| ৫০০২ | সরু পেটে গরু ধরে. |
| ৫০০৩ | সুর মেলানো |
| ৫০০৪ | সরিষা বনে কলাই মুগ,/ বুনে বেড়াও চাপড়ে বুক। |
| ৫০০৫ | সরিষার ভিতর ভূত থাকা |
| ৫০০৬ | স্রোতে গা ঢালা |
| ৫০০৭ | সূর্যের চেয়ে বালি গরম, নদীর চেয়ে প্যাক ঠান্ডা! |
| ৫০০৮ | সর্পে রজ্জু ভ্রম |
| ৫০০৯ | সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দেবো কোথা। |
| ৫০১০ | সর্বঘটের কাঁঠালি কলা |
| ৫০১১ | সর্বস্বের বাড়া দন্ড নাই |
| ৫০১২ | সর্ষের মধ্যে ভুত । |
| ৫০১৩ | সস্তা জনপ্রিয়তা কুড়ান |
| ৫০১৪ | সস্তার কিস্তি মাত |
| ৫০১৫ | সস্তার তিন অবস্থা |
| ৫০১৬ | সস্তায় মাটি কেনা ভাল |
| ৫০১৭ | সহিলে সম্পত্তি, না সহিলে বিপত্তি |
| ৫০১৮ | স'য়ে থাকলে র'য়ে যায় |
| ৫০১৯ | হই গিন্নী, না ছুঁই হাড়ি |
| ৫০২০ | হইবো পুতে ডাকবো বাপ/ তয় পুরবো মনর থাপ। |
| ৫০২১ | হওয়া ছেলে বাপ ডাকে না, হবু ছেলের আশা |
| ৫০২২ | হওয়া ভাতে কাঠি |
| ৫০২৩ | হওয়া-পুত্র বনবাস, আবার হবে তার আশ |
| ৫০২৪ | হক কথাতে আহাম্মক নষ্ট |
| ৫০২৫ | হক কথার মার নেই |
| ৫০২৬ | হক চাল কাঁড়াবার নাই, মুলুকের চাল কাঁড়াতে যাই |
| ৫০২৭ | হুকুমের নৌকা শুকনো দিয়ে চলে। |
| ৫০২৮ | হা করে তাকিয়ে থাকা |
| ৫০২৯ | হাঁ করলেই গাঁর উদ্দেশ পাওয়া যায় |
| ৫০৩০ | হাই তুললে হাত পাতে । |
| ৫০৩১ | হাই মরছে আঘুনে-কুয়ান দিছে ফাগুনে |
| ৫০৩২ | হাইগা খায়, খাইয়া মুতে, তারে দেইখা যমে কুতে। |
| ৫০৩৩ | হাইয়ের আছে ভাই, হাঁচির কেউ নাই |
| ৫০৩৪ | হাওয়া হওয়া |
| ৫০৩৫ | হাকিম নড়ে তো হুকুম নড়ে না |
| ৫০৩৬ | হাকিম হয়ে হুকুম দাও, পেয়াদা হয়ে মার । |
| ৫০৩৭ | হাগ যদি পরের ঘরে, আপন ঘরে হাগে পরে । |
| ৫০৩৮ | হাগা (হেগো) নাড়ী (রোগী) মুখে টনকো |
| ৫০৩৯ | হাগা নাই, ফরফরি আছে |
| ৫০৪০ | হাগা নেই, পোঁদের ডাক বেশি |
| ৫০৪১ | হাগার নেই বাঘার ভয় |
| ৫০৪২ | হাগেও না, পথও ছাড়ে না |
| ৫০৪৩ | হাগুন্তির লাজ নাই, দেখুন্তির লাজ |
| ৫০৪৪ | হাচি টিকটিকি বাধা, যে না মানে সে গাধা |
| ৫০৪৫ | হাজার টাকা দিলেও কাটা কান জোড়া লাগে না |
