| ১ | অ আ ক খ শেখা |
| ২ | অং বং চং |
| ৩ | অক্কা পাওয়া |
| ৪ | অকাজে বউড়ী দড়, লাউ কুটতে খরতর |
| ৫ | অকাজের গোঁসাই |
| ৬ | অকারনে কিছুই ঘটে না৷ |
| ৭ | অকাল কুষ্মাণ্ড। |
| ৮ | অকাল গেল সুকাল এল, খেয়ে কাঁঠালের কোষ, এখন কি ব'লে পালাবে বোনপো দিয়ে মাসীর দোষ। |
| ৯ | অকাল গেল, সুকাল এল, পাকল কাঁঠালের কোষ আজ বন্ধু ছেড়ে যাও দিয়ে আমার দোষ |
| ১০ | অকাল বসন্ত |
| ১১ | অকালে কি না খায় |
| ১২ | অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু । |
| ১৩ | অকালে না নোয়ালে. বাঁশ, পাকলে করে ট্যাঁশ ট্যাঁশ |
| ১৪ | অকালে বাড়ে সকালে মরতে |
| ১৫ | অকালের তাল বড় মিষ্টি |
| ১৬ | অকেজো নাপিতের বোঝা ভরা খুর (ক্ষুর) |
| ১৭ | অকেজো বউ লাউ কুটতে দড় |
| ১৮ | অকেজোর তিন কাজ বড়, ভোজন ক্রোধ নিদ্রা দড় । |
| ১৯ | অকর্মার ধাড়ি |
| ২০ | অকূলে কূল পাওয়া |
| ২১ | অকূলে ডোবা |
| ২২ | অকূলে ভাসা |
| ২৩ | অকূলের কূল |
| ২৪ | অক্ষর পরিচয় |
| ২৫ | অক্ষরে অক্ষরে |
| ২৬ | অক্সিজেন জোগানো |
| ২৭ | অকস্মাৎ বজ্রাঘাত |
| ২৮ | অগাধ জলের মাছ । |
| ২৯ | অগে পিঠে দড়, তবে ঘোড়ার উপর চড় |
| ৩০ | অগুণ মানুষ গুণ না চিনে, মূষা না চিনে বিড়ালী । অপ্রেমী যে প্রেম না চিনে, কাঠ না চিনে কুড়ালী ।। |
| ৩১ | অগ্নি, ব্যাধি, ঋণ, তিনের রেখ না চিন (চিহ্ন)। |
| ৩২ | অগভীর জলে সফরী ফরফরায়তে |
| ৩৩ | অগস্ত যাত্রা |
| ৩৪ | অঘটির ঘটি হল, জল খেতে খেতে প্রাণটা গেল । |
| ৩৫ | অঙ্গার হাজার ধুইলেও ময়লা ছাড়ে না |
| ৩৬ | অঙ্গুলি হেলন |
| ৩৭ | অজগরের দাতা রাম |
| ৩৮ | অজাত জব্দ কলেবলে, শিল জব্দ নোড়ার বলে। |
| ৩৯ | অজার যুদ্ধে আঁটুনি সার |
| ৪০ | অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে মনস্তাপ |
| ৪১ | অজ্ঞানে করে পাপ, জ্ঞান হলে সরে। সজ্ঞানে করে পাপ, সঙ্গে সঙ্গে ফেরে । |
| ৪২ | অজ্ঞানে বাপান্ত করে, জ্ঞানবানে তাই কি ধরে ? |
| ৪৩ | অজ্ঞানের কালে জানে না, অমানুষের কালে মানে না । |
| ৪৪ | অজ্ঞানের পাপ জ্ঞানে যায়, জ্ঞানের পাপ তীর্থে যায় । |
| ৪৫ | অজুহাত খাড়া করা |
| ৪৬ | অতি আশ সর্বনাশ । |
| ৪৭ | অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি । |
| ৪৮ | অতি চতুরের ভাত নাই, অতি সুন্দরীর ভাতার নাই । |
| ৪৯ | অতি দানে বলির পাতালে হল ঠাঁই । |
| ৫০ | অতি দর্পে হতা লঙ্কা |
| ৫১ | অতি পিরীত যেখানে, অতি বিচ্ছেদ সেখানে । |
| ৫২ | অতি প্রেমে অমিত বিচ্ছেদ |
| ৫৩ | অতি প্রণয় যেখানে, নিত্য যাবে না সেখানে; যদি যাবে নিত্যি, ঘটবে একটা কীর্তি । |
| ৫৪ | অতি বাড় বেড়ো নাকো ঝড়ে ভেঙ্গে যাবে, অতি ছোট হয়ো নাকো ছাগলে মুড়াবে |
| ৫৫ | অতি বাড় ভাল নয় |
| ৫৬ | অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। |
| ৫৭ | অতি বুদ্ধির গলায় দড়ি |
| ৫৮ | অতি বুদ্ধির হা ভাত। |
| ৫৯ | অতি বড় সোদর, তিন দিন করবে আদর |
| ৬০ | অতি ভক্তি চোরের লক্ষণ । |
| ৬১ | অতি মেঘে অনাবৃষ্টি |
| ৬২ | অতি মন্থনে বিষ উঠে । |
| ৬৩ | অতি লোভে তাঁতী নষ্ট । |
| ৬৪ | অতি সোদর হয়, গায়ে তুলে দেয়, টিকলে ( গিললে ) ত হয়। |
| ৬৫ | অতিথি এক ঘণ্টায় যা দেখে, গৃহকত্রী এক বছরেও তা দেখে না |
| ৬৬ | অতিথি সর্বময় গুরু |
| ৬৭ | অতিদীঘলী হয় রাঁড়ী, নির্ধন হয় নাড়ামুড়ি |
| ৬৮ | অতির কিছুই ভাল নয় |
| ৬৯ | অতিসোদর হয় গালে তুলে দেয়, না ঢিকলে ত নয় |
| ৭০ | অদানে অব্রাহ্মণে |
| ৭১ | অদন্তের দাঁত হল কামড় খেতে খেতে প্রাণ্টা গেল । |
| ৭২ | অদন্তের হাসি, দেখতে ভালবাসি । |
| ৭৩ | অদৃষ্টে করলা-ভাতে, বীচি কচ কচ করে তাতে; পড়ল বীচি বুড়োর পাতে। |
| ৭৪ | অদৃষ্টের কিল পুতেও কিলোয় । |
| ৭৫ | অদৃষ্টের ফল কে খণ্ডাবে বল ? |
| ৭৬ | অধঃপাতে যাওয়া |
| ৭৭ | অধিক খেতে করে আশা, তার নাম বুদ্ধিনাশা । |
| ৭৮ | অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট । |
| ৭৯ | অধিকন্তু ন দোষায়। |
| ৮০ | অধিবাসের গুঁতো সামলালে বিয়ে করা তো অল্প কথা |
| ৮১ | অধর্মের পথ বড়ই সরল । |
| ৮২ | অনাথের দৈব সখা । |
| ৮৩ | অনাবৃস্টে রাজ্য মজে, পাপে মজে ধর্ম; কোটালে গৃহস্থ মজে, আলস্যে মজে কর্ম । |
| ৮৪ | অনাহ্বানের নিমন্ত্রণ না আঁচালে বিশ্বাস নেই। |
| ৮৫ | অনেক কালের ছিল পাপ, ছেলে হল সতীনের বাপ । |
| ৮৬ | অনেক খাবে তো অল্প খাও, অল্প খাবে তো অনেক খাও । |
| ৮৭ | অনেক গর্জনের ফোঁটা বৃষ্টি |
| ৮৮ | অনেক জলের মাছ। |
| ৮৯ | অনেক যদি মাছ পায়, বেড়ালে কাঁটা বেছে খায় |
| ৯০ | অনেক সুখ কপালে, ছেঁড়া কাঁথা বগলে |
| ৯১ | অনেক সন্তান যার, পাপের সাজা তার |
| ৯২ | অনেক হল পাপ, এবার ছাড়ো বাপ |
| ৯৩ | অন্য লোকে ভুরা ( গুড়ের নিকৃস্টাংশ) দেয় ভাগ্যে আমি চিনি |
| ৯৪ | অন্যের কোর্টে বল ঠেলে দেওয়া |
| ৯৫ | অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা |
| ৯৬ | অন্যের বিষয়ে নাক গলানো |
| ৯৭ | অন্যের মাথায় কাঁঠাল ভাঙা |
| ৯৮ | অনটনের তিন গুণ ব্যয় |
| ৯৯ | অনটনের সংসারে দুনো ব্যয় । |
| ১০০ | অন্তর টিপুনি |
| ১০১ | অন্ধ বিশ্বাস |
| ১০২ | অন্ধকার দেখা |
| ১০৩ | অন্ধকারে ঢিল মারা (ছোড়া) । |
| ১০৪ | অন্ধকারে থাকা |
| ১০৫ | অন্ধকারে লাউ কোটা |
| ১০৬ | অন্ধকারে হাতড়ানো |
| ১০৭ | অন্ধকে দর্পণ দেখানো |
| ১০৮ | অন্ধের যস্টি ( বা নড়ি) |
| ১০৯ | অন্ধের হস্তি দর্শন |
| ১১০ | অন্ন চিন্তা চমৎকার, বস্ত্র চিন্তা নৈরাকার, তার থেকে অধিক চিন্তা তামাক নেই যার । |
| ১১১ | অন্ন দেখে দেবে ঘি, পাত্র দেখে দেবে ঝি । |
| ১১২ | অন্ন ধ্বংস করা |
| ১১৩ | অন্ন নাই যার ঘরে, তার মানে কিবা করে । |
| ১১৪ | অন্ন বিনা চর্ম দড়ি, তৈল বিনা গায়ে খড়ি । |
| ১১৫ | অন্ন বিনা ছন্নছাড়া |
| ১১৬ | অন্ন বল নেই, অগ্নি বল আছে । |
| ১১৭ | অন্ন সংস্থান করা |
| ১১৮ | অন্নগত প্রাণ |
| ১১৯ | অন্নচিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা । |
| ১২০ | অন্নচিন্তা চমৎকারা, ঘরে ভাত নাই জীয়ন্তে মরা। |
| ১২১ | অন্নের জ্বালা বড় জ্বালা, একদিনে লাগে তালা । |
| ১২২ | অনন্ত দেবের অনন্ত লীলা, ছকু দাদার আঠারো লীলা |
| ১২৩ | অন্নদানের পরে আর দান নাই |
| ১২৪ | অন্নপূর্ণা যার ঘরে, সে কাঁদে অন্নের তরে ! |
| ১২৫ | অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে। |
| ১২৬ | অনুরাগ বিনে গৌর আসবে কেনে ? |
| ১২৭ | অপব্যয়ে লক্ষ্মী ছাড়ে । |
| ১২৮ | অপমানের পরান, সম্মানকে ডরান |
