা একলা ভালা! |
| ৪১৭৮ | মিশ খাওয়া |
| ৪১৭৯ | মিষ্ট আমেই পোকা ধরে |
| ৪১৮০ | মিষ্ট কথায় মন ভেজে |
| ৪১৮১ | মিষ্ট হাসিতে সৃষ্টি নাশ |
| ৪১৮২ | মিষ্টি কথায় চিঁড়ে ভেজে না |
| ৪১৮৩ | মিষ্টি মুখ |
| ৪১৮৪ | মিড়মিড়ে প্রদীপ আর লিড়বিড়ে বউ |
| ৪১৮৫ | মিয়া-বিবি রাজী তো কি করবে কাজী |
| ৪১৮৬ | মুচি হয়ে শুচি হয় যদি হরি ভজে, শুচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে |
| ৪১৮৭ | মুচির নাই নাক (চামড়ার গন্ধ), শুঁড়ির নাই কান (মাতালের কদর্য উক্তি) |
| ৪১৮৮ | মেও ধরে কে? |
| ৪১৮৯ | মেকি টাকার ঘন নিশান |
| ৪১৯০ | মেগে এনে বিলিয়ে খায়, হাতে হাতে স্বর্গ পায় |
| ৪১৯১ | মেঘ করে রাত্রে হয় জল। তবে মাঠে যাওয়াই বিফল।। |
| ৪১৯২ | মেঘ থাকিলেই বর্ষাকাল বলা চলে না। |
| ৪১৯৩ | মেঘ না চাইতে জল |
| ৪১৯৪ | মেঘ হয়েছে কোদালে কাটা, বাতাস দিচ্ছে লাটাপাটা; কি কর শ্বশুর বাঁধগে আল, বৃষ্টি হবে আজকাল |
| ৪১৯৫ | মেঘে মেঘে বেলা যায়, কোণের বউ সাতবার খায় |
| ৪১৯৬ | মেঘে মেঘে বেলা হওয়া |
| ৪১৯৭ | মেঘে শীত না মাঘে শীত, যত্র বায়ু তত্র শীত |
| ৪১৯৮ | মেঘের কোলে সৌদামিনী |
| ৪১৯৯ | মেঘের ছায়া |
| ৪২০০ | মেজে ঘসে কর ক্ষয়, কালো তবু কালো রয় |
| ৪২০১ | মেয়ে নষ্ট ঘাটে,/ ছেলে নষ্ট হাটে। |
| ৪২০২ | মেনিমুখো |
| ৪২০৩ | মেরে কেটে |
| ৪২০৪ | মেরে যায় ফিরে চায়, চিরকাল থাকে প্রণয় |
| ৪২০৫ | মেরে তুলোধোনা করা |
| ৪২০৬ | মেড়ার শিঙ্গে হীরা ভাঙ্গে মানীর অপমান |
| ৪২০৭ | মেয়ে যেন আমের ডাল ধরেছে |
| ৪২০৮ | মেয়ে থাকলে/ বাচলে জামাইয়ের আদর |
| ৪২০৯ | মেয়ে মানুষ পরের ভাগ্যে খায় |
| ৪২১০ | মেয়েমানুষের বাড়, কলাগাছের বাড় |
| ৪২১১ | মেয়ের মায়ের পাঁচটা প্রাণ |
| ৪২১২ | মোক্ষম চাল দেওয়া |
| ৪২১৩ | মোগল পাঠান হদ্দ হ'ল, ফারসী পড়েন তাঁতী; বাঘ পালাল বিড়াল এল শিকার করতে হাতী |
| ৪২১৪ | মোচ কামিয়ে মড়া হালকা করা |
| ৪২১৫ | মোচে মরদ, গোচে ধান। |
| ৪২১৬ | মোটা ভাত মোটা কাপড় |
| ৪২১৭ | মোটে মা রাঁধে না, তার তপ্ত আর পান্তা |
| ৪২১৮ | মোমের পুতুল |
| ৪২১৯ | মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত |
| ৪২২০ | মৌচাকে ঢিল ছোঁড়া |
| ৪২২১ | মৌভাত |
| ৪২২২ | মজা দেখা |
| ৪২২৩ | মজা দেখানো, মজা টের পাওয়া |
| ৪২২৪ | মজুরের কপালে খেজুরের চাটাই |
| ৪২২৫ | ম্যাদা মেরে যাওয়া |
| ৪২২৬ | মটরের চাপে মুসুরি চ্যাপ্টা |
| ৪২২৭ | মৃণালে কন্টক আছে |
| ৪২২৮ | মণিহারা ফনী |
| ৪২২৯ | মুণ্ডু ঘুরে যাওয়া |
| ৪২৩০ | মৎস্য চিনে গভীর গম্য, পক্ষী চিনে ডাল, মা জানে পুতের দরদ, ছাতি বিদরে যার |
| ৪২৩১ | মদ খায় না, মদে খায় |
| ৪২৩২ | মদা গুয়োর রসে/ গাল ভিরছে কষে/ ছোট থাকতি পিরিত করিছে/ তা কোন দিন খসে।। |
| ৪২৩৩ | মদ্দ বড় তেজী, ধরবেন বনের বেজী |
| ৪২৩৪ | মদ্দ বড় তেজী, বাঁশ বনে হাগতে গেল তেড়ে এল কুঁজী |
| ৪২৩৫ | মধু থাকলে মৌমাছি যাবে |
| ৪২৩৬ | মধ্যযুগীয় আচরণ |
| ৪২৩৭ | মধুপান করতে পারি, মাছির কামড় সইতে নারি |
| ৪২৩৮ | মন ওঠা |
| ৪২৩৯ | মন কাড়া |
| ৪২৪০ | মন কেমন করা |
| ৪২৪১ | মন করা |
| ৪২৪২ | মন খারাপ করা |
| ৪২৪৩ | মন খোলা |
| ৪২৪৪ | মন গড়া |
| ৪২৪৫ | মন চাঙ্গা ত কেঠোর গঙ্গা |
| ৪২৪৬ | মন চায় ধন দেয় কোন জন |
| ৪২৪৭ | মন চায় বাদশা হতে, খোদার দোয়া মেগে খেতে |
| ৪২৪৮ | মন চোরারে দেখা যায়, ধন চোরারে দেখা দায়। |
| ৪২৪৯ | মন চলে ত চলে যা |
| ৪২৫০ | মন ছাড়া পাপ নাই, মা ছাড়া বাপ নাই |
| ৪২৫১ | মন জানা |
| ৪২৫২ | মন জোগানো |
| ৪২৫৩ | মন টানা |
| ৪২৫৪ | মন যেন জিলিপির পাক |
| ৪২৫৫ | মন টলা |
| ৪২৫৬ | মন দেওয়া |
| ৪২৫৭ | মন না মুড়ালে মুড়ালে কেশ, গুরু না চিনিলে ভ্রমিলে দেশ |
| ৪২৫৮ | মন না রাঙায়ে বসন রাঙালি যোগী |
| ৪২৫৯ | মন পাওয়া |
| ৪২৬০ | মন ভাল নয় তীর্থ কর, মিছে কাজে ঘুরে মর |
| ৪২৬১ | মন ভোলানো |
| ৪২৬২ | মন মাতানো |
| ৪২৬৩ | মন মানা |
| ৪২৬৪ | মন মজা |
| ৪২৬৫ | মন রাখা |
| ৪২৬৬ | মন লাগা |
| ৪২৬৭ | মন সরা |
| ৪২৬৮ | মনকে চোখ ঠারা |
| ৪২৬৯ | মনিকাঞ্চন যোগ |
| ৪২৭০ | মনিব গেলে ঘোল পায় না, বেঁশোকে পাঠায় দুধের তরে |
| ৪২৭১ | মুনির মন টলে |
| ৪২৭২ | মুনিরও মতিভ্রম হয় |
| ৪২৭৩ | মনে করি কড়ি করী, হয় বই হয় না। |
| ৪২৭৪ | মনে করি খাব চিঁড়ে-দই, বিধাতা লিখেছেন ধানসুদ্ধ খৈ |
| ৪২৭৫ | মনে থাকা |
| ৪২৭৬ | মনে দাগ কাটা |
| ৪২৭৭ | মনে পুষে রাখা |
| ৪২৭৮ | মনে বড় সাধ, চড়ব বাঘের কাঁধ । |
| ৪২৭৯ | মনে মনে মিল, লেগে গেল খিল |
| ৪২৮০ | মনে মনে লঙ্কা ভাগ |
| ৪২৮১ | মনের অগোচর পাপ নাই, মায়ের অগোচর বাপ নাই |
| ৪২৮২ | মনের আগুন |
| ৪২৮৩ | মনের কথা ফুটিলে লোকে বলে পাগল |
| ৪২৮৪ | মনের জোর |
| ৪২৮৫ | মনের ঝাল মেটানো |
| ৪২৮৬ | মনের বিষ |
| ৪২৮৭ | মনের মিল |
| ৪২৮৮ | মনের ময়লা |
| ৪২৮৯ | মনের সুখই সুখ |
| ৪২৯০ | মনটি শখের বটে, হাতে কিন্তু পয়সা নেই; জোনাকি পোকার আলো দেখে, গ্যাস বাতির শখ মিটাই |
