| ৩০০১ | পাপ মনে বড় ভয় |
| ৩০০২ | পাপও লুকায় না, সাগরও শুকায় না |
| ৩০০৩ | পাপের ধন প্রায়শ্চিত্তে যায় |
| ৩০০৪ | পাপের বোঝা বড় ভার |
| ৩০০৫ | পাপের লেশ, সুখের শেষ |
| ৩০০৬ | পাবার আগে পুরুত ঘেসে |
| ৩০০৭ | পার করা |
| ৩০০৮ | পার হলে পাটনি শালা |
| ৩০০৯ | পারা আর পাপে, কার সাধ্য ছাপে |
| ৩০১০ | পারেনা লাফালাইতে/ উইঠা থাকে বিয়ান রাইতে। |
| ৩০১১ | পারের কর্তা হরি, দিবেন চরণতরি |
| ৩০১২ | পাল ভট্টাচার্য খাঁ -- তিন নিয়ে মানকর গাঁ |
| ৩০১৩ | পালাতে না পেরে পোষ মানা |
| ৩০১৪ | পালাতে না পেরে মোড়লের বেয়াই |
| ৩০১৫ | পালাব না ত ভয় করব? |
| ৩০১৬ | পালে পালে মিশে যাওয়া |
| ৩০১৭ | পালে বাঘ পড়া |
| ৩০১৮ | পালের গোদা |
| ৩০১৯ | পালের গরু পালে মিশেছে |
| ৩০২০ | পালের হাওয়া কেড়ে নেওয়া |
| ৩০২১ | পাশ কাটানো |
| ৩০২২ | পাঁশ পেড়ে কাটি, ভূঁয়ে না রক্ত পড়ে |
| ৩০২৩ | পাশা কর্মনাশা |
| ৩০২৪ | পাশে দাঁড়ানো |
| ৩০২৫ | পাষাণে মাথা ঠেকা |
| ৩০২৬ | পাষণ্ডের নাই পাপ ভয় |
| ৩০২৭ | পাড়া পড়শীর গুণে বেঁড়ে গরুও বিকিয়ে যায় |
| ৩০২৮ | পাড়া মাথায় করা |
| ৩০২৯ | পাড়ি জমানো |
| ৩০৩০ | পায় না পচা পুঁটি, খেতে চায় গোস্ত-রুটি |
| ৩০৩১ | পায়া ভারি |
| ৩০৩২ | পায়ে ঠেলা |
| ৩০৩৩ | পায়ে তেল দেওয়া |
| ৩০৩৪ | পায়ে পা মেলানো |
| ৩০৩৫ | পায়ে পায়ে আসা |
| ৩০৩৬ | পায়ে পায়ে ঘোরা |
| ৩০৩৭ | পায়ে পায়ে শত্রু |
| ৩০৩৮ | পায়ে পড়া |
| ৩০৩৯ | পায়ের উপর পা দিয়ে থাকা |
| ৩০৪০ | পায়ের কাজ (লাথি) হাতে হয় না |
| ৩০৪১ | পায়ের জাদু |
| ৩০৪২ | পায়ের জুতা মাথায় তোলা |
| ৩০৪৩ | পায়ের যোগ্য মানুষ নয়, গায়ে হাত দিয়ে কথা কয় |
| ৩০৪৪ | পায়ের নিচে মাটি আলগা হওয়া |
| ৩০৪৫ | পায়ের পয়জার মাথায় চড়ে |
| ৩০৪৬ | পায়ের সুতো ছেঁড়া |
| ৩০৪৭ | পি পু ফি শু |
| ৩০৪৮ | পিছন ফিরে তাকান |
| ৩০৪৯ | পিছনে লাগা |
| ৩০৫০ | পিঠ চাপড়ান |
| ৩০৫১ | পিঠ বাঁচানো |
| ৩০৫২ | পিঠে খায় পিঠের ফোড় গণে না |
| ৩০৫৩ | পিঠে খায় মিঠের লোভে, যদি পিঠে মিঠে লাগে |
| ৩০৫৪ | পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো |
| ৩০৫৫ | পিঠের চামড়া তোলা |
| ৩০৫৬ | পিঠটান দেওয়া |
| ৩০৫৭ | পিতার পূণ্যে পুত্রের উদয় |
| ৩০৫৮ | পিতার বয়সে কলমা নাই, পাঁজাভরা দাড়ি |
| ৩০৫৯ | পিত্তি জ্বলা |
| ৩০৬০ | পিতৃদত্ত কন্যা আর রাজদত্ত ভূম |
| ৩০৬১ | পিতৃমুখী কন্যা সুখী, মাতৃমুখী পুত্র সুখী |
| ৩০৬২ | পিতল সরা জাঁকে ভরা |
| ৩০৬৩ | পিতলের কাটারি, তাতে নেই ধার , ঝকমকই সার |
| ৩০৬৪ | পিন্ডি চটকানো |
| ৩০৬৫ | পিন্ডি পায় না কেত্তন চায় |
| ৩০৬৬ | পিপাসার অন্ত নাই |
| ৩০৬৭ | পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে |
| ৩০৬৮ | পিসী বল, মাসি বল, মার বাড়া নাই; পিঠে বল মিঠে বল, ভাতের বাড়া নাই |
| ৩০৬৯ | পিঁড়েয় বসে পেঁড়োর খবর |
| ৩০৭০ | পিঁয়াজি মারা |
| ৩০৭১ | পিয়াদা বাবু পাগ বেঁধেছেন, যেন সরু ধানের চিঁড়ে |
| ৩০৭২ | পিয়াদার আবার শ্বশুরবাড়ি |
| ৩০৭৩ | পচা আদা, ঝালের গাদা |