| ১২৯ | অপরের মন্দ নিজের হিত, না করিও কদাচিত। |
| ১৩০ | অবাক করলি রাধা, অম্বলে দিলি আদা ! |
| ১৩১ | অবাক করলে নাকের নথে, কাজ কি আমার কানবালাতে |
| ১৩২ | অবাক কলির অবতার, ছুঁচোর গলায় চন্দ্রহার |
| ১৩৩ | অবিয়ন্তীর ঠুনকোর ব্যথা |
| ১৩৪ | অবোধারে মারে বোধায়, বোধারে মারে খোদায় ! |
| ১৩৫ | অবোধের গোবধে আনন্দ । |
| ১৩৬ | অবোধের সাত খুন মাফ । |
| ১৩৭ | অবোলা চলে বড়, , অফলা ফলে বড় । |
| ১৩৮ | অবুঝে বুঝাব কত, বুঝ নাহি মানে । ঢেঁকিরে বুঝাব কত নিত্য ধান ভানে । |
| ১৩৯ | অবরে সবরে / অপরে সপরে |
| ১৪০ | অবলার মুখেই বল । |
| ১৪১ | অবস্থা বুঝে ব্যবস্থা । |
| ১৪২ | অভুক্তা বড়ই (বা বড়ুই = কুল), ভুক্তা বেল, ডাক বলে- পরাণ গেল । |
| ১৪৩ | অভাগা চোর যে বাড়ি যায়, হয় কুকুর ডাকে নয় রাত পোহায় । |
| ১৪৪ | অভাগা যে দিকে (যদ্যপি) চায়, সাগর শুকায়ে যায় । |
| ১৪৫ | অভাগার ঘোড়া মরে, ভাগ্যবানের (মাগ) বউ মরে । |
| ১৪৬ | অভাগার যমও নেই । |
| ১৪৭ | অভাগার বাপ মরে ভাদ্র মাসে, ভাগ্যবানের ( ভাগ্যবন্তের) বাপ মরে পৌষমাসে |
| ১৪৮ | অভাগিনীর দুই পুত, একটা দানা, একটা ভুত । |
| ১৪৯ | অভাগীর ভাগ্য, জোয়ান দেখে ধরল ভাতার, সেও হাগে রক্ত |
| ১৫০ | অভাগীর লগনে চাঁদ নাই গগনে । |
| ১৫১ | অভাবে নাতজামাই ভাতার |
| ১৫২ | অভাবে স্বভাব নষ্ট, মুখ নষ্ট ব্রণে; ঝরায় ক্ষেত নষ্ট, স্ত্রী নষ্ট মারণে (মারধর করলে) |
| ১৫৩ | অভিমানী দুয়ো নেটি পেটি সুয়ো |
| ১৫৪ | অভিমানে বালির দত্ত যান গড়াগড়ি । |
| ১৫৫ | অভেদাত্মা হরিহর |
| ১৫৬ | অভ্যাস দোষ না ছাড়ে চোরে, শূন্য ভিটায় মাটি খোঁড়ে । |
| ১৫৭ | অভ্যাসে সয়, অনভ্যাসে নয় । |
| ১৫৮ | অভদ্রা বর্ষা কাল, হরিণী চাটে বাঘের গাল ।শোন রে হরিণী তোরে কই, সময় গুণে সবই সই |
| ১৫৯ | অমানুষ মানুষ নিন্দে, বদনা নিন্দে ঝারি, জোনাকি পোকায় সূর্য নিন্দে, করুয়া নিন্দে কারি (শিল্পকার্য) |
| ১৬০ | অমাবস্যার চাঁদ |
| ১৬১ | অমাবস্যার প্রদীপ (পিদ্দিম) টিপ টিপ করে । |
| ১৬২ | অমৃত কি পদার্থ খেয়ে দেখি না জল । |
| ১৬৩ | অমৃতে অরুচি |
| ১৬৪ | অম্বিকানগর গেছে গানে, খাতড়া গেছে দানে, রাইপুর গেছে বানে । |
| ১৬৫ | অম্বল কম্বল ডম্বল ( ব্যায়াম) , তিন শীতে সম্বল |
| ১৬৬ | অরগুণ ( অন্তরগুণ) নেই, বরগুণ (বাহিরগুণ) আছে । |
| ১৬৭ | অরাজ্যে বামুন বেগার |
| ১৬৮ | অরাধুনীর হাতে পড়ে রুই (কই) মাছ কাঁদে, না জানি রাধুনী মোর কেমন করে রাঁধে । |
| ১৬৯ | অরুচির অম্বল, শীতের কম্বল, বর্ষার ছাতি, ভট্টাচার্যের পাতিঁ (পুঁথি) |
| ১৭০ | অরণ্যে রোদন |
| ১৭১ | অর্থই অনর্থের মূলে । |
| ১৭২ | অর্ধ সত্য মিথ্যা অপেক্ষা ভয়ঙ্কর। |
| ১৭৩ | অর্ধচন্দ্র (অর্ধচন্দ্রাকৃতি হস্তাগ্র দ্বারা প্রযুক্ত বলে গলাধাক্কা অর্থে ব্যবহৃত হয়) |
| ১৭৪ | অর্ধেক আচার, অর্ধেক বিচার |
| ১৭৫ | অর্ধেক সকল ঘরগোষ্ঠী, আর অর্ধেক মা ষষ্ঠী |
| ১৭৬ | অল, কচু, মান তিনই সমান । |
| ১৭৭ | অলক্ষ্মীতে পাওয়া |
| ১৭৮ | অলক্ষ্মীর দ্বিগুণ ক্ষুধা |
| ১৭৯ | অলক্ষ্মীর দৃষ্টি |
| ১৮০ | অলক্ষ্মীর নিদ্রা বেশি, কাঙালের ক্ষুধা বেশি |
| ১৮১ | অল্প আগুনে তামাক যেমন, ছোটলোককে খোসামোদ তেমন । |
| ১৮২ | অল্প আগুনে শীত হরে, বেশি আগুনে পুড়িয়ে মারে । |
| ১৮৩ | অল্প জলে পুটিমাছ ফর ফর করে ।। অল্প জলে পুটিমাছ লাফায় বেশি । |
| ১৮৪ | অল্প জলের তিতপুঁটি, তার এত ছটফটি । |
| ১৮৫ | অল্প জলের মাছ |
| ১৮৬ | অল্প ধনে মহাজনী করে, খাতক থাকতে মহাজন মরে । |
| ১৮৭ | অল্প বিদ্যা ভয়ংকরী । |
| ১৮৮ | অল্প বৃষ্টিতে কাদা হয়, বেশি বৃষ্টিতে সাদা হয় । |
| ১৮৯ | অল্প বয়সে শোথে তরে ( = বেঁচে যায়), বেশি বয়সে শোথে মরে। (স্ফীততা বা ফোলা রোগকে শোথ বলে ।) |
| ১৯০ | অল্প শোকে কাতর অধিক শোকে পাথর |
| ১৯১ | অল্পের উপর দিয়ে যাওয়া |
| ১৯২ | অলভ্যের বাণিজ্য, কচকচিই সার । |
| ১৯৩ | অলস মস্তিস্ক শয়তানের বাসা |
| ১৯৪ | অশ্বত্থামা হত ইতি গজ । |
| ১৯৫ | অশ্বত্থের ছায়াই ছায়া । |
| ১৯৬ | অশ্বতরী গর্ভ ধরে আপন মরণে |
| ১৯৭ | অষ্ট দিক পাল ( ইন্দ্র, বহ্নি, যম, নৈঋত, বরুণ, মরুত, কুবের, ঈশান-- আট দিকের আট দেবতা) |
| ১৯৮ | অসইরণ সইতে নারি, সিকেয় পোঁদ দিয়ে ঝুলে মরি |
| ১৯৯ | অসারে জলসার |
| ২০০ | অসারের তর্জন গর্জন সার |
| ২০১ | অসৎ কার্যের বিপরীত ফল |
| ২০২ | অসতী নারী, ফুটো কলসি, অসৎ চাকর, ভগ্নপ্রায় বাড়ি পরিত্যাজ্য |
| ২০৩ | অসতী সতী নিন্দে, ঘৃত নিন্দে মাতওয়ালা, বেশ্যা যে সে পুত্র নিন্দে, চোর নিন্দে কোতওয়ালা । |
| ২০৪ | অস্থানে তুলসী, অপাত্রে রূপসী । |
| ২০৫ | অসভ্যের নাজীর |
| ২০৬ | অসময়ে সকলি সই, শোনরে দুঃখ তোমারে কই |
| ২০৭ | অহংকার করিলেই ধ্বংস হয় |
| ২০৮ | অহংকারে গদগদ ভূমিতে না পড়ে পদ । |
| ২০৯ | অহংকারে ছারখার |
| ২১০ | অহংকারে পথ দেখতে পায় না |
| ২১১ | অহিংসা পরম ধর্ম |
| ২১২ | অহি-নকুল সম্পর্ক |
| ২১৩ | আইগা হুছে না, মুইতা পানি লয়। |
| ২১৪ | আই-ঘর যাও, ভাই-ঘর যাও, কাটনা কেটে ভাত খাও। |
| ২১৫ | আইনকে বুড়ো আঙ্গুল দেখানো |
| ২১৬ | আইবুড়ো নাম ঘোচানো/খণ্ডানো |
| ২১৭ | আউলে বাঘ জালে পড়ে । |
| ২১৮ | আউশ ধানের চাষ/ লাগে তিন মাস। |
| ২১৯ | আওয়াজ করা |
| ২২০ | আওয়াজ তোলা |
| ২২১ | আক্কেল দাঁত না গজানো |
| ২২২ | আক্কেল সেলামি |
| ২২৩ | আক্কেলে গুড়ুম |
| ২২৪ | আক্কেলে সকল বন্দী, জালে বন্দী মাছ / স্ত্রীর কাছে পুরুষ বন্দী, ছালে বন্দী গাছ |
| ২২৫ | আকাটা নায়ের সাজ বেশি |
| ২২৬ | আকামের মাঝু, কদু কুটনের যম । |
| ২২৭ | আকারে ইঙ্গিতে |
| ২২৮ | আকালে কি না খায় |
| ২২৯ | আকালের ভাত যুগের খোঁটা |
| ২৩০ | আকাশ ছোঁয়া |
| ২৩১ | আকাশ থেকে পড়া |
| ২৩২ | আকাশ পাতাল তফাৎ । |
| ২৩৩ | আকাশ পাতাল ভাবা |
| ২৩৪ | আকাশ ভেঙ্গে পড়া |
| ২৩৫ | আকাশে কোদালীর বাউ। ওগো শ্বশুড় মাঠে যাও।। মাঠে গিয়া বাঁধো আলি। বৃষ্টি হবে আজি কালি।। |
| ২৩৬ | আকাশে তোলা |
| ২৩৭ | আকাশে ধুলো ছুড়লে নিজের চোখে পড়ে |
| ২৩৮ | আকাশে ফাদ পেতে চাঁদ ধরা । |
| ২৩৯ | আকাশে ফাঁদ পেতে বনের পাখি ধরা |
| ২৪০ | আকাশের চাঁদ হাতে পাওয়া । |
| ২৪১ | আকাশ-পাতাল ফারাক |
| ২৪২ | আকন্দে যদি মধু পাই, তবে কেন পর্বতে যাই ? |
| ২৪৩ | আকন্দের ডাল মুড়ি দিয়ে বেঁচে থাকা |
| ২৪৪ | আখ, আদা, পুঁই/ এ তিন চৈতে রুই। |
| ২৪৫ | আখের গোছানো |
| ২৪৬ | আখেরে লাভ |
| ২৪৭ | আগ্ দরশন দুখানি চরণ পাছ দরশন ঝুঁটি/ মুখ দরশন হাস্যবদন বুকে মাজায় খুঁটি । |