| ৪২৯১ | মুন্ডমালার দাঁত কপাটি সার |
| ৪২৯২ | মুন্ডমালার দাঁতখামাটি |
| ৪২৯৩ | মন্ত্রীদোষে রাজ্য নষ্ট |
| ৪২৯৪ | মন্ত্রের সাধন কিম্বা শরীর পাতন |
| ৪২৯৫ | মন্দ খবর মিথ্যা হ্য় না |
| ৪২৯৬ | মন্দ চিন্তিলে মন্দ হয় |
| ৪২৯৭ | মন্দ চোখ |
| ৪২৯৮ | মন্দের ভাল |
| ৪২৯৯ | মনুষ্যের চিন্তাই জ্বর |
| ৪৩০০ | মূর্খ পুত্র বিধবা কন্যা |
| ৪৩০১ | মূর্খ বৈদ্য যমের সমান |
| ৪৩০২ | মূর্খ লোকে কেনে বই, জ্ঞানবানে পড়ে, ধনবানে কেনে ঘোড়া, বুদ্ধিমানে চড়ে |
| ৪৩০৩ | মূর্খের দোষ পদে পদে |
| ৪৩০৪ | মূর্খেরও অভিমান, আমি বড় বুদ্ধিমান |
| ৪৩০৫ | মুরগি কড়কড়াইলেই আণ্ডা পাড়ে না। |
| ৪৩০৬ | মূরগীর পোঁদে তেল হলে মোল্লার দোর দে' রাস্তা |
| ৪৩০৭ | মরা কাকের আবার মড়কের ভয় |
| ৪৩০৮ | মরা গাঙ কুমীরে ভরা |
| ৪৩০৯ | মরা গরুতে ঘাস খায় না |
| ৪৩১০ | মরা গরুর ঘাস কাটা |
| ৪৩১১ | মরা বাঘকে কিলিয়ে মারা |
| ৪৩১২ | মরা বিড়ালের দাঁতখামটি |
| ৪৩১৩ | মরা মালঞ্চে ফুটল ফুল, টাকে আবার উঠল চুল |
| ৪৩১৪ | মরা হাইও বালা যদি রাইখ্যা যায় লক্ষীর চিন / জিতা ভাইও বালা নায় যদি বোনরে দেখে ভিন। |
| ৪৩১৫ | মরা হাতী লাখ টাকা |
| ৪৩১৬ | মরার (মরণের) বাড়া গাল নাই, সর্বস্বান্তের বাড়া দন্ড নাই |
| ৪৩১৭ | মরি তাহে খেদ নাই, কাঁটা বন দিয়ে না টানে |
| ৪৩১৮ | মরণ কামড় দেওয়া |
| ৪৩১৯ | মরণ নাই কোন কালে, গোঁফ রেখেছে তোবড়া গালে |
| ৪৩২০ | মরণ নাই মরবি কিসে, আমার কাছে ঔষধ নিসে |
| ৪৩২১ | মরণকালে গঙ্গাপানে পা |
| ৪৩২২ | মরণকালে জ্বর বিচ্ছেদ |
| ৪৩২৩ | মরণকালে হরিনাম |
| ৪৩২৪ | মরণবাড় বাড়া |
| ৪৩২৫ | মরতে অবকাশ নাই |
| ৪৩২৬ | মরদ কা বাত, হাতী কা দাঁত |
| ৪৩২৭ | মরদ বড় তেজী, গাঙের কূলে খেলতে গেলে তাড়িয়ে আসে বেজি |
| ৪৩২৮ | মরদের জিদে বাদশা, মাইয়ার জিদে বেশ্যা। |
| ৪৩২৯ | মুরদের নাই সীমে, পচা মাছে গিমে |
| ৪৩৩০ | মুরদের নাই সীমে, রথ দিয়েছে নিমে |
| ৪৩৩১ | মরদের বাচ্চা |
| ৪৩৩২ | মরবার ওষুধ গলায় বাঁধা |
| ৪৩৩৩ | মরবে মেয়ে উড়বে ছাই, তবে মেয়ের গুণ গাই |
| ৪৩৩৪ | মূল স্রোতে মেশা |
| ৪৩৩৫ | মূলা চেয়ে ধেড়ে মোটা |
| ৪৩৩৬ | মূলা চোরের ফাঁসি |
| ৪৩৩৭ | মূলে অশুদ্ধ, তিবড়িই গোবর |
| ৪৩৩৮ | মূলে নাই ঘর আর পূবে তিন দুয়ার |
| ৪৩৩৯ | মূলে নেই লক্ষ্মী পূজা, একেবারে দশভূজা |
| ৪৩৪০ | মূলে মা রাঁধে না, তপ্ত আর পান্তা |
| ৪৩৪১ | মূলে মাগ নাই উত্তরে শিয়র |
| ৪৩৪২ | মূলে স্ত্রী নাই ফুলশয্যা |
| ৪৩৪৩ | মূলে হাভাত |
| ৪৩৪৪ | মুলো খেলে মুলোর ঢেঁকুর ওঠে |
| ৪৩৪৫ | মূল্যবান তাস লুকিয়ে রাখা |
| ৪৩৪৬ | মুশকিল আসান |
| ৪৩৪৭ | মশা মারতে কামান দাগা । |
| ৪৩৪৮ | মশা মেরে হাত কালো |
| ৪৩৪৯ | মশার উপর রাগ করে মশারিতে আগুন |
| ৪৩৫০ | মশালের কাছে চেরাগের আলো |
| ৪৩৫১ | মহাভারত অশুদ্ধ হওয়া |
| ৪৩৫২ | মহামারী কান্ড |
| ৪৩৫৩ | মহিষের শিং বাঁকা, যুঝবার সময় একা |
| ৪৩৫৪ | মহৎ লোকেরা একরকম চিন্তা করেন |
| ৪৩৫৫ | মহতের বাত, হাতীর দাঁত, পড়ে তবু নড়ে না |
| ৪৩৫৬ | মুড়া কোদালে দিঘি কাটা |
| ৪৩৫৭ | মড়া মেরে খুনের দায় |
| ৪৩৫৮ | মড়ার উপর খাড়ার ঘা |
| ৪৩৫৯ | মুড়ি (মাথা) আর ভুঁড়ি, সকল রোগের গুঁড়ি |
| ৪৩৬০ | মুড়ি মিছরির এক দর |
| ৪৩৬১ | মুড়ি রেখে কোপ |
| ৪৩৬২ | ময়না দিয়ে উড়িয়ে দিয়ে খাঁচায় পোষে কাক |
| ৪৩৬৩ | ময়ুর ছাড়া কার্ত্তিক |
| ৪৩৬৪ | ময়রার ছেলে গুড় খায় না |
| ৪৩৬৫ | ময়রারা সন্দেশ খায় না |
| ৪৩৬৬ | ময়ূরের নৃত্য দেখি লেজ নাড়া দেয় ছাতার পাখি |
| ৪৩৬৭ | ময়ূরের নৃত্য দেখে ছাতা পেখম ধরতে চায় |
| ৪৩৬৮ | ময়লা কাপড়ে ধোপার ভয় |
| ৪৩৬৯ | রইল ঝোলা চলল ভোলা |
| ৪৩৭০ | রক্ত বীজ |
| ৪৩৭১ | রক্ত মাংসের শরীর |
| ৪৩৭২ | রক্তচক্ষুকে উপেক্ষা করা |
| ৪৩৭৩ | রক্তের অক্ষরে লেখা |
| ৪৩৭৪ | রক্তের টান বড় টান |
| ৪৩৭৫ | রক্তের স্বাদ পাওয়া |
| ৪৩৭৬ | রুক্ষ মাথায় তেল দেয় না, তেলা মাথায় তেল |
| ৪৩৭৭ | রক্ষকই ভক্ষক |
| ৪৩৭৮ | রক্ষকে ভক্ষণ করে, কে রাখিতে পারে তারে |
| ৪৩৭৯ | রঘু চৈতা বলা, তিন কলির চেলা |
| ৪৩৮০ | রঙ থাকলে রঙে কড়ি, রঙ না থাকলে গড়াগড়ি |
| ৪৩৮১ | রঙ থাকলে রাঙা কড়ি, রঙ ফুরালে গড়াগড়ি |
| ৪৩৮২ | রঙ্গ রসিকতায় একজন শত্রুকে বন্ধু করা যায় না ,কিন্তু একজন বন্ধু এক নিমিষেই শত্রু হয়ে যায় |
| ৪৩৮৩ | রাই কুড়িয়ে বেল |
| ৪৩৮৪ | রাক্ষসী বেলা |
| ৪৩৮৫ | রাক্ষসের উপর খোক্কস |
| ৪৩৮৬ | রাখ ঢাক না রাখা |
| ৪৩৮৭ | রাখালের হাতে শালগ্রামের বিনাস |
| ৪৩৮৮ | রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে |
| ৪৩৮৯ | রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? |
| ৪৩৯০ | রাগ করে নিজের ঘরে বেশী করে খাবে |
| ৪৩৯১ | রাগ না চন্ডাল |
| ৪৩৯২ | রাগটিও আছে, সুখটিও আছে। |
| ৪৩৯৩ | রাঙ্গা মূলা |
| ৪৩৯৪ | রাঙা শুক্রবার |
| ৪৩৯৫ | রাজা আসে, রাজা যায়, দিন বদলায় না |
| ৪৩৯৬ | রাজা উজির মারা |