| ৫০৪৬ | হাট কানা |
| ৫০৪৭ | হাটে ( বা গাছে) কলা নৈবেদ্যায় নমঃ |
| ৫০৪৮ | হাটে গেছিল কার মা, সে দেখেছে বাঘের পা |
| ৫০৪৯ | হাট বারেই হাট বসে |
| ৫০৫০ | হাটে বিকায় না যে লাউ, তারে এনেছে নন্দ সাউ |
| ৫০৫১ | হাটে হাড়ি ভাঙা |
| ৫০৫২ | হাটের দর আর পেটের ছেলে লুকানো যায় না |
| ৫০৫৩ | হাটের দুয়ারে আগড় নাই |
| ৫০৫৪ | হাটের নেড়া হুজুগ চায়, হুজুগ পেলেই ছুটে যায় |
| ৫০৫৫ | হাটের মাঝে ঢোল পেটানো |
| ৫০৫৬ | হাটের মাঝে হাঁড়ি ভাঙ্গা |
| ৫০৫৭ | হাটবার আগে হামাগুড়ি |
| ৫০৫৮ | হাঁটুর বয়সি |
| ৫০৫৯ | হাড় ভাজা ভাজা হওয়া |
| ৫০৬০ | হাত আলস্যে গোঁফ নষ্ট |
| ৫০৬১ | হাত কামড়ানো |
| ৫০৬২ | হাত করা |
| ৫০৬৩ | হাত খালি রাখা |
| ৫০৬৪ | হাত গুটিয়ে রাখা |
| ৫০৬৫ | হাত চালানো |
| ৫০৬৬ | হাত ছোট, আম বড় |
| ৫০৬৭ | হাত ঝাড়লেই পর্বত |
| ৫০৬৮ | হাত ঝেড়ে ফেলা |
| ৫০৬৯ | হাত তোলা |
| ৫০৭০ | হাত দিয়ে হাতী ঠেলা |
| ৫০৭১ | হাত ধুয়ে ফেলা |
| ৫০৭২ | হাত পা ঠান্ডা হওয়া |
| ৫০৭৩ | হাত পা বেঁধে জলে ফেলা |
| ৫০৭৪ | হাত পাকানো |
| ৫০৭৫ | হাত বাড়ানো |
| ৫০৭৬ | হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে |
| ৫০৭৭ | হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত আর জল । |
| ৫০৭৮ | হাতি চড়ে ভিক্ষে মাগি, ইচ্ছেয় না দাও ঘর ভাঙি |
| ৫০৭৯ | হাতি দিয়ে হাতি ধরা |
| ৫০৮০ | হাতি পাঁকে পড়লে ব্যাঙেও চাটি মারে । |
| ৫০৮১ | হাতি ম'লেও ঘোড়ার দুনো |
| ৫০৮২ | হাতির কাঁধে আসে যায়, হাম্বা রবে মুচ্ছো যায় |
| ৫০৮৩ | হাতির খোরাক |
| ৫০৮৪ | হাতির গলায় ঘণ্টা |
| ৫০৮৫ | হাতির দম্ভ চূর্ণ হয় পাহাড়ের কাছে |
| ৫০৮৬ | হাতিরও পিছলে পাও/সুজনেরও ডুবে নাও। |
| ৫০৮৭ | হাতী যেমন খায় তেমন নাদে |
| ৫০৮৮ | হাতী পাঁকে পড়লে হাতীই উদ্ধার করে |
| ৫০৮৯ | হাতী পোষা |
| ৫০৯০ | হাতী পড়েছে দকে, ঠোক্কর দিচ্ছে বকে |
| ৫০৯১ | হাতীর কাঁধে আসে যায়, হাম্বারবে মূর্ছা যায় |
| ৫০৯২ | হাতীর খোরাক |
| ৫০৯৩ | হাতীর দর্প চূর্ণ হয় পাহাড়ের কাছে |