| ২৪৮ | আগ ন্যাংলা (নাঙ্গলে) যে দিকে যায়, পাছ ন্যাংলা সে দিকে ধায় |
| ২৪৯ | আগ বাড়ানো |
| ২৫০ | আগু লাথ, পিছু বাত । |
| ২৫১ | আগাছার বাড় বেশি |
| ২৫২ | আগে অম্বল পরে ভাজা, সেই হল রাঁধুনির রাজা |
| ২৫৩ | আগে আপন সামাল কর, শেষে গিয়ে পরকে ধর । |
| ২৫৪ | আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে সোনা পায় । |
| ২৫৫ | আগে গেলেও নির্বংশের ব্যাটা, পিছনে গেলেও নির্বংশের ব্যাটা |
| ২৫৬ | আগে গেলেও ভেড়ার ভেড়ে, পিছনে গেলেও ভেড়ার ভেড়ে |
| ২৫৭ | আগে জামাই কাঁঠাল খান না, শেষে জামাই ভোঁতাও পান না |
| ২৫৮ | আগে তিতা, শেষে মিঠা |
| ২৫৯ | আগে দুঃখ, পিছে সুখ |
| ২৬০ | আগে দাও কড়ি, পিছে নাও বড়ি । |
| ২৬১ | আগে দেখ, পরে লও, শেষে দাও কড়ি । |
| ২৬২ | আগে দর্শনধারী, শেষে গুণবিচারী । |
| ২৬৩ | আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে । |
| ২৬৪ | আগে পা পরে গা, মাথায় দিয়ে নাইতে যা |
| ২৬৫ | আগে বাঁধবে আইল/ তবে রুবে শাইল।/খরা ভুয়ে ঢালবি জল/ সারাবছর পাবি ফল।/ ডাঙ্গা নিড়ান বান্ধন আলি/ তাতে দিও নানা শালি। |
| ২৬৬ | আগে ভাল ছিল জেলে জালদড়া বুনে, কি কাজ করিল জেলে এঁড়ে গরু কিনে । |
| ২৬৭ | আগে হাঁটে, পাঁঠা কাটে, প্রদীপ উস্কোয়, দই বাঁটে, ভান্ডারী, কান্ডারী, রাঁধুনি বামুন যশ পায় না এই সাত জন । |
| ২৬৮ | আগে হলেম আমি, পিছে হল মা, হাসতে হাসতে দাদা হল, বাবা হল না । |
| ২৬৯ | আগের চেয়ে পিছে ভাল যদি ডাকে মায়ে |
| ২৭০ | আগুন কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না |
| ২৭১ | আগুন চাপা থাকে না । |
| ২৭২ | আগুন না থাকলে ধোঁয়া হয় না |
| ২৭৩ | আগুন নিয়ে খেলা |
| ২৭৪ | আগুন পোহাতে গেলে, ধোঁয়া সইতে হয় । |
| ২৭৫ | আগুন লাগানো |
| ২৭৬ | আগুন হওয়া |
| ২৭৭ | আগুনে ঘি দেওয়া |
| ২৭৮ | আগুনের কাছে ঘি রাখা |
| ২৭৯ | আগলে রাখা |
| ২৮০ | আঙ্গুর ফল টক |
| ২৮১ | আঙ্গুল ঘুরিয়ে পাঁচিল দেওয়া |
| ২৮২ | আঙ্গুল চালানো |
| ২৮৩ | আঙুল ফুলে কলাগাছ |
| ২৮৪ | আঁচ আছে, আগুন নাই |
| ২৮৫ | আঁচ পাওয়া |
| ২৮৬ | আচারে বাড়া, বিচারে এড়া |
| ২৮৭ | আঁচলের নিচে থাকা |
| ২৮৮ | আজ আমীর, কাল ফকির |
| ২৮৯ | আজ কাল করা/ আজ নয় কাল |
| ২৯০ | আজ বাদে কাল |
| ২৯১ | আজ মরলে কাল দু'দিন হবে |
| ২৯২ | আজকে খায় না রাগে, কালকে সবার আগে |
| ২৯৩ | আজার যুদ্ধে আটুনি সার |
| ২৯৪ | আট ঘাট বেঁধে চলা |
| ২৯৫ | আঁটকুড়ের পুত |
| ২৯৬ | আটখানা করা |
| ২৯৭ | আটখানা হওয়া |
| ২৯৮ | আটাআটি হলেই লাঠালাঠি |
| ২৯৯ | আঁটি চোষা |
| ৩০০ | আটে-পিঠে দড়, তবে ঘোড়ার উপর চড় । |
| ৩০১ | আঁটুনি কসুনি সার |
| ৩০২ | আঠার আনা |
| ৩০৩ | আঠারো মাসে বছর |
| ৩০৪ | আঁত পাওয়া ভার |
| ৩০৫ | আতি চোর, পাতি চোর, হতে হতে সিঁধেল চোর । |
| ৩০৬ | আঁতে খালি দাঁতে নুন, পেটের ভরে তিন কোণ, দু স্নধ্যেবাহ্যে যায়, তার কড়ি কি বৈদ্যে পায়? |
| ৩০৭ | আঁতে ঘা দেওয়া |
| ৩০৮ | আত্ম রেখে ধর্ম, তবে পিতৃকর্ম । |
| ৩০৯ | আত্মারাম খাঁচা ছাড়া হওয়া |
| ৩১০ | আত্মারাম শুকিয়ে যাওয়া |
| ৩১১ | আঁতুড়েই বিনাশ করা |
| ৩১২ | আদা জল খেয়ে লাগা |
| ৩১৩ | আদা শুকালেও ঝাল যায় না |
| ৩১৪ | আদা, ওষুধের আধা । |
| ৩১৫ | আদার ক্ষেতে কুঙ্কুম |
| ৩১৬ | আদার ব্যপারী, জাহাজের খোঁজ রেখে কি হবে ? |
| ৩১৭ | আদাড় গাঁয়ে শিয়াল রাজা |
| ৩১৮ | আদায় কাঁচকলায় সম্বন্ধ । |
| ৩১৯ | আদি কহিলে মানুষ রুষ্ট । |
| ৩২০ | আদেখলের ঘটি হল, জল খেতে খেতে প্রাণটা গেল । |
| ৩২১ | আদ্যিকান্ডের কথা বললে পাবে ব্যথা |
| ৩২২ | আদ্যিকালের বদ্যি বুড়ো । |
| ৩২৩ | আদর বিবির চাদর গায়, ভাত পায় না ভাতার চায় |
| ৩২৪ | আদুরে গোপাল |
| ৩২৫ | আদরে ভোজন, কি করে ব্যঞ্জন । |
| ৩২৬ | আধা কাঁচকলার সম্বন্ধ |
| ৩২৭ | আঁধার ঘরের মানিক |
| ৩২৮ | আন কাপাস, নে তুলো । |
| ৩২৯ | আন মাগীর আন চিন্তে, দুয়ো মাগীর পতি চিন্তে |
| ৩৩০ | আন শুনতে কান শোনা |
| ৩৩১ | আন সতীনে নাড়ে চাড়ে, বোন সতীনে পুড়িয়ে মারে । |
| ৩৩২ | আনারস বলে ভাই কাঁঠাল, তুমি বড় খসখসে ! |
| ৩৩৩ | আন্দাজে ঘোড়া টেপা |
| ৩৩৪ | আপটির মা কাপটি |
| ৩৩৫ | আপন কোটে পাই, চিড়ে কুটে খাই |
| ৩৩৬ | আপন কোলে ঝোল সবাই টানে । |
| ৩৩৭ | আপন গাঁয়ে কুকুর রাজা |
| ৩৩৮ | আপন ঘরে সবাই রাজা |
| ৩৩৯ | আপন চেয়ে পর ভাল, পর চেয়ে জঙ্গল ভাল । |
| ৩৪০ | আপন ছাগল বেঁধে রাখি, পরের ছাগল হাততালি দি |
| ৩৪১ | আপন ছিদ্র জানে না, পরের ছিদ্র খোঁজে । |
| ৩৪২ | আপন পাঁজি পরকে দিয়ে দৈবজ্ঞ বেড়ায় মাথায় হাত দিয়ে |
| ৩৪৩ | আপন পাঠা লেজে কাটি । |
| ৩৪৪ | আপন বাপও সৎ বাপ হয় যদি মাও হয় সৎ মা |
| ৩৪৫ | আপন বেলায় চাপন চোপন, পরের বেলায় ঝুরঝুরে মাপন |
| ৩৪৬ | আপন বোন ভাত পায়না, শালীর তরে মণ্ডা । |
| ৩৪৭ | আপন বুদ্ধি ছিল ভাল, পরের বুদ্ধিতে পাগল হল । |
| ৩৪৮ | আপন বুদ্ধিতে তর, পর বুদ্ধিতে মর । |
| ৩৪৯ | আপন বুদ্ধিতে ফকির হই, পর বুদ্ধিতে বাদশা নই । |
| ৩৫০ | আপন বুদ্ধিতে ভাত, পর বুদ্ধিতে হা-ভাত । |
| ৩৫১ | আপন ভাল পাগলেও বোঝে |
| ৩৫২ | আপন হাত জগন্নাথ, পরের হাত এঁটো পাত । |
| ৩৫৩ | আপন হতে পর ভাল, দেশ হতে বিদেশ ভাল |
| ৩৫৪ | আপনা মাংসে হরিণা বৈরি । |
| ৩৫৫ | আপনার আপনি, ডোর আর কোপনি |
| ৩৫৬ | আপনার ঘোল কেউ টক বলে না । |
| ৩৫৭ | আপনার ঘর আঁধারে আলো, পড়ে মরি সেও ভালো |
| ৩৫৮ | আপনার ছাগল লেজের দিক থেকে কাটা |
| ৩৫৯ | আপনার ছেলেটি খায় এতটি, বেড়ায় যেন লাটিমটি/ পরের ছেলেটা খায় এতটা, বেড়ায় যেন বাঁদরটা । |
| ৩৬০ | আপনার জন্য কিছু নয়, জগত কেবল মায়াময় |
| ৩৬১ | আপনার ঢাকা থাক, পরের বিকিয়ে যাক |
| ৩৬২ | আপনার ধন পরকে দিয়ে দেবকী (কৃষ্ণের মাতা) মরে মাথায় হাত দিয়ে । |
| ৩৬৩ | আপনার নাক কেটে পরের যাত্রা ভঙ্গ । |
| ৩৬৪ | আপনার বিড়াল পথ্যি পায় না । |
| ৩৬৫ | আপনার বেলায় ছ'কড়ায় গণ্ডা, পরের বেলায় তিন গণ্ডা ।(আপনার বেলায় পাঁচকড়ায় গণ্ডা) |
| ৩৬৬ | আপনার মান আপন হাতে |
| ৩৬৭ | আপনার মান আপনি রাখ, কাটা কান চুল দিয়ে ঢাক । |
| ৩৬৮ | আপনার মত জগত দেখা |
| ৩৬৯ | আপনার হাতে পড়ল হাঁড়ি, ভাত রেখে আমানি বাড়ি |
| ৩৭০ | আপনারটা ষোল আনা পরেরটা কিছু না । |
| ৩৭১ | আপনারটা সবাই বড় দেখে । |
| ৩৭২ | আপনি খেতে ভাত পায় না শঙ্করীকে ডাকে । |
| ৩৭৩ | আপনি গেলে ঘোল পায় না, চাকরকে পাঠায় দুধের তরে । |
| ৩৭৪ | আপনি যেমন যেমন, জগত দেখি তেমন |