| ৪৩৯৭ | রাজা গেল পাটনে শূন্য হল দেশ, মাঝখানে বসে আছে নেড়া দরবেশ |
| ৪৩৯৮ | রাজা তেজচন্দ্র |
| ৪৩৯৯ | রাজা থাকতে কোটালের দোহাই |
| ৪৪০০ | রাজা মারে, দোহাই দেব কার? |
| ৪৪০১ | রাজাদের ঘুড়ী, এক বিয়ানে বুড়ী |
| ৪৪০২ | রাজার দোষে রাজ্য নষ্ট, স্ত্রীর দোষে স্বামীর কষ্ট |
| ৪৪০৩ | রাজার পুকুরে দুধ ঢালা |
| ৪৪০৪ | রাজার পাপে রাজ্য নষ্ট, স্ত্রীর পাপে স্বামীর কষ্ট |
| ৪৪০৫ | রাজার ভালবাসা, গৃহস্থের খাসী পোষা |
| ৪৪০৬ | রাজার রাজপাট, গরীবের শাকভাত |
| ৪৪০৭ | রাজার রাজপাট, যোগী মুনির কাঁথা |
| ৪৪০৮ | রাজার রানী, কানার কানী |
| ৪৪০৯ | রাজার সুখে অরণ্য বাস |
| ৪৪১০ | রাজার সুখে রাজ্যে বাস /তার সাক্ষী ঘোড়ানাশ |
| ৪৪১১ | রাজার হাল স্বর্গে বয় |
| ৪৪১২ | রাজারও রেয়ত নহে, সাধুরও খাতক নহে |
| ৪৪১৩ | রাজায় করে পাপ, প্রজা পায় তাপ |
| ৪৪১৪ | রাজায় রাজায় যুদ্ধ হয় নলখাগড়ার প্রাণ যায় |
| ৪৪১৫ | রাজ্যে নাই যা, ছেলে চায় তা' । |
| ৪৪১৬ | রাত উপোষে হাতী পড়ে |
| ৪৪১৭ | রাত দিন পালাক্রমে আসে। |
| ৪৪১৮ | রাতারাতি |
| ৪৪১৯ | রাতারাতি বামনা হল মহারাজ |
| ৪৪২০ | রাতের ঘুম ছোটা |
| ৪৪২১ | রাতের বেলা ভূতের ভয় |
| ৪৪২২ | রাতদিন এক করে কাজ করা |
| ৪৪২৩ | রাঁধতে দেরি সয়, বাড়তে দেরি সয় না |
| ৪৪২৪ | রাঁধুনীর সঙ্গে ভাব থাকলে ভোজনেতে সুখ |
| ৪৪২৫ | রান্না খেয়ে কান্না পায় |
| ৪৪২৬ | রাবের টোফা, পিতলের কাড়া |
| ৪৪২৭ | রাবণের দোষে সমুদ্রের বন্ধন |
| ৪৪২৮ | রাবণের পুরী ছারখার |
| ৪৪২৯ | রাবণের সিঁড়ি |
| ৪৪৩০ | রাবণের হাতে যথা মারীচ কুরঙ্গ |
| ৪৪৩১ | রাবনের গুস্টি |
| ৪৪৩২ | রাবনের চিতা |
| ৪৪৩৩ | রাম না হতে রামায়ন |
| ৪৪৩৪ | রাম নামে ভূত পালায় |
| ৪৪৩৫ | রাম বলা ধুতি তোলা দু'দিক কি সাজে? |
| ৪৪৩৬ | রাম বলেন লক্ষণ, লক্ষণ বলেন এইক্ষণ |
| ৪৪৩৭ | রাম ভজি কি রহিম ভজি |
| ৪৪৩৮ | রাম রাম |
| ৪৪৩৯ | রাম রহিম কালী, ভেদ করেই ম'লি । |
| ৪৪৪০ | রাম লক্ষণ দু'টি ভাই, রথে চড়ে স্বর্গে যাই |
| ৪৪৪১ | রামে মারলেও মরব, রাবণ মারলেও মরব |
| ৪৪৪২ | রামের বাণে মরি সেও ভাল, তবু বানরের দাঁতখিঁচুনি সহ্য হয় না |
| ৪৪৪৩ | রামের ভাই লক্ষণ আর কি। |
| ৪৪৪৪ | রামের হনুমান |
| ৪৪৪৫ | রামে-সুগ্রীবে রক্ষা নেই, লক্ষণ দোসর |
| ৪৪৪৬ | রামধনু দেখলে পরে, কামধেনু আসে ঘরে |
| ৪৪৪৭ | রামরাজ্য |
| ৪৪৪৮ | রাশ আলগা করা |
| ৪৪৪৯ | রাশ টানা |
| ৪৪৫০ | রাস তাস জোরের লাঠি তিন নিয়ে পানিহাটি |
| ৪৪৫১ | রাস্তা খোলা রাখা |
| ৪৪৫২ | রাস্তা দেখা |
| ৪৪৫৩ | রাস্তা পাওয়া |
| ৪৪৫৪ | রাস্তা বানানো |
| ৪৪৫৫ | রাহুর দশা |
| ৪৪৫৬ | রাঁড়ের পূঁজি |
| ৪৪৫৭ | রায় বাড়ুজ্জে মোল্লা -- তিন নিয়ে খাললা |
| ৪৪৫৮ | রায় লস্কর খাঁ -- তিনে পাতেন্ডা গাঁ |
| ৪৪৫৯ | রুচে পুচে খা, মন চলে ত যা |
| ৪৪৬০ | রে রে করে তেড়ে আসা |
| ৪৪৬১ | রেওর স্বর্গে চিঁড়া দই |
| ৪৪৬২ | রেখে ঢেকে বলা |
| ৪৪৬৩ | রেধে বেড়ে ম'ল দুয়ো, হাত নেড়ে পর্শালো সুয়ো |
| ৪৪৬৪ | রোকা কড়ি, চোকা (চোখা) মাল |
| ৪৪৬৫ | রোগ কেবল মুড়িতে আর ভূঁড়িতে |
| ৪৪৬৬ | রোগা চড়ুইয়ের মুলুকজুড়ে বাসা |
| ৪৪৬৭ | রোগী এখন তখন, ওষুধ ছয় মাসের পথ |
| ৪৪৬৮ | রোগী তুষ্ট অম্বলে, সন্ন্যাসী তুষ্ট কম্বলে |
| ৪৪৬৯ | রোগের শেষ, আগুনের শেষ, শত্রুর শেষ আর ঋণের শেষ রাখতে নেই |
| ৪৪৭০ | রোজার ঘাড়ে বোঝা |
| ৪৪৭১ | রোজার ঘাড়ে ভূত |
| ৪৪৭২ | রোদ হয় বৃষ্টি হয়, শেয়াল কুকুরের বিয়ে হয় । |
| ৪৪৭৩ | রোদে ধান, ছায়ায় পান। |
| ৪৪৭৪ | রোদের বেলা হেলায় যায়, বৃষ্টি নামলে ঘর ছায় |
| ৪৪৭৫ | রৌদ্রের তাপ সয়, বালির তাপ সয় না |
| ৪৪৭৬ | রজত জয়ন্তী |
| ৪৪৭৭ | রণে ভঙ্গ দেওয়া |
| ৪৪৭৮ | রতন গর্ভের পেতন সন্তান |
| ৪৪৭৯ | রত্নগর্ভা |
| ৪৪৮০ | রতনে রতন চেনে |
| ৪৪৮১ | রথ দেখা কলা বেচা |
| ৪৪৮২ | রথে এক পা, পথে এক পা |
| ৪৪৮৩ | রন্ধনের চাল চর্বণে যায় |
| ৪৪৮৪ | রূপ যৌবন আড়াই দিন / চামের চোখে মানুষ চিন |
| ৪৪৮৫ | রূপ নিয়ে ধুয়ে খা |
| ৪৪৮৬ | রূপে ঢল ঢল গুণে পশরা, কেঁদে ম'ল যত ভূঁইছুঁচোরা |
| ৪৪৮৭ | রূপে মারি লাথি, গুনে ধরি ছাতি |
| ৪৪৮৮ | রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী |
| ৪৪৮৯ | রূপের বালাই নিয়ে মরি |
| ৪৪৯০ | রসাতলে যাওয়া |
| ৪৪৯১ | রসের ঘরেই গৌর নাচে |
| ৪৪৯২ | রসের নাগর রূপের সাগর যদি ধন পাই, আদর করে কড়ি তারে বাপের জামাই |
| ৪৪৯৩ | রসুন বলে কাঁচকলা ভাই, তোমার বড় খোসা |
| ৪৪৯৪ | রসুন-কোয়ার গোঁড়াগুলো এক জায়গায় থাকে |
| ৪৪৯৫ | রুয়ের মুড়ো কাষ্ঠ মুড়ো, দাও আমার পাতে; আড়ের মুড়ো ঘৃত মুড়ো, দাও জামায়ের পাতে |
| ৪৪৯৬ | লুকিয়ে খেলে শুকিয়ে যায় |
| ৪৪৯৭ | লক্ষ বাঁটুল পক্ষ তীর তবেই হয় হাত থির (স্থির) |
| ৪৪৯৮ | লক্ষণের ফল ধরা |
| ৪৪৯৯ | লক্ষণের মত দেবর হোক |
| ৪৫০০ | লক্ষ্মী আসতে দুয়ারে আগড় |
| ৪৫০১ | লক্ষ্মী চঞ্চলা |
| ৪৫০২ | লক্ষ্মী হলেন লক্ষ্মীছাড়া, শঙ্কর ভিখারী |