| ৫০৯৪ | হাতীর মিনমিন, ঘোড়ার দৌড় |
| ৫০৯৫ | হাতে আসা |
| ৫০৯৬ | হাতে কর হাতের কাম, মুখে কর আল্লার নাম |
| ৫০৯৭ | হাতে কলমে শেখা |
| ৫০৯৮ | হাতে কড়ি পায়ে বল, তবে যাই নীলাচল |
| ৫০৯৯ | হাতে খড়ি |
| ৫১০০ | হাতে গোদ, পায়ে গোদ, গোদ কর্ণমূলে; কোন পুরুষের ভাগ্যে গোদ ছিল না চুলে। |
| ৫১০১ | হাতে গোনা |
| ৫১০২ | হাতে গরম প্রমাণ মেলা |
| ৫১০৩ | হাতে জল না গলা |
| ৫১০৪ | হাতে যদি নাই ধন, পাঁচে হও একমন |
| ৫১০৫ | হাতে যদি ফল পাই, তবে কই আঁকশি চাই |
| ৫১০৬ | হাতে দই, পাতে দই, তবু বলে কই কই |
| ৫১০৭ | হাতে না মেরে ভাতে মারা |
| ৫১০৮ | হাতে নাই কড়া বট, প্রাণ করে ছটফট |
| ৫১০৯ | হাতে নাতে ধরা |
| ৫১১০ | হাতে নেই কানাকড়ি, করে বেড়ায় বাড়াবাড়ি |
| ৫১১১ | হাতে পাঁজি মঙ্গলবার |
| ৫১১২ | হাতে মাথা কাটা |
| ৫১১৩ | হাতে হেগে দেওয়া |
| ৫১১৪ | হাতেও চাই, পাতেও চাই |
| ৫১১৫ | হাতের খাড় বেচে কিনে এনেছি বাঁদী, সে হল গিন্নী আমি হলাম বাঁদী |
| ৫১১৬ | হাতের ঢিল ছুড়ে দেওয়া |
| ৫১১৭ | হাতের ঢেলা আর মুখের কথা ছুড়লে আর ফিরে না। |
| ৫১১৮ | হাতের তালুর মত চেনা |
| ৫১১৯ | হাতের পাঁচ |
| ৫১২০ | হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না |
| ৫১২১ | হাতের পুতুল |
| ৫১২২ | হাতের লক্ষ্মী পায়ে ঠেলা |
| ৫১২৩ | হাতের শাঁখা দর্পণে দেখা |
| ৫১২৪ | হাতেরও যাবে, পাতেরও যাবে |
| ৫১২৫ | হাত-পা বাঁধা |
| ৫১২৬ | হাভাতের দুনো গ্রাস |
| ৫১২৭ | হার মানা |
| ৫১২৮ | হারামের আরাম নাই৷ |
| ৫১২৯ | হারায়ে মারায়ে কাশ্যপ গোত্র |
| ৫১৩০ | হারিলে ঘরের ভাত, জিতিলেও তাই |
| ৫১৩১ | হারিয়ে তারিয়ে কাশ্যপ গোত্র |
| ৫১৩২ | হাল ছেঁড়ে দেওয়া |
| ৫১৩৩ | হাল যদি ধরে ঠেসে, যায় কি তরী তুফানে ভেসে ? |
| ৫১৩৪ | হাল ধরা |
| ৫১৩৫ | হাল্কাভাবে দেখা |
| ৫১৩৬ | হালে নড়বড়, দুধে পানি/ লক্ষ্মী বলে চললাম আমি। |
| ৫১৩৭ | হালে পানি না পাওয়া |
| ৫১৩৮ | হালে বয় না, তেড়ে গুঁতোয় |
| ৫১৩৯ | হাল্লারাজের দরবারে উচ্চকণ্ঠে গান |
| ৫১৪০ | হাসতে হাসতে কপাল ব্যথা |
| ৫১৪১ | হাড় এক ঠাই, মাস এক ঠাই |