| ৩৭৫ | আপনি ঠাকুর ভাত পায় না, শঙ্করাকে ডাকে |
| ৩৭৬ | আপনি নাচে আপনি গায় । |
| ৩৭৭ | আপনি পায় না, পরকে বিলায় । |
| ৩৭৮ | আপনি বাঁচলে বাপের নাম । |
| ৩৭৯ | আপনি বড় ভাল, তাই লোককে বলে কালো । |
| ৩৮০ | আপনি রইলেন ডর পানিতে, পোলারে পাঠালেন চর । |
| ৩৮১ | আবাগের বেটা ভুত |
| ৩৮২ | আবর তাঁতি গোবর খায়, স্ত্রীর বাক্যে মরতে যায় |
| ৩৮৩ | আম খেয়ে খায় পানি,/ পেঁদি বলে আমি ন জানি। |
| ৩৮৪ | আম না থাকলে আমড়া । |
| ৩৮৫ | আম না পেয়ে আঁটি চোষা |
| ৩৮৬ | আম না হতেই আমসত্ত্ব ! |
| ৩৮৭ | আম নিম জামের ডালে দাঁত মাজো কৌতুহলে। |
| ৩৮৮ | আম লাগাই জাম লাগাই কাঁঠাল সারি সারি- বারো মাসের বারো ফল নাচে জড়াজড়ি। |
| ৩৮৯ | আম শুকালে আমসি, বয়স গেলে কাঁদতে বসি । |
| ৩৯০ | আম, আমড়া, কুজরা ধান / এই তিন নিয়ে বর্ধমান |
| ৩৯১ | আমার আমার যত কর, চিনির বলদ হয়ে মর । |
| ৩৯২ | আমার কথা শোন, ঘরদোর ভেঙ্গে ফেলে নটে শাক বোন । |
| ৩৯৩ | আমার নাম নিতাই, এক খাই এক থিতাই । |
| ৩৯৪ | আমি কই কি, আমার সারেন্দা বাজায় কি ! |
| ৩৯৫ | আমি কই নেড়ি ভেড়ি, আমার পাঁচখানা কাপড় ধোপার বাড়ি । |
| ৩৯৬ | আমি কি আর করি, আমি তো উপলক্ষ মাত্র । |
| ৩৯৭ | আমি কি নাচতে জানি নে, মাজায় ব্যাথা তাই পারিনে । |
| ৩৯৮ | আমি করি ভাই ভাই, দাদার কিন্তু মনে নাই । |
| ৩৯৯ | আমি ছাড়তে চাইলে কি হবে, কম্বল তো আমারে ছাড়ে না । |
| ৪০০ | আমিও ফকির হলাম, দেশেও আকাল এল । |
| ৪০১ | আমিও রারি (বিধবা) হলাম, রং-বিরঙ্গের শাড়িও বের হল । |
| ৪০২ | আমে দুধে এক হয়, আদাড়ের আঁটি আদাড়ে যায় |
| ৪০৩ | আমে ধান/ তেঁতুলে বান। |
| ৪০৪ | আমে-দুধে মিশে যায়, আঁটি গড়াগড়ি খায় ।। আমে-দুধে মিশে যায়, আঁটির কলা আদাড়ে যায় |
| ৪০৫ | আমের বদলে আমড়া |
| ৪০৬ | আমড়া কাঠের ঢেঁকি |
| ৪০৭ | আমড়াগাছি করা |
| ৪০৮ | আমড়াগাছে আম হয় না |
| ৪০৯ | আমড়াতলায় আম পেলে, আম তলায় কে যায় ? |
| ৪১০ | আর গাব খাব না, গাবতলা দিয়ে যাব না । গাব খাব না ত খাব কই, গাবের মত আছে কি ।। |
| ৪১১ | আর রাজ্যে বামুন নেই, কাশী ঠাকুর চিড়ে খাও । |
| ৪১২ | আরগুন নেই, ছারগুন আছে । |
| ৪১৩ | আরের দাঁত, আর ছিরে বুড়োর মাড়ি । |
| ৪১৪ | আরের মন আর দিকে, চোরের মন বোঁচকার দিকে |
| ৪১৫ | আরশোলাও পাখি, মুন্সেফও হাকিম ! |
| ৪১৬ | আল্ বোড্ডে |
| ৪১৭ | আল-আঁধারি |
| ৪১৮ | আলালের ঘরের দুলাল |
| ৪১৯ | আলেয়ার আলো |
| ৪২০ | আলো শুসে নেওয়া |
| ৪২১ | আলো হাওয়া বেঁধো না /রোগে ভোগে মরো না। |
| ৪২২ | আলোকপাত করা |
| ৪২৩ | আলোচাল দেখলে ভেড়ার মুখ চুলকায় |
| ৪২৪ | আলোর পর আঁধার |
| ৪২৫ | আলোয় আলোয় |
| ৪২৬ | আল্লায় দিয়া ধন দেখে মন,/ কাইড়া নিতে কতক্ষণ। |
| ৪২৭ | আলস্য হেন ধন থাকতে দুঃখের অভাব কি? |
| ৪২৮ | আঁশ মেটানো |
| ৪২৯ | আশু সমাধান |
| ৪৩০ | আশা আর ফুঁ আছে, দুধ আর বাটি নেই । |
| ৪৩১ | আশা আর বাসা ছোট করে মরে চাষা । |
| ৪৩২ | আশা করেছেন কাও, পাকলে খাবেন ডেও । |
| ৪৩৩ | আশা বৈতরণী নদী । |
| ৪৩৪ | আশাই পরম দুঃখ, নিরাশাই পরম সুখ । |
| ৪৩৫ | আশার অর্ধেক ফল |
| ৪৩৬ | আশার চেয়ে নিরাশা ভাল, হয়ে গেল তো হয়ে গেল । |
| ৪৩৭ | আশার শেষ নেই |
| ৪৩৮ | আশায় আমার পড়ল ছাই, এখন বল কোথায় যাই ? |
| ৪৩৯ | আশায় খেলিছে পাশা । |
| ৪৪০ | আশায় জল ঢেলে দেওয়া |
| ৪৪১ | আশায় বুক বাঁধা |
| ৪৪২ | আশায় বাঁচে চাষা, |
| ৪৪৩ | আশায় মরে চাষা |
| ৪৪৪ | আশ্বিনমাসে কুঠে পাঁঠাতেও কড়ি । |
| ৪৪৫ | আষাঢ় মাসে বান্ধে আইল/ তবে খায় বহু শাইল। |
| ৪৪৬ | আষাঢ়ে পনের শ্রাবণে পুরো/ ধান লাগাও যত পারো/ পটল বুনলে ফাগুনে/ ফলন বাড়ে দ্বিগুণে/ ভাদ্রের চারি, আশ্বিনের চারি/ কলাই করি যত পারি। |
| ৪৪৭ | আষাঢ়ের পানি। তলে দিয়া গেলে সার। উপরে দিয়া গেলে ক্ষার।। |
| ৪৪৮ | আষাঢ়ে গল্প |
| ৪৪৯ | আষাঢ়ে না হলে সূত, হা সূত যো সূত; ষোলতে না পুত, হা পুত যো পুত । |
| ৪৫০ | আষাঢ়ে পান চাষাড়ে খায়, গুয়া বনে পান গড়াগড়ি যায় । |
| ৪৫১ | আসেন লক্ষ্মী , যান বালাই |
| ৪৫২ | আস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না |
| ৪৫৩ | আস্তানা গাড়া |
| ৪৫৪ | আস্তানা গুটানো |
| ৪৫৫ | আস্তিন গুটানো |
| ৪৫৬ | আসতেও একা যেতেও একা, কার সাথে বা কার দেখা । |
| ৪৫৭ | আসন্নকালে বিপরীত বুদ্ধি |
| ৪৫৮ | আসমান জমিন ফারাক |
| ৪৫৯ | আসর গরম করা |
| ৪৬০ | আসর ঘরে মশাল নেই, ঢেঁকিশালে চাঁদোয়া । |
| ৪৬১ | আসর জমানো |
| ৪৬২ | আসরে নামা |
| ৪৬৩ | আসল ঘরে মশাল নাই, ঢেঁকির ঘরে বাতি |
| ৪৬৪ | আসল চেয়ে সুদ মিস্টি |
| ৪৬৫ | আসলের খোঁজ নেই, সুদের খবর । |
| ৪৬৬ | আহা, কি ভালবাসা, যেন মুসলমানের মুরগী পোষা ( মিথ্যে ভালবাসা, মুসলমানরা মুরগী পোষে কেবল মাত্র খাওয়ার জন্য) |
| ৪৬৭ | আহার নিদ্রা ভয়, যত বাড়াও তত হয় । |
| ৪৬৮ | আহ্লাদে আটখানা, ল্যাজা মুড়ো নিয়ে দশখানা । |
| ৪৬৯ | আহ্লাদে পুতুল |
| ৪৭০ | আহ্লাদের বউ তুমি, কেঁদোনা কেঁদোনা/ চাল চিবিয়ে খাব আমি রেঁধোনা রেঁধোনা |
| ৪৭১ | আড় নয়নে বাঁকা ভুরু, সেজন হয় নাটের গুরু |
| ৪৭২ | আড়াই আঙ্গুল দড়ি, সৃষ্টি জুড়ে বেড়ি । |
| ৪৭৩ | আড়াই কড়ার কাসুন্দি হাজার কাকের গোল । |
| ৪৭৪ | আড়াই প্যাঁচের বিদ্যা |
| ৪৭৫ | আড়াই হাতে লাগা |
| ৪৭৬ | আড়াল করা |
| ৪৭৭ | আড়ি পাতা |
| ৪৭৮ | আয় বুঝে ব্যয় করা |
| ৪৭৯ | আয়ত্বে আনা |
| ৪৮০ | ইঙ্গিতে বুঝলে মন, কাজ হতে কতক্ষণ ! |
| ৪৮১ | ইচ্ছা থাকিলে উপায় হয় । |
| ৪৮২ | ইচ্ছা থাকে যার, উপায় হয় তার |
| ৪৮৩ | ইচ্ছার ভার বোঝা বোধ হয় না |
| ৪৮৪ | ইঁচড়ে পাকা |
| ৪৮৫ | ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না ম'লে । |
| ৪৮৬ | ইট খোলা টালি তিন নিয়ে হাঁসখালি |
| ৪৮৭ | ইট পায় না, ফুট কাটে । |
| ৪৮৮ | ইটে নাই, ভিটে নাই, বাইরে মর্দানি |
| ৪৮৯ | ইটটি মারলে পাটকেলটি খেতে হয় । |
| ৪৯০ | ইঁদুর কপাল |
| ৪৯১ | ইঁদুর গর্ত খুড়ে মরে, সাপ এসে দখল করে । |
| ৪৯২ | ইঁদুর দৌড় |
| ৪৯৩ | ইন্দ্রের শচী (যখন যাহার, তখন তাহার ) |
| ৪৯৪ | ঈদের চাঁদ |
| ৪৯৫ | ঈমানে আমান, বেঈমানে দুনিয়া তামান |
| ৪৯৬ | ঈশান কোনের মেঘে ঝড় ওঠে বেগে । |
| ৪৯৭ | ঈশ্বর ঈশ্বর করে যেই, তার ঘরে ভাত নেই । |
| ৪৯৮ | ঈশ্বর করে কাম, মানুষের বদনাম । |
| ৪৯৯ | ঈশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য । |
| ৫০০ | ঈশ্বর যদি করেন কর্তা যদি মরেন, তবে ঘরে বসে কীর্তন শুনবো |