| ৪৫০৩ | লক্ষ্মী হয়ে ভিখ মাগে |
| ৪৫০৪ | লক্ষ্মীছাড়ার ঝক্কি বড় |
| ৪৫০৫ | লক্ষ্মীছাড়ার দাঁতে বিষ |
| ৪৫০৬ | লক্ষ্মীছাড়ার ভক্ষি বাড়া |
| ৪৫০৭ | লক্ষ্মীর ঘরে কালপেঁচা |
| ৪৫০৮ | লক্ষ্মীর পো ভিখ মাগে গো |
| ৪৫০৯ | লক্ষ্মীর বেটী ফক্কি |
| ৪৫১০ | লক্ষ্মীর বরযাত্রী |
| ৪৫১১ | লক্ষ্মীর ভান্ডার |
| ৪৫১২ | লঘু পাপে গুরু দন্ড |
| ৪৫১৩ | লঙ্কা কান্ড |
| ৪৫১৪ | লঙ্কা পোঁত গুঁড়ো, বেগুন পোঁত বুড়ো |
| ৪৫১৫ | লঙ্কায় গেলেন দরিদ্রা, লয়ে এলেন হরিদ্রা |
| ৪৫১৬ | লঙ্কায় বাণিজ্য ক্ষেতের কোণা |
| ৪৫১৭ | লঙ্কায় রাবণ ম'ল, বেহুলা কেঁদে রাঁড়ী হল |
| ৪৫১৮ | লঙ্কায় সোনা সস্তা |
| ৪৫১৯ | লাউ থাকি বারইয়া হুরোইন |
| ৪৫২০ | লাউশাকের বালি আর অন্তরের কালি |
| ৪৫২১ | লাওত চরা বড়ই সুখ, যদি ঠ্যালে পরের পুত। |
| ৪৫২২ | লাখ কথার এক কথা |
| ৪৫২৩ | লাখ টাকায় বামুন ভিখারি |
| ৪৫২৪ | লাগানি ভাগানি |
| ৪৫২৫ | লাগে টাকা দেবে গৌরী সেন |
| ৪৫২৬ | লাগে তুক, না লাগে তাক |
| ৪৫২৭ | লাঙ্গলে না খুঁড়লে মাটি, মই না দিলে পরিপাটি/ ফসল হয় না কান্নাকাটি। |
| ৪৫২৮ | লাজে বউ ভাত খান না, চালতা হেন গ্রাস |
| ৪৫২৯ | লাজের মাথায় পড়ুক বাজ, সার গিয়ে আপন কাজ |
| ৪৫৩০ | লাটে উঠা |
| ৪৫৩১ | লাথি চড়ে নাহি লাজ, আমি হলাম কবিরাজ |
| ৪৫৩২ | লাথি মেরে পায়ে ধরা, গোঁড়া কেটে জল ঢালা |
| ৪৫৩৩ | লাথির ঢেঁকি মাথায় চড়ে |
| ৪৫৩৪ | লাফিয়ে চাঁদ ধরা |
| ৪৫৩৫ | লাভ লোকসান জেনে চাষ করে না বেনে |
| ৪৫৩৬ | লাভে লোভ বাড়ে |
| ৪৫৩৭ | লাভে লোহা বয় |
| ৪৫৩৮ | লাভের গুড় পিঁপড়ে খায় । |
| ৪৫৩৯ | লাভের ধান টিয়ায় খায় |
| ৪৫৪০ | লাল চোখ দেখানো |
| ৪৫৪১ | লাল ফিতের ফাঁস |
| ৪৫৪২ | লিখতে লিখতে সরে, হাগতে হাগতে মরে |
| ৪৫৪৩ | লিখব পড়ব মরব দুঃখে, মৎস্য ধরব খাব সুখে |
| ৪৫৪৪ | লেগে যাওয়া |
| ৪৫৪৫ | লেগে থাকলে মেগে খেতে হয় না |
| ৪৫৪৬ | লেজ গুটানো |
| ৪৫৪৭ | লেজ মোটা |
| ৪৫৪৮ | লেজে খেলানো |
| ৪৫৪৯ | লেজে গোবরে |
| ৪৫৫০ | লেফাফা দুরস্ত |
| ৪৫৫১ | লেবু টেবু সব আছে |
| ৪৫৫২ | লোকে বলে আছে ভাল, শালুক খেয়ে দাঁত কালো |
| ৪৫৫৩ | লোকলজ্জায় রাঁধি বাড়ি পেটের জ্বালায় খাই, লজ্জাশরম আছে বলে কাপড় পরে যাই । |
| ৪৫৫৪ | লোটোরে না বল লোটো, উলটে ধরবে চুলের মুঠো |
| ৪৫৫৫ | লোভে পাপ পাপে মৃত্যু |
| ৪৫৫৬ | লোহা গরম, মার হাতুড়ি |
| ৪৫৫৭ | লোহা জব্দ কামারবাড়ী, মেয়ে জব্দ শ্বশুরবাড়ী |
| ৪৫৫৮ | লোহা দিয়ে লোহা কাটা |
| ৪৫৫৯ | লোহা পাথরে যুদ্ধ করে, শোলা দিদি পুড়ে মরে |
| ৪৫৬০ | লোহার কার্তিক |
| ৪৫৬১ | লোহার ঘর থাকলে ছিদ্র থাকবে |
| ৪৫৬২ | লজ্জা নাই যার, রাজা হারে তায় |
| ৪৫৬৩ | লজ্জার মাথা খাওয়া |
| ৪৫৬৪ | ল্যাংটার নেই বাটপাড়ের ভয় |
| ৪৫৬৫ | ল্যাজে গোবরে হওয়া |
| ৪৫৬৬ | লম্বা কোঁচা ফতো জারি |
| ৪৫৬৭ | লম্বা কোঁচা, কাছায় টান/ তবে জানবে বর্ধমান |
| ৪৫৬৮ | লম্বা কোঁচায় নমস্কার |
| ৪৫৬৯ | লম্বা চাল |
| ৪৫৭০ | লম্বা দেওয়া |
| ৪৫৭১ | শ ষ স হয়েছে, হ ক্ষ দেখব |
| ৪৫৭২ | শক্ত মাটিতে বিড়াল আঁচড়ায় না |
| ৪৫৭৩ | শক্তের কুকুর, নরমের বাঘ |
| ৪৫৭৪ | শক্তের তিন কূল মুক্ত |
| ৪৫৭৫ | শক্তের ভক্ত, নরমের যম |
| ৪৫৭৬ | শকুন যতই উপরে উঠুক, তার নজর নিচে থাকে |
| ৪৫৭৭ | শকুনি মামা |
| ৪৫৭৮ | শকুনের দোয়ায় গরু মরে না |
| ৪৫৭৯ | শুকনো কাঠ ভাঙলেও নোয় না |
| ৪৫৮০ | শুকনো কথায় চিঁড়ে ভেজে না |
| ৪৫৮১ | শুকনো গাছে জল সেঁচা |
| ৪৫৮২ | শুকনো ঘায় আকন্দের আঁঠা |
| ৪৫৮৩ | শুকনো ডাঙায় আছাড় খাওয়া |
| ৪৫৮৪ | শুকনো ডাঙায় ভরা ডুবি |
| ৪৫৮৫ | শুকনো পাছায় (পোঁদে) আকন্দের আঠা |
| ৪৫৮৬ | শুকরের পাল ধোয়ানো |
| ৪৫৮৭ | শখের থিয়েটার |
| ৪৫৮৮ | শঙ্কর চক্রবর্তীকে খেলে বাঘে, অন্য লোক কোথায় লাগে। |
| ৪৫৮৯ | শাক অম্বল পান্তা তিন ওষুধের হন্তা |
| ৪৫৯০ | শাক চোরকে শূল |
| ৪৫৯১ | শাক দিয়ে মাছ ঢাকা |
| ৪৫৯২ | শাককে শাক, উপরি (পোঁদে) মুলো |
| ৪৫৯৩ | শাঁকের করাত যেতেও কাটে আসতেও কাটে |
| ৪৫৯৪ | শাঁখা শাড়ী কেশ, তিনে নারীর বেশ । |
| ৪৫৯৫ | শাঁখাহাতী শাখা নাড়ে, বেড়াল ভাবে ভাত বাড়ে |
| ৪৫৯৬ | শাঁখের করাত |
| ৪৫৯৭ | শান দেওয়া |
| ৪৫৯৮ | শানকির উপর বজ্রাঘাত |
| ৪৫৯৯ | শানাইয়ের পোঁ |
| ৪৬০০ | শাপ লুডো খেলা |
| ৪৬০১ | শাপে বর হওয়া |
| ৪৬০২ | শামুক (ঝিনুক) দিয়ে সাগর সেঁচা |
| ৪৬০৩ | শাল সত্তর, আসন আশি/ জাম বলে পাছেই আছি।/ তাল বলে যদি পাই কাত/ বার বছরে ফলে একরাত। |
| ৪৬০৪ | শালগ্রাম পুড়িয়ে খেয়ে নুড়ি দেখে ভয় |
| ৪৬০৫ | শালগ্রামের ধান ভানা |
| ৪৬০৬ | শালগ্রামের শোয়া-বসা সমান |
| ৪৬০৭ | শাস্তি না দিলে ছেলে শাসন হয় না |
| ৪৬০৮ | শিং ভেঙ্গে বাছুরের দলে মেশা |
| ৪৬০৯ | শিং সিমলা কর -- তিনে জাজিনগর |
| ৪৬১০ | শিকার সময় কুট্টি আগায় না |
| ৪৬১১ | শিকারী বিড়াল গোঁফ দেখলেই চেনা যায় |
| ৪৬১২ | শিকেয় তোলা |
| ৪৬১৩ | শিকল কাঁটা টিয়া পোষ মানে না |