| ৩০৭৪ | পচা গন্ধ |
| ৩০৭৫ | পচা শামুকে পা কাটে |
| ৩০৭৬ | পীর বরাবর নেড়ে, সোনার খুরে এঁড়ে |
| ৩০৭৭ | পীরিত যেখানে বিচ্ছেদ সেখানে |
| ৩০৭৮ | পীরিত বিনে সুহৃদ নাই |
| ৩০৭৯ | পীরিতের নৌকা পাহাড়ে চলে |
| ৩০৮০ | পীরিতের পেত্নী ভাল |
| ৩০৮১ | পীরের কাছে মামদোবাজি |
| ৩০৮২ | পীরের সঙ্গে মুখ বাঁকানি |
| ৩০৮৩ | পেগের বড়াই মেগের কাছে |
| ৩০৮৪ | পেট খুটলে ক অক্ষর পাওয়া যায় না |
| ৩০৮৫ | পেট খসালে পাপ, পেটে ধরলে শাপ |
| ৩০৮৬ | পেট জ্বলে ভাতের তরে, সোনার আংটি হাতে পরে |
| ৩০৮৭ | পেট পেট করে খেলি দই, , পাছা বাড়ল বাছা কই? |
| ৩০৮৮ | পেট ভাল নয়, চাল ভাজা খায় |
| ৩০৮৯ | পেট ভরে তো নজর ভরে না |
| ৩০৯০ | পেট ভরলে আনন্দ, ভজ রামগোবিন্দ |
| ৩০৯১ | পেট ভরলে পাথরে গন্ধ |
| ৩০৯২ | পেট ভরলে ভাজা মাছ ঘসি ঘসি লাগে |
| ৩০৯৩ | পেট ভরলে মণ্ডা তেতো |
| ৩০৯৪ | পেট ভরলে মণ্ডার খোসা ছাড়ায় |
| ৩০৯৫ | পেট মোটা হলেই চেয়ারম্যান হয় না |
| ৩০৯৬ | পেটে আসছে মুখে আসছে না |
| ৩০৯৭ | পেটে খিদে মুখে লাজ |
| ৩০৯৮ | পেটে খেলে পিঠে সয়, মরা পেটে বড় ভয় |
| ৩০৯৯ | পেটে নাই গু, জিলিপি হাগনের সখ হইছে |
| ৩১০০ | পেটে ভাত নাই, দাঁতে মিশি |
| ৩১০১ | পেটে ভাত নাই, ফোঁটায় দড় |
| ৩১০২ | পেটেতে ছুঁচোর ডন |
| ৩১০৩ | পেটের আগুনে বেগুন পোড়ে |
| ৩১০৪ | পেটের জ্বালা |
| ৩১০৫ | পেটের বাছা বাড়ির গাছা (গাছ) |
| ৩১০৬ | পেটের ভাত চাল হয় |
| ৩১০৭ | পেটের ভাত, গেঁটের সোনা |
| ৩১০৮ | পেটের ভিতর হাত পা সেধিয়ে যাওয়া |
| ৩১০৯ | পেটের শত্রু |
| ৩১১০ | পেটের শত্রু মুড়ি, বাড়ির শত্রু বুড়ি |
| ৩১১১ | পেটেরটার আশায় কোলেরটা মারা |
| ৩১১২ | পেট-ভেতো চাকর |
| ৩১১৩ | পেত্নীর হাতে রাঙা শাঁখা |
| ৩১১৪ | পেঁয়াজ পয়জার দুইই হোল |
| ৩১১৫ | পেঁয়াজও গেল, পয়জারও হ'ল |
| ৩১১৬ | পৈতা পুড়িয়ে সন্ন্যাসী (ব্রহ্মচারী) |
| ৩১১৭ | পোর নামে পোয়াতি বর্তায় |
| ৩১১৮ | পোলা নষ্ট হাডে, ঝি নষ্ট ঘাডে |
| ৩১১৯ | পোলা হওয়ার খবর নাই, হাজামের লগে দোস্তি । |
| ৩১২০ | পোশাকি নাম |
| ৩১২১ | পোষের শীত মোষের গায়, মাঘের শীত বাঘের গায় |
| ৩১২২ | পোস্ত, টক আর কলাইয়ের ডাল/ এই তিন নিয়ে বীরভূমের চাল |
| ৩১২৩ | পোড়া কপালে সুখ নাই, বিয়ে বাড়িতে ভাত নাই |
| ৩১২৪ | পোয়াবারো |
| ৩১২৫ | পূজার সঙ্গে যোগ নেই কপালে জোড়া ফোঁটা |
| ৩১২৬ | পূজায় মন নেই, নৈবিদ্যে চোখ ( মন ) |
| ৩১২৭ | পুঁজি নেই তার পাঁজি আছে |
| ৩১২৮ | পুঁজি ভেঙ্গে খেতে ভাল, ভেটেন গাঙে যেতে ভাল, যত কষ্ট উজুতে আর বুঝুতে |
| ৩১২৯ | পুঁজিপাটা সব ফুরালো |
| ৩১৩০ | পুঁজির উপর একটি |
| ৩১৩১ | প্যাঁচে ফেলা |
| ৩১৩২ | পুঁটি মাছের ফরফরানি |
| ৩১৩৩ | পুঁটিমাছের প্রাণ |
| ৩১৩৪ | পটের বিবি |
| ৩১৩৫ | পটোল তোলা |
| ৩১৩৬ | পট্টবস্ত্রে গুঞ্জফল মূল্য নাহি হয়; ছিন্ন বস্ত্রে মোতির মূল্য নাহি হয় ক্ষয় |
| ৩১৩৭ | পটল বুনলে ফাগুনে /ফলন বাড়ে দ্বিগুণে। |
| ৩১৩৮ | পূণ্য কাজ বাইরের কোন পুরস্কারের অপেক্ষা রাখে না |
| ৩১৩৯ | পুত নয় ভুত |
| ৩১৪০ | পতাকা তোলা |
| ৩১৪১ | পতি বিনে গতি নেই |