| ৫০১ | উই ইঁদুর কূজন, ভাল ভাঙ্গে তিনজন; সূচ সোহাগা সুজন, ভাল করে তিনজন । |
| ৫০২ | উঁচ কপালি চিঁড়ল দাঁতী লম্বা মাথার কেশ এমন নারী বিয়ে করলে ঘুরবে নানান দেশ |
| ৫০৩ | উঁচু হবে তো নিচু হও । |
| ৫০৪ | উচা মোটা পদে মোটা নাকে বাঁশী বায়, সেই কন্যা বিয়া কৈলে স্বামী আগে খায়। |
| ৫০৫ | উঁচান বাড়ি বড় ভয়, পড়লে বাড়ি সয়ে যায় । |
| ৫০৬ | উচিত কথা শুনতে তিতা । |
| ৫০৭ | উচিত কথার ভাত নাই । |
| ৫০৮ | উচিত কথায় দেবতা তুষ্ট, উচিত কথায় মানুষ রুষ্ট । |
| ৫০৯ | উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার । |
| ৫১০ | উচোট খেয়ে প্রনাম |
| ৫১১ | উচ্ছের কচি, পটোলের বীচি, ছাগের (শাকের) ছা, মাছের মা এইগুলো বেছে খা |
| ৫১২ | উজানে কৈ |
| ৫১৩ | উজাড় বনে শিয়াল রাজা । |
| ৫১৪ | উটকো ঝামেলা পোহানো |
| ৫১৫ | উঠান ভরা লাউ শসা/ ঘরে তার লক্ষীর দশা |
| ৫১৬ | উঠি উঠি করা |
| ৫১৭ | উঠে যাওয়া |
| ৫১৮ | উঠে পড়ে লাগা |
| ৫১৯ | উঠন্তি মূল পত্তনেই চেনা যায় ।। উঠন্ত বৃক্ষ পত্রেই চেনা যায় । |
| ৫২০ | উঠল বাই তো কটক যাই । |
| ৫২১ | উত্তর দুয়ারি ঘরের রাজা/ দক্ষিণ দুয়ারি তাহার প্রজা।/ পূর্ব দুয়ারির খাজনা নাই/ পশ্চিম দুয়ারির মুখে ছাই।। |
| ৫২২ | উৎপাতের কড়ি চিৎপাতে যায় |
| ৫২৩ | উদ খেতে খুদ নেই, নেউলে বাজায় শিঙে । |
| ৫২৪ | উদুখলে খুদ নেই, চাটগায় বরাত । |
| ৫২৫ | উদে মাছ ধরে, খটাসে তিন ভাগ করে । |
| ৫২৬ | উদোর পিন্ডি বুধোর ঘাড়ে । |
| ৫২৭ | উদর চিরলে ক বেরোয় না |
| ৫২৮ | উদর সর্বস্ব |
| ৫২৯ | উপকারী গাছের ছাল থাকে না । |
| ৫৩০ | উপচে পড়া |
| ৫৩১ | উপোষে (উপবাসে) যাবে দিন, ধার করলে হবে ঋণ । |
| ৫৩২ | উপোসের কেউ নয়, পারণের (পারণার) গোঁসাই |
| ৫৩৩ | উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত ভালো |
| ৫৩৪ | উপর থেকে পড়ে গেল জন পাঁচ সাত, যার যেখানে ব্যাথা তার সেখানে হাত |
| ৫৩৫ | উপরি পাওনা |
| ৫৩৬ | উপরে বাবুয়ানা, ভিতরে খড়ের বেনা । |
| ৫৩৭ | উপরের দিকে থু থু ফেললে নিজের গায়েই পড়ে । |
| ৫৩৮ | উপরোধে ঢেঁকি গেলা । |
| ৫৩৯ | উপস্থিত অন্ন ত্যাগ করতে নাই |
| ৫৪০ | উভয় সংকট |
| ৫৪১ | উলু বনে কেত্তন |
| ৫৪২ | উলোর মেয়ের কুলুজী, অগ্রদ্বীপের খোঁপা, শান্তিপুরের হাত নাড়া, গুপ্তিপাড়ার চোপা |
| ৫৪৩ | উলট পুরাণ |
| ৫৪৪ | উলটা বুঝলি রাম ! |
| ৫৪৫ | উল্টে চোরা মশান গায় |
| ৫৪৬ | উলুবনে মুক্তো ছড়ানো । |
| ৫৪৭ | উলুবনে সাঁতার দেওয়া |
| ৫৪৮ | উসকো মাটিতে বিড়াল হাগে |
| ৫৪৯ | উড়িয়ে দেওয়া |
| ৫৫০ | উড়ে এসে জুড়ে বসা । |
| ৫৫১ | উড়ে যাওয়া |
| ৫৫২ | উড়ে, নেড়ে, গলায় দড়ে, কথা কইবে এ তিন ছেড়ে |
| ৫৫৩ | উড়ো খই গোবিন্দায় নমঃ |
| ৫৫৪ | উড়তে না পেরে পোষ মানা । |
| ৫৫৫ | উড়তে পারে না ফুরফুর করে । |
| ৫৫৬ | ঊন বর্ষায় দুনো শীত |
| ৫৫৭ | ঊনিশ- বিশ |
| ৫৫৮ | ঊনপাঁজুরে বরাখুরে |
| ৫৫৯ | ঊনপঞ্চাশ বায়ু |
| ৫৬০ | ঊনভাতে দুনো বল, অধিক ভাতে রসাতল । |
| ৫৬১ | ঊরুত বেয়ে রক্ত পড়ে, চোখ গেল রে বাবা ! |
| ৫৬২ | ঋণ করে ঘি খাও । |
| ৫৬৩ | এ কি বিধির লীলাখেলা, কাকের গলায় তুলসী মালা । |
| ৫৬৪ | এ কি মোর জ্বালা, মেয়ে চামকাট ভালা, কানে দু'টা ঘুরঘুরে গ্মায় মতির মালা |
| ৫৬৫ | এ তো মুলোবাড়ী নয়, এ যে বেগুনবাড়ী |
| ৫৬৬ | এ পাড়ায় যদি ওষুধ খাওয়ায়, ও পাড়ায় মরে গণ্ডা দশ |
| ৫৬৭ | এই ডুমুরের গুমর (গরব) কর, পাকলে ডুমুর পড়ে মর । |
| ৫৬৮ | এই দিন দিন নয়, আরও দিন আছে । এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে । |
| ৫৬৯ | এই বিড়াল বনে গেলে বন-বিড়াল হয় |
| ৫৭০ | এই মানুষ বনে গেলে বন-মানুষ হয় |
| ৫৭১ | এক আঙুলে তুড়ি লাগে না । |
| ৫৭২ | এক আঁচড়ে চেনা যায় । |
| ৫৭৩ | এক ওয়াকিফহাল, সাত নবিসিন্দা |
| ৫৭৪ | এক কাটে ভারে, এক কাটে ধারে |
| ৫৭৫ | এক কাঠি বাজে না । |
| ৫৭৬ | এক কাঁদির কলা |
| ৫৭৭ | এক কান কাটা যায় লুকিয়ে চুরিয়ে, আর দুইকান কাটা যায় সবার সামনে দিয়ে ।। এক কান কাটা শহরের বার দে যায়, দু'কান কাটা শহরের ভিতর দে যায় |
| ৫৭৮ | এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করা |
| ৫৭৯ | এক কেড়ে (কলসি) দুধে এক ছিটে ( ফোঁটা) চোনা । |
| ৫৮০ | এক কলসি জল তুলে কাঁকালে দিলে হাত, এই মুখে খাবে তুমি বাগদিনীর ভাত |
| ৫৮১ | এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) |
| ৫৮২ | এক কড়ার মুরোদ নেই, ভাত মারার গোঁসাই |
| ৫৮৩ | এক গাছের ছাল অন্য গাছে জোড়া লাগে না । |
| ৫৮৪ | এক গালে চুন, এক গালে কালি |
| ৫৮৫ | এক গাঁয়ে ঢেঁকি পড়ে আর গাঁয়ে মাথা ব্যাথা |
| ৫৮৬ | এক গাঁয়ের কুকুর আর গাঁয়ের ঠাকুর |
| ৫৮৭ | এক গোয়ালে বিয়াইছে গাই, সেই রিস্তায় খালাতো ভাই |
| ৫৮৮ | এক গোয়ালের গরু |
| ৫৮৯ | এক গুরলে ( বা গুলতিতে) দুই পাখি মারা |
| ৫৯০ | এক চাঁদে জগত আলো |
| ৫৯১ | এক চির পান দু চির হল, সোনার সিংহাসনে ভাগ বসিল |
| ৫৯২ | এক চোখে কান্না, আর এক চোখে হাসি |
| ৫৯৩ | এক চোখে তেল, আর এক চোখে নুন বেচা। |
| ৫৯৪ | এক ছাদের তলায় আনা |
| ৫৯৫ | এক ছেলে তার ফুলের শয্যে, পাঁচ ছেলে তার কাঁটার শয্যে |
| ৫৯৬ | এক ছেলের মা, ভয়ে কাঁপে গা (জনসংখ্যা বাড়ুক সেই ইঙ্গিত) |
| ৫৯৭ | এক জায়গায় খাল কেটে আর এক জায়গার খাল ভরানো । |
| ৫৯৮ | এক জায়গায় থাকলে হাড়িতে কড়াইতে ঠকাঠুকি হয় |
| ৫৯৯ | এক জন গেলে, হাজার জন আসবে । |
| ৬০০ | এক ঝিকরে মাছ বেঁধে না সে-ই বা কেমন বড়শি, এক ডাকেতে সাড়া দেয় না সেই বা কেমন পড়শি |
| ৬০১ | এক টাকা হোক কামাই, গাবী যেন না হয়। |
| ৬০২ | এক টাকার শোক, আর এক ব্যাটার শোক। |
| ৬০৩ | এক যাত্রায় পৃথক ফল |
| ৬০৪ | এক ডাকে চেনা |
| ৬০৫ | এক দোর বন্ধ তো হাজার দোর খোলা |
| ৬০৬ | এক ধাপ এগোনো |
| ৬০৭ | এক ধারে কাটে আর এক ভারে কাটে। |
| ৬০৮ | এক পা জলে, আর এক পা স্থলে |
| ৬০৯ | এক পাগলে রক্ষা নেই সাত পাগলের মেলা |
| ৬১০ | এক পাঁঠা তিনবার কাটা |
| ৬১১ | এক প্যালে খাই আর এক পরবে খাই। |
| ৬১২ | এক পুতের আশা, আর নদীর কূলে বাসা |
| ৬১৩ | এক পুরুষে রোপে তাল,/ অন্য পুরুষে করে পাল।/ তারপর তিন পুরুষে খাবে ফল |
| ৬১৪ | এক পয়সা জমানো মানে এক পয়সা রোজগার করা |
| ৬১৫ | এক পয়সা নাই থলিতে, লাফিয়ে বেড়ায় গলিতে |
| ৬১৬ | এক পয়সা মা বাপ |
| ৬১৭ | এক বাপের এক ব্যাটা, হয় বোকা, না হয় ঠ্যাঁটা। |
| ৬১৮ | এক বার হ্যাগলে দু:খি, দুই বার হ্যাগলে সুখি, তিন বার হ্যাগলে রুগী। |