| ৪৬১৪ | শিকড় অনেক গভীরে থাকা |
| ৪৬১৫ | শিকড় গাড়া |
| ৪৬১৬ | শিখণ্ডী খাড়া করা |
| ৪৬১৭ | শিখলি কোথায়, ঠেকেছি যেথায় |
| ৪৬১৮ | শিঙ্গা ফোঁকা |
| ৪৬১৯ | শিঙ্গে হারিয়ে কাঁকুড়ে ফুঁ |
| ৪৬২০ | শিব গড়তে বাঁদর হল |
| ৪৬২১ | শিব নাচে রঙ্গে, পার্বতী নাচে সঙ্গে |
| ৪৬২২ | শিবকে যোগ শেখানো |
| ৪৬২৩ | শিবের অসাধ্য |
| ৪৬২৪ | শিবের কন্যা শিবকে দান |
| ৪৬২৫ | শিবের সঙ্গে খোঁজ নেইকো, গাজনের ঘটা ভারী। |
| ৪৬২৬ | শিবরাত্রীর সলতে |
| ৪৬২৭ | শিবহীন যজ্ঞ |
| ৪৬২৮ | শিমূল ফুল |
| ৪৬২৯ | শিরে করলে সর্পাঘাত তাগা বাধবে কোথায় ? |
| ৪৬৩০ | শিরে সংক্রান্তি |
| ৪৬৩১ | শিরদাঁড়া ভেঙ্গে দেওয়া |
| ৪৬৩২ | শিরনি দেখে এগোয়, কোঁৎকা টিপুনি দেখে পেছোয় |
| ৪৬৩৩ | শিলমোহর লাগানো |
| ৪৬৩৪ | শিয়ালের কাছে মুরগী বর্গা |
| ৪৬৩৫ | শিয়ালের ডাক |
| ৪৬৩৬ | শিয়রে রাজা, কোটালের দোহাই |
| ৪৬৩৭ | শিয়রে শমন |
| ৪৬৩৮ | শীষ দেখে বিশ দিন, কাটতে কাটতে দশদিন। ওরে বেটা চাষার পো, ক্ষেতে ক্ষেতে শালী রো। |
| ৪৬৩৯ | শেওড়া গাছের পেত্নী |
| ৪৬৪০ | শেখানো কথা নিয়ে দরবারে যায়, তা' ফুরালে কি কয়? |
| ৪৬৪১ | শেখানো কথায় ক'দিন চলে? |
| ৪৬৪২ | শেঠের বাছা ষষ্টির দাস |
| ৪৬৪৩ | শেষ কামড় |
| ৪৬৪৪ | শেষ দেখা |
| ৪৬৪৫ | শেষ ভাল যার সব ভাল । |
| ৪৬৪৬ | শেষ রক্ষাই রক্ষা |
| ৪৬৪৭ | শেষ হাসি হাসা |
| ৪৬৪৮ | শেয়াকুল কাঁটা |
| ৪৬৪৯ | শেয়ানা ঘুঘুর ছা, ফাঁদে দেয় না পা |
| ৪৬৫০ | শেয়ানা পাগল |
| ৪৬৫১ | শেয়ানে ঠকলে বাপকেও বলে না |
| ৪৬৫২ | শেয়ানে শেয়ানে কোলাকুলি |
| ৪৬৫৩ | শেয়ালের যুক্তি |
| ৪৬৫৪ | শেয়ালের বাড়ি নিমন্ত্রণ, না আঁচালে বিশ্বাস নেই |
| ৪৬৫৫ | শোকে পাথর |
| ৪৬৫৬ | শোকে সাগর উথলে |
| ৪৬৫৭ | শোন শোন চাষি ভাই/সার না দিলে ফসল নাই। |
| ৪৬৫৮ | শোনা কথায় কান না দেওয়া |
| ৪৬৫৯ | শোনা থেকে জ্ঞান বৃদ্ধি পায়, আর কথা বলা থেকে অনুতাপের সৃষ্টি হয় । |
| ৪৬৬০ | শোনরে বাপু চাষার পো / সুপারী বাগে মান্দার রো৷/ মান্দার পাতা পচলে গোড়ায়/ ফড়ফড়াইয়া ফল বাড়ায়৷ |
| ৪৬৬১ | শোবার ঘর ভারতে, রান্নাঘর বাংলাদেশে |
| ৪৬৬২ | শোল বোয়ালের পোনা/ যার যারটা তার তার কাছে সোনা। |
| ৪৬৬৩ | শ্যাম রাখি না কুল রাখি |
| ৪৬৬৪ | শঠে শাঠ্যং |
| ৪৬৬৫ | শঠের মায়া, তালের ছায়া |
| ৪৬৬৬ | শত গুণ না থাকলে কেউ কানাখোঁড়া হয় না |
| ৪৬৬৭ | শত্রুর মুখে ছাই দেওয়া |
| ৪৬৬৮ | শত্রুর শেষ রাখতে নেই |
| ৪৬৬৯ | শুধু কানাই নয়, দাদা বলাই |
| ৪৬৭০ | শুধু গৌর নয়, গৌরহরি |
| ৪৬৭১ | শুধু পেটে কুল, ভর পেটে মূল। |
| ৪৬৭২ | শুধু পলতা পায় না, ধনে পলতা চায় |
| ৪৬৭৩ | শুধু মেঘে মাটি ভেজে না |
| ৪৬৭৪ | শুধু হাত মুখে উঠে না |
| ৪৬৭৫ | শুধু হাঁড়িতে পাত বাঁধা |
| ৪৬৭৬ | শনিবারের মড়া দোসর চায় |
| ৪৬৭৭ | শনির দশা |
| ৪৬৭৮ | শনির দৃষ্টি |
| ৪৬৭৯ | শনির দৃষ্টি হলে পোড়া শোল পালায় |
| ৪৬৮০ | শনির সাত, মঙ্গলের তিন, আর সব দিন দিন |
| ৪৬৮১ | শুনরে বাপু চাষার বেটা/ মাটির মধ্যে বেলে যেটা/ তাতে যদি বুনিস পটল/ তাতে তোর আশার সফল। |
| ৪৬৮২ | শুনরে বেটা চাষার পো, বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো। আষাঢ় শাওনে নিড়িয়ে মাটি, ভাদরে নিড়িয়ে করবে খাঁটি। হলুদ রোলে অপর কালে, সব চেষ্টা যায় বিফলে। |
| ৪৬৮৩ | শুনলে সাড়া তো ভাঙ্গলে ( নিলে) পাড়া |
| ৪৬৮৪ | শব থাকতে কুশপুতুল |
| ৪৬৮৫ | শ্বেত চামর আর কোস্টা পাট এক নয় |
| ৪৬৮৬ | শ্বেত হস্তী পোষা |
| ৪৬৮৭ | শ্বেতপত্র প্রকাশ |
| ৪৬৮৮ | শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তিন দিন পরে ঝাঁটার বাড়ি |
| ৪৬৮৯ | শ্বশুরবাড়ি |
| ৪৬৯০ | শ্বশুরবাড়ি মথুরাপুরী, তিনদিন পরে ঝাঁটারবাড়ি |
| ৪৬৯১ | শমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম |
| ৪৬৯২ | শ্রাদ্ধ গড়ায় |
| ৪৬৯৩ | শ্রীঘর |
| ৪৬৯৪ | শরীর পাত করা |
| ৪৬৯৫ | শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তা-ই সয় |
| ৪৬৯৬ | শ্রদ্ধার ছাই, হাত পেতে খাই |
| ৪৬৯৭ | শ্রদ্ধায় যা পাই হাত পেতে খাই |
| ৪৬৯৮ | শশা খেয়ে যেমন জলকে টান, তেমনি ভায়ের বোনকে টান, চিনি খেয়ে যেমন জলকে টান, তেমনি বোনের ভাইকে টান |
| ৪৬৯৯ | শশা বেচুনি বেঁচে শশা, তার হয়েছে সুখের দশা |
| ৪৭০০ | শুঁড়ির কান নাই, মুচির নাক নাই |
| ৪৭০১ | শুঁড়ির সাক্ষী মাতাল |
| ৪৭০২ | শুঁড়িরা মদ খায় না |
| ৪৭০৩ | শুয়ে শুয়ে লেজ নাড়ে, সেই বাঘে মানুষ মারে |
| ৪৭০৪ | শুয়োরের কপালে গঙ্গা মাটির ফোঁটা |
| ৪৭০৫ | শুয়োরের কপালে সিন্দুর লাগে না |
| ৪৭০৬ | শুয়োরের গোঁ |
| ৪৭০৭ | শুয়োরের পাল বিয়ানো |
| ৪৭০৮ | শয়তান |
| ৪৭০৯ | শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও। |
| ৪৭১০ | শয়তানের কাজ |
| ৪৭১১ | শয়তানের মায়া বোঝা ভার |
| ৪৭১২ | ষাটের বাছা ষষ্টির দাস। |
| ৪৭১৩ | ষাঁড় রাঁড় সন্ন্যাসী তিন নিয়ে বারাণসী-কাশী |