| ৩১৪২ | পতি ম'লো ভাল হ'লো, দুই সতীনে পিরীত হ'লো |
| ৩১৪৩ | পতি হারা নারী, মাঝি হারা তরী । |
| ৩১৪৪ | পতির পায়ে যদি থাকে মতি/ তবেই তাকে বলি সতী |
| ৩১৪৫ | পতির মরণে সতীর মরণ |
| ৩১৪৬ | পুতের মুতে কড়ি |
| ৩১৪৭ | পূতনা রাক্ষসী |
| ৩১৪৮ | পুত্র ভাগ্যে যশ/ কন্যা ভাগ্যে লক্ষী |
| ৩১৪৯ | পুতুল খেলা |
| ৩১৫০ | পুতুল যেমন পুতুল কাচে, যেমন নাচায় তেমনি নাচে |
| ৩১৫১ | পথ চাওয়া |
| ৩১৫২ | পথ চলবে জেনে, কড়ি নেবে গুণে |
| ৩১৫৩ | পথ দেখা |
| ৩১৫৪ | পথ বন্ধ করা |
| ৩১৫৫ | পথ মাড়ানো |
| ৩১৫৬ | পথ মসৃণ করা |
| ৩১৫৭ | পুঁথি বাড়ানো |
| ৩১৫৮ | পুঁথিগত বিদ্যা |
| ৩১৫৯ | পৃথিবীতে আপন থাকলে একমাত্র পিতা মাতাই আছেন| |
| ৩১৬০ | পথে আসা |
| ৩১৬১ | পথে পেলাম কামার, দা গড়ে দে আমার |
| ৩১৬২ | পথে বসা |
| ৩১৬৩ | পথে হাগে আর চোখ রাঙ্গায় |
| ৩১৬৪ | পথের কুকুর |
| ৩১৬৫ | পথের কাঁটা |
| ৩১৬৬ | পথের গু রথে যায় |
| ৩১৬৭ | পদ্মমুখি ঝিঁ আমার পরের বাড়ি যায় খেদা নাকি বউ এসে বাটার পান খায় |
| ৩১৬৮ | পদ্মমুখী ঝি আমার পরের ঘরে যায় / উনুনমুখী বউ এসে বাটায় পান খায় । |
| ৩১৬৯ | পুনকে শত্রু বড় আপদ |
| ৩১৭০ | পনেক খেলে ক্ষণেক গায়, কাহনেক খেলে সারাদিন গায় |
| ৩১৭১ | পন্ডিত শিখে দেখে, মূর্খ শিখে ঠেকে |
| ৩১৭২ | পূবে হাঁস, পশ্চিমে বাঁশ, উত্তরে কলা, দক্ষিণে মেলা |
| ৩১৭৩ | পূবে হাঁস, পশ্চিমে বাঁশ, দক্ষিণে ছেড়ে, উত্তরে বেড়ে, বাড়ি করগে পোতা জুড়ে |
| ৩১৭৪ | পর আর পরমেশ্বর |
| ৩১৭৫ | পর কখনও আপন হয় না |
| ৩১৭৬ | পর কি বুঝে পরের ব্যাথা |
| ৩১৭৭ | পর নিন্দা অধোগতি |
| ৩১৭৮ | পর রেখে ঘর নষ্ট |
| ৩১৭৯ | পর হিংসা নরকে বাস |
| ৩১৮০ | প্রকৃত বন্ধুকে দুহাত দিয়ে ধরে রাখো । |
| ৩১৮১ | প্রাচীর তোলা |
| ৩১৮২ | প্রাণ ওষ্ঠাগত হওয়া |
| ৩১৮৩ | প্রাণ খোলা |
| ৩১৮৪ | প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়ান |
| ৩১৮৫ | প্রাণে মারা |
| ৩১৮৬ | পুরানো অভ্যাস কখনও মরে না |
| ৩১৮৭ | পুরানো চাল ভাতে বাড়ে, পুরানো ঘিয়ে মাথা ছাড়ে |
| ৩১৮৮ | পুরানো পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি |
| ৩১৮৯ | পুরানো পাপী |
| ৩১৯০ | পুরানো বোতলে নতুন মদ |
| ৩১৯১ | পুরানো বসন ভাতি, অবলা জনের জাতি |
| ৩১৯২ | পুরানো রাস্তায় ফিরে যাওয়া |
| ৩১৯৩ | পরার মাতো মাত্ মাগনা খায় লাথ। |
| ৩১৯৪ | পরিচয়ে সতীর কূল নষ্ট |
| ৩১৯৫ | পরিতে হবে শাঁখা, তবে মুখ কেন বাঁকা |
| ৩১৯৬ | পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষকে দেবতা করে |
| ৩১৯৭ | পুরী যাক, পুরুষ থাক |
| ৩১৯৮ | পরে তসর, খায় ঘি, তার আবার খরচ কি ? |
| ৩১৯৯ | পরে দিবে চেয়ে, পেট ভরবে খেয়ে? |
| ৩২০০ | পরে পরে মড়ক কাটালাম |
| ৩২০১ | প্রেম অন্ধ |
| ৩২০২ | প্রেমে ও যুদ্ধে সবই বৈধ। |
| ৩২০৩ | পরের কাপড়ে ধোপার নাট |
| ৩২০৪ | পরের কথায় লাথি চাপড়, নিজের কথায় ভাত কাপড় |
| ৩২০৫ | পরের গোয়ালে গোদান |
| ৩২০৬ | পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করা |
| ৩২০৭ | পরের ঘি পেলে প্রদীপ দেয় দুয়ারে মেলে |