| ৬১৯ | এক বারের রোগী আর বারের রোজা |
| ৬২০ | এক ব্যঞ্জন ভাত, তাও আবার নুনে পোড়া |
| ৬২১ | এক বুদ্ধি ভালা, দুই বুদ্ধি আরো ভালা বেশী বুদ্ধি আলাজ্বালা। |
| ৬২২ | এক বনে দুই বাঘ |
| ৬২৩ | এক বরের মাগ হেলাফেলা ( হেলাদোলা), দোজবরের মাগ গলার মালা |
| ৬২৪ | এক বুড়ির নানা দোষ, নাকের উপরে হল খোস |
| ৬২৫ | এক ভস্ম আর ছার, দোষগুণ কব কার ? |
| ৬২৬ | এক মুখ সোনা দিয়ে ভরা যায়, পাঁচমুখ ছাই দিয়েও ভরা যায় না । |
| ৬২৭ | এক মুখে দুই কথা |
| ৬২৮ | এক মাঘে শীত যায় না। |
| ৬২৯ | এক মানিক সাত রাজার ধন |
| ৬৩০ | এক মায়ের এক পুত, খায় দায় যমের দুত । |
| ৬৩১ | এক মন হলে সমুদ্র শুকায় |
| ৬৩২ | এক মুরগি সাত জায়গায় জবাই । |
| ৬৩৩ | এক রত্তি দড়ি, সকল ঘর বেড়ি |
| ৬৩৪ | এক লাউয়ের বীচি, কেউবা করে কচর কচর, কেউ বা আছে কচি । |
| ৬৩৫ | এক লাফে বেড়ে যাওয়া |
| ৬৩৬ | এক লায়ে সয় আর এক মায়ে সয়। |
| ৬৩৭ | এক শিয়াল ডাকলে সব শিয়াল ডেকে ওঠে । |
| ৬৩৮ | এক সের জিনিসে পাঁচ সের ঠকানো |
| ৬৩৯ | এক সোহাগীর সাত ভাতার, তাও সোহাগীর মন ব্যাজার। |
| ৬৪০ | এক সুতোয় গাঁথা |
| ৬৪১ | এক সুর |
| ৬৪২ | এক সূর্যে রোদ পোহানো |
| ৬৪৩ | এক হাটে কিনে আর এক হাটে বেচা । |
| ৬৪৪ | এক হাত নেওয়া |
| ৬৪৫ | এক হাতে তালি বাজে না। |
| ৬৪৬ | এক হেঁসেলে তিন রাঁধুনি, পুড়ে (পড়ে) মরে তার ফ্যান গালুনি । |
| ৬৪৭ | একই ছবি |
| ৬৪৮ | একই ঝুড়িতে সব ডিম না রাখা |
| ৬৪৯ | একই রাস্তায় হাটা |
| ৬৫০ | এককে আর, দেখবে বেগার |
| ৬৫১ | একা ঘরের একা বউ খেতে বড় সুখ, মারতে এলে ধরতে নাই তাই বড় দুখ । |
| ৬৫২ | একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর |
| ৬৫৩ | একাই একশ |
| ৬৫৪ | একাদশে বৃহস্পতি |
| ৬৫৫ | একচোখো |
| ৬৫৬ | একে তো নাচুনী বুড়ি,/তার উপর ঢোলের বাড়ি |
| ৬৫৭ | একে তো মধুপর্কের বাটি, তায় আবার কাত । |
| ৬৫৮ | একে মা মনসা তায় ধুনোর গন্ধ |
| ৬৫৯ | একে মিন মিন দুয়ে পাঠ, তিনে গোলমাল চারে হাট । |
| ৬৬০ | একে রাঁড়ের ভাত, তায় মুসুরের ডাল |
| ৬৬১ | একে রুনু ঝণু, দুইয়ে পাঠ, তিনে গণ্ডগোল, চারে হাট |
| ৬৬২ | একেন পাপ সতেন কিংবা |
| ৬৬৩ | একটি ইঁদুর যদি নড়ে, চোরের মন ধড়ফড় করে |
| ৬৬৪ | একটি ভাত টিপে হাড়ি সুদ্ধ ভাতের খবর নেওয়া |
| ৬৬৫ | একতাই বল |
| ৬৬৬ | একতায় উত্থান বিভেদে পতন |
| ৬৬৭ | একদিন খায় না রাগে, পরের দিন বয় সকলের আগে। |
| ৬৬৮ | একদিন ঘি-রুটি, একদিন দাঁত চিরকুটি |
| ৬৬৯ | একবার না পারিলে দেখ শতবার। |
| ৬৭০ | একবার পথ হারানোর চেয়ে দুইবার অনুসন্ধান করে নেওয়া ভালো |
| ৬৭১ | একবার রাজাকার আজীবন রাজাকার, একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়। |
| ৬৭২ | একবরে ভাতারের মাগ, চিংড়িমাছের খোসা, দোজবরে ভাতারের মাগ নিত্যি করেন গোঁসা, তেজবরে ভাতারের মাগ সঙ্গে বসে খায়, ছাড়বরে ভাতারের মাগ কাঁধে চড়ে যায় |
| ৬৭৩ | একবরে মাগ নাড়ে চাড়ে, দোজবরে মাগ পুড়িয়ে মারে |
| ৬৭৪ | একূল ওকূল দুকূল যাওয়া |
| ৬৭৫ | একলা ঘরের গিন্নি হব, চাবি কাঠি ঘুরিয়ে যাব ।। একলা ঘরের গিন্নি হব, চাবি কাঠি ঝুলিয়ে নাইতে যাব । |
| ৬৭৬ | একুশ কোঁড়া গুণে খান, ফুলের ঘায়ে মূর্ছা যান |
| ৬৭৭ | একশো- আশি ডিগ্রী ঘুরে যাওয়া |
| ৬৭৮ | এখনই রসগোল্লা খেয়েছি, চায়ে আর চিনি দিও না । |
| ৬৭৯ | এগুলেও নির্বংশের বেটা, পেছুলেও নির্বংশের বেটা |
| ৬৮০ | এঙ যায় ব্যাঙ যায়, খোলসে বলে আমিও যাই |
| ৬৮১ | এঙ্গও যায় বেঙ্গও যায় লগে লগে খইয়া মাছও যায় |
| ৬৮২ | এঁচোড়ে পাকলে শীঘ্রই গোল্লায় যায় |
| ৬৮৩ | এ্যাত লালী আদেসের লয়। |
| ৬৮৪ | এঁটে ওঠা |
| ৬৮৫ | এঁটে ধরলে চিঁচিঁ করে, ছেড়ে দিলে লঙ্কা মারে |
| ৬৮৬ | এঁটো খায় মিঠার লোভে, যদি এঁটো মিঠা লাগে |
| ৬৮৭ | এঁটো পাত ( আস্তাকুড়ের পাতা) কখনও স্বর্গে যায় না |
| ৬৮৮ | এত সূক্ষ্ম যে নাই বললেও হয় |
| ৬৮৯ | এত সুখ কপালে, ছেঁড়া কাঁথা বগলে |
| ৬৯০ | এদিক নেই, ওদিক আছে |
| ৬৯১ | এনে দাও কাছে মারি, বাপের পূণ্যে নড়তে নারি |
| ৬৯২ | এবারকার রোগী, সেবারকার রোজা |
| ৬৯৩ | এমনি যায় না মাস, আবার দু'দিন বেশি |
| ৬৯৪ | এমনি তে ছাই, তার উপর আবার বাতাস |
| ৬৯৫ | এমনি নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি |
| ৬৯৬ | এর মুন্ডু ওর ঘাড়ে |
| ৬৯৭ | এল শ্রাদ্ধের গুঁতো দক্ষিণা |
| ৬৯৮ | এড়ে (ছেড়ে) দিয়ে তেড়ে ধরা |
| ৬৯৯ | এঁড়ে গরু, না টেনে দো । |
| ৭০০ | ওজন বুঝে চলা |
| ৭০১ | ওঝার ঘাড়ে ভুতের বোঝা |
| ৭০২ | ওঝার বেটা বনগরু |
| ৭০৩ | ওঠ ছুড়ি তোর বিয়ে, নেকড়ায় আগুন দিয়ে |
| ৭০৪ | ওঠা ধানের পথ্যি হয় না |
| ৭০৫ | ওষুধার্থে সুরাপান |
| ৭০৬ | ওষুধে কাজ হয়েছে |
| ৭০৭ | ওস্তাদের মার শেষ রাতে |
| ৭০৮ | ক অক্ষর গোমাংস |
| ৭০৯ | কংস মামার আদর |
| ৭১০ | কংস রাজার বদ (বধ) ফরমাস |
| ৭১১ | কই মাছের প্রাণ |
| ৭১২ | কইতে জানলে ঠকি না, বসতে জানলে উঠি না |
| ৭১৩ | কইনি জাঁইক মারো, যাতে সোজা হয় সেই ব্যবস্তা করো। |
| ৭১৪ | কইলে যায় মনের দুঃখ খাইলে যায় পেটের ভুখ। |
| ৭১৫ | কইলে বুঝেনা যে, এর নাম ঢগা বে আকলি মাত্ মাতে যে, এরে কয় পগা। |
| ৭১৬ | কুকাটনি খড়ি খাবার যম |
| ৭১৭ | কুকুর রাজা হলেও জুতো খায় |
| ৭১৮ | কুকুরকে নাই (লাই) দিলে মাথায় ওঠে |
| ৭১৯ | কুকুরের ওজর আছে তো চাকুরের ওজর নেই । |
| ৭২০ | কুকুরের কামড় হাটুর নীচে |
| ৭২১ | কুকুরের পেটে ঘি হজম হয় না । |
| ৭২২ | কুকুরের মুগের ( বা ঘি) পত্তি, কুকুর বলে আমার এ কি বিপত্তি |
| ৭২৩ | কুকুরের লেজে ঘি ঢেলে টানলেও সোজা হয় না । |
| ৭২৪ | কখনও খেয় না তালে আর ঘোলে, কখনও ভুলো না ঢেমনের বোলে |
| ৭২৫ | কাঁই ছাড়া আলু নাই, মাই ছাড়া মানুষ নাই। |
| ৭২৬ | কাউয়ার উপর কামানের গুলি। |
| ৭২৭ | কাক ও কোকিল একই বর্ণ, কিন্তু স্বরে ভিন্ন ভিন্ন |
| ৭২৮ | কাক কোকিলের সমান দর |
| ৭২৯ | কাক খায় কাঁঠাল, বকের মুখে আঠা |
| ৭৩০ | কাক জ্যোৎস্না |
| ৭৩১ | কাক নিল কান, কাকের পিছে পিছে যান |
| ৭৩২ | কাক মনে করে আমি বড় সেয়ানা |
| ৭৩৩ | কাক মরল ঝড়ে, পেঁচা বলে আমার শাপ লাগল হাড়ে হাড়ে |
| ৭৩৪ | কাক সবার মাংস খায়, কাকের মাংস কেউ খায় না |
| ৭৩৫ | কাকের উপর কামানের চেষ্টা |
| ৭৩৬ | কাকের ছা বকের ছা |
| ৭৩৭ | কাকের ডিমও সাদা হয়, বিদ্বানের ছেলেও গাধা হয় |
| ৭৩৮ | কাকের পিছে ফিঙে লাগা |