| ৪৭১৪ | ষাঁড়ে ষাঁড়ে যুদ্ধ |
| ৪৭১৫ | ষাঁড়ে সর্বনাশ |
| ৪৭১৬ | ষাঁড়ের গোবর |
| ৪৭১৭ | ষাঁড়ের শত্রু বাঘে মারে |
| ৪৭১৮ | ষোল আনা বাজিয়ে নেওয়া |
| ৪৭১৯ | ষোল আনাই ভুয়ো |
| ৪৭২০ | ষোল আনাই লাভ |
| ৪৭২১ | ষোল আনার উপরে আঠারো আনা |
| ৪৭২২ | ষোল কড়াই কানা |
| ৪৭২৩ | ষোল চাষে মূলা, তার অর্ধেক তুলা/ তার অর্ধেক ধান, তার অর্ধেক পান,/ খনার বচন, মিথ্যা হয় না কদাচন। |
| ৪৭২৪ | ষটকর্ণে মন্ত্রভেদ |
| ৪৭২৫ | ষণ্ডামার্কা গুরু |
| ৪৭২৬ | ষষ্টি রাগ করে তো ছেলে ধরে খাবেন |
| ৪৭২৭ | ষড়রিপু জয়ী বিশ্বজয়ী |
| ৪৭২৮ | সংসার আনন্দময়, যার মনে যা লয় |
| ৪৭২৯ | সংসার সুখের হয় রমনীর গুণে |
| ৪৭৩০ | সকাল দেখে আঁচ পাওয়া যায়, দিনটা কেমন যাবে |
| ৪৭৩১ | সকাল শোয় সকাল ওঠে /তার কড়ি না বৈদ্য লুটে |
| ৪৭৩২ | সকাল সকাল |
| ৪৭৩৩ | সকালে পেঁয়াজ খেলেও বিকালে ঢেঁকুর আসে |
| ৪৭৩৪ | সকালে সোনা, বিকালে লোনা। |
| ৪৭৩৫ | সকালের পোরা খোকসা ভাত. দুপহরের খোরা মুডি. বিকালের খোরা চা আর চুড়া. সনঝার খোরা ভারী |
| ৪৭৩৬ | সকল গাছ কাটিকুটি কাঁঠাল গাছে দেই মাটি। |
| ৪৭৩৭ | সকল চিল পালালো, বেঁড়ে চিল ধরা পড়ল |
| ৪৭৩৮ | সকল চুলে চামর হয় না |
| ৪৭৩৯ | সকল দিন যায় হেসে খেলে, সন্ধ্যাবেলা বৌ কাপাস ডলে |
| ৪৭৪০ | সকল নৈবেদ্যে ঠোকর মারে |
| ৪৭৪১ | সকল নোড়াই যদি শালগ্রাম হয়, তবে হলুদ বাটি কিসে? |
| ৪৭৪২ | সকল পাখিতে মাছ খায়, মাছরাঙার দোষ হয় |
| ৪৭৪৩ | সকল পথ দৌড়াদৌড়ি, খেয়া ঘাটে গড়াগড়ি |
| ৪৭৪৪ | সকল পথ মাড়িয়ে চলা |
| ৪৭৪৫ | সকল ফল ডালে, আম খাবে পালে । |
| ৪৭৪৬ | সকল বাঁশে বংশলোচন হয় না |
| ৪৭৪৭ | সকল ব্রত করলে যশী, বাকী আছে ভীম-একাদশী |
| ৪৭৪৮ | সকল রোগীর একই পথ্য নয় |
| ৪৭৪৯ | সকলেই তো মেয়ে, কেউ যায় পালকি চড়ে, কেউ থাকে চেয়ে |
| ৪৭৫০ | সুখ চেয়ে স্বস্তি ভাল |
| ৪৭৫১ | সখা যার সুদর্শন, তার সঙ্গে কি সাজে রণ ? |
| ৪৭৫২ | সখি লো সখি, আপনার মান আপনি রাখি |
| ৪৭৫৩ | সুখে থাকতে ভুতে কিলোয় |
| ৪৭৫৪ | সুখের ঘরে রূপের বাসা |
| ৪৭৫৫ | সুখের পায়রা |
| ৪৭৫৬ | সখের প্রাণ গড়ের মাঠ |
| ৪৭৫৭ | সঙ্গ দেখে লোক চেনা যায় |
| ৪৭৫৮ | সঙ্গ দোষে কিনা হয়, ছুঁচো ছুলে গন্ধ হয় |
| ৪৭৫৯ | সঙ্গ দোষে গ্রাম নষ্ট |
| ৪৭৬০ | সঙ্গ দোষে চোর হয়, সাধু সঙ্গ গুণে |
| ৪৭৬১ | সঙ্গ দোষে লোহা ভাসে |
| ৪৭৬২ | সঙ্গী দেখে লোকের স্বভাব জানা যায় |
| ৪৭৬৩ | সাক্ষী গোপাল |
| ৪৭৬৪ | সাগর সেঁচা মানিক |
| ৪৭৬৫ | সাগরও শুকায় না, পাপও লুকায় না |
| ৪৭৬৬ | সাজানো নাটক |
| ৪৭৬৭ | সা'জার কাজ কেউ করে না |
| ৪৭৬৮ | সা'জার মা গঙ্গা পায় না |
| ৪৭৬৯ | সাজতে গুজতে দোল ফুরাল |
| ৪৭৭০ | সাজতে গুজতে ফিঙে রাজা |
| ৪৭৭১ | সাত কান্ড রামায়ণ পড়ে -- সীতা কার বাপ ? |
| ৪৭৭২ | সাত কথার উপর এক কথা |
| ৪৭৭৩ | সাত কুঁড়ের ঘর গোঁসাই রক্ষা কর |
| ৪৭৭৪ | সাত খুন মাফ |
| ৪৭৭৫ | সাত ঘাটের জল এক ঘাটে করা |
| ৪৭৭৬ | সাত ঘাটের জল খাওয়া |
| ৪৭৭৭ | সাত চোঙ্গার বুদ্ধি এক চোঙ্গায় ঢুকবে |
| ৪৭৭৮ | সাত চড়ে মশা মারা |
| ৪৭৭৯ | সাত চড়ে রা কাড়ে না |
| ৪৭৮০ | সাত নকলে আসল খাস্তা |
| ৪৭৮১ | সাত পাকে ঘোরানো |
| ৪৭৮২ | সাত পাঁচ খতিয়ে মনে, চাষ করে না সোনার বেনে |
| ৪৭৮৩ | সাত পাঁচ তিন কুশল বাত, নয়ে একে হাতে হাত। কি করবে ছটে চটে, কার্য নাশ দুয়ে আটে।। |
| ৪৭৮৪ | সাত পাঁচ ভেবে কাজ করা |
| ৪৭৮৫ | সাত পুরুষে কুমাড়ের ঝি,/সরা দেইখা কয়, এইটা কি? |
| ৪৭৮৬ | সাত পুরুষে বিয়ে নাই, শ্বশুরবাড়ী যায় |
| ৪৭৮৭ | সাত ভাই তাঁত বোনে, আপন কোটে সবাই টানে |
| ৪৭৮৮ | সাত মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না |
| ৪৭৮৯ | সাত রাজার ধন এক মানিক |
| ৪৭৯০ | সাত সতীনে ঘরকন্না, বাড়ির গিন্নি ভাত পান না |
| ৪৭৯১ | সাত সতীনে নড়ি চড়ি, বেড়া আগুনে পুড়ে মরি |
| ৪৭৯২ | সাত সমুদ্র তের নদী পার |
| ৪৭৯৩ | সাত হাতে, তিন বিঘাতে/ কলা লাগাবে মায়ে পুতে।/ কলা লাগিয়ে না কাটবে পাত,/ তাতেই কাপড় তাতেই ভাত। |
| ৪৭৯৪ | সাতগেঁয়ের কাছে মামদোবাজি |
| ৪৭৯৫ | সাঁতার দিয়ে সিন্ধু পার |
| ৪৭৯৬ | সাঁতার না জানলে বাপের পুকুরেও ডুবে মরে |
| ৪৭৯৭ | সাঁতার না শিখে জলে ঝাঁপানো |
| ৪৭৯৮ | সাতেও না পাঁচেও না |
| ৪৭৯৯ | সাতেও হুঁ, পাঁচেও হুঁ |
| ৪৮০০ | সাতবার খেয়ে একাদশী |
| ৪৮০১ | সাদা চোখ |
| ৪৮০২ | সাদা মনে কালি দেওয়া |
| ৪৮০৩ | সাদা মুলুকজাদা |
| ৪৮০৪ | সাদাকে কালো আর কালোকে সাদা করা |
| ৪৮০৫ | সাদার উপর কালির দাগ |
| ৪৮০৬ | সাধ কত ছিল রে চিতে, মলের আগে চুটকি দিতে |
| ৪৮০৭ | সাধ করে বৈষ্ণব হ'তে, প্রাণ যায় মচ্ছব দিতে |
| ৪৮০৮ | সাধ করে সেকেন্দর হ'তে, খোদা দেয় না মেগে খেতে |
| ৪৮০৯ | সাধু যার সংকল্প, ঈশ্বর তার সহায় |
| ৪৮১০ | সাধ হয় বৈষ্ণব হ'তে, মুশকিল বড় মচ্ছব দিতে |
| ৪৮১১ | সাধিলে মান বাড়ে |
| ৪৮১২ | সাধিলেই সিদ্ধি, অর্জিলেই নিধি |
| ৪৮১৩ | সাধে কি বাবা বলি, গুঁতোর চোটে বাবা বলায় |