| ৫১৪২ | হাড় খাব, মাস (মাংস) খাব, চাম ( চামড়া) দিয়ে ডুগডুগি বাজাবো |
| ৫১৪৩ | হাড় ভাজা ভাজা হওয়া |
| ৫১৪৪ | হাড় হাভাতে |
| ৫১৪৫ | হাড়গোড় ভেঙ্গে দ করা |
| ৫১৪৬ | হাঁড়ি কিনবে বাজিয়ে, বউ আনবে সাজিয়ে । |
| ৫১৪৭ | হাড়ি বাগদি নেড়ে -- তিন নিয়ে তুলসীবেড়ে |
| ৫১৪৮ | হাড়ির খবর |
| ৫১৪৯ | হাঁড়ির ভাত একটা টিপলেই সবার খবর মেলে |
| ৫১৫০ | হাড়ীর ঘরের লক্ষ্মী শুঁড়ির ঘরে যায় |
| ৫১৫১ | হাড়ীর লক্ষ্মী ছাড়ে, শূকরকে ঝাঁটা মারে |
| ৫১৫২ | হাঁড়ীর হাল |
| ৫১৫৩ | হাড়ে বাতাস লাগা |
| ৫১৫৪ | হাড়ে দূর্বা ঘাস গজানো |
| ৫১৫৫ | হাড়ে নাড়ে জ্বালানো |
| ৫১৫৬ | হাড়ে ভেল্কি খেলা |
| ৫১৫৭ | হাড়ে হাড়ে বোঝা |
| ৫১৫৮ | হায় রে আমড়া, কেবল আঁটি আর চামড়া |
| ৫১৫৯ | হিংসা সব করতে পারে, কেবল পুত বিয়োতে নারে |
| ৫১৬০ | হিতে বিপরীত |
| ৫১৬১ | হিন্দু যদি মিঁয়া হয়, গরু খাওয়ার যম হয় |
| ৫১৬২ | হিমশিম খাওয়া |
| ৫১৬৩ | হিসাবে জল মেশানো |
| ৫১৬৪ | হিসাবের গরু বাঘে খায় না |
| ৫১৬৫ | হিড়িক পড়া |
| ৫১৬৬ | হীরক জয়ন্তী |
| ৫১৬৭ | হেরে ভূত হওয়া |
| ৫১৬৮ | হেলায় কর্ম নষ্ট, বুদ্ধি নষ্ট নির্ধনে, যাচনে মান নষ্ট, ভোজন নষ্ট দই বিনে |
| ৫১৬৯ | হেলে যায় চষতে, বামুন যায় বসতে |
| ৫১৭০ | হেলে যায় হাল নিয়ে, বিধাতা যায় তুল ( তুলাদন্ড) নিয়ে |
| ৫১৭১ | হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায় |
| ৫১৭২ | হেলদোল না থাকা |
| ৫১৭৩ | হেসে ম'লো কাল ছুঁচো |
| ৫১৭৪ | হেসে হেসে কথা কয়, এ হাসি তো ভালো নয় |
| ৫১৭৫ | হোক না কেন কাঠের বিড়াল, ইঁদুর ধরলেই হ'ল |
| ৫১৭৬ | হোঁচট খেয়ে প্রণাম । |
| ৫১৭৭ | হোঁচট খেয়েও উঠে দাঁড়ানো |
| ৫১৭৮ | হোমরা চোমরা |
| ৫১৭৯ | হোলা গোশশা অইলে বাশশা,/ মাইয়া গোশশা অইলে বেইশশা |
| ৫১৮০ | হুজুগে মাতা |
| ৫১৮১ | হজে গিয়ে কেউ হয় হাজী আর কেউ হয় পাজী। |
| ৫১৮২ | হ-য-ব-র-ল |
| ৫১৮৩ | হঠাৎ বাবু/ হঠাৎ অবতার |
| ৫১৮৪ | হৃদয় যদি বামে টানে, তবে কেন যাবে ডানে । |
| ৫১৮৫ | হবু ছেলের অন্নপ্রাশন |