| ৭৩৯ | কাকের বাসায় কোকিলের ছা, জাত স্বভাবে কাড়ে রা (রা=রব) |
| ৭৪০ | কাকের মুখে কৃষ্ণ কথা |
| ৭৪১ | কাকের মাংস কাকে খায় না, জোঁকের গায়ে জোঁক বসে না |
| ৭৪২ | কাকের লুকানো |
| ৭৪৩ | কাগের ঠ্যাং বগের ঠ্যাং |
| ৭৪৪ | কাগের বাসা |
| ৭৪৫ | কাগজ, কলম কালি -- তিন নিয়ে বালি |
| ৭৪৬ | কাগুজে বাঘ |
| ৭৪৭ | কাঙ্গালি মেরে কাছারি গরম |
| ৭৪৮ | কাঙ্গালের মরণ বিটকেল |
| ৭৪৯ | কাঙ্গলা আপনা সামলা |
| ৭৫০ | কাঙাল বিদায় |
| ৭৫১ | কাঙালকে শাকের ভুঁই দেখাতে নেই |
| ৭৫২ | কাঙালের কথা বাসি হলে মিঠে |
| ৭৫৩ | কাঙালের ঘোড়া রোগ |
| ৭৫৪ | কাঙালের চাইতে জঞ্জাল ভাল। |
| ৭৫৫ | কাঙালের ঠাকুর ব্যাধি |
| ৭৫৬ | কাঙালের মুড়কিই সন্দেশ |
| ৭৫৭ | কাঙালের রাংতাই সোনা |
| ৭৫৮ | কাঁচা গাথুনির দুনো খাটুনি |
| ৭৫৯ | কাঁচা গুয়ে ঢিল মারা |
| ৭৬০ | কাঁচা বাঁশ, নদীর ধারে বাস, নারীর মুখের হাঁস- এই তিনে সর্বনাশ। |
| ৭৬১ | কাঁচা বাঁশে ঘুন ধরে |
| ৭৬২ | কাঁচা মাটিতে পা দেওয়া |
| ৭৬৩ | কাঁচা রোপা শুকায়/ ভুঁইয়ে ধান ভুঁইয়ে লুটায়। |
| ৭৬৪ | কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ( ট্যাঁস ট্যাঁস) |
| ৭৬৫ | কাচে কাঞ্চনে সমান |
| ৭৬৬ | কাঁচপোকায় আরশুলা ধরা |
| ৭৬৭ | কাছা আলগা |
| ৭৬৮ | কাছা খুলতে দেরি হওয়া |
| ৭৬৯ | কাছা খুলতে দেরি হয়, ভাগ্য খুলতে দেরি হয় না । |
| ৭৭০ | কাছা দিতে কোঁচা আঁটে না, কোঁচা দিতে কাছা আঁটে না |
| ৭৭১ | কাছা দেয়ার কাপড় নেই, মাথার উপর ঘোমটা চাই |
| ৭৭২ | কাজ আটকালে বুদ্ধি যোগায় |
| ৭৭৩ | কাজ চলা |
| ৭৭৪ | কাজ দেখানো |
| ৭৭৫ | কাজ নেই কাজ করে, ধানে চালে এক করে |
| ৭৭৬ | কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি |
| ৭৭৭ | কাজ হাসিল করা |
| ৭৭৮ | কাজও নেই, কামাইও নেই |
| ৭৭৯ | কাজীর কাছে হিঁদুর পরব |
| ৭৮০ | কাজীর গাই কিতাবে আছে, গোয়ালে নাই |
| ৭৮১ | কাজীর বিচার |
| ৭৮২ | কাজে এড়া ভোজনে দেড়া |
| ৭৮৩ | কাজে কম ভোজনে যম |
| ৭৮৪ | কাজে কুঁড়ে, ভোজনে দেড়ে, বচনে মারে তেড়ে ফুঁড়ে |
| ৭৮৫ | কাজের কাজ |
| ৭৮৬ | কাজের কাজি |
| ৭৮৭ | কাজের বেলা পায় না খুঁজে, খাওয়ার বেলায় আগে |
| ৭৮৮ | কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি |
| ৭৮৯ | কাজের বেলায় ভাগে, খাওয়ার বেলায় আগে |
| ৭৯০ | কাজের মধ্যে চাষ, রোগের মধ্যে কাশ |
| ৭৯১ | কাজের মধ্যে দুই, খাই আর শুই |
| ৭৯২ | কাজের লোক |
| ৭৯৩ | কাটা কইয়ের ন্যায় ছটফট করা |
| ৭৯৪ | কাটা কান চুল দিয়ে ঢাকি |
| ৭৯৫ | কাঁটা গাছের তলায় থাকা |
| ৭৯৬ | কাটা ঘায়ে নুনের ছিটে |
| ৭৯৭ | কাঁটা দিয়ে কাঁটা তোলা |
| ৭৯৮ | কাঁটা বিছানো |
| ৭৯৯ | কাঁটা বিনা কমল নাই, কলঙ্ক বিনা চাঁদ নাই |
| ৮০০ | কাঁটায় কাঁটায় |
| ৮০১ | কাটিলে রক্ত নাই, কুটিলে মাংস নাই |
| ৮০২ | কাটতে কাটতে নির্মূল |
| ৮০৩ | কায়দার বাগেরহাট/ বেকায়দার ফকিরহাট/ চিত কারেঙ্গা চিতলমারী/ ভুট করেঙ্গা ভুটেমারী |
| ৮০৪ | কাঠ খায়, আঙ্গারা হাগে |
| ৮০৫ | কাঠখড় পোড়ানো |
| ৮০৬ | কাঁঠাল খেয়ে লাগল আঠা, তেল দিয়ে ঘুচাও লেঠা |
| ৮০৭ | কাঁঠালের আমসত্ত্ব |
| ৮০৮ | কাঠি দেওয়া |
| ৮০৯ | কাঠের বিড়াল হোক তাতে কি বা আসে যায়, ইঁদুর ধরে কিনা সেটাই বিষয় |
| ৮১০ | কাঠের ভিতর পিঁপড়ে বলে, চিনি নইলে বাবু নি, চিন্তামণি চিন্তা করে যোগান তারে অমনি |
| ৮১১ | কাঠবিড়ালীর সেতু বন্ধন |
| ৮১২ | কাঠবিড়ালের সাগর বাঁধা |
| ৮১৩ | কাদা ঘেঁটো না |
| ৮১৪ | কাদা চিংড়ি তেল খাবার যম |
| ৮১৫ | কাদা ছোঁড়া |
| ৮১৬ | কাদায় গুণ ফেলে বাস করা |
| ৮১৭ | কাঁধ দেওয়া |
| ৮১৮ | কাঁধে কাঁধে মেলানো |
| ৮১৯ | কাঁধে কুড়ুল, বনময় খোঁজা |
| ৮২০ | কাঁধে ঝোলা নেওয়া |
| ৮২১ | কাঁধে নেওয়া |
| ৮২২ | কান কাটা যাওয়া |
| ৮২৩ | কান কাঁদেন সোনারে, সোনা কাঁদেন কান রে |
| ৮২৪ | কান কেটে কুত্তার পায়ে দেওয়া |
| ৮২৫ | কান খাড়া করা |
| ৮২৬ | কান গরম করে দেওয়া |
| ৮২৭ | কান ঘেঁষে যাওয়া |
| ৮২৮ | কান চায় সোনা, সোনা চায় কান |
| ৮২৯ | কান চায় সোনারে, সোনা চায় কানেরে |
| ৮৩০ | কানু ছাড়া গীত নাই |
| ৮৩১ | কান টানলে মাথা আসে |
| ৮৩২ | কান দেওয়া |
| ৮৩৩ | কান পাতা |
| ৮৩৪ | কান পাতলা |
| ৮৩৫ | কান ফাটান |
| ৮৩৬ | কান ভাঙানো |
| ৮৩৭ | কান ভারি করা |
| ৮৩৮ | কানা (বা অন্ধ ) ক'বার নড়ি হারায় |
| ৮৩৯ | কানা কানি |
| ৮৪০ | কানা কুঁজো খোঁড়া তিন অসতের গোঁড়া |
| ৮৪১ | কানা খোঁড়ার একগুণ বাড়া |
| ৮৪২ | কানা গরু বামনকে দান |
| ৮৪৩ | কানা গরুর ভিন্ন পথ |
| ৮৪৪ | কানা গরুর ভিন্ন মাঠ (বা গোঠ) |
| ৮৪৫ | কানা ছেলের নাম পদ্মলোচন |
| ৮৪৬ | কানা পুতে পোষে, রাজার বউ শোষে |
| ৮৪৭ | কানা পুতে পোষে, রাজার বেটি শোষে |
| ৮৪৮ | কানা পুতের নানা রোগ |
| ৮৪৯ | কানা মেঘের বৃষ্টি, সর্বত্র নয় দৃষ্টি |
| ৮৫০ | কানা, খোঁড়া, ভেঙ্গুর শয়তানের লেঙ্গুর |
| ৮৫১ | কানা, খোঁড়ার একগুণ বাড়া |
| ৮৫২ | কানাকানি |
| ৮৫৩ | কানাকানি পড়ে যাওয়া |
| ৮৫৪ | কানার আবার রাতই কি আর দিনই কি? |
| ৮৫৫ | কানায়ে ভাগিনা |
| ৮৫৬ | কানে আঙুল দেওয়া |
| ৮৫৭ | কানে খাটো |
| ৮৫৮ | কানে তোলা |
| ৮৫৯ | কানে তুলো গোঁজা |
| ৮৬০ | কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো |
| ৮৬১ | কানে ধরে বলা |
| ৮৬২ | কানের জল, জল দিয়েই বেরোয় |
| ৮৬৩ | কান্দে কান্দে না মিশলে কুটুম্বিতালী হয় না। |
| ৮৬৪ | কাপড় দিয়ে আগুন ঢাকা |
| ৮৬৫ | কাপড় হলে পচা, আঙ্গুল হয় খোঁচা |
| ৮৬৬ | কাপুড়ে বাবু |
| ৮৬৭ | কাপড়ের তলে সবাই ল্যাঙটা। |
| ৮৬৮ | কাপড়ের দাগ যায় ধুলে, মনের দাগ যায় ম'লে |
| ৮৬৯ | কাম করা লয়, চিত্তি পুরান; ঢিকি দিয়ে কান চুলকানো |
| ৮৭০ | কাম ত পারে না, বন্দুক ঘাড় ত ল্যায়। |
| ৮৭১ | কাম থুয়্যা মারে মাছ, অলক্ষী লাগে পাছ। |
| ৮৭২ | কাম নাই পাঁটার মকমকিই সার। |
| ৮৭৩ | কামাতে পারে না নাপিত, ধামা ভরা ক্ষুর । কামাতে কামাতে যায় রঘুনাথপুর । |
| ৮৭৪ | কামান দাগা |
| ৮৭৫ | কামানো মাথায় ক্ষুর বোলানো |
| ৮৭৬ | কামার বুড়ুলে লোহা শক্ত হয় |
| ৮৭৭ | কামারকে ইস্পাত ফাঁকি |
| ৮৭৮ | কামারের কাছে ছুঁচ বেচতে আসা |
| ৮৭৯ | কামারের কাছে লোহা চুরি |
| ৮৮০ | কামারের কাছে লোহা জব্দ |
| ৮৮১ | কামারের কুমোর বৃত্তি |
| ৮৮২ | কামে কুঁড়্যা, ভোজনে ডের্যা। |
| ৮৮৩ | কামলা আপনি সামলা |
| ৮৮৪ | কামড়া কামড়ি |
| ৮৮৫ | কার কপালে কেবা খায় |
| ৮৮৬ | কার শ্রাদ্ধ কে বা করে, খোলা কেটে বামুন মরে |
| ৮৮৭ | কার সাধ্য কেবা মারে খোদা যারে রাজি |
| ৮৮৮ | কারে পড়লে আল্লার নাম |
| ৮৮৯ | কারো ঘর পোড়ে, কেউ আগুন পোহায় |
| ৮৯০ | কারো ঘর পোড়ে, কেউ ধোঁয়া খায় |
| ৮৯১ | কারো পৌষ মাস, কারো সর্বনাশ |
| ৮৯২ | কারো শাকে বালি, কারো দুধে চিনি |
| ৮৯৩ | কারণ বই কার্য নাই |
| ৮৯৪ | কার্ত্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে একবার আসে একলা |
| ৮৯৫ | কাল যায়, না জল যায় |
| ৮৯৬ | কাল ধানের ধলা পিঠা,/ মা'র চেয়ে মাসি মিঠা। |
| ৮৯৭ | কাল বামুন, কটা শুদ্র, বেঁটে মুসলমান, ঘরজামাই, পোষ্যপুত্র পাঁচজনই সমান |
| ৮৯৮ | কাল রাম রাজা হবে, আজ বনবাস |
| ৮৯৯ | কালঘাম ছোটা |
| ৯০০ | কালা গরু কালেশ্বর/ বাছুর বিয়ায় নাগেশ্বর/ যদি বাছুর ওহরে/ দুধ পারে টোহরে।। |
| ৯০১ | কালা পাহাড় |
| ৯০২ | কালা পুরুত, তোতলা যজমান |
| ৯০৩ | কালা বামুন, নম:শূদ্র, বেটে মুসলমান/ ঘর জামাই, পোষ্য পুত্র; এ পাচজনই সমান (কিশোরগঞ্জ) |
| ৯০৪ | কালা বলে গায় ভালো, অন্ধ বলে নাচে ভালো । |
| ৯০৫ | কালা বলে গায় ভালো, কানা বলে নাচে ভালো । |
| ৯০৬ | কালা শুনে ঢাকের বাদ্যি, কালা বলে মোর বিয়ের বাদ্যি |
| ৯০৭ | কালি কলম পাত, যেমন তেমন হাত |
| ৯০৮ | কালি কলম পাত, তবে লেখার হাত |
| ৯০৯ | কালি কলম মন, লেখে তিন জন |
| ৯১০ | কালি ছিলাম বসে স্বর্ণপিড়ে, আজ বসেছি আস্তাকুঁড়ে |
| ৯১১ | কালী কালী বনমালী, শেখ পরাণে জয়ধর আলি |
| ৯১২ | কালীঘাটের কাঙ্গালী |
| ৯১৩ | কালীঘাটের চন্ডীপাঠ |
| ৯১৪ | কালীর অক্ষর নাইকো পেটে, চন্দী পড়ে কাছা এঁটে |
| ৯১৫ | কালীর দোহাই দিয়ে পাঁঠা খাওয়া |
| ৯১৬ | কালীর শোভা করে অসি, শিবের শোভা শিরে শশী |
| ৯১৭ | কালে আবজায় তুলে বেচে, তার বাড়া কি ফসল আছে ? |
| ৯১৮ | কালে কালে কতই হল, পুলি পিঠের লেজ গজালো |
| ৯১৯ | কালে ভদ্রে |
| ৯২০ | কালের আবার কালাকাল |
| ৯২১ | কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা |
| ৯২২ | কালো কাপড়, রুখু মাথা, লক্ষ্মী বলেন থাকব কোথা ? |
| ৯২৩ | কালো জগতের আলো |
| ৯২৪ | কালো টাকা |
| ৯২৫ | কালো বামুন, গোরা হাড়ি, বেঁটে মুসলমান বদমাশ হয় |
| ৯২৬ | কালো মেয়ে কি থাকবে ঘরে, সব বিকোবে বাজার দরে। |
| ৯২৭ | কালো হাড়ি কেয়াপাত, তবে দেখবি জগন্নাথ |
| ৯২৮ | কালোয় কালোয় ধলো হয় না |
| ৯২৯ | কালনেমির লঙ্কা ভাগ |
| ৯৩০ | কাশীতে ভূমিকম্প |
| ৯৩১ | কাশীধামে কাক মরেছে, কুমিল্লাতে হাহাকার |
| ৯৩২ | কাঁড়ানো চালে তিন ঘা পাড় |
| ৯৩৩ | কাঁড়ানো চালে তিন ঘা পাড় |
| ৯৩৪ | কায়েতের ঘরের বিড়ালটাও আড়াই অক্ষর পড়ে |
| ৯৩৫ | কায়েতের ছেলের কলমের আগায় ভাত |
| ৯৩৬ | কায়েতের মূর্খ, কলুর বলদ |
| ৯৩৭ | কি অপূর্ব সৃষ্টি, মা তিঁত ছা মিষ্টি |
| ৯৩৮ | কি কথা বলব সই, পান্তা ভাতে টক দই |
| ৯৩৯ | কি কর শ্বশুর মিছে খেটে/ ফাল্গুনে এঁটে পোত কেটে/ বেড়ে যাবে ঝাড়কি ঝাড়/ কলা বইতে ভাংগে ঘাড়। |
| ৯৪০ | কি করো শ্বশুর লেখা জোখা,/ মেঘেই বুঝবে জলের রেখা।/ কোদাল কুড়ুলে মেঘের গাঁ,/ মধ্যে মধ্যে দিচ্ছে বা।/ কৃষককে বলোগে বাঁধতে আল,/ আজ না হয় হবে কাল। |
| ৯৪১ | কি যাতনা বিষে, বুঝিবে ষে কিসে, কভু আশীর্বিষে দংশেনি যারে |
| ৯৪২ | কি দিব কি দিব খোটা, গয়ায় মরেছে বাপ-বেটা |
| ৯৪৩ | কি বলব ভাসুর ঘরে, নইলে তোর ছেলে মোর ছেলে মারে? |
| ৯৪৪ | কিনা মুরগীর ঠোঁটহিনি গোস্ত। |
| ৯৪৫ | কিনতে ছাগল, বেচতে পাগল |
| ৯৪৬ | কিবা জ্যেষ্ঠ, কি কনিষ্ঠ, যেই বুঝে সেই শ্রেষ্ঠ |
| ৯৪৭ | কিল খেয়ে কিল চুরি করা |
| ৯৪৮ | কিল খেয়ে কিল হজম করা |
| ৯৪৯ | কিলিয়ে কাঁঠাল পাকানো |
| ৯৫০ | কিসে আর কিসে, ধানে আর তুষে |
| ৯৫১ | কিসে নাই কি, (তার) পান্তা ভাতে ঘি |
| ৯৫২ | কিসের নাই কি, বেগুন পোড়ায় ঘি |
| ৯৫৩ | কচু কাটতে কাটতেই ডাকাত হয় |
| ৯৫৪ | কচু পোড়া খাওয়া |
| ৯৫৫ | কচি খুকি, কুলোয় শুয়ে তুলোয় দুধ খান । |
| ৯৫৬ | কচি পাঁঠা, পাকা মেষ, দইয়ের আগা, ঘোলের শেষ- এইগুলো খেতে বেশ । |
| ৯৫৭ | কীচক বধ |
| ৯৫৮ | কচ্ছপের কামড় |
| ৯৫৯ | কচ্ছপের প্রাণ |
| ৯৬০ | কচুবনের কালাচাঁদ |
| ৯৬১ | কচুর বেটা ঘেচু, বড় বাড়েন তো মান । |
| ৯৬২ | কে আছ গোঁ পুতন্তি, স্নান করোগে রটন্তী। |
| ৯৬৩ | কে জানে তার লেখাজোখা, তিন চাঁড়ালের তিন টাকা |
| ৯৬৪ | কেউ খায় ভালা চিজ কেউ খায় বুরা, কেউ অয় পীর-ফকির কেউ অয় চোরা। |
| ৯৬৫ | কেউ দিলে কেউ পায় |
| ৯৬৬ | কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায় |
| ৯৬৭ | কেউ মরে কেউ হরি হরি বলে |
| ৯৬৮ | কেউ মরে বিল সেচে, কেউ খায় কই |
| ৯৬৯ | কেঁচো খুড়তে কেউটে |
| ৯৭০ | কেঁচো খুড়তে সাপ |
| ৯৭১ | কেঁচো দিয়ে কাতলা ধরা |
| ৯৭২ | কেটে পড়া |
| ৯৭৩ | কেঁদে কূল পাওয়া |
| ৯৭৪ | কেঁদে হাট করা |
| ৯৭৫ | কেমন (তোমার যেমন) ভালবাসা, মুসলমানের মুরগি পোষা |
| ৯৭৬ | কেল্লা ফতে করা |
| ৯৭৭ | কেল্লা মেরে দেওয়া |
| ৯৭৮ | কোকিল বঁধু ছেলে ধরতে জানেন না |
| ৯৭৯ | কোট ধরে বসে থাকা |
| ৯৮০ | কোথাকার জল কোথায় গড়ায় |
| ৯৮১ | কোথাকার জল কোথায় যায় |
| ৯৮২ | কোথায় ধর্মতলা আর কোথায় খাটেরতলা |
| ৯৮৩ | কোথায় রাম রাজা হবেন, না বনবাস! |
| ৯৮৪ | কোদাল পাড়লেই হয় না চাষ |
| ৯৮৫ | কোন কালে (বা জন্মে) হবে পো, নেকড়া-কানি তুলে থো । |
| ৯৮৬ | কোন কালে নাইকো গাই, চালুনি নিয়ে দুইতে যাই |
| ৯৮৭ | কোন্ কালেই বা চুরি করেছি, ঘরে ভাত নেই তাই এসেছি । |
| ৯৮৮ | কোন জন্মে ছিল না ডুলি, আগে দুই পা তুলি |
| ৯৮৯ | কোন ঠাসা হওয়া |
| ৯৯০ | কোন বা বিয়ে, তার দু-পায় আলতা |
| ৯৯১ | কোনও বড় কাজ রাতারাতি হয় না |
| ৯৯২ | কোন্দলে জাত নষ্ট |
| ৯৯৩ | কোমর বেঁধে লাগা |
| ৯৯৪ | কোল টানা ছ । |
| ৯৯৫ | কোলে মরে ত পোষানী দেয় না । |
| ৯৯৬ | কুঁজী, না ঐ খুঁজি |
| ৯৯৭ | কুঁজোর কি অনিচ্ছা যে চিত হয়ে শোয় |
| ৯৯৮ | কুজনের নাহি লাজ নাহি অপমান, সুজনের এক কথা মরণ সমান । |
| ৯৯৯ | কুঁজড়ো কাওয়ারি নুর-- তিন নিয়ে মেদিনীপুর |
| ১০০০ | ক'টি ছেলে, না পুড়িয়ে খাব । |
Monday, 11 January 2016
বাংলা প্রবাদ, প্রবচন ও বাগধারা -- ১
Subscribe to:
Post Comments (Atom)
brother, atleast you should've put the meanings of these proverbs. its an amazing collection.
ReplyDelete✍️সাহিত্যরসিক জনের মনোহরণ কারী এই সৃষ্টি ব্লগারকে স্মরণীয় রাখবেই। আরও চমকে চোখ ধাঁধানোর অপেক্ষায় রইলাম।
ReplyDeleteধন্যবাদ।
🙏