| ৪৮১৪ | সাধে বিঁধালাম কান, কাঠি দিতে যায় প্রাণ |
| ৪৮১৫ | সাধের কাজল পরতে গিয়ে চক্ষু হ'লো কানা |
| ৪৮১৬ | সাধুবাদ জানানো |
| ৪৮১৭ | সাধলে জামাই কাঁঠাল খায় না, শেষে জামাই ভুতিও পায় না |
| ৪৮১৮ | সাধলে জামাই খান না, না সাধলে পান না |
| ৪৮১৯ | সানকির উপর বজ্রাঘাত |
| ৪৮২০ | সানাইয়ের পোঁ ধরা |
| ৪৮২১ | সাপ যেখানে নেউল সেখানে |
| ৪৮২২ | সাপ ডরায় ব্যাঙকে, ব্যাঙ ডরায় সাপকে |
| ৪৮২৩ | সাপ মরলেই সোজা |
| ৪৮২৪ | সাপ হয়ে দংশে, ওঝা হয়ে ঝাড়ে |
| ৪৮২৫ | সাপও মরে, লাঠিও ভাঙ্গে না |
| ৪৮২৬ | সাপকে দুধ খাওয়ালে বিষ কমে না |
| ৪৮২৭ | সাপকে মারলে শিবের লাগে |
| ৪৮২৮ | সাপের গালে চুমু, ব্যাঙের গালে চুমু |
| ৪৮২৯ | সাপের ছুঁচো গেলা |
| ৪৮৩০ | সাপের পাঁচ পা দেখা |
| ৪৮৩১ | সাপের মুখে ঈষার মূল |
| ৪৮৩২ | সাপের লেখা, বাঘের দেখা |
| ৪৮৩৩ | সাপের লেজে পা দেওয়া |
| ৪৮৩৪ | সাপের হাঁচি বেদেয় চেনে |
| ৪৮৩৫ | সাফাই গাওয়া |
| ৪৮৩৬ | সাবধানের মার নেই |
| ৪৮৩৭ | সামনে দিয়ে ছুঁচ গলে না, পেছন দিয়ে হাতী গলে যায় |
| ৪৮৩৮ | সারা দিন যায় হেসে খেলে, সন্ধ্যে বেলা বউ কাপাস ডলে |
| ৪৮৩৯ | সারা দিন থাকব নায়, কখন দিব খড়ম পায় |
| ৪৮৪০ | সারা রাত মারলাম সাপ, ভোরে দেখি দড়ি |
| ৪৮৪১ | সারাদিন বড়শি হাতে, সন্ধ্যে বেলা আমড়া ভাতে |
| ৪৮৪২ | সারাদিন হাটে বাটে, রাত হলে ঘোমটা আঁটে । |
| ৪৮৪৩ | সাহসে লক্ষ্মী |
| ৪৮৪৪ | সাহসের ভরা ডুবে না |
| ৪৮৪৫ | সাড়া পাওয়া |
| ৪৮৪৬ | সাঁড়াশি আক্রমণ |
| ৪৮৪৭ | সাঁড়াশি শক্ত হওয়া |
| ৪৮৪৮ | সাড়ে বত্রিশ ভাজা |
| ৪৮৪৯ | সিংহের বেটা শেয়াল হয় না |
| ৪৮৫০ | সিংহের ভাগ শৃগালে খায় |
| ৪৮৫১ | সিংহের মামা ভোম্বল দাস, বাঘ খেয়েছি গণ্ডা দশ |
| ৪৮৫২ | সিকি পয়সার মা-বাপ |
| ৪৮৫৩ | সিকেয় তোলা |
| ৪৮৫৪ | সিদ্ধ হস্ত |
| ৪৮৫৫ | সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে, গাঁজা খেলে লক্ষ্মী ছাড়ে |
| ৪৮৫৬ | সিদ্ধির ঝুলি |
| ৪৮৫৭ | সিঁদুরে মেঘ দেখা |
| ৪৮৫৮ | সিধা আঙ্গুলে ঘি ওঠে না |
| ৪৮৫৯ | সিন্দুকের কাছে ধার করা |
| ৪৮৬০ | সিন্নি দেখে এগোয়, কোঁতকা দেখে পিছোয় |
| ৪৮৬১ | সিয়ানের কাম বিয়ানে নাদানের কাম মাদানে |
| ৪৮৬২ | সূচ গলে না কোদাল চালায় |
| ৪৮৬৩ | সূচ গড়তে জানে না, বন্দুকের বায়না নেওয়া |
| ৪৮৬৪ | সূচ সোহাগা সুজন, ভাঙ্গে গড়ে তিনজন |
| ৪৮৬৫ | সূচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয় |
| ৪৮৬৬ | সীতা সতী |
| ৪৮৬৭ | সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর |
| ৪৮৬৮ | সে গুড়ে বালি |
| ৪৮৬৯ | সে বড় কঠিন ঠাঁই, গুরুশিষ্যে দেখা নাই |
| ৪৮৭০ | সে রামও নাই, সে অয্যোধ্যাও নাই |
| ৪৮৭১ | সেই এক দিন আর এই এক দিন |
| ৪৮৭২ | সেই কড়ি ক্ষয়, তবু বউ সুন্দর নয় |
| ৪৮৭৩ | সেই তো মল খসালি, তবে কেন লোক হাসালি ? |
| ৪৮৭৪ | সেই ধানে সেই চাল, গিন্নি বিনে আলথাল |
| ৪৮৭৫ | সেই বুড়ি নাচে, কত কাচা কাঁচে |
| ৪৮৭৬ | সেই রামও নেই, আর সেই অযোধ্যাও নেই । |
| ৪৮৭৭ | সেকরা বাড়ির বিড়াল ঠুকঠুকুনিতে ভয় পায় না |
| ৪৮৭৮ | সেকরা মায়ের কানের সোনাও চুরি করে |
| ৪৮৭৯ | সেকরার ঠুকঠাক কামারের এক ঘা |
| ৪৮৮০ | সেচ দিয়ে করে চাষ,/ তার সবজি বার মাস। |
| ৪৮৮১ | সেয়ানে ঠকলে বাপকেও বলে না |
| ৪৮৮২ | সোজা আঙুলে ঘি ওঠে না । |
| ৪৮৮৩ | সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকাতে হয় |
| ৪৮৮৪ | সোদর বনে বাঁদর রাজা |
| ৪৮৮৫ | সোনা ফেলে আঁচলে গেরো |
| ৪৮৮৬ | সোনা বলে জ্ঞান ছিল, কষিতে পিতল হল |
| ৪৮৮৭ | সোনাদানা দুধের বাটি, দুয়ো মেগের ওঁচলা মাটি |
| ৪৮৮৮ | সোনার অঙ্গ কালি হল |
| ৪৮৮৯ | সোনার আংটি আবার বাঁকা |
| ৪৮৯০ | সোনার উপর মিনের কাজ |
| ৪৮৯১ | সোনার ওজন কুঁচের সহিত |
| ৪৮৯২ | সোনার কাঠি রুপোর কাঠি |
| ৪৮৯৩ | সোনার থালে ক্ষুদের জাউ |
| ৪৮৯৪ | সোনার দাড়ে কাক বসানো |
| ৪৮৯৫ | সোনার পাথরবাটি |
| ৪৮৯৬ | সোনার লঙ্কা ছারখার |
| ৪৮৯৭ | সোনার সংসার |
| ৪৮৯৮ | সোনায় সোহাগা |
| ৪৮৯৯ | সোমে বুধে ধানের গোলায় দিও না হাত, ধার করে খেও ভাত |
| ৪৯০০ | সৌরভে ভ্রমর মজে |
| ৪৯০১ | সজনে শাক বলে আমি সকল শাকের হেলা, আমার খোঁজ কেবল টানাটানির বেলা |
| ৪৯০২ | সজনে শাক বলে আমি সকল শাকের হেলা, আমায় খোঁজ করে কেবল টানাটানির বেলা |
| ৪৯০৩ | সজনে শাকে নুন জোটে না, মসুর ডালে ঘি |
| ৪৯০৪ | সজনে শাকে নুন জোটে না, মসূর ডালে ঘি |
| ৪৯০৫ | সুজন-পিরিতি সোনা ভেঙ্গে গড়া যায়/ কুজন-পিরিতি, কাঁচ ভাঙলে ফুরায় |
| ৪৯০৬ | স্টেজে মেরে দেওয়া |
| ৪৯০৭ | সতিনের ছেলে মোটাই হয়। |
| ৪৯০৮ | সতী নারীর পতি যেন পর্বতের (মজিদের) চূড়া, অসতীর পতি যেন ভাঙ্গা নৌকার গুঁড়া |
| ৪৯০৯ | সতী পায় না ধুতি। |
| ৪৯১০ | সতী সাবিত্রী |
| ৪৯১১ | সতী হল কবে, ষে মরেছে যবে |
| ৪৯১২ | সতীনে সতীনে বাদ, প্রতি কথায় প্রতিবাদ |
| ৪৯১৩ | সতীনের বাটিতে গু গুলে খাওয়া |