| ৩২০৮ | পরের ঘোল খাবার লোভে নিজের গোঁফ কামানো |
| ৩২০৯ | পরের ঘর |
| ৩২১০ | পরের ঘরে গিয়ে হাড়ির হাল হওয়া |
| ৩২১১ | পরের চাল, পরের ডাল, নদে করেন বিয়ে |
| ৩২১২ | পরের ছেলে খায় আর বন পানে চায় |
| ৩২১৩ | পরের ছেলেটা, খায় এতটা, বেড়ায় যেন বাঁদরটা; নিজের ছেলেটি খায় এতটি, বেড়ায় যেন লাটিমটি। |
| ৩২১৪ | পরের জিনিস পায়, হেগো পোঁদে খায় |
| ৩২১৫ | পরের জন্য গর্ত খোঁড়ে, আপনি তাতে মরে পড়ে |
| ৩২১৬ | পরের জন্য ফাঁদ পাতে, আপনি পড়ে মরে তাতে |
| ৩২১৭ | পরের তেলে কাপড় নষ্ট |
| ৩২১৮ | পরের দেখে তোল হাই, যা আছে তাও নাই |
| ৩২১৯ | পরের দুধে দিয়ে ফুঁ, পুড়িয়ে এলেন নিজের মু (মুখ) |
| ৩২২০ | পরের ধানে মই দেওয়া |
| ৩২২১ | পরের ধন আপন ছালা, যত ইচ্ছা ভরে ফেলা |
| ৩২২২ | পরের ধন আপন পরমায়ু, কেহই অল্প দেখে না |
| ৩২২৩ | পরের ধনে পোদ্দারি, লোকে বলে লক্ষ্মীশ্বরী |
| ৩২২৪ | পরের ধনে বরের বাপ |
| ৩২২৫ | পরের বাড়ির পিঠা/ খাইতে বড় ই মিঠা। |
| ৩২২৬ | পরের ভাতে কুকুর পোষা |
| ৩২২৭ | পরের ভাতে বেগুন পোড়া |
| ৩২২৮ | পরের মুখে ঝাল খাওয়া |
| ৩২২৯ | পরের মাথা কেটে নাপিত |
| ৩২৩০ | পরের মাথায় কাঁঠাল ভাঙা |
| ৩২৩১ | পরের মাথায় দিয়ে হাত কিরা করে নির্ঘাত |
| ৩২৩২ | পরের মাথায় হাত বোলানো |
| ৩২৩৩ | পরের মন আঁধার কোন |
| ৩২৩৪ | পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। |
| ৩২৩৫ | পরের লেজে পা পড়লে পা তুলোপানা ঠেকে, নিজের লেজে পা পড়লে পা ক্যাঁক করে ওঠে |
| ৩২৩৬ | পরের সোনা দিও না কানে, কান যাবে তোমার হ্যাঁচকা টানে |
| ৩২৩৭ | পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হ্যাঁচকা টানে |
| ৩২৩৮ | পরের হাতের ধন, পেতে অনেকক্ষণ |
| ৩২৩৯ | প্রজাপতির নির্বন্ধ |
| ৩২৪০ | পূর্ণিমা আমাবস্যায় যে ধরে হাল, তার দুঃখ হয় চিরকাল। তার বলদের হয় বাত/তার ঘরে না থাকে ভাত।/ খনা বলে আমার বাণী,/ যে চষে তার হবে জানি। |
| ৩২৪১ | প্রতি ডুবে কই শালুক ওঠে? |
| ৩২৪২ | প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতেই হয় |
| ৩২৪৩ | প্রতিগ্রাসে মুড়া |
| ৩২৪৪ | প্রত্যেক অতিথি একে অপরকে পছন্দ করে, আর সেবকরা সকলকে অপছন্দ করে |
| ৩২৪৫ | প্রত্যহ অপ্সরা দেখলে তাতে আর মন টলে না |
| ৩২৪৬ | প্রথম প্রথম |
| ৩২৪৭ | পর্দার আড়ালে থাকা |
| ৩২৪৮ | প্রদীপের কোল অন্ধকার |
| ৩২৪৯ | পরপ্রত্যাশী দুপোর উপোসী |
| ৩২৫০ | পরপ্রত্যাশী নর, গাছে উঠে মর |
| ৩২৫১ | পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয়/ সেই বৎসর বন্যা হয়। |
| ৩২৫২ | পর্বতের আড়ালে থাকা |
| ৩২৫৩ | পর্বতের মুসিক প্রসব |
| ৩২৫৪ | পরভাতী ডাল, পরঘরী কিছু নয় |
| ৩২৫৫ | প্রমাদ গোনা |
| ৩২৫৬ | প্ররোচনায় পা দেওয়া |
| ৩২৫৭ | পরশুরামের কুঠার |
| ৩২৫৮ | পুরুষ রাগলে হয় বাদশা নারী রাগলে হয় বেশ্যা |
| ৩২৫৯ | পুরুষের দশ দশা, কখনও হাতী কখনও মশা |
| ৩২৬০ | পুরুষের বল টাকায়, নারীর বল শাঁখায় |
| ৩২৬১ | প্রহারেণ ধনঞ্জয় |
| ৩২৬২ | প্রয়াগের মেলায় রাজা হর্ষবর্ধন |
| ৩২৬৩ | পলকে প্রলয় |
| ৩২৬৪ | পলতা গাছে পটোল ফলেছে |
| ৩২৬৫ | পড়ুক বা না পড়ুক পো, সভায় নে গে থো। |
| ৩২৬৬ | পড়িলে ভেড়ার শৃঙ্গে, ভাঙ্গে হীরার ধার |
| ৩২৬৭ | পুড়ে ঝুড়ে রাঁধুনী, ছিঁড়ে ছুঁড়ে কাটুনী |
| ৩২৬৮ | পড়ে পাওয়া চোদ্দো আনা |
| ৩২৬৯ | পড়ে পাওয়া টাকা চৌদ্দ আনাই লাভ |
| ৩২৭০ | পড়ে পাশা তো জিতে চাষা |
| ৩২৭১ | পড়ে পড়ে মার খাওয়া |
| ৩২৭২ | পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে । |
| ৩২৭৩ | পুঁড়র মেয়ে বেগুন চেনে না |
| ৩২৭৪ | পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। |
| ৩২৭৫ | পড়ল ফাগুন তো উঠল আগুন |
| ৩২৭৬ | পুড়ল মেয়ে উড়ল ছাই, তবে তার গুণ গাই |
| ৩২৭৭ | পড়লে কথা বুঝতে নারে, সেই বা কেমন পড়শী; ছিপ ফেলে মাছ খায় না, সেই বা কেমন বঁড়শী |
| ৩২৭৮ | পড়লে কথা বুঝতে নারে, সেই বা কেমন মেয়ে; হাল নাই কাছি নাই, সেই বা কেমন নেয়ে |
| ৩২৭৯ | পড়শী না বঁড়শী |
| ৩২৮০ | পড়শীর মুখ না আরশির মুখ |
| ৩২৮১ | পয়লা শিকার |
| ৩২৮২ | পয়সা দিলে বাঘের দুধ মেলে |
| ৩২৮৩ | পয়সা দিয়ে খাই দই, কি করবে গয়লা সই |
| ৩২৮৪ | পয়সা নাই থলিতে, মাফিয়ে বেড়ায় গলিতে |
| ৩২৮৫ | পয়সা ফেল, তামাসা দেখ । |
| ৩২৮৬ | ফকির মরইন ভাতে আর বাবু মরইন শীতে |
| ৩২৮৭ | ফকিরে ফকিরে ভাই ভাই, ফকিরের রাজত্ব সর্ব ঠাঁই |
| ৩২৮৮ | ফাঁক পেলে সবাই চোর |
| ৩২৮৯ | ফাঁকা আওয়াজ |
| ৩২৯০ | ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয় |
| ৩২৯১ | ফাঁকিতে পড়া |
| ৩২৯২ | ফাঁকে ফাঁকে |
| ৩২৯৩ | ফাগুনে আগুন, চৈতে মাটি, বাঁশ রেখে বাঁশের পিতামহকে কাটি |
| ৩২৯৪ | ফাগুনে আগুন, চৈতে মাটি/ বাঁশ বলে শীঘ্র উঠি। |
| ৩২৯৫ | ফাটা কপাল |
| ৩২৯৬ | ফাটা দেওয়াল, খ্যাপা শেয়াল আর পাগলের খেয়াল-- এই তিনে বিশ্বাস কর না । |
| ৩২৯৭ | ফাঁদ পেতে ফাঁদে পড়া |
| ৩২৯৮ | ফাঁপা ঢেঁকির শব্দ বেশি |
| ৩২৯৯ | ফাল্গুন না রুলে ওল,/ শেষে হয় গণ্ডগোল। |
| ৩৩০০ | ফাল্গুনে আট, চৈতের আট, সেই তিল দায়ে কাট। |
| ৩৩০১ | ফালা করা |
| ৩৩০২ | ফালা ফালা করা |
| ৩৩০৩ | ফিকিরে ফকির |
| ৩৩০৪ | ফেউ লাগা |
| ৩৩০৫ | ফেন দিয়ে ভাত খায়, গল্পে মারে দই। মেটে হুকায় তামাক খায় গুড়গুড়িটা কই। |
| ৩৩০৬ | ফেল কড়ি মাখ তেল, তুমি কই আমার পর ? |
| ৩৩০৭ | ফোঁটা পরে কপাল জুড়ে, ঘাড় করে কাত, দিনে করে সাধুগিরি, চুরি সারারাত |
| ৩৩০৮ | ফোতো বাবুর গালগল্প সার |
| ৩৩০৯ | ফোঁপের দালালি |
| ৩৩১০ | ফোঁপরা ঢেঁকির শব্দ বেশি |
| ৩৩১১ | ফোড়ার উপর বিস্ফোটক |
| ৩৩১২ | ফোড়ন কাটা |
| ৩৩১৩ | ফোড়ন দেওয়া |
| ৩৩১৪ | ফ্যাইচক্যা চুলী ফাইসল্যা দাঁতী, খড়ম পায়া নারী/ চোখ ছোট তার মুচকি হাসি , ভাগো তাড়াতাড়ি (কুড়িগ্রাম) |
| ৩৩১৫ | ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই/ মেটে হুকায় তামাক খায়, গুড়গুড়িটা কই |
| ৩৩১৬ | ফুটনির মামা, ভিত্রে কপনি উপরে জামা |
| ৩৩১৭ | ফুটল কেশে, ফুরালো বার্ষে |
| ৩৩১৮ | ফতো নবাবি |
| ৩৩১৯ | ফতো বাবু |
| ৩৩২০ | ফরসা কাপড়ে মান বাড়ে |
| ৩৩২১ | ফল খেয়ে জল খায়/ জম বলে আয় আয়।/ কলা-রুয়ে না কেটো পাত, তাতে কাপড় তাতেই ভাত। |
| ৩৩২২ | ফুল তুলিয়া রুমাল দিলাম যতন করি রাখিও/ আমার কথা মনে ফইল্লে রুমাল খুলি দেখিও। |
| ৩৩২৩ | ফল দিয়ে যায় গাছ চেনা |
| ৩৩২৪ | ফল ধরা |
| ৩৩২৫ | ফুল পাঠানো |
| ৩৩২৬ | ফল ফল কদলীর ফল, সেবায় নারী আর ইন্দ্রজল |
| ৩৩২৭ | ফল্গুনদী অন্তঃসলিলা |
| ৩৩২৮ | ফুলে নাই গন্ধ, চোখ থাকতে অন্ধ |
| ৩৩২৯ | ফুলে ফেঁপে ওঠা |
| ৩৩৩০ | ফুলের ঘায়ে মূর্ছা যায় |
| ৩৩৩১ | ফুলের দায়ে ছোটা গলায় |
| ৩৩৩২ | ফলের মধ্যে আম্রফল, সুন্দরী নারী আর গঙ্গাজল |
| ৩৩৩৩ | ফুলের মধ্যে মালা, বাসনের মধ্যে থালা, কুটুম্বের মধ্যে শালা |
| ৩৩৩৪ | ফুলের শোভা ভোমরা, গাইয়ের শোভা চামড়া |
| ৩৩৩৫ | ফুলের সোহাগে ছোটার আদর |
| ৩৩৩৬ | ফুললো আর ম'লো |
| ৩৩৩৭ | বংশে বাতি দেওয়া |
| ৩৩৩৮ | বউ উঠতে ঠাই পায় না, উঠোন জোড়া দাসী ! |
| ৩৩৩৯ | বউ গিন্নী হলে তার বড় ফরফরানি, মেঘ ভাঙ্গা রোদ্দুর হলে বড় চড়চড়ানি |
| ৩৩৪০ | বউ জব্দ কিলে, ঝি জব্দ শিলে, পাড়াপড়শী জব্দ হয় চোখে আঙ্গুল দিলে। |
| ৩৩৪১ | বউ ভাঙলে সরা, গেল পাড়া পাড়া, গিন্নী ভাঙলে নাদা, ও কিছু নয় দাদা |
| ৩৩৪২ | বউ লড়তে ঘর লড়ে |
| ৩৩৪৩ | বউটি ভালো বটে, টোকনা খেয়ে বাটনা বাটে |
| ৩৩৪৪ | বউয়ের রাগ বেড়ালের উপর, বেড়ালের রাগ বেড়ার উপর |
| ৩৩৪৫ | বুক ঢিপ ঢিপ করা |
| ৩৩৪৬ | বুক দশ হাত হওয়া |
| ৩৩৪৭ | বক ধার্মিক |
| ৩৩৪৮ | বুক ফাটে তো মুখ ফোটে না |
| ৩৩৪৯ | বুক ফোলানো |
| ৩৩৫০ | বুক বাঁধা |
| ৩৩৫১ | বুক শুকানো |
| ৩৩৫২ | বুকে ঢেঁকির পাড় পড়া |
| ৩৩৫৩ | বুকে পিঠে করে মানুষ করা |
| ৩৩৫৪ | বুকে বাঁশ ডলা |
| ৩৩৫৫ | বূকে বসে দাড়ি ওপড়ানো (উপড়ানো) |
| ৩৩৫৬ | বুকে হাত দিয়ে বলা |
| ৩৩৫৭ | বুকের পাটা |
| ৩৩৫৮ | বুকের পাটা পাঁচ হাত |
| ৩৩৫৯ | বুকের রক্ত দেওয়া |
| ৩৩৬০ | বক-বিড়ালে ব্রহ্মজ্ঞানী |
| ৩৩৬১ | বৃক্ষ তোমার নাম কি -- ফলে পরিচয় |
| ৩৩৬২ | বৃক্ষের পরিচয় ফলে |
| ৩৩৬৩ | বগল বাজানো |
| ৩৩৬৪ | বগলে কাস্তে দেশময় খোঁজে |
| ৩৩৬৫ | বগলে ছুরি মুখে রাম নাম |
| ৩৩৬৬ | বাঁ হাতের ব্যাপার |
| ৩৩৬৭ | বাংগালী জঞ্জালী। |
| ৩৩৬৮ | বাইরে কেঁচোর পত্তন, ভিতরে ছুঁচোর কেত্তন |
| ৩৩৬৯ | বাইরে হাসি খুশি, ভিতরে গরল রাশি |
| ৩৩৭০ | বাউলের ঘরে গরু |
| ৩৩৭১ | বাক্যেতে পর্বত কিন্তু কার্যে তুলাকার |
| ৩৩৭২ | বাকস বামন বাঁশ, তিন বাস্তু নাশ |
| ৩৩৭৩ | বাগ সিংহ ভ্যুঁঞে -- তিন নিয়ে তেঘরে |
| ৩৩৭৪ | বাগে পাওয়া |
| ৩৩৭৫ | বাগদি কামার লায়েক ভট্ট বেনা -- এই পাঁচ নিয়ে বগড়ি পরগণা |
| ৩৩৭৬ | বাগদীর লাঠি, মুসলমানের পাটি |
| ৩৩৭৭ | বাঘ ভাল্লুকের রাজ্যে থাকি, মনের কথা মনেই রাখি |
| ৩৩৭৮ | বাঘে- গরুতে এক ঘাটে জল খাওয়া |
| ৩৩৭৯ | বাঘে ছুলে আঠারো ঘা |
| ৩৩৮০ | বাঘে মহিষে যুদ্ধ হয়, নলখাগড়ার প্রাণ যায় |
| ৩৩৮১ | বাঘের আবার গোবধ |
| ৩৩৮২ | বাঘের আড়ি |
| ৩৩৮৩ | বাঘের কাছে ছাগল রাখা |
| ৩৩৮৪ | বাঘের ঘরে ঘোগের বাসা |
| ৩৩৮৫ | বাঘের যোগ্য বাঘিনী |
| ৩৩৮৬ | বাঘের দেখা সাপের লেখা |
| ৩৩৮৭ | বাঘের পাছায় ঘা |
| ৩৩৮৮ | বাঘের পিঠে চড়ে বাঘের বর্ণনা দেওয়া |
| ৩৩৮৯ | বাঘের পেছনে ফেউ |
| ৩৩৯০ | বাঘের ভয় যেখানে, সন্ধ্যা হয় সেখানে। |
| ৩৩৯১ | বাঘের মাসি |
| ৩৩৯২ | বাঘেরও চক্ষুলজ্জা আছে |
| ৩৩৯৩ | বাঁচলে কত দেখব আর, ছুঁচোর গলায় চন্দ্রহার |
| ৩৩৯৪ | বাছার আমার বড় বাড়, ছ' আনার কাপড়ে ন' আনার পাড় |
| ৩৩৯৫ | বাজাতে বাজাতে বায়েন, গাইতে গাইতে গায়েন |
| ৩৩৯৬ | বাজার করবি ঘুরে ঘুরে/ শ্বশুর করবি দূরে দূরে । |
| ৩৩৯৭ | বাজার গরম হওয়া |
| ৩৩৯৮ | বাজার নরম হওয়া |
| ৩৩৯৯ | বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না |
| ৩৪০০ | বাঁজি জানে না প্রসববেদনা |
| ৩৪০১ | বাজি ভোর |
| ৩৪০২ | বাজি মাত |
| ৩৪০৩ | বাঁজির পুতকে হাঁচির ঘা সয় না |
| ৩৪০৪ | বাড়ীর কাছে ধান পা, যার মার আগে ছা। |
| ৩৪০৫ | বাণিজ্য করতে গেল দ্রিয়ার কূল, কেউ করল দুনো লাভ, কেউ হারালো মূল |
| ৩৪০৬ | বাণিজ্যে লক্ষ্মীর বাস |
| ৩৪০৭ | বাতাসে ফাঁদ পাতা |
| ৩৪০৮ | বাতাসের সঙ্গে ঝগড়া করা // বাতাসের সঙ্গে লড়াই করা |
| ৩৪০৯ | বাতিলের খাতায় ফেলা |
| ৩৪১০ | বাঁদী পরের পা ধোয়াতে পারে, নিজের পা ধোয় না |
| ৩৪১১ | বাঁদী মারতে মঙ্গলবার |
| ৩৪১২ | বাঁদরের গলায় মুক্তোর মালা । |
| ৩৪১৩ | বাঁদররকে কলা দেখানো |
| ৩৪১৪ | বাদল বামন বান, দক্ষিণে পেলে যান |
| ৩৪১৫ | বাদুড়চোষা তাল |
| ৩৪১৬ | বাদুড়ঝোলা ঝোলা |
| ৩৪১৭ | বাঁধা দেবে না বেচে খাবে, উকীল পাঠাবে না আপনি যাবে |
| ৩৪১৮ | বাঁধা বুলি |
| ৩৪১৯ | বাধা মানে না গাধা |
| ৩৪২০ | বানের আগে জেলে ডিঙ্গি |
| ৩৪২১ | বানের জলে ভেসে আসা |
| ৩৪২২ | বানুরে বুদ্ধি |
| ৩৪২৩ | বানরের গলায় মুক্তোর হার |
| ৩৪২৪ | বানরের সম্পত্তি গালে |
| ৩৪২৫ | বানরের হাতে খন্তা |
| ৩৪২৬ | বাপ গুণে পো, মা গুণে ঝি |
| ৩৪২৭ | বাপ গুণে বেটা, সেপাই গুণে ঘোড়া |
| ৩৪২৮ | বাপ জানে না সুরতী খেলা, বেটা তীরন্দাজ |
| ৩৪২৯ | বাপ জানে না, মা জানে না হোগল বনে বিয়ে |
| ৩৪৩০ | বাপ থাকতে বিদ্যমান গয়ায় গিয়ে পিন্ডদান |
| ৩৪৩১ | বাপ বেটাই চাই, তদ অভাবে ছোট ভাই । |
| ৩৪৩২ | বাপ বলবার নাম নেই, হ'রে শুঁড়ীর নাতি |
| ৩৪৩৩ | বাপ ভাল তার ব্যাটা ভালো, মায়ের গুনে ঝি/ গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি (চাপাইনবাবগঞ্জ) |
| ৩৪৩৪ | বাপ মা মরা দায় |
| ৩৪৩৫ | বাপ মরলে বাবু, মা মরলে কাবু। |
| ৩৪৩৬ | বাপকা বেটা, সিপাই কা ঘোড়া, কুচ নেহি তো থোড়া থোড়া |
| ৩৪৩৭ | বাপে টাকা দিলেও গুণে নিবি |
| ৩৪৩৮ | বাপের উপরোধে সৎমার পায়ে গড় |
| ৩৪৩৯ | বাপের কালে নাইকো চাষ, কার ধান কাটতে যাস |
| ৩৪৪০ | বাপের গাঁতি না ধাপের গাঁতি; যে রেখে খেতে পারে তারই গাঁতি |
| ৩৪৪১ | বাপের জন্মে চড়িনি ডুলি, ভেঙ্গে গেল মোর পাছার খুলি, নামা ডুলি, নামা ডুলি |
| ৩৪৪২ | বাপের জন্মে নেইকো চাষ, ধানকে বলে দুব্বো ঘাস |
| ৩৪৪৩ | বাপের বাড়ি ঝি, পান্তা ভাতে ঘি |
| ৩৪৪৪ | বাপের বাড়ির কাকটাও সাদা |
| ৩৪৪৫ | বাপের বোন পিসি ভাত কাপড়ে পুষি / মায়ের বোন মাসি কাঁদায় ফেলে ঠাসি |
| ৩৪৪৬ | বাপের হোটেলে থাকা/খাওয়া |
| ৩৪৪৭ | বাপেরও বাপ থাকে |
| ৩৪৪৮ | বাপদাদার নাম নাই মায়ের নাম সুলতান খাঁ। |
| ৩৪৪৯ | বাবু মরেন শীতে আর ভাতে |
| ৩৪৫০ | বাবু হয়ে বসা |
| ৩৪৫১ | বাবা পেটে, মা হাটে, আমি তখন বছর আটে |
| ৩৪৫২ | বাবাজীকে বাবাজী, তরকারিকে তরকারি |
| ৩৪৫৩ | বাবার কালে নাইকো গাই, চালুনি নিয়ে দুইতে যাই |
| ৩৪৫৪ | বাবারও বাবা আছে |
| ৩৪৫৫ | বাম শেয়ালী |
| ৩৪৫৬ | বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর |
| ৩৪৫৭ | বামুন চাঁড়াল মুসলমান তিন নিয়ে পিপুল্যমান |
| ৩৪৫৮ | বামুন চোষা কলকে, কায়েত চোষা গাঁ |
| ৩৪৫৯ | বামুন বাদল বান/ দক্ষিণা পেলেই যান। |
| ৩৪৬০ | বামুন বদ্যি বাশেঁর গোঁড়া -- তিন নিয়ে ভাঙামোড়া |
| ৩৪৬১ | বামন শুদ্দুর তফাৎ |
| ৩৪৬২ | বামুন হয়ে চাঁদে হাত |
| ৩৪৬৩ | বামুন, গণক, কেউয়া -- তিন পরের খাউয়া |
| ৩৪৬৪ | বামুনে বচন দেয়, পাঁঠায় কয় আমার চ্যাটে শুনে। |
| ৩৪৬৫ | বামুনে মন্ত্র পড়ে, পাঁঠার কলায় শুনে |
| ৩৪৬৬ | বামনের গরু |
| ৩৪৬৭ | বামুনের গরু খায় অল্প, নাদে বেশি, দুধ দেয় কলসি কলসি |
| ৩৪৬৮ | বামুনের ভাতে থাকা |
| ৩৪৬৯ | বার করলাম, ব্রত করলাম, স্বর্গে দিলাম বাতি, যুবাকালে পাপ করে, বৃদ্ধকালে সতী |
| ৩৪৭০ | বার পুত, তের নাতি/ তবে কর কুশার ক্ষেতি। |
| ৩৪৭১ | বার বছরে ফলে তাল, / যদি না লাগে গরু নাল। |
| ৩৪৭২ | বার মাসে তের পার্বণ |
| ৩৪৭৩ | বার রাজপুতের তের হাড়ি, কেউ খায় না কারো বাড়ি |
| ৩৪৭৪ | বার হাত কাঁকুড়ের তের হাত বীচি |
| ৩৪৭৫ | বার হাত কাপড়ের তের হাত দশী ( ছিলা) |
| ৩৪৭৬ | বার হাত পুকুরে তের হাত মাছ |
| ৩৪৭৭ | বারে বারে ঘু ঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার আমি বধিব পরাণ |
| ৩৪৭৮ | বারো কাঁদি নারকেল, তেরো কাঁদি কলা, আজ রানীর উপবাসের পালা |
| ৩৪৭৯ | বারো নারিকেলে তেরো বামুনের ঘাড় ভাঙ্গে |
| ৩৪৮০ | বারো মাসে তিরিশ দিন |
| ৩৪৮১ | বারো মাসে বারো ফল/ না খেলে যায় রসাতল। |
| ৩৪৮২ | বারোটা ঝাড়লুম, তেরোটা মোলো, তুই না মরে অপযশ হোল |
| ৩৪৮৩ | বারোটা বাজা |
| ৩৪৮৪ | বারোটা বাজানো |
| ৩৪৮৫ | বারুদের উপর দাঁড়িয়ে থাকা |
| ৩৪৮৬ | বালকেই চাঁদ ধরতে চায় |
| ৩৪৮৭ | বালাই ষাট |
| ৩৪৮৮ | বালির বাঁধ |
| ৩৪৮৯ | বালির বাঁধ, শঠের প্রীতি, এ দু'য়ের একই রীতি |
| ৩৪৯০ | বাঁশ যদি পড়ে জলে, কি করতে পারে তালে? |
| ৩৪৯১ | বাঁশ বাকস বামন, তিন জমি নেবার যম |
| ৩৪৯২ | বাঁশ বাজানে ঘটকেরা, -- তিন নিয়ে মাঠকুমড়া |
| ৩৪৯৩ | বাঁশ বনে ডোম কানা |
| ৩৪৯৪ | বাঁশ মরে ফুলে, মানুষ মরে বুলে (ভুলে) |
| ৩৪৯৫ | বাশি হারিয়ে শিঙ্গায় ফুঁ |
| ৩৪৯৬ | বাঁশের চেয়ে কঞ্চি দড় |
| ৩৪৯৭ | বাঁশের ধারে হলুদ দিলে/ খনা বলে দ্বিগুণ বাড়ে। |
| ৩৪৯৮ | বাঁশতলায় বিয়ালো গাই, সেই সম্পর্কে মামাতো ভাই |
| ৩৪৯৯ | বাস করব নগরে, মরবো গিয়ে সাগরে |
| ৩৫০০ | বাস করবে গাঁয়ের মাঝে, জমি করবে যার মা-বাপ আছে |
Saturday, 13 February 2016
প্রবাদ, প্রবচন ও বাগধারা - ৪
Labels:
সাহিত্য
Subscribe to:
Post Comments (Atom)
where are serials 3501-4000?
ReplyDelete