| ৫১৮৬ | হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী |
| ৫১৮৭ | হবে না আর বাঁজার ছেলে কার্ত্তিক রে তোর বাবাও এলে |
| ৫১৮৮ | হরি ঘোষের গোয়াল |
| ৫১৮৯ | হরি যার সখা বল, দুশমন তার পায়ের তল |
| ৫১৯০ | হরি বাঁচান প্রাণ, বৈদ্যের বাড়ে মান |
| ৫১৯১ | হরি বললে কাঁড়া চাল মেলে |
| ৫১৯২ | হরি বড় দয়াময়, কথায় বটে, কাজে নয় |
| ৫১৯৩ | হরি ভক্তি উবে যাওয়া |
| ৫১৯৪ | হরি মটর |
| ৫১৯৫ | হরিঘোষের গোয়াল |
| ৫১৯৬ | হরিদ্বার ও গঙ্গাসাগর |
| ৫১৯৭ | হরিন শিঙ্গে মাছি বসে না |
| ৫১৯৮ | হরিনামের খোঁজ নেই, স্ফটিকের রাঙ্গা থোপ |
| ৫১৯৯ | হরিপদে থাকে মন, হৃদয় মাঝে বৃন্দাবন |
| ৫২০০ | হরির খুড়ো মাধাই দাস |
| ৫২০১ | হরির নাম খাবলা খাবলা |
| ৫২০২ | হরির লুট |
| ৫২০৩ | হরিহর আত্মা |
| ৫২০৪ | হরে দরে হাটু জল |
| ৫২০৫ | হর্তা কর্তা বিধাতা |
| ৫২০৬ | হলে ফুল কাট শনা/ পাট পাকিলে লাভ দ্বিগুণা। |
| ৫২০৭ | হলুদ খেলে কি রাঙ্গা ছেলে হয়? |
| ৫২০৮ | হলুদ গুঁড়ো, নুনের গুঁড়ো |
| ৫২০৯ | হলুদ জব্দ শিলে, বউ জব্দ কিলে, পাড়া পড়শি জব্দ হয় চোখে আঙ্গুল দিলে |
| ৫২১০ | হলুদের গুঁড়ো |
| ৫২১১ | হস্ত উপুর করা |
| ৫২১২ | হস্তগত অল্প ভালো, পরহস্তগত অধিকও কিছু নয় |
| ৫২১৩ | হস্তিমূর্খ |
| ৫২১৪ | হয় এস্পার নয় উস্পার । |
| ৫২১৫ | হয় যদি তিলটা, কয় তবে তালটা |
| ৫২১৬ | হয় না হয় বিয়ে, ঢাক বাজাও গিয়ে |
| ৫২১৭ | হয়কে নয় করা |
| ৫২১৮ | হয়ত পুত, নয়ত ভূত |
Monday, 11 January 2016
প্রবাদ, প্রবচন ও বাগধারা -- ৬
Labels:
সাহিত্য
Subscribe to:
Post Comments (Atom)
ভাই আপনার এই লেখা বাগ ধারা গুলো পড়ে খুব ভালো লাগল।আর আপনার 2000 নাম্বার এর পরে 5000 এ চলে গেছে ।সম্ভবত বাকি গুলো বাদ পড়ে গেছে।
ReplyDeleteভাই আপনার এই লেখা বাগ ধারা গুলো পড়ে খুব ভালো লাগল।আর আপনার 2000 নাম্বার এর পরে 5000 এ চলে গেছে ।সম্ভবত বাকি গুলো বাদ পড়ে গেছে।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআপনার প্রশ্নটা কি?
ReplyDelete৫০১০ সর্বঘটের কাঁঠালি কলা
ReplyDelete