| ৪৯১৪ | সতীনের হাত সাপের ছোঁ, চিনি দিলেও তুলে থো/ সতীনের ডাক নিশির ডাক, তিন ডাকে চুপ করে থাক |
| ৪৯১৫ | সতীবাক্য রক্ষা হেতু বিধিবাক্য নড়ে |
| ৪৯১৬ | সতীর গুরু পতি, অসতীর গুরু লাঙ/ শূদ্রর গুরু বঅন, মদদীর গুরু ভাঙ (কক্সবাজার) |
| ৪৯১৭ | সতীর জন্য কোল, অসতীর জন্য কিল |
| ৪৯১৮ | সতীর পূণ্যে পতির পূণ্য |
| ৪৯১৯ | সুতোর ডগায় ঝুলে থাকা |
| ৪৯২০ | সত্য কখনো চাপা থাকে না। |
| ৪৯২১ | সত্য কথার ডালপালা নাই |
| ৪৯২২ | সত্যের জয় সর্বত্র |
| ৪৯২৩ | সত্যের দ্বারে আগড় নাই |
| ৪৯২৪ | সত্যের বাড়া ধর্ম নাই, মিথ্যার বাড়া পাপ নাই |
| ৪৯২৫ | সত্যবাদী দুইজন, মূর্খ ও বালকগণ |
| ৪৯২৬ | সৎপুত্র কুলপ্রদীপ |
| ৪৯২৭ | সৎমার শ্রদ্ধা পান্তা ভাতে ঘি, মাথাটি মুড়ায়ে এস তেল জলে দি |
| ৪৯২৮ | স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্কারী |
| ৪৯২৯ | স্ত্রীভাগ্যে ধন, পুরুষ ভাগ্যে জন |
| ৪৯৩০ | সৎসঙ্গে কাশীবাস ( স্বর্গবাস), অসৎসঙ্গে সর্বনাশ |
| ৪৯৩১ | স্থির মস্তিষ্ক না হলে উন্নতি হয় না |
| ৪৯৩২ | স্থির সমুদ্রে সকলেই কর্ণধার |
| ৪৯৩৩ | সদাশিব |
| ৪৯৩৪ | সুদিনের বারো ভাই, কুদিনের কেউ নাই |
| ৪৯৩৫ | সদরেতে সূচ চলে না, মফস্বলে হাতী চলে |
| ৪৯৩৬ | স্নেহ নীচগামী |
| ৪৯৩৭ | সন্দেশওয়ালা মুড়ি খায় |
| ৪৯৩৮ | সন্দেশের খোসা ফেলে খাওয়া |
| ৪৯৩৯ | সন্দেহ জ্ঞানের উৎস |
| ৪৯৪০ | সুন্দরবনে বাঁদর রাজা |
| ৪৯৪১ | সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে দুপুরে সলতে পাকানো |
| ৪৯৪২ | সন্নিপাতে তৃষ্ণা |
| ৪৯৪৩ | সন্ন্যাসী চোর না বোচকায় ঘটায় |
| ৪৯৪৪ | সন্ন্যাসীর অল্প ছিদ্র গায় সর্বজন, শুভ্রবস্ত্রে মসীবিন্দু দেখায় যেমন |
| ৪৯৪৫ | সন্ন্যাসীর তুম্ব নাড়া |
| ৪৯৪৬ | সন্ন্যাসীর রাগটুকুও আছে, সুখটুকুও আছে |
| ৪৯৪৭ | সুপারীতে গোবর, বাঁশে মাটি/ অফলা নারিকেল শিকর কাটি |
| ৪৯৪৮ | স্পস্ট কথার কষ্ট নাই |
| ৪৯৪৯ | সব কাজে যার হুস, তারে কয় মানুষ |
| ৪৯৫০ | সব করলে যশী, বাকী কেবল ভীম-একাদশী |
| ৪৯৫১ | সব চেয়ে চুপ ভাল |
| ৪৯৫২ | সব জন্তু মোট বয়, ধরা পড়ে গাধায় |
| ৪৯৫৩ | সব ঝিনুকে মুক্তো নেই |
| ৪৯৫৪ | সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার |
| ৪৯৫৫ | সব পায়ের জন্য একই মাপের জুতো |
| ৪৯৫৬ | সব ভালো যার, শেষ ভালো তার |
| ৪৯৫৭ | সব রসুনকোয়ার গোঁড়া একজায়গায় |
| ৪৯৫৮ | সব শিয়ালের এক রা |
| ৪৯৫৯ | সব শেয়ালে কাঁঠাল খেল, বকের মুখে আঁঠা |
| ৪৯৬০ | সব শরীরে ঘা, ওষুধ দিব কোথা? |
| ৪৯৬১ | সবই তাঁর ইচ্ছা । |
| ৪৯৬২ | সবাই কৃষ্ণের নাম করে, আমি বললেই ধরে মারে |
| ৪৯৬৩ | সবাই যদি বিদেশ চলে যায়, কে মা-কে মাছ মেরে খাওয়ায় ? |
| ৪৯৬৪ | সবাইকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না |
| ৪৯৬৫ | স্বাবলম্বন শ্রেষ্ট অবলম্বন |
| ৪৯৬৬ | স্বামী নাই, পুত্র নাই, কপাল ভরা সিন্দুর/ ধান নাই, চাল নাই, গোলা ভরা ইন্দুর |
| ৪৯৬৭ | স্বামীর কিবা সুখ, পৌষমাসে ভাতের দুঃখ |
| ৪৯৬৮ | স্বামীর মা শাশুড়ি, তারে বড় মানি, কোথা হতে এলেন আমার খুড়শেষ ঠাকুরানি |
| ৪৯৬৯ | স্বামীর হাতে ধন থাকলে স্ত্রীর নাম লক্ষ্মী |
| ৪৯৭০ | সবার গাল নড়েচড়ে, একজনের গালে মাছি পড়ে |
| ৪৯৭১ | সবে তো কলির সন্ধ্যে |
| ৪৯৭২ | সবে ধন নীলমণি |
| ৪৯৭৩ | সবুজ সংকেত দেওয়া |
| ৪৯৭৪ | স্বদেশের ঠাকুর, বিদেশের কুকুর |
| ৪৯৭৫ | স্বপ্নকে খুন করা |
| ৪৯৭৬ | স্বপ্নেও না ভাবা |
| ৪৯৭৭ | স্বপ্নের পথে চলা শুরু |
| ৪৯৭৮ | স্বভাব না যায় ম'লে, ইল্লত যায় না ধুলে |
| ৪৯৭৯ | স্বভাবে করে না, অভাবে করে |
| ৪৯৮০ | স্বর্গ হাতে পাওয়া |
| ৪৯৮১ | স্বর্গে দাসত্ব অপেক্ষা নরকে রাজত্ব ভালো |
| ৪৯৮২ | স্বর্গের অপ্সরী |
| ৪৯৮৩ | সবুরে মেওয়া ফলে |
| ৪৯৮৪ | সুবর্ণ জয়ন্তী |
| ৪৯৮৫ | স্বর্ণকারের খুটখাট, কামারের এক ঘা |
| ৪৯৮৬ | সবল গরু, গভীর চাষ/ তাতে পুরে চাষার আশ।। সবলা গরু সুজন পুত/ রাখতে পারে খেতের জুত। |
| ৪৯৮৭ | স্বল্প লাভে পুঁজি বাড়ে |
| ৪৯৮৮ | স্বস্তির মুখ দেখা |
| ৪৯৮৯ | সমানে সমানে দোস্তি/ সমানে সমানে কুস্তি। |
| ৪৯৯০ | সমুদ্রে পাদ্য অর্ঘ |
| ৪৯৯১ | সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে ভয় কি ? |
| ৪৯৯২ | সমুদ্রে বাস শিশিরে ভয় |
| ৪৯৯৩ | সমুদ্রের জল বাড়েও না, কমেও না |
| ৪৯৯৪ | সম্পদে বন্ধু লাভ, বিপদে পরীক্ষা |
| ৪৯৯৫ | সময় কারও নয় |
| ৪৯৯৬ | সময় কারো জন্য অপেক্ষা করে না ।। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় । |
| ৪৯৯৭ | সময়গুণে আপন পর, খোঁড়া গাধার ঘোড়ার দর |
| ৪৯৯৮ | সময়ে যে না দেয় চাষ, তার দুঃখ বারোমাস |
| ৪৯৯৯ | সময়ে সব বন্ধু হয়, অসময়ে কেহ নয় |
| ৫০০০ | সময়ের এক কথা, অসময়ের শত ।। সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড় । |
Tuesday, 12 January 2016
প্রবাদ, প্রবচন ও বাগধারা - ৫